Sunday, August 2

মূল্যস্ফিতির চোখ রাঙানোর মধ্যে আসছে নতুন বাজেট

অর্থ-বাণিজ্য, জাতীয়, প্রচ্ছদ
রেজাউল করিম ডিএসই গ্রাফিক্স দেশের লেনদেনের প্রধান বৈদেশিক মুদ্রা ডলারের চলমান সঙ্কট সামলানোর এ সময়ে বাড়তে থাকা আমদানি ব্যয়ের রাশ টেনে ধরতে আগামী ২০২২-২৩ অর্থবছরের বাজেটে আমদানি প্রবৃদ্ধির লক্ষ্য কমানোর প্রস্তাব করেছে অর্থ বিভাগ। বাজেট প্রণয়নের দায়িত্বপ্রাপ্ত অর্থ মন্ত্রণালয়ের এই বিভাগের কর্মকর্তারা জানান, আগামী বছরের আয় ব্যয়ের ফর্দ মেলানোর যে ছক কষা হচ্ছে সেটির প্রস্তাবিত আকার দাঁড়িয়েছে পৌনে ৭ লাখ কোটি টাকা। চলতি অর্থবছরে মোট আমদানি ৮০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে জানিয়ে সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম) এর নির্বাহী পরিচালক অধ্যাপক সেলিম রায়হান আমদানি নিয়ন্ত্রণে সরকারের প্রস্তাবিত কৌশলকে সমর্থন করছেন। তিনিও মনে করেন, আগামী বছর আমদানি বিল পরিশোধ করতে গিয়ে বৈদেশিক মুদ্রার রিজার্ভ যেন চাপে না পড়ে, সেজন্য একান্তই নিত্যপ্রয়োজনীয় পণ্য না হলে ...