উপাত্ত সুরক্ষা আইন তথ্য নিয়ন্ত্রণ নয়, সুরক্ষার জন্য
উপাত্ত সুরক্ষা আইন, ২০২২’ খসড়ার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে পরামর্শ সভা
উপাত্ত সুরক্ষা আইন-২০২২ তথ্য নিয়ন্ত্রণের জন্য নয়, বরং তথ্য সুরক্ষার জন্য হবে। আমরা আরও বিশ্লেষণ করবো এবং সেখান থেকে যুক্তিসঙ্গত পরামর্শ আসবে। সেগুলোই গ্রহণ করে আইনটি চূড়ান্ত করবো। সবার জন্য যেটি মঙ্গল, সবাই যা গ্রহণ করবে- তা নিয়েই আইনটি করা হবে। কথাগুলো বলছিলেন, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।
রোববার (১৭ জুলাই) রাজধানীর রেডিসন হোটেলে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ‘উপাত্ত সুরক্ষা আইন, ২০২২’ এর (Data Protection Act) খসড়ার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে পরামর্শ সভা শেষে আইনমন্ত্রী আরো বলেন, উপাত্ত সুরক্ষা আইনের মাধ্যমে দেশের প্রত্যেক নাগরিকের ব্যক্তিগত তথ্যের সুরক্ষা নিশ্চিত করা যাবে। প্রাতিষ্ঠানিক তথ্য সংরক্ষণেও এ আইন কার্যকর হবে।
সভায় সভাপতিত্ব করেন তথ্য ও যোগা...









