
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘রাজপথে আন্দোলনে করুন শান্তিপূর্ণভাবে। আসুন, খেলা হবে।
দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়ে তিনি বলেন, আমরাও মাঠ ছাড়ব না। রাজপথ দখল নিতে হবে। সতর্ক অবস্থায় থাকতে হবে। আপনারা ফাঁকা মাঠে তাফালিং করবেন, আর আওয়ামী লীগ আঙ্গুল চুষবে, এটা মনে করবেন না।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘২২ দলীয় জোট গতবারও ছিল। সেই ২২ দলের অবস্থা জগাখিচুড়ি, ছত্রভঙ্গ। এবারও পরিণতি হচ্ছে আষাঢ়ের তর্জন-গর্জনই সার। কাজেই লাফালাফি করবেন না, বাড়াবাড়ি করবেন না। আমাদের নেতাদেরও বলব লাফালাফি, বাড়াবাড়ি করবেন না। নির্বাচনের ১৪ মাস বাকি।’
তিনি বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীকে বলে এসেছি, ক্যাম্পাসে যারা বিশৃঙ্খলা করবে, ছাত্রছাত্রীদের পড়াশোনার ক্ষতি করবে, কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ নষ্ট করবে, শেখ হাসিনা তাদের রেহাই দেবেন না।’
সংকট কেটে দেশ স্বস্তির দিকে যাচ্ছে, দাবি করে ওবায়দুল কাদের বলেন, ‘আমি জনগণকে বলব, আপনারা কষ্ট করছেন, এ কষ্ট আমাদের সৃষ্টি নয়। আজকে জীবনযাত্রার মান, আজকের টেনশন, জ্বালানির দাম সারা বিশ্বে বেড়ে গেছে। ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ এই সংকটকে আরও প্রকট করেছে। শেখ হাসিনা বিভিন্নভাবে চেষ্টা করছেন।
