Wednesday, July 29
বাস উল্টে বনানীতে  পথচারী নিহত

বাস উল্টে বনানীতে পথচারী নিহত

জাতীয়, প্রচ্ছদ
ছবি - সংগৃহীত বুধবার (১৩ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে রাজধানীর বনানী কবরস্থান সংলগ্ন ২৩ নম্বর রোডের উল্টোপাশে ঢাকা-ময়মনসিংহ সড়কে বাস উল্টে এক পথচারী নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম রঞ্জু শেখ (৩৫)। তিনি নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করতেন। তার গ্রামের বাড়ি রাজবাড়ী। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে গুলশান ট্রাফিক জোনের সহকারী পুলিশ কমিশনার মো. মোস্তাফিজুর রহমান বলেন, ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আজম মিয়া সংবাদমাধ্যমকে বলেন, দুর্ঘটনা কবলিত বাসটি জব্দ করা হয়েছে। চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। সাব্বির/২৩/ডিএসই ...
বৃহস্পতিবার থেকে হজের ফিরতি ফ্লাইট শুরু

বৃহস্পতিবার থেকে হজের ফিরতি ফ্লাইট শুরু

জাতীয়, প্রচ্ছদ
বৃহস্পতিবার থেকে হাজিরা দেশে ফিরতে শুরু করবেন আগামীকাল বৃহস্পতিবার (১৪ জুলাই) থেকে দেশে ফিরতে শুরু করবেন বাংলাদেশি হজযাত্রীরা। তবে প্রথম ফিরতি ফ্লাইটে কতজন যাত্রী থাকবেন তা এখনো নির্ধারণ হয়নি। বাংলাদেশ হজ অফিস মক্কার কনফারেন্স কক্ষে মঙ্গলবার সকালে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. আ. আউয়াল হাওলাদারের সভাপতিত্বে হজ প্রশাসনিক দলের সমন্বয় সভা হয়। সভায় হজ পরবর্তী ব্যবস্থাপনার করণীয় বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।  এবার বাংলাদেশ থেকে প্রথম দফায় ৫৭ হাজার ৫৮৫ জনকে হজে যাওয়ার সুযোগ দেয় সৌদি সরকার। জুলাইয়ে দ্বিতীয় দফায় অতিরিক্ত ২ হাজার ৪১৫ জনকে পাঠানোর কোটা মঞ্জুর করে তারা। হজ ব্যবস্থাপনা ও হজ প্রতিনিধিদলসহ এবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৮৭টি ফ্লাইটে ৩০ হাজার ৩৬৩ হজযাত্রী পরিবহন করেছে, সাউদিয়া পরিবহন করেছে ২৩ হাজার ৯১৯ জন হজযাত্রী, ফ্লাইনাস...
পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে কূটনীতিকদের ঈদ পুনর্মিলনী

পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে কূটনীতিকদের ঈদ পুনর্মিলনী

জাতীয়, প্রচ্ছদ
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের আমন্ত্রণে কূটনীতিকদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত মঙ্গলবার (১২ জুলাই) বিকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের আমন্ত্রণে কূটনীতিকদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। এঈদ পুনর্মিলনীতে আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও মিশন প্রধানগণ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বর্তমান ও সাবেক কূটনীতিক, সিনিয়র সাংবাদিক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ পররাষ্ট্রমন্ত্রী সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে বলেন, ঈদ পুনর্মিলনীতে যোগ দেওয়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ এবং আমি আশা প্রকাশ করি, বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে আমাদের কূটনৈতিক সম্পর্কের গভীরতা আগামী দিনগুলোতে আরও বৃদ্ধি পাবে।  রোজিনা-রেণু/০৩/ডিএসই ...
‘প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে, সময় আর বেশি নাই’ – মির্জা ফখরুল

‘প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে, সময় আর বেশি নাই’ – মির্জা ফখরুল

জাতীয়, প্রচ্ছদ
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম যশোর জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি বদিউজ্জামান ধনিকে দুপুর ১২ টায় যশোর শহরের বেজপাড়ায় হত্যা করার ঘটনায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘অবৈধ সরকার ক্ষমতা চিরস্থায়ী করার প্রবল বাসনায় বিরোধী দলকে দমন করার হীন চক্রান্তের অংশ হিসেবে ধারাবাহিকভাবে হত্যা, নির্যাতন ও চাপাতি দিয়ে কোপানোর কর্মসূচি গ্রহণ করেছে। সরকারের প্রত্যক্ষ মদদে তাদের পালিত সন্ত্রাসীরা বিএনপিসহ বিরোধী নেতাকর্মীদের একের পর এক হত্যা করছে। যশোর জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি বদিউজ্জামান ধনিকে নির্মমভাবে হত্যা তারই একটি নারকীয় উদাহরণ মাত্র। মঙ্গলবার (১২ জুলাই) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক প্রতিবাদ বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, ‘ক্ষমতার শেষ সময়ে এসে তারা এখন মরণ কামড় দিচ্ছে। ক্ষমতা হারানোর ভয়ে তাদের কাণ্ডজ্ঞান লোপ পেয়েছে। তাই সহিংস রক্তপাতের মধ্য...
রাজধানীতে বাসের ধাক্কায় এক ব্যবসায়ী নিহত

রাজধানীতে বাসের ধাক্কায় এক ব্যবসায়ী নিহত

জাতীয়, প্রচ্ছদ
পোস্তগোলা ব্রিজের ঢালে গ্রিনলাইন বাসের ধাক্কায় ব্যবসায়ী নিহত রাজধানীতে মঙ্গলবার (১২ জুলাই) দুপুর ১টার দিকে শ্যামপুর থানার পোস্তগোলা ব্রিজের ঢালে গ্রিনলাইন বাসের ধাক্কায় মো. সাইফুল ইসলাম (৪২) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন লাশ মর্গে রাখা আছে এবং শ্যামপুর থানাকে জানানো হয়েছে। নিহতের ছোট ভাই মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেন, ‘আমি গ্রামের বাড়ি থেকে বড় ভাই সাইফুলের জন্য খাবার নিয়ে পোস্তগোলা নামি। সেখান থেকে আবার নারায়ণগঞ্জ যাবো। আমার সঙ্গে দেখা করতে ভাই মিরপুর থেকে পোস্তগোলায় আসেন। পোস্তগোলা ঢাল দিয়ে রাস্তা পার হওয়ার সময় গ্রিনলাইনের একটি বাস তাকে ধাক্কা দিয়ে চলে যায়। পরে গুরুতর আহত অবস্থায় সেখান থেকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প...
ছুটি শেষে প্রথম দিনের সচিবালয়

ছুটি শেষে প্রথম দিনের সচিবালয়

জাতীয়, প্রচ্ছদ
কর্মকর্তা-কর্মচারীদের পরস্পরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় আজ মঙ্গলবার (১২ জুলাই) থেকে ঈদুল আজহার ছুটি শেষে খুলেছে সরকারি-বেসরকারি অফিস-আদালত, ব্যাংক-বিমাসহ সব বাণিজ্যিক প্রতিষ্ঠান। এ দিন উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের পরস্পরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় ও খোশ গল্প করতে দেখা গেছে।   এবার ঈদুল আজহার ছুটি তিন দিনের হলেও একদিন শনিবার গেছে সাপ্তাহিক ছুটির মধ্যে। সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবারসহ এবার ঈদুল আজহার ছুটি কাটানো গেছে মূলত চার দিন। ছুটি শেষ হয়েছে মঙ্গলবার। সপ্তাহের তৃতীয় দিন মঙ্গলবার (২২ জুলাই) যথারীতি খুলেছে সরকারের প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়। সকাল ১০টার পর থেকে সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দফতরে গিয়ে দেখা যায়, অধিকাংশ মন্ত্রণালয় ও বিভাগের লাইট বন্ধ, কলাপসিবল গেটে তালা। যে কয়টি দফতর খুলেছে সেসব দফতরে উপস্থিতির হার খুবই কম। মন্ত্রিপরিষদ ...
নতুন গভর্নর হিসেবে দায়িত্ব নিয়েছেন আব্দুর রউফ তালুকদার

নতুন গভর্নর হিসেবে দায়িত্ব নিয়েছেন আব্দুর রউফ তালুকদার

অর্থ-বাণিজ্য, জাতীয়, প্রচ্ছদ
গভর্নর হিসেবে দায়িত্ব নিয়েছেন আব্দুর রউফ তালুকদার আজ বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে দায়িত্ব নিয়েছেন আব্দুর রউফ তালুকদার। তাকে ১২তম গভর্নর হিসেবে ফুল দিয়ে বরণ করে নেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের পক্ষে ডেপুটি গভর্নররা নতুন গভর্নরকে ফুল দিয়ে বরণ করে নেন।  ১১ জুন অর্থসচিব আব্দুর রউফ তালুকদারকে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে নিয়োগ দেয় সরকার। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. জেহাদ উদ্দিনের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, ‘বাংলাদেশ ব্যাংক অর্ডার ১৯৭২-এর আর্টিকেল ১০(৩) এবং ১০(৫) অনুযায়ী অর্থ বিভাগের সিনিয়র সচিব আব্দুর রউফ তালুকদারকে সরকারি চাকরি হতে অবসর গ্রহণ এবং অন্যান্য সব প্রতিষ্ঠান ও সগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তার যোগদানের তারিখ থেকে চার বছরের জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নিয়োগ প্রদান করা হলো।’১১ জুন অ...

বিএনপি গণতন্ত্রের প্রকাশ্য শত্রু – ওবায়দুল কাদের

প্রচ্ছদ
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি গণতন্ত্রের প্রকাশ্য শত্রু, সাম্প্রদায়িক রাজনীতির ধারক ও উসকানিদাতা, মুক্তিযুদ্ধ বিরোধীদের প্রশ্রয়দাতা এবং ধর্মান্ধগোষ্ঠীরও উসকানিদাতা। তারা এ দেশের রাজনীতিতে সন্ত্রাস, দুর্নীতি, জীবন্ত মানুষকে আগুনে পুড়িয়ে মারার ঐতিহ্য সৃষ্টি করেছে এবং নিয়মিত চর্চা করে যাচ্ছে। তাদের মুখে সুশাসনের কথা মানায় না। কথা বলার আগে আয়নায় নিজেদের চেহারা দেখুন। সোমবার (১১ জুলাই) নিজ বাসভবনে ব্রিফিংয়ে পবিত্র ঈদের দিনে বিএনপি মহাসচিবের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে কাদের এসব কথা বলেন। পবিত্র ঈদের দিনে সরকারের বিরুদ্ধে বিষোদগার করে বিএনপি নেতারা ঘৃণ্য এবং পরশ্রীকাতর রাজনীতির পরিচয় স্পষ্ট করেছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি যে মানুষের আনন্দ-বেদনার সঙ্গ...
‘মানুষের পাশে দাঁড়ানোই বিএনপির রাজনীতি’ – খালেদা জিয়া

‘মানুষের পাশে দাঁড়ানোই বিএনপির রাজনীতি’ – খালেদা জিয়া

জাতীয়, প্রচ্ছদ
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খালেদা জিয়ার সাথে সাক্ষাতের পর ‘মানুষের পাশে দাঁড়ানোই বিএনপির রাজনীতি’ উল্লেখ করে বন্যার্তদের কষ্ট লাঘব না হওয়া পর্যন্ত বিএনপিকে তাদের পাশে থাকতে বলেছেন খালেদা জিয়া। রবিবার (১০ জুলাই) রাতে গুলশানের বাসায় দলের চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাতের পর দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের কাছে একথা জানান। তিনি বলেন, ‘দেশনেত্রী খালেদা জিয়া সিলেট, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনায় বন্যার্তদের খবর আমাদের কাছ থেকে নিয়েছেন। তিনি বলেছেন, তোমরা যেভাবে দুর্গতদের পাশে দাঁড়িয়েছ ঠিক সেভাবেই তোমরা বন্যাদুর্গত মানুষের পাশে থাকবে তাদের কষ্ট লাঘব না হওয়া পর্যন্ত। তিনি মনে করেন বন্যার্তদের সেবা করা মানে হচ্ছে মানুষের সেবা করা এবং এটাই রাজনীতির প্রধান লক্ষ্য হওয়া উচিত।।’ সাক্ষাতে দেশের রাজনীতি নিয়ে কোনও কথা হয়েছে কিনা জানতে চাইলে মির্...
জাতীয় ঈদগাহ ময়দানে একসাথে দুই মেয়রের  ঈদের নামাজ আদায়

জাতীয় ঈদগাহ ময়দানে একসাথে দুই মেয়রের ঈদের নামাজ আদায়

জাতীয়, প্রচ্ছদ
মেয়র মো. আতিকুল ইসলাম এবং ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস জাতীয় ঈদগাহ ময়দানে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম এবং ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস রোববার সকাল ৮টায় জাতীয় ঈদগাহ ময়দানে একসাথে ঈদের নামাজ আদায় করেন। ঈদের দিন উপলক্ষে আজ ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলামের সারাদিনের কর্মসূচি জানিয়েছেন ডিএনসিসি জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন। তিনি জানান, মেয়র দুপুর ১২টায় ৭ নম্বর ওয়ার্ডে কোরবানির নির্দিষ্ট স্থান পরিদর্শন করবেন। এছাড়াও দুপুর একটা থেকে আড়াইটা পর্যন্ত তিনি রাজধানীর বিভিন্ন এলাকায়  কোরবানির পর পরিচ্ছন্নতার বিষয়টি সরেজমিন দেখবেন।  রিপন/১৩/ডিএসই ...