
বিএনপির কর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার (২১ সেপ্টেম্বর) বিকেলে মুন্সিগঞ্জ সদর উপজেলার মুক্তারপুর এলাকায় বিএনপির পূর্বনির্ধারিত কর্মসূচিতে যোগ দিতে মিছিল নিয়ে নেতাকর্মীরা জড়ো হতে শুরু করলে পুলিশ বাধা দেয়। এতে বিএনপির কর্মীদের সাথে পুলিশের শুরু হওয়া সংঘর্ষে ৬ পুলিশ সহ আহত হয়েছে অন্তত ৫০ জন।
পুলিশ জানায়, বিএনপির নেতাকর্মীরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। এসময় বেশ কয়েকটি মোটরসাইকেলে আগুন দেয় তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট ছোড়ে পুলিশ।
আহতরা হলেন- অতিরিক্ত পুলিশ সুপার মিনহাজুল ইসলাম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিজ্জামান, এসআই মাইনউদ্দিন, এসআই সুকান্ত, এসআই আমিনুল, এসআই অজিদ, সাংবাদিক কাজী দিপু, গোলজার হোসেনসহ অন্যরা।
মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব (অপরাধ ও প্রশাসন) বিষয়টি নিশ্চিত করেছেন।
সুমন-ইসলাম/২১/ডিএসই
