Wednesday, July 29
বাংলাদেশ ও ভারতের সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ ও ভারতের সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

জাতীয়, প্রচ্ছদ
সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর প্রধান জেনারেল মনোজ পাণ্ডে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সফররত ভারতীয় সেনাবাহিনীর প্রধান জেনারেল মনোজ পাণ্ডে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সোমবার (১৮ জুলাই) সেনাবাহিনী সদর দপ্তরে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে ভারতীয় সেনাবাহিনীর প্রধান তাকে আমন্ত্রণ জানানোর জন্য বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। সাক্ষাতের শুরুতেই জেনারেল মনোজ পাণ্ডে জানান, তিনি ভারতীয় সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর সর্বপ্রথম বৈদেশিক সফরের গন্তব্য হিসেবে বাংলাদেশে আসার মাধ্যমে বাংলাদেশের প্রতি তাঁর শ্রদ্ধা এবং উভয় সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান ঐতিহাসিক ও পেশাদারী সম্পর্কের ভিত্তি সুপ্রক...

প্রথম নারী অর্থ সচিবকে ফুলে-ফুলে স্বাগতম জানিয়েছে অর্থ মন্ত্রনালয়

প্রচ্ছদ
সিনিয়র অর্থসচিব ফাতিমা ইয়াসমিন সিনিয়র অর্থসচিব ফাতিমা ইয়াসমিন সোমবার দেশের ইতিহাসে অর্থ বিভাগের প্রথম নারী সচিব হিসেবে অফিস করলেন। এরআগে গত রোববার তিনি আনুষ্ঠানিকভাবে তার নতুন কর্মস্থল অর্থ মন্ত্রণালয়ের বিভাগে যোগদান করেন। অর্থ বিভাগে সচিব পদে যোগ দেওয়ার আগে তিনি একই মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব পদে দায়িত্ব পালন করেন।  সোমবার অর্থ বিভাগে যোগ দেওয়ার পর অর্থ বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানায়। এরপর তিনি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে দীর্ঘ সময় সভায় মিলিত হন। এসময় তিনি অর্থ বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সততা ও নিষ্ঠার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান। গত ১১ জুলাই থেকে তার নতুন দায়িত্ব নেওয়ার কথা থাকলেও হজ পালনের জন্য তিনি দেশের বাইরে ছিলেন। হজ শেষে দেশে ফিরেই তিনি নতুন দায়িত্ব নেন। ফা...
নামাজের সময় ছাড়া এসি বন্ধ রাখুন – বিদ্যুৎ প্রতিমন্ত্রী

নামাজের সময় ছাড়া এসি বন্ধ রাখুন – বিদ্যুৎ প্রতিমন্ত্রী

জাতীয়, প্রচ্ছদ
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ মসজিদে নামাজের সময় ছাড়া এসি বন্ধ রাখার অনুরোধ জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। সোমবার (১৮ জুলাই) সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ অনুরোধ জানান। প্রতিমন্ত্রী বলেন, ‘মসজিদে সবসময়ের জন্য এসি বন্ধ রাখতে বলা হয়নি। নামাজের সময় এসি চালু রাখা যাবে। আসলে উপাসনালয়গুলোতে আমরা বিপুলসংখ্যক এসি ব্যবহার করছি, এক্ষেত্রে কিছুটা সাশ্রয়ী হওয়া দরকার। আপনারা কেবল নামাজের সময়টুকুতে এসি ব্যবহার করুন, বাকি সময়ে বন্ধ রাখুন। এক প্রশ্নের জবাবে নসরুল হামিদ বলেন, ‘অনেক জায়গায় দেখেছি, নামাজের সময় বাদেও এসি চালানো হয়। এজন্য আমি অনুরোধ করবো, আপনারা একটি নির্দিষ্ট সময়ে এসি ছাড়ুন। পরবর্তী সময়ে যতটুকু সম্ভব বিদ্যুৎ সাশ্রয় করুন, এটিই আমার অনুরোধ। রাজ্জাক/১০/ডিএসই ...
এলোমেলো কথার জালে সিইসি – এখন বলছেন, নির্বাচন করা কঠিন

এলোমেলো কথার জালে সিইসি – এখন বলছেন, নির্বাচন করা কঠিন

জাতীয়, প্রচ্ছদ
সিইসি হাবিবুল আউয়াল দলীয় সরকারের চেয়ে অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকার হলে ইসির পক্ষে দায়িত্ব পালন সহজ হবে। বলছিলেন সিইসি কাজী হাবিবুল আউয়াল। নির্বাচনের প্রসঙ্গ টেনে সিইসি হাবিবুল আউয়াল বলেন, “শুধু নির্বাচন ব্যবস্থা নয়, রাজনীতি-নির্বাচন ব্যবস্থা অনেক কিছুই কিন্তু পচে গেছে। সাহস নিয়ে বলছি, সত্যি অনেক কিছু পচে গেছে।” তিনি বলেছিলেন, “রাজনৈতিক সমঝোতা, ঐকমত্য খুবই দরকার। আমরা কালকেও দেখেছি-"একটা বড় ঐকমত্য একদিকে; আরেকদিকে সরকার। আমরা খুব বেদনাহত হই বক্তব্যগুলো যখন সাংঘর্ষিক হয়।” সাব্বির/১২/ডিএসই ...
স্থানীয় সরকার মন্ত্রনালয়ের স্বেচ্ছাচারিতা

স্থানীয় সরকার মন্ত্রনালয়ের স্বেচ্ছাচারিতা

জাতীয়, প্রচ্ছদ
সংশ্লিষ্টতা না থাকলেও বিদেশ প্রশিক্ষণ ও সফরে অংশ নেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কর্মকর্তারা বৃহস্পতিবার (১৪ জুলাই) চট্টগ্রাম ওয়াসার একটি দল পানি জীবাণুমুক্ত করতে যে যন্ত্র কেনা হচ্ছে, তা দেখতে ও পরীক্ষার জন্য যুক্তরাষ্ট্র যান । এটি একটি কারিগরি বিষয় হলেও সফরে থাকছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খাইরুল ইসলাম। এছাড়া স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের একটি প্রকল্পে ‘নগর পরিকল্পনা’ শীর্ষক  একটি প্রশিক্ষণের জন্য গত মে মাসের ১১ তারিখ যুক্তরাজ্য সফরের অনুমতি দেয় স্থানীয় সরকার মন্ত্রণালয়। তবে এই সফরে কোনও নগর পরিকল্পনাবিদ ছিলেন না। বরং অধিদফতরের প্রকৌশলীদের সঙ্গে সফরের অনুমোদন পেয়েছেন যুগ্মসচিব মো. জসিম উদ্দিন। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বিদেশ সংক্রান্ত অনুমোদনপত্র পর্যালোচনা করে দেখা যায়, কাজে সংশ্লিষ্টতা না থাকলেও ওয়াসা, সিটি করপোরেশন ও এলজিইডির কর্মকর্ত...
ডি-৮ সম্মেলনে ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রব্বানী

ডি-৮ সম্মেলনে ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রব্বানী

জাতীয়, প্রচ্ছদ
পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রব্বানী খার আটটি মুসলিম রাষ্ট্রের সংগঠন ডি-৮ এর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলন বসছে ঢাকায়। আগামী ২৭ জুলাই অনুষ্ঠেয় বৈঠকে যোগ দিতে ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রব্বানী খার। প্রায় দশ বছর পর পাকিস্তানের কোনো মন্ত্রীর ঢাকা সফর হতে যাচ্ছে এটি। রোববার (১৭ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। ডি-৮ এর বর্তমান সভাপতি হিসেবে বাংলাদেশ জোটের অন্য সদস্য মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীকেও যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানিয়েছে। সদস্য রাষ্ট্রগুলোতে থাকা বাংলাদেশ দূতগণ সশরীরে আমন্ত্রিত অতিথিদের কাছে হাজির হয়ে পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণপত্র হস্তান্তর করেছেন। কণা-করিম/০৯/ডিএসই ...
আমাদের ক্রীড়া অনুরাগী প্রধানমন্ত্রী

আমাদের ক্রীড়া অনুরাগী প্রধানমন্ত্রী

খেলাধুলা, জাতীয়, প্রচ্ছদ
আমাদের ক্রীড়া অনুরাগী প্রধানমন্ত্রী রোববার (১৭ জুলাই) বিসিবির পঞ্চম বোর্ডসভা শেষে সাংবাদিকদের নাজমুল হাসান জানান, ‘জয়সূচক শট যখন খেললো, রানটা যখন নিলো, যতটুকু মনে পড়ে তখন রাত পৌনে তিনটা বাজে। সাথে সাথে ফোন করলেন প্রধানমন্ত্রী। তিনি বললেন, ‘এই ভালো খেলছে তো…।’ আমি বললাম, ‘আপনি এত রান পর্যন্ত জেগে আছেন?’ প্রধানমন্ত্রী বললেন, ‘আমি চিন্তায় ঘুমাতে পারিনি।” তামিম আউট হয়ে যাওয়ার পরপর মাননীয় প্রধানমন্ত্রী ফোন করেন। তিনি খুব টেন্সড। তামিম আউট হয়ে গেলো। তো যাই হোক, আমি বললাম, ‘অসুবিধা নেই, জিতবো ইনশাআল্লাহ। আপনি কোনো চিন্তা করেন না।” তামিম আউট হলেও বাংলাদেশ শেষ পর্যন্ত মাঠ ছাড়ে হাসিমুখে। বাংলাদেশ জয় পায় ৪ উইকেটে। এই জয়ে ওয়েস্ট ইন্ডিজকে তৃতীয়বারের মতো হোয়াইটওয়াশ করে বাংলাদেশ।  বিসিবি সভাপতি বলেন, ‘এটাই আমি বোর্ড মেম্বারদের বলছিলাম, অবিশ্বাস্য। উনি এত ব্যস্ত থাকেন। ...
বিজিবি-বিএসএফের ৫২তম সীমান্ত সম্মেলন শুরু

বিজিবি-বিএসএফের ৫২তম সীমান্ত সম্মেলন শুরু

জাতীয়, প্রচ্ছদ
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স’র (বিএসএফ) মধ্যে মহাপরিচালক পর্যায়ে ৫২তম সীমান্ত সম্মেলন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স’র (বিএসএফ) মধ্যে মহাপরিচালক পর্যায়ে ৫২তম সীমান্ত সম্মেলন শুরু হয়েছে।  রোববার (১৭ জুলাই) বিকেল ৩টায় পিলখানা বিজিবি সদর দপ্তরের সম্মেলন কক্ষে এ সম্মেলন শুরু হয়।  সম্মেলনে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদের নেতৃত্বে ২০ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল অংশগ্রহণ করছেন।  বিজিবি’র অতিরিক্ত মহাপরিচালক ও সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও প্রধানমন্ত্রীর কার্যালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, যৌথ নদী কমিশন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সার্ভেয়ার জেনারেল অফ বাংলাদেশ এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রতিনিধিত্ব করছেন।  অপরদিকে ...
বিধ্বস্ত কার্গো বিমানটিতে কোনও অস্ত্র ছিল না – আইএসপিআর

বিধ্বস্ত কার্গো বিমানটিতে কোনও অস্ত্র ছিল না – আইএসপিআর

জাতীয়, প্রচ্ছদ
বিধ্বস্ত কার্গো বিমানটিতে কোনও অস্ত্র ছিল না সার্বিয়া থেকে বাংলাদেশে আসার সময় গ্রিসে বিধ্বস্ত কার্গো বিমানটিতে কোনও অস্ত্র ছিল না বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।  রোববার (১৭ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায়, ডিজিডিপি (ডাইরেক্টরেট জেনারেল অফ ডিফেন্স পারচেজ) ক্রয় চুক্তির আওতায়, কার্যাদেশ প্রাপ্ত ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে সার্বিয়া হতে বাংলাদেশ সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশের জন্য ক্রয়কৃত প্রশিক্ষণ মর্টার শেল বহনকারী একটি বিমান গ্রিসে বিধ্বস্ত হয়েছে। এখানে উল্লেখ্য, উক্ত চালানে কোনও অস্ত্র ছিল না এবং উক্ত চালানটি বিমার আওতাভুক্ত।  এর আগে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, সার্বিয়া থেকে সামরিক সরঞ্জাম বহনকারী একটি বড় কার্গো বিমান বাংলাদেশে যাওয়ার পথে গ্রিসে বিধ্বস্ত হয়। বিমানটি ১১ দশমিক ৫ টন স...
সবার অংশগ্রহণে নিরপেক্ষ এবং বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে – ওবায়দুল কাদের

সবার অংশগ্রহণে নিরপেক্ষ এবং বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে – ওবায়দুল কাদের

জাতীয়, প্রচ্ছদ
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ প্রতিদ্বন্দ্বীতাহীন নির্বাচন চায় না, চায় সকল রাজনৈতিক দলের অংশ গ্রহণে প্রতিদ্বন্দ্বীতামূলক নির্বাচন। আজ রোববার সকালে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসির প্রধান কার্যালয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ কখনো ফাঁকা মাঠে গোল দিতে চায় না। আমরা চাই  সকল রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করুক।তিনি বলেন, আজ থেকে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সাথে  নির্বাচন কমিশন সংলাপে বসছেন, নির্বাচন কমিশনের এই সংলাপ চলবে ৩১ জুলাই পর্যন্ত  এবং ৩১ জুলাই কমিশনের সাথে  আওয়ামী লীগের ১০ সদস্যের প্রতিনিধি দল সংলাপে  অংশ নিবে । ওব...