Thursday, November 5
সাবেক সচিবকে নিজের নির্বাচনী এলাকায় উন্নয়নের দায়িত্ব দিয়েছেন  প্রধানমন্ত্রী

সাবেক সচিবকে নিজের নির্বাচনী এলাকায় উন্নয়নের দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী

জাতীয়, প্রচ্ছদ
প্রধানমন্ত্রীর স্বাক্ষরিত চিঠি প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা মঙ্গলবার (২৫ অক্টোবর) এক চিঠি দিয়ে নিজের নির্বাচনি এলাকা গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপড়া) উন্নয়ন কার্যক্রমের দায়িত্ব পালনের জন্য সদ্য অবসরে যাওয়া সচিব মো. শহীদ উল্লা খন্দকারকে প্রতিনিধি হিসেবে মনোনয়ন দিয়েছেন। প্রধানমন্ত্রী স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় দায়িত্ব পালনে ব্যস্ততার জন্য জাতীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচনি এলাকা-২১৭ গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া)-এর উন্নয়ন কার্যক্রমে আমার পক্ষে দায়িত্ব পালনের জন্য মো. শহীদ উল্লা খন্দকারকে প্রতিনিধি মনোনয়ন প্রদান করা হলো। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক সচিব শহীদ উল্লা খন্দকার বেশ কয়েক দফা চুক্তিভিত্তিক নিয়োগের পর গত ২৯ সেপ্টেম্বর অবসরে যান। বিসিএস (প্রশাসন) ক্যাডারের ...
জিএম কাদের সংসদে  বিরোধী দলীয় নেতা

জিএম কাদের সংসদে বিরোধী দলীয় নেতা

জাতীয়, প্রচ্ছদ, রাজনীতি
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের সংসদে বিরোধী দলীয় নেতা কে হচ্ছেন, এ প্রসংগে জানতে চাইলে বুধবার (২৬ অক্টোবর) জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেন, ‘দল থেকে প্রস্তাব পাঠানো হয়েছে সেপ্টেম্বরে। স্পিকার অনেকদিন দেশের বাইরে ছিলেন। তিনি এখন কোভিডে আক্রান্ত। যখন অফিস শুরু করবেন, তখন তিনি ব্যবস্থা গ্রহণ করবেন।’ সংসদে বিরোধীদলীয় নেতা নির্ধারণে স্পিকারের কাছে দেয়া চিঠিতে পার্টির চেয়ারম্যান জি এম কাদেরকে বিরোধীদলীয় নেতা করার প্রস্তাব করা হয়। তবে সংসদ সূত্রে জানা গেছে জাতীয় পার্টির একজন গুরুত্বপূর্ণ নেতাকে স্পিকারের কার্যালয় থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে যে জিএম কাদেরই হচ্ছেন পরবর্তী বিরোধীদলীয় নেতা। তানভির/৩১/ডিএসই ...
তেলের উৎপাদন কমানোর সিদ্ধান্তটি রাজনৈতিক নয়, অর্থনৈতিক পদক্ষেপ

তেলের উৎপাদন কমানোর সিদ্ধান্তটি রাজনৈতিক নয়, অর্থনৈতিক পদক্ষেপ

আন্তর্জাতিক, প্রচ্ছদ
রাষ্ট্রদূত প্রিন্সেস রীমা বিনতে বান্দার আল সৌদ সৌদি-মার্কিন সম্পর্ক এবং ইউক্রেন যুদ্ধে অবস্থান নিয়ে মঙ্গলবার মুখ খুলেছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত প্রিন্সেস রীমা বিনতে বান্দার আল সৌদ। ২০১৯ সালে যুক্তরাষ্ট্রে সৌদি রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পাওয়ার পর এই প্রথম আন্তর্জাতিক কোনও সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছেন প্রিন্সেস রীমা। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর বেকি অ্যান্ডারসনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি ওপেকপ্লাসের তেলের উৎপাদন কমানো, ওয়াশিংটনের সঙ্গে রিয়াদের সম্পর্ক এবং ইউক্রেন যুদ্ধে সৌদি আরবের অবস্থান স্পষ্ট করেছেন। প্রিন্সেস রীমা বলেছেন, ওপেকপ্লাসের তেলের উৎপাদন কমানোর সিদ্ধান্ত নিয়ে ওয়াশিংটনের সঙ্গে রিয়াদের সম্পর্ক ‘ভিন্নমতের পর্যায়ে’ পৌঁছে গেলেও দীর্ঘদিনের দুই মিত্র দেশের সম্পর্ক শুধু অস্ত্র বিক্রি ও তেলের বিনিময়ের চেয়ে বেশি কিছু। সৌদি আরবের নেতৃত্বাধীন...
২৮ অক্টোবর আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভা

২৮ অক্টোবর আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভা

জাতীয়, প্রচ্ছদ, রাজনীতি
বাংলাদেশ আওয়ামী লীগ আগামী ২৮ অক্টোবর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা অনুষ্ঠিত হবে। ওই দিন বিকাল ৪টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলনসহ একাধিক সহযোগী সংগঠনের সম্মেলনের তারিখ ঘোষণা হতে পারে বলে জানা গেছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্যদের যথাযথ স্বাস্থ্য-সুরক্ষা বিধি মেনে উপস্থিত থাকার জন্য দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অনুরোধ জানিয়েছেন। আশরাফুল-করিম/২৭/ডিএসই ...
পাসপোর্ট অধিদপ্তরে নতুন ডিজি

পাসপোর্ট অধিদপ্তরে নতুন ডিজি

জাতীয়, প্রচ্ছদ
মেজর জেনারেল নুরুল আনোয়ার বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল মো. নূরুল আনোয়ার। তাকে প্রেষণে ওই পদে নিয়োগ দিতে মঙ্গলবার (২৫ অক্টোবর) তার চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে ন্যস্ত করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব চালিয়ে আসা মেজর জেনারেল মোহাম্মদ আইয়ুব চৌধুরীকে গত ৬ অক্টোবর সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে। তানভির/২৪/ডিএসই ...
প্রধান বিচারপতির সাথে আইজিপির সৌজন্য সাক্ষাৎ

প্রধান বিচারপতির সাথে আইজিপির সৌজন্য সাক্ষাৎ

জাতীয়, প্রচ্ছদ
সুপ্রিম কোর্টে পুলিশের মহাপরিদর্শক মঙ্গলবার (২৫ অক্টোবর) বিকেল ৩টার দিকে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করতে সুপ্রিম কোর্টে গিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। কোর্ট চত্বরে পৌছালে আইজিপিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সুপ্রিম কোর্টে দায়িত্বরত ডিসি মো. মোমিনুল ইসলাম ভূইয়া। গত ৩০ সেপ্টেম্বর বিকেলে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে দায়িত্ব নেন চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। ওইদিন বিকেল সাড়ে ৩টায় তিনি বিদায়ী পুলিশপ্রধান ড. বেনজীর আহমেদের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন। এর আগে র‍্যাব ডিজির পদ থেকে বিদায় নেন চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো তিনি প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতে গিয়েছেন বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন। কামরুল/২১/ডিএসই ...

উত্তরা হয়ে গাজীপুরমুখী সড়ক ব্যবহার না করতে অনুরোধ

প্রচ্ছদ
বিপর্যস্ত উত্তরা গাজীপুর সড়ক (ছবি-সংগৃহিত) মঙ্গলবার (২৫ অক্টোবর) ডিএমপির গণমাধ্যম শাখা রাজধানীর খিলক্ষেত উত্তরা হয়ে গাজীপুরমুখী সড়ক ব্যবহার না করতে নাগরিকদের অনুরোধ করেছে ডিএমপির গণমাধ্যম শাখা থেকে বলা হয়, ঘূর্ণিঝড়ে বৃষ্টিপাত হওয়ায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের বিভিন্ন অংশে বড় বড় গর্তের কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এ কারণে খিলক্ষেত উত্তরা হয়ে গাজীপুর মুখে যান চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। এ অবস্থায় জরুরি প্রয়োজন ছাড়া এ সড়ক ব্যবহার না করার অনুরোধ করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। তারেক/২৩/ডিএসই ...
ঢাকায় জার্মান সংসদীয় প্রতিনিধি দল আসছে

ঢাকায় জার্মান সংসদীয় প্রতিনিধি দল আসছে

জাতীয়, প্রচ্ছদ
ড. বারবেল কফলার ঢাকার জার্মান দূতাবাস জানিয়েছে, জার্মান ফেডারেল অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্টেট সেক্রেটারি ড. বারবেল কফলার ঢাকায় আসছেন। তার নেতৃত্বাধীন প্রতিনিধিদলে রয়েছেন জার্মান সংসদ সদস্য টিনা রুডলফ, জোহানেস ওয়াগনার ও নুট গেরশাউ। দূতাবাস জানায়, প্রতিনিধি দলটি আগামী ২৮ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত বাংলাদেশ সফর করবে। প্রতিনিধিদলটি বাংলাদেশ সরকার এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করবে। টেকসই সরবরাহ চেইন ও জলবায়ু পরিবর্তন ইস্যুতে ঢাকা, খুলনা ও যশোরে জার্মান উন্নয়ন সহযোগিতার বিভিন্ন প্রকল্প পরিদর্শন করবে। বাংলাদেশ ও জার্মান উন্নয়ন সহযোগিতার ৫০ বছর উদযাপনের এই সময়ে সফরটিকে বেশ গুরুত্বপূর্ণভাবেই দেখছে ঢাকায় জার্মান দূতাবাস। রাশেদুল/১০/ডিএসই ...
বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ঋষি সুনাক বৃটিশ প্রধানমন্ত্রী

বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ঋষি সুনাক বৃটিশ প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক, প্রচ্ছদ
ঋষি সুনাক, তার স্ত্রী অক্ষতা মূর্তি এবং দুই মেয়ে প্রথম ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ প্রধানমন্ত্রী হতে চলেছেন সাবেক চ্যান্সেলর ঋষি সুনাক। সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের পর পেনি মর্ডান্টও কনজারভেটিভ পার্টির নেতৃত্বের সম্ভাব্য লড়াই থেকে নাম প্রত্যাহার করে নেওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় দলটির নেতা নির্বাচিত হয়েছেন তিনি। ইতিহাস সৃষ্টি করে যুক্তরাজ্যের প্রথম এশিয়ান এবং এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে মাত্র ৪২ বছর বয়সে সবচেয়ে কনিষ্ঠ প্রধানমন্ত্রীও হচ্ছেন সুনাক। তার প্রতিদ্বন্দ্বী পেনি মর্ডান্ট সোমবার এক বিবৃতিতে নাম প্রত্যহারের ঘোষণা দেন। এর পরপরই কনজারভেটিভ পার্টির ১৯২২ কমিটির প্রধান গ্রাহাম ব্রাডি বলেন, সুনাক হচ্ছেন দলের নতুন নেতা এবং নির্বাচিত প্রধানমন্ত্রী। মঙ্গলবার সুনাককে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে বলে জানিয়েছে বিবিসি। ...
টেক ব্যাক বাংলাদেশ

টেক ব্যাক বাংলাদেশ

জাতীয়, প্রচ্ছদ
আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার ঢাকার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখন আমরা একটা যুদ্ধে আছি। এই লড়াই আমাদের অধিকার ফিরে পাওয়ার লড়াই। আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্বকে ফিরে পাওয়ার লড়াই, আমাদের গণতন্ত্রকে ফিরে পাওয়ার লড়াই, আমাদের অস্তিত্বকে ফিরে পাওয়ার লড়াই শুরু করেছি। সেজন্য আমাদের নেতা তারেক রহমান সাহেব বলেছেন, টেক ব্যাক বাংলাদেশ। টেক ব্যাক বাংলাদেশের অর্থ কী? অর্থ হচ্ছে গণতান্ত্রিক বাংলাদেশ, অধিকার রক্ষার বাংলাদেশ- সেই বাংলাদেশকে আমরা ফিরে পেতে চাই। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় গেছে, তখনই দুর্নীতিতে দেশ ছেয়ে গেছে বলে দাবি করেন বিএনপি মহাসচিব।  ১৯৭২ সাল থেকে তারা শুরু করেছে। এটা বললে পরে তাদের গায়ে জ্বালা করে, উত্তর দেয় না কোনো। তখনও একই ঘটনা ঘটেছিলো- তখনও দুর্নী...