Sunday, August 2
কংগ্রেসের নিম্নকক্ষ রিপাবলিকানদের নিয়ন্ত্রণে

কংগ্রেসের নিম্নকক্ষ রিপাবলিকানদের নিয়ন্ত্রণে

আন্তর্জাতিক, প্রচ্ছদ
মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ ডোনাল্ড ট্রাম্পের নিয়ন্ত্রণে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে জয় পেয়েছে রিপাবলিকান পার্টি। ফলে নিম্নকক্ষের নিয়ন্ত্রণ হারালো প্রেসিডেন্ট জো বাইডেনের ডেমোক্র্যাটিক পার্টি। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে নিম্নকক্ষের ঘোষিত ফলে ২১৮টি আসনে জয়ী হয়েছে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি। কংগ্রেসের ৪৩৫ আসনের প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতার জন্য ২১৮টি আসন প্রয়োজন।  কংগ্রেসের প্রতিনিধি পরিষদে খুবই অল্প ব্যবধানে রিপাবলিকান পার্টি জয় পেলো। তবে নিম্নকক্ষে ডেমোক্র্যাট দলীয় প্রেসিডেন্ট জো বাইডেনের মেয়াদের বাকি দুই বছর তার এজেন্ডা বাস্তবায়ন ঠেকানোর জন্য এই সংখ্যাগরিষ্ঠতাই যথেষ্ট। সর্বশেষ ফলাফল অনুযায়ী প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনের মধ্যে রিপাবলিকানরা ২১৮ আসনে ও ডেমোক্র্যাটরা ২০৯টি আসনে জয়ী হয়েছে। এছাড়া অন্য আসনগুল...
পোল্যান্ডে ক্ষেপনাস্ত্র দুইটি  ইউক্রেনীয় বাহিনী ছুড়েছে

পোল্যান্ডে ক্ষেপনাস্ত্র দুইটি ইউক্রেনীয় বাহিনী ছুড়েছে

আন্তর্জাতিক, প্রচ্ছদ
ক্ষেপণাস্ত্র হামলা পোল্যান্ডে আঘাত হানা দুটি ক্ষেপণাস্ত্র ইউক্রেনীয় বাহিনী ছুড়েছিল। বুধবার মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস এ তথ্য জানিয়েছে। ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর খারসন থেকে গত সপ্তাহের শুরুতে নিজেদের বাহিনী প্রত্যাহার করে রোববার থেকেই ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রাশিয়া। মঙ্গলবার রাজধানী কিয়েভে বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র হামলা চালায় মস্কো। এর মধ্যেই বুধবার , ইউক্রেন সীমান্তবর্তী পোল্যান্ডের পূর্বাঞ্চলীয় গ্রাম সেবোদুফে ক্ষেপণাস্ত্র আঘাত হানে। প্রাথমিকভাবে অভিযোগের তীর রাশিয়ার দিকে তোলা হয়েছিল। বুধবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, পোল্যান্ডের যে ক্ষেপণাস্ত্র বিস্ফোরিত হয়েছে সেটি ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার কারণে হয়েছে। রাশিয়া এই হামলা চালায়নি। এপি/০৪/ডিএসই ...
নোরা ফাতেহি প্রশ্নে এনবিআর – তথ্য মন্ত্রনালয় মুখোমুখি

নোরা ফাতেহি প্রশ্নে এনবিআর – তথ্য মন্ত্রনালয় মুখোমুখি

জাতীয়, প্রচ্ছদ, বিনোদন
নোরা ফাতেহি বুধবার (১৬ নভেম্বর) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশের পর্যটন আকর্ষণ গ্রন্থের মোড়ক উন্মোচন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ অনুষ্ঠান বন্ধ করার কোনো এখতিয়ার রাখে না। তথ্যমন্ত্রী বলেন, বলিউড অভিনেত্রী নোরা ফাতেহিকে নিয়ে বাংলাদেশে অনুষ্ঠান করার জন্য সংশ্লিষ্টদের অনুমতি দেয়া হয়েছে। এনবিআর ট্যাক্স বা ভ্যাট আদায়ের বিষয়ে পদক্ষেপ নিতে পারলেও অনুষ্ঠান বন্ধ করার কোনো এখতিয়ার রাখে না। এর আগে মঙ্গলবার (১৫ নভেম্বর) এনবিআরের ভ্যাট বিভাগ এক চিঠির মাধ্যমে বলিউড অভিনেত্রী নোরা ফাতেহির স্টেজ শো বন্ধ করার নির্দেশ দেয়। আগামী ১৮ নভেম্বর রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় এ স্টেজ শো হওয়ার কথা। এরই মধ্যে ওই অনুষ্ঠানের টিকিট বিক্রি শুরু হয়েছে। কিন্তু ভ্যাট বিভাগে...
নিরপেক্ষ নির্বাচনের জন্য রাজনৈতিক দলের মধ্যে সংলাপ শুরু করা দরকার

নিরপেক্ষ নির্বাচনের জন্য রাজনৈতিক দলের মধ্যে সংলাপ শুরু করা দরকার

জাতীয়, প্রচ্ছদ
তুরস্কের রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান বুধবার (১৬ নভেম্বর) রাজধানীতে বেসরকারি গবেষণা সংস্থা - সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত মিট দ্য অ্যাম্বাসেডর অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান বলেছেন, নির্বাচন কমিশনের (ইসি) চেষ্টার পরও বিরোধী দল নির্বাচনে অংশ না নিলে তা গ্রহণযোগ্য হবে না। তুরস্কের রাষ্ট্রদূত বলেন, নিরপেক্ষ নির্বাচনের জন্য এখনই বাংলাদেশের সব রাজনৈতিক দলের মধ্যে সংলাপ শুরু করা দরকার। মুস্তাফা ওসমান তুরান বলেন, সরকারের একার পক্ষে নির্বাচনের সব সমস্যার সমাধান সম্ভব নয়। বিরোধী দলগুলোকেও এগিয়ে আসতে হবে। আলোচনার টেবিলে বসতে হবে নির্বাচনকে সফল করার জন্য। রাষ্ট্রদূত বলেন, কাছের বন্ধু হিসেবে আমরা মতামত দিচ্ছি; কিন্তু তার মানে এটি নয় যে আমরা অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছি। বন্ধুত্ব থাকলে এমনটা হতেই পারে। রাজনৈতিক দলগুলোর উদ...
রিজার্ভ চুরির তদন্তে ৬৮ বার সময় নেয়া হয়েছে

রিজার্ভ চুরির তদন্তে ৬৮ বার সময় নেয়া হয়েছে

জাতীয়, প্রচ্ছদ
রিজার্ভ চুরি ২০১৬ সালের ফেব্রুয়ারি নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে ৮ কোটি ১০ লাখ ডলার চুরির ঘটনায় দায়ের করা মামলায় তদন্ত শেষ করার জন্য এখন পর্যন্ত মোট ৬৮ বার সময় নেওয়া হয়েছে।  মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত পুলিশ সুপার রায়হান উদ্দিন খান আজ ১৬ নভেম্বর তদন্ত প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হওয়ায় আগামী ১ জানুয়ারি সময় পুনরায় নির্ধারণ করেছেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী। ২০১৬ সালের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক (হিসাব ও বাজেট) জোবায়ের বিন হুদা মতিঝিল থানায় মামলাটি করেন। এখন পর্যন্ত বাংলাদেশ আরসিবিসি থেকে ১৫ মিলিয়ন ডলার এবং শ্রীলঙ্কার একটি ব্যাংকে পাঠানো আরও ২০ মিলিয়ন ডলার উদ্ধার করেছে। তালহা-মাহমুদ/১৯/ডিএসই ...
সরকার উৎখাতের আন্দোলনে একমত  বিএনপি ও গণতন্ত্র মঞ্চ

সরকার উৎখাতের আন্দোলনে একমত বিএনপি ও গণতন্ত্র মঞ্চ

জাতীয়, প্রচ্ছদ, রাজনীতি
বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের সঙ্গে সংলাপ মঙ্গলবার (১৫ নভেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের সঙ্গে সংলাপ শেষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, চলমান রাজ‌নৈ‌তিক আন্দোলনে একমত হ‌য়ে‌ছে বিএনপি ও গণতন্ত্র মঞ্চ। তিনি বলেন, বর্তমান সরকারের বিরুদ্ধে জাতীয় আন্দোলন হবে জাতীয় ঐক্য সৃষ্টির আন্দোলন। এর মাধ্যমে আমরা একটি গণআন্দোলন গড়ে তুলবো। ফখরুল বলেন, আপাতত সরকার পতনের লক্ষে জাতীয় ঐক্য সৃষ্টি করা হবে। পরে সমমনা দলগুলোকে সঙ্গে নিয়ে এ আন্দোলনকে বেগবান করবো। জনগণের অংশগ্রহণের মধ্য দিয়ে আওয়ামী লীগকে পরাজিত করতে সক্ষম হবো। মির্জা ফখরুল আরও বলেন, জনগণের কাছে দেশের মালিকানা ফিরিয়ে দিতে, অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং ফ্যাসিস্ট সরকার হঠানোর আন্দোলনে অংশগ্রহণকারী দলগুলোকে প্রস্তাব করেছি একটি জাতীয় সরকার গঠনের...
দুগ্ধজাত খাবারের মান ও গুণ নিশ্চিত কর

দুগ্ধজাত খাবারের মান ও গুণ নিশ্চিত কর

জাতীয়, প্রচ্ছদ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা খামার ব্যবস্থাপনার উন্নয়ন এবং দুগ্ধ ও দুগ্ধজাত পণ্যের উৎপাদন বৃদ্ধিতে একটা বোর্ড (বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ড) গঠন করছে সরকার। এজন্য ‘বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ড আইন, ২০২২’ এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার (১৪ নভেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের জানান, গরু ও ছাগলের দুধ ব্যবস্থাপনার জন্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এ আইনটি নিয়ে এসেছে। মিল্কভিটা রয়েছে সেটা পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে। সেটি সুনির্দিষ্ট কয়েকটি জায়গায়। এ আইনটি পুরো বাংলাদেশের জন্য প্রযোজ্য। এ আইনের অধীনে একটি বোর্ড থাকবে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, সেই বোর্ডে চেয়ারম্যান ও তার সঙ্গে সদস্যরা থাকবেন। উনারা দুগ্ধজাত খাবার...
দূষিত বাতাসের শহরের তালিকায় তৃতীয় অবস্থানে ঢাকা

দূষিত বাতাসের শহরের তালিকায় তৃতীয় অবস্থানে ঢাকা

জাতীয়, প্রচ্ছদ
একিউআই স্কোর রেকর্ড করা হয়েছে ১৭৯ - যা বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ নির্দেশ করে বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকা করেছে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান ‘আইকিউএয়ার’। এতে তৃতীয় অবস্থানে ঢাকা। তালিকায় ২১৩ একিউআই স্কোর নিয়ে প্রথম অবস্থানে ভারতের নয়াদিল্লি; আর ১৮৭ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের কলকাতা শহর। সোমবার (১৪ নভেম্বর) সকাল ১১টায় ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর রেকর্ড করা হয়েছে ১৭৯, যা বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ বলে নির্দেশ করছে। একিউআই স্কোর ১০০ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয় বিশেষ করে সংবেদনশীল গোষ্ঠীর জন্য। এই অঞ্চলের বাতাসে থাকা সব ধরনের কঠিন এবং তরল কণার সমষ্টি, যার বেশিরভাগই বিপজ্জনক। মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক বিভিন্ন ধরনের রোগ যেমন— প্রাণঘাতী ক্যান্সার এবং হৃদযন্ত্রের সমস্যা তৈরি করে। একইভাবে একিউআই ...

ইস্তাম্বুলের ব্যস্ত সড়কে বোমা বিস্ফোরণ – ৬ জন নিহত

প্রচ্ছদ
বিস্ফোরন স্থলের আশেপাশে মৃতদের দেহ তুরস্কের ইস্তাম্বুলের জনপ্রিয় একটি সড়কে বিস্ফোরণে অন্তত ছয় জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৫৩ জন। রোববার এ ঘটনা ঘটেছে বলে স্থানীয় সরকারের বরাত দিয়ে জানিয়েছে ডেইলি মেইল অনলাইন। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা একটি ভিডিওতে দেখা গেছে, বিকট শব্দে বিস্ফোরণের পর সড়কটি ধোঁয়া ছড়িয়ে পড়ে। এসময় আতঙ্কিত হয়ে পথচারীরা ছুটোছুটি শুরু করে। স্থানীয় সময় বিকেল ৪টা ২০ মিনিটের দিকে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। ওই সময় সড়কটিতে বিপুল সংখ্যক পর্যটক ও স্থানীয়দের যাতায়াত ছিল। অন্যান্য ফুটেজে দেখা গেছে, বিস্ফোরণের পর বেশ কিছু মৃতদেহ মাটিতে পড়ে আছে এবং ধ্বংসাবশেষ রাস্তায় ছড়িয়ে পড়েছে। ইস্তাম্বুলের গভর্নর আলী ইয়ারলিকায়া টুইট করে জানিয়েছেন, বিস্ফোরণে ছয় জন নিহত হয়েছে এবং ৫৩ জন আহত হয়েছে। তবে এখনও হতাহতের প্রকৃত সংখ্যা সম্পর্কে পু...
জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ সালের জানুয়ারি

জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ সালের জানুয়ারি

জাতীয়, প্রচ্ছদ
নির্বাচন কমিশন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ সালের জানুয়ারির শুরুতে হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। রোববার (১৩ নভেম্বর) নির্বাচন কমিশনার আনিছুর রহমান সাংবাদিকদের এই তথ্য জানান। নির্বাচন কমিশনার জানান, ডিসেম্বরের শেষ সপ্তাহে নয়, জানুয়ারির শুরুতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছেন তারা। তবে ঠিক কত তারিখে নির্বাচন হবে সেটা এখনও চূড়ান্ত করা হয়নি। আরপিও সংশোধনের বিষয়ে তিনি বলেন, সরকারের সহায়তা নিয়েই আমরা আরপিও সংশোধন বা আইনের সংস্কার শেষ করতে পারব। তবে সরকারের সহায়তা না পেলে আমাদের সর্বশেষ ভরসাস্থল রাষ্ট্রপতি। তখন আমরা রাষ্ট্রপতির কাছে গিয়ে বলতে পারব, এই জায়গাটায় আটকে আছি আপনি কিছু করেন। তবে রাষ্ট্রপতির বিষয়টি আমরা এখনও চিন্তা করছি না। তিনি বলেন, ব্যস্ততার জন্য বা বিভিন্ন কারণে হয়ত আরপিও সংশোধনীতে একটু দীর্ঘ সময় লেগে যাচ্ছে। আমার ধারণা, অচিরেই ...