Tuesday, September 15

রাজনীতি

নিষিদ্ধ আওয়ামী লীগের কাউকে যুক্ত করতে হলে কেন্দ্রের অনুমতি লাগবে

নিষিদ্ধ আওয়ামী লীগের কাউকে যুক্ত করতে হলে কেন্দ্রের অনুমতি লাগবে

প্রচ্ছদ, রাজনীতি
বাগেরহাট : শুক্রবার (৭ আগস্ট) সকালে বাগেরহাট সার্কিট হাউজ মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের নেতাকর্মীদের আমাদের দলে যুক্ত করতে হলে কেন্দ্রের অনুমতি লাগবে। বাগেরহাট জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ডা. শফিকুর রহমান বলেন, তাদের রাজনীতি করার সময় এখনো আসেনি। তারা অসংখ্য মায়ের কোল খালি করেছে। বিনিময়ে তারা এখন পর্যন্ত দুঃখ প্রকাশও করেনি। পক্ষান্তরে তারা এখনো হুমকি ধমকি দিয়ে আসছে। রাজনীতি হচ্ছে একটি সুস্থ সাংস্কৃতিক চর্চার জায়গা। এখানে কোনো মাস্তান বা সন্ত্রাসী মানসিকতার মানুষের স্থান নেই। তিনি বলেন, গণমাধ্যম সমাজের গুরুত্বপূর্ণ একটি অংশ। দেশের মানুষের কাছে সঠিক তথ্য তুলে ধরতে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালন কর...
এমপি বিথীকা বিনতে হোসেনকে আসিফের আইনি নোটিশ

এমপি বিথীকা বিনতে হোসেনকে আসিফের আইনি নোটিশ

প্রচ্ছদ, রাজনীতি
ঢাকা : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সংরক্ষিত নারী আসনের এমপি বিথীকা বিনতে হোসেনকে আইনি নোটিশ পাঠিয়েছেন। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আইনজীবী মুহাম্মদ রফিকুল ইসলাম জনির মাধ্যমে রেজিস্টার্ড ডাকযোগে নোটিশ পাঠানো হয়। নোটিশে সাত দিনের মধ্যে অভিযোগের পক্ষে প্রমাণ উপস্থাপন অথবা অভিযোগ প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়েছে। নোটিশে বলা হয়, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র এবং অন্তর্বর্তী সরকারের সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা হিসেবে ২০২৪ সালের ৮ আগস্ট থেকে ২০২৫ সালের ১০ ডিসেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করেছেন। তিনি ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী একজন পরিচিত জননেতা এবং সততা, নৈতিকতা ও জনসেবার জন্য পরিচিত। সম্প্রতি একটি প্রকাশ্য সম্প্রচারিত অনুষ্ঠানে বিথীকা বিনতে হোসেন অভিযোগ করেন য...
এগারো দলীয় ঐক্যজোটের গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে’ স্লোগান

এগারো দলীয় ঐক্যজোটের গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে’ স্লোগান

জাতীয়, রাজনীতি
ঢাকা : বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে সচিবালয় এলাকা গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে’ স্লোগানে মুখর হয়ে উঠে। দুপুর ১টার দিকে জ্বালানি তেল ও গ্যাস সংকট, বিদ্যুতের ‘ভূতুড়ে বিল’, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে প্রতিবাদ মিছিল নিয়ে সচিবালয়ের সামনে পৌঁছালে পুলিশ এগারো দলীয় ঐক্যজোটের পদযাত্রায় বাধা দেয়। পরে সেখানেই সংক্ষিপ্ত বক্তব্য দেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান এবং স্লোগান দেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। সচিবালয়ের সামনে জামায়াত আমির বলেন, “যদি আমাদের এই মিছিল থামাতে চান, তাহলে ভেতর থেকে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী কিংবা তার প্রতিনিধিকে এখানে আসতে হবে। আমরা জনগণের পক্ষ থেকে দাবিগুলো তাদের হাতে তুলে দিতে চাই।” তিনি বলেন, “তারা যদি জনগণের দাবি বাস্তবায়নে সফল হন, আমরা তাদের ধন্যবাদ দেবো। কিন্তু ব্যর্থ হ...
ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ

ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ

প্রচ্ছদ, রাজনীতি
ঢাকা : মঙ্গলবার (৪ আগস্ট) রাজধানীর আলিয়া মাদ্রাসা এলাকায় হলের সিট দখলকে কেন্দ্র করে ইসলামী ছাত্রশিবির ও জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশের উপস্থিতিতেই উভয়পক্ষ ইটপাটকেল নিক্ষেপে জড়িয়ে পড়ে। সংঘর্ষ থেমে গেলেও এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। একই দিনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজেও দুই ছাত্রসংগঠনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিকাল ৫টার পর সাদা পাঞ্জাবি, মাথায় হেলমেট ও হাতে পাইপ নিয়ে কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম নয়নকে ঢাকা আলিয়া মাদ্রাসা মোড় এলাকায় উপস্থিত হয়ে দায়িত্বরত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলতে দেখা যায়। তিনি পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলছিলেন, আপনারা আপনাদের দায়িত্ব পালন করছেন না কেন। আপনারা সামনে যান। আমরা আপনাদের সহযোগিতা করব। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সকাল থেকেই আলিয়া মাদ্রাসা শাখ...
পলাতক শেখ হাসিনা দেশে ফিরে এলে তাকে সরাসরি ফাঁসির মঞ্চে নেওয়া হবে

পলাতক শেখ হাসিনা দেশে ফিরে এলে তাকে সরাসরি ফাঁসির মঞ্চে নেওয়া হবে

প্রচ্ছদ, রাজনীতি
ঢাকা : সোমবার (৩ আগস্ট) বিকালে ‘শহীদ পরিবার ও আহতদের কণ্ঠে জনতার ১ দফা’ আলোচনা সভায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে পলাতক শেখ হাসিনা দেশে ফিরে এলে তাকে সরাসরি বিমানবন্দর থেকে ফাঁসির মঞ্চে নেওয়া হবে। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সমাবেশে উপস্থিত জুলাই যোদ্ধা ও আহতদের উদ্দেশ্যে নাহিদ ইসলাম বলেন, ‘যদি শেখ হাসিনা ডিসেম্বরে আসে, সেই ডিসেম্বরে আসার জন্য যদি ব্যবস্থা তারেক রহমান (প্রধানমন্ত্রী) করে দেয়, তাহলে সেটার জন্য আপনারা (জুলাই যোদ্ধা ও আহত) প্রস্তুত আছেন তো? আমরা সবাই সেটার জন্য প্রস্তুত আছি - হাসিনাকে এয়ারপোর্ট থেকে সরাসরি ফাঁসির মঞ্চে, কোনো কথা হবে না। পুরা দেশের জনগণ সেদিন রাজপথে থাকবে- সরাসরি ফাঁসির মঞ্চে নিয়ে যাবে। ফাঁসি কার্যকর না হওয়া পর্যন্ত আমরা রাজপথ থেকে ঘরে ফিরব ন...
জামায়াতে ইসলামী আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে জমা দিয়েছে

জামায়াতে ইসলামী আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে জমা দিয়েছে

প্রচ্ছদ, রাজনীতি
ঢাকা : বৃহস্পতিবার (৩০ জুলাই) বাংলাদেশ জামায়াতে ইসলামী ২০২৫ সালের আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে (ইসি) জমা দিয়েছে। নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদের কাছে দলটি আয়-ব্যয়ের হিসাব জমা দেয়। ইসিতে জমা দেয়ার হিসাব অনুযায়ী, দলটি ২০২৫ সালে আয় করেছে ২৩ কোটি ৬৮ লাখ ২৪ হাজার ১৩৯ টাকা। আর ব্যয় হয়েছে ২৩ কোটি ৯১ লাখ ৮৬ হাজার ৯৩৪ টাকা। দলটির আয়ের চেয়ে ব্যয় বেশি হয়েছে ২৩ লাখ ৬২ হাজার ৭৯৫ টাকা। দলটির হাতে নগদ আছে ৭ কোটি ৫১ লাখ ১৩ হাজার ৬৫ টাকা। আর ব্যাংকে জমা আছে ৭ কোটি ৯৮ লাখ ৩১ হাজার ৩৬৩ টাকা। এর আগে, ২০২৪ সালে জামায়াতে ইসলামী আয় দেখিয়েছিল ২৮ কোটি ৯৭ লাখ ২৯৯ টাকা। আর ব্যয় হয়েছিল ২৩ কোটি ৭৩ লাখ ৩৮ হাজার ১৭৭ টাকা। হামিম-৩০/ডিএসই-৭...
এনসিপি-কে আটকাতে পথে পুলিশের ট্রাক

এনসিপি-কে আটকাতে পথে পুলিশের ট্রাক

জাতীয়, প্রচ্ছদ, রাজনীতি
শ্রীমঙ্গল : ছাত্রদলের হামলার প্রতিবাদে ঘোষিত বিক্ষোভ কর্মসূচি বাস্তবায়নে প্রশাসনের নিষেধাজ্ঞা ১৪৪ ধারা উপেক্ষা করেই হবিগঞ্জে যাওয়ার সিদ্ধান্ত নেয় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। বুধবার (২৯ জুলাই) বিকাল পৌনে ৪টার দিকে মৌলভীবাজার সার্কিট হাউস থেকে এনসিপি নেতাদের বহনকারী গাড়িবহর হবিগঞ্জের পথে রওনা হলে বিকাল সাড়ে ৪টার দিকে শ্রীমঙ্গলের চা-কন্যা এলাকায় একটি ট্রাক সড়কের ওপর আড়াআড়ি করে দিয়ে তাদের গাড়িবহর আটকে দেয় পুলিশ। সেখানে এনসিপি আহ্বায়ক সংসদ সদস্য নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ, যুগ্ম সদস্যসচিব ও সংসদ সদস্য মাহমুদা মিতু রয়েছেন। প্রত্যক্ষদর্শীরা বলেন, এনসিপি'র বহরে প্রায় ১০টি মাইক্রোবাস রয়েছে। অপরদিকে শতাধিক পুলিশ মূল সড়কে অবস্থান নিয়ে পথ আটকে রেখেছেন। এর...
ঢাকা বিশ্বের বহু ঐতিহাসিক নগরীর চেয়ে প্রাচীন ও সমৃদ্ধ ঐতিহ্যের শহর

ঢাকা বিশ্বের বহু ঐতিহাসিক নগরীর চেয়ে প্রাচীন ও সমৃদ্ধ ঐতিহ্যের শহর

প্রচ্ছদ, রাজনীতি
ঢাকা : সোমবার (২৭ জুলাই) রাত আসন্ন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচন সামনে রেখে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লেখা এক পোস্টে রাজধানী ঢাকার ঐতিহাসিক পরিচয়, ঐতিহ্য ও নগরীর স্বকীয়তা পুনরুদ্ধারের অঙ্গীকার করেছেন। প্রচারণার শুরুতে ফেসবুক পোস্টে তিনি বলেন, অনেকেই ঢাকাকে সিঙ্গাপুর, ব্যাংকক বা লন্ডনের আদলে গড়ে তোলার কথা বলেন। কিন্তু ঢাকা নিজেই বিশ্বের বহু ঐতিহাসিক নগরীর চেয়ে প্রাচীন ও সমৃদ্ধ ঐতিহ্যের শহর। ঢাকার ইতিহাস ও ঐতিহ্যকে যথাযথভাবে তুলে ধরতে না পারা দেশের নীতিনির্ধারকদের দীর্ঘদিনের ব্যর্থতা। তার মতে একসময় ঢাকা ছিল দক্ষিণ এশিয়ার অন্যতম প্রাণকেন্দ্র এবং উর্বর বদ্বীপভূমির একটি সমৃদ্ধ নগর। আসিফ মাহমুদ বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য রাজধানীকে আরও বাসযোগ্য করে গড়ে তোলার পাশাপাশি বিশ্বের ঐতিহ্যবাহী শহরগুলোর মধ্যে অন্য...
ফ্রান্সের রাষ্ট্রদূত এবং জার্মানির চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাথে নাহিদ ইসলামের বৈঠক

ফ্রান্সের রাষ্ট্রদূত এবং জার্মানির চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাথে নাহিদ ইসলামের বৈঠক

প্রচ্ছদ, রাজনীতি
ঢাকা : আজ ২৭ জুলাই বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মি. জ্যঁ-মার্ক সেরে-শার্লে এবং জার্মানির চার্জ দ্য অ্যাফেয়ার্স মিসেস আনজা কের্স্টেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন। রাজধানীর বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, আন্তর্জাতিক বিষয়ক সেলের ইনচার্জ আলাউদ্দীন মোহাম্মদ এবং আন্তর্জাতিক বিষয়ক সেলের সদস্য নাভিদ নওরোজ শাহ উপস্থিত ছিলেন। বৈঠকে দেশের নির্বাচন-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি, সংসদে এনসিপির ভূমিকা, রাষ্ট্রের মৌলিক সংস্কার এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এছাড়া আঞ্চলিক পরিস্থিতি, ইন্দো-প্যাসিফিক সহযোগিতা, বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি এবং অর্থনৈতিক অংশীদারত্ব সম্প...
হাসিনা-বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ : গ্রেপ্তারি পরোয়ানা জারি

হাসিনা-বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ : গ্রেপ্তারি পরোয়ানা জারি

জাতীয়, প্রচ্ছদ, রাজনীতি
ঢাকা : রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হত্যাযজ্ঞের ঘটনায় গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত এবং পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদসহ ৪১ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন জানানো হয়েছে। সোমবার (২৭ জুলাই) ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানান, মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী, কয়েকটি বাহিনীর প্রধানসহ কিছু সাংবাদিকদের বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ মিলেছে। অভিযোগে শেখ হাসিনা ছাড়াও যাদের আসামি করা হয়েছে, তারা হলেন- তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহিউদ্দিন খান আলমগীর, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু, তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, খাদ্যমন্ত্রী ড. ...