Tuesday, September 15

রাজনীতি

বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে নতুন করে চার নেতা অন্তর্ভুক্ত

বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে নতুন করে চার নেতা অন্তর্ভুক্ত

প্রচ্ছদ, রাজনীতি
ঢাকা : শনিবার (১৫ আগস্ট) বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে নতুন করে চার নেতাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা হলেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক ফরহাদ হালিম (ডোনার) এবং প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ। দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের সাংগঠনিক গতিশীলতা বাড়ানো ও দলীয় সিদ্ধান্তের আলোকে চার নেতাকে জাতীয় স্থায়ী কমিটির সদস্য করা হয়েছে। বিএনপির সর্বশেষ জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয় ২০১৬ সালের ১৯ মার্চ। ওই কাউন্সিলের পর দলের জাতীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়। পরবর্তী সময়ে কয়েকজন সদস্যের মৃত্যু, পদত্যাগসহ বিভিন্ন কারণে স্থায়ী কমিটির কয়েকটি পদ শূ...
ঠিকাদারি ও টেন্ডার ভাগাভাগির জন্য দলীয় ব্যক্তিদের নিয়োগ দেওয়া হচ্ছে

ঠিকাদারি ও টেন্ডার ভাগাভাগির জন্য দলীয় ব্যক্তিদের নিয়োগ দেওয়া হচ্ছে

প্রচ্ছদ, রাজনীতি
খুলনা : আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষ্যে গতকাল শুক্রবার সকালে খুলনা মহানগর জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে আয়োজিত যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, জুলাই অভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কারের যে প্রত্যাশা তৈরি হয়েছে- তা কেবল সরকার বা রাজনৈতিক দলের হাতে ছেড়ে না দিয়ে তরুণদের এর পাহারাদার হতে হবে। নিজের দেওয়া ভোটের একটি অংশ মেনে অন্য অংশ অস্বীকার করা যায় না। খুলনা প্রেস ক্লাবের লিয়াকত আলী মিলনায়তনে আয়োজিত সম্মেলনে মিয়া গোলাম পরওয়ার বলেন, একই মায়ের পেটে জন্ম নেওয়া যমজ দুই সন্তানের একজনকে স্বীকার করে আরেক জনকে অস্বীকার করার মতো ঘটনা ঘটছে। একই দিনে হওয়া জাতীয় নির্বাচন ও গণভোটের ফলের মধ্যে একটিকে গ্রহণ করে আরেকটিকে অস্বীকার করা যায় না। বিএনপির সমালোচনা করে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, বিএনপির নেতারা জুলাই সনদ মা...
গ্যাস, বিদ্যুৎ সমস্যার জন্য সরকারের অপরিকল্পনা ও নজিরবিহীন লুটপাট দায়ী

গ্যাস, বিদ্যুৎ সমস্যার জন্য সরকারের অপরিকল্পনা ও নজিরবিহীন লুটপাট দায়ী

প্রচ্ছদ, রাজনীতি
ঢাকা : শুক্রবার রাজধানীর যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কে এনসিপি ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত গণসমাবেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম হুশিয়ারি দিয়ে বলেন, গ্যাস, বিদ্যুৎ সরবরাহ করতে না পারলে সরকারকে ক্ষমতায় থাকতে দেওয়া হবে না। তিনি বলেন, পুরো বাংলাদেশ তীব্র জ্বালানি সংকটে ভুগছে এই মুহূর্তে। সরকারের অপরিকল্পনা, নজিরবিহীন লুটপাট দুর্নীতি এর জন্য দায়ী। পরিস্থিতির যদি পরিবর্তন করতে না পারে, আমরা সরকারকে ক্ষমতায় থাকতে দেব না। গণভোটের রায় বাস্তবায়ন, তেল-গ্যাস ও বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, চাঁদাবাজি ও দখলবাজি এবং বিরোধী দলের ওপর দমন-পীড়ন বন্ধের দাবিতে এ সমাবেশ আয়োজন করা হয় বলে এনসিপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। সমাবেশে নাহিদ ইসলাম বলেন, “তারা বলছিল এই বাজেট হওয়ার পরে কোনো কিছুর দাম বাড়ে নাই; কোনো কিছুর...
৩১ দফা বাস্তবায়ন বিষয়ে আগামীকাল বা পরশুর মধ্যে একটি বুকলেট দেয়া হবে

৩১ দফা বাস্তবায়ন বিষয়ে আগামীকাল বা পরশুর মধ্যে একটি বুকলেট দেয়া হবে

প্রচ্ছদ, রাজনীতি
ঢাকা : আজ শুক্রবার (১৪ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপি সরকারের ছয়মাস পূর্তিতে নির্বাচনি ইশতেহার এবং ৩১ দফায় দেওয়া অঙ্গীকারের অধিকাংশ কর্মসূচি বাস্তবায়ন হয়েছে। তিনি বলেন, ছয় মাসের লক্ষ্য অনুযায়ী কোথাও ৯০ থেকে ৯৫ শতাংশ, আবার কোথাও ১০০ শতাংশ পর্যন্ত বাস্তবায়ন হয়েছে। বিএনপি সরকারের ছয় মাসের মূল্যায়ন প্রসঙ্গে রুহুল কবির রিজভী বলেন, সরকারকে প্রথমে প্রস্তুতি নিতে হয়, প্রশাসনকে গুছিয়ে নিতে হয় এবং কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ‘ইমপ্লিমেন্টিং ইন্সট্রুমেন্ট’ প্রস্তুত করতে হয়। এ প্রস্তুতি পর্বে সময় লাগে। পরবর্তী ছয় মাসে কর্মসূচিগুলো আরও জোরালোভাবে এগিয়ে যাবে এবং সফলভাবে বাস্তবায়ন হবে বলেও তিনি আশা প্রকাশ করেন। রুহুল কবির রিজভী আরও বলেন, এ বিষয়ে লি...
বিদ্যুৎ ও জ্বালানি সংকট সরকারের পরিকল্পনাহীনতা ও জ্বালানি ক্রয়ে সিদ্ধান্তহীনতার ফল

বিদ্যুৎ ও জ্বালানি সংকট সরকারের পরিকল্পনাহীনতা ও জ্বালানি ক্রয়ে সিদ্ধান্তহীনতার ফল

প্রচ্ছদ, রাজনীতি
ঢাকা : বৃহস্পতিবার (১৩ আগস্ট) দিবাগত রাতে নিজের ফেসবুক স্ট্যাটাসে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ চলমান বিদ্যুৎ ও জ্বালানি সংকটকে সরকারের পরিকল্পনাহীনতা, জ্বালানি ক্রয়ে সিদ্ধান্তহীনতা ও ভুল অগ্রাধিকারের ফল দাবী করে বলেন, আন্তর্জাতিক জ্বালানি বাজারের অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতি সংকটকে আরও খারাপ করেছে, তবে সংকটের মূল কারণ যুদ্ধ নয়; সরকারের অব্যবস্থাপনা। হাসনাত আব্দুল্লাহ দাবি করেন, জ্বালানি ও বিদ্যুৎ খাতে সিদ্ধান্ত নেওয়ার সময় সরকার প্রয়োজনীয় অর্থায়ন পরিকল্পনা করেনি। তার অভিযোগ, ভর্তুকির চাপ সামলাতে ক্যাপাসিটি চার্জ বা বেসরকারি বিদ্যুৎকেন্দ্রের নির্দিষ্ট অর্থপ্রদানের জায়গায় কাটছাঁট না করে কয়লা ও ফার্নেস অয়েলচালিত বিদ্যুৎকেন্দ্র এবং আমদানি করা বিদ্যুতের অর্থ কমানো হয়েছে। এর ফলে উৎপাদন ও আমদানি কমেছে বলে তিনি দাবি করে...
রাষ্ট্রপতির চুড়ান্ত মনোনয়ন : মির্জা ফখরুলের ধৈর্য ও সংগ্রামের ইতিহাস

রাষ্ট্রপতির চুড়ান্ত মনোনয়ন : মির্জা ফখরুলের ধৈর্য ও সংগ্রামের ইতিহাস

প্রচ্ছদ, রাজনীতি
ঢাকা : বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে বিএনপির স্থায়ী কমিটির সভা শেষে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির পক্ষ থেকে প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন দলটির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানিয়েছেন, রাষ্ট্রপতি পদে মনোনয়ন পাওয়ায় দলের মহাসচিব ও স্থায়ী কমিটির পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল। নির্বাচন কমিশনের (ইসি) তফসিল অনুযায়ী, দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল ৪টা।সেকারনে আজই নির্বাচন কমিশনে রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা দেওয়া হবে। ১৬ আগস্ট মনোনয়নপত্র বাছাই করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৮ আগস্ট। ভোটগ্রহণ হবে ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে। জাতীয় সংসদে বিএনপির নিরঙ্কুশ...
যুবদলের চঞ্চলের সশস্ত্র হামলায় ঢাকা কলেজ ছাত্রদলের ১৫ জন হাসপাতালে

যুবদলের চঞ্চলের সশস্ত্র হামলায় ঢাকা কলেজ ছাত্রদলের ১৫ জন হাসপাতালে

প্রচ্ছদ, রাজনীতি
ঢাকা : নিউমার্কেট থানা যুবদলের সদস্য সচিব চঞ্চলের নেতৃত্বে রাজধানীর নিউমার্কেট এলাকায় চাঁদা তোলায় বাধা দেওয়াকে কেন্দ্র করে ঢাকা কলেজ শাখার ছাত্রদলের কয়েকজন সদস্যদের ওপর হামলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যা বলাকা সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে। আহত ও প্রত্যক্ষদর্শীদের মতে সন্ধ্যায় বলাকা সিনেমা হলের সামনে বিভিন্ন দোকান ও ভ্যানগাড়ি থেকে চাঁদা তোলার অভিযোগ ওঠে নিউমার্কেট থানা যুবদলের সদস্য সচিব চঞ্চলের অনুসারী সোহেল ও আজিম ওরফে ‘গুন্ডা আজিমের’ বিরুদ্ধে। খবর পেয়ে ঢাকা কলেজের ছাত্রদলের কয়েকজন সেখানে গিয়ে চাঁদা তুলতে বাধা দেন। খবর পেয়ে যুবদল নেতা চঞ্চল সেখানে ছুরি চাপাতি সহ ৩০/৪০ জন অনুসারী নিয়ে এলে কথা-কাটাকাটির এক পর্যায়ে সে শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। হামলায় ঢাকা কলেজের শিক্ষার্থী ও ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক প্রিন্স খন্দকার, মো. সুমন সিকদার, ২০২০–২১ শিক্ষাব...
সাংসদ হামিদ এবং কামালের মধ্যস্থতায় ছাত্রদল- ছাত্রশিবির সমঝোতা

সাংসদ হামিদ এবং কামালের মধ্যস্থতায় ছাত্রদল- ছাত্রশিবির সমঝোতা

প্রচ্ছদ, রাজনীতি
ঢাকা : রোববার (৯ আগস্ট) বিএনপির পক্ষ থেকে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য মো. হামিদুর রহমান হামিদ এবং জামায়াতের পক্ষ থেকে ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মো. কামাল হোসেনের মধ্যস্থতায় ঢাকা আলিয়া মাদরাসা ক্যাম্পাসে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা নিরসনে সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে অতীতের ঘটনাকে কেন্দ্র করে পরস্পরকে দোষারোপ না করে ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ ও সহাবস্থান নিশ্চিত করার বিষয়ে একমত হয়েছেন দুই সংগঠনের নেতারা। এ সময় ঢাকা মহানগর পুলিশের একজন উপকমিশনার (ডিসি), মাদরাসার উপাধ্যক্ষ ও শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) জিএস এস এম ফরহাদ এবং ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বৈঠকে সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে দুই সংগঠনের মধ্যে তৈরি হওয়া ভুল বোঝাবুঝি ও উত্তেজনা নিরসনের বিষয়ে আলোচনা হয়। বৈঠক শেষে এস এম ফরহাদ বলে...
যে পথে আপা হেঁটেছিলেন, আপনারাও ভাই সেই পথেই হাঁটছেন

যে পথে আপা হেঁটেছিলেন, আপনারাও ভাই সেই পথেই হাঁটছেন

প্রচ্ছদ, রাজনীতি
গাইবান্ধা : সোমবার (১০ আগস্ট) দুপুরে গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়ায় কাজী আজহার আলী উচ্চ বিদ্যালয় মাঠে জনসমাবেশে বিএনপিকে উদ্দেশ করে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, যে পথে আপা হেঁটেছিলেন, আপনারাও ভাই এখন সেই পথেই হাঁটছেন। আপা যাওয়ার আগে বলতেন আমি পালাই না, অমুকের মেয়ে পালায় না। কিন্তু শেষ পর্যন্ত তিনি পালাতে বাধ্য হয়েছেন। শিবির নেতা সাইফুল্লাহ বারী ও জামায়াত কর্মী সালাউদ্দিন হত্যার বিচার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে এ জনসমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে বিরোধীদলীয় নেতা বলেন, বাচ্চারা স্লোগান দিয়েছিল পালাইছে রে পালাইছে, হাসিনা পালাইছে। এই পথে যারাই হাঁটবেন তাদেরকে পালাতে হবে। পথটাই পালানোর পথ। এই পথে হাঁটলে আপনি দিল্লি চলে যাবেন। এই পথের শেষ ঠিকানা দিল্লি। শফিকুর রহমান বলেন, আমরা কোনো অপশক্তির কাছে মাথা নত করবো না। আপনারা প্রস্...
দিল্লীতে হাসিনার প্রেস ব্রিফিং মূলত সরকারের ব্যর্থতা

দিল্লীতে হাসিনার প্রেস ব্রিফিং মূলত সরকারের ব্যর্থতা

প্রচ্ছদ, রাজনীতি
ঢাকা : বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবন প্রাঙ্গণে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত 'জুলাই এখনো শেষ হয় নাই' শীর্ষক স্থিরচিত্র প্রদর্শনী পরিদর্শন করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মোঃ নাহিদ ইসলাম। পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের তিনি বলেন, 'দিল্লীতে ফ‍্যাসিস্ট হাসিনার ব্রিফিং নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় একটা প্রেস রিলিজ দিয়ে বাহবাহ পাওয়ার চেষ্টা করছে। এটাকে বলে বাগাড়ম্বর, চলতি ভাষায় আমরা বলি গলাবাজি। প্রেস রিলিজে বক্তব্যে বড় বড় কথা বলতেছেন কিন্তু আপনি কোন কূটনৈতিক ব্যবস্থা নিচ্ছেন না। তারা তো ঘোষণা দিয়েই করেছে এবং দিল্লি সরকার তাদেরকে সহযোগিতা করেছে। ভারতীয় হাই কমিশনকে ডাকা উচিত ছিল সরকারের এবং ডেকে কঠোরভাবে এটা নিন্দা জানানো উচিত ছিল। পরবর্তীতে এই ধরনের ঘটনা সরকার কি ব্যবস্থা নেবে কোন ধরনের কূটনৈতিক ব্যবস্থা নেবে এইটা জনগণের সামনে উন্মুক্ত ...