Wednesday, September 16

প্রচ্ছদ

পৃথক তিন প্রজ্ঞাপনে রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

পৃথক তিন প্রজ্ঞাপনে রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

অর্থ-বাণিজ্য, প্রচ্ছদ
ঢাকা : অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে বুধবার (২ সেপ্টেম্বর ) পৃথক তিনটি প্রজ্ঞাপন জারি করে রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে সরকার। ব্যাংক তিনটি হলো–অগ্রণী ব্যাংক পিএলসি, বেসিক ব্যাংক পিএলসি এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি (বিডিবিএল)। উপসচিব আফরোজা আক্তার রিবা স্বাক্ষরিত চিঠিতে সংশ্লিষ্ট ব্যাংক তিনটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যানকে প্রয়োজনীয় বিধিগত পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। চুক্তি বাতিল হওয়া তিন এমডি হলেন অগ্রণী ব্যাংকের মো. আনোয়ারুল ইসলাম, বেসিক ব্যাংকের মো. কামরুজ্জামান খান ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের (বিডিবিএল) মো. জসীম উদ্দিন। অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ব্যাংক কোম্পানি আইন ও পরিচালনা পর্ষদের সঙ্গে সম্পাদিত চুক্তিপত...
ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সভাপতি

ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সভাপতি

জাতীয়, প্রচ্ছদ
ঢাকা : বুধবার (২ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-পরিচালক (উপসচিব) মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয়, সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে মহামান্য রাষ্ট্রপতি অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়াকে জনস্বার্থে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সভাপতি পদে নিয়োগ প্রদান করেছেন। সংবিধানের ১৩৯(১) অনুচ্ছেদ অনুসারে, তিনি দায়িত্বভার গ্রহণের তারিখ থেকে পরবর্তী ৫ (পাঁচ) বছর বা তার ৬৫ (পঁয়ষট্টি) বছর বয়স পূর্ণ হওয়ার মধ্যে যেটি আগে ঘটে, সে সময় পর্যন্ত পিএসসির চেয়ারম্যান পদে বহাল থাকবেন। এর আগে, জুলাই গণঅভ্যুত্থানের পর ক্ষমতার পটপরিবর্তন হলে ২০২৪ সালের ৮ অক্টোবর পিএসসির তৎকালীন চেয়ারম্যান সোহরাব হোসাইনসহ কমিশনের অন্য সদস্যরা পদত্যাগ করেন। পরদিন ৯ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মোবাশ্বের মোনেমকে চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছিল। তিনি ...
নতুন জনপ্রশাসন সচিব কামরুজ্জামান

নতুন জনপ্রশাসন সচিব কামরুজ্জামান

জাতীয়, প্রচ্ছদ, প্রশাসন
ঢাকা : জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করে বুধবার (২ সেপ্টেম্বর) চুক্তিতে দায়িত্ব পালনকারী স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সচিব নিয়োগ দেয়া হয়েছে। অন্যদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হককে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে বদলি করা হয়েছে। তিনিও চুক্তিতে দায়িত্ব পালন করছেন। নওরিন-০২/ডিএসই-৯...
প্রশাসনের তিন কর্মকর্তার সচিব পদে পদোন্নতি ও পদায়ন

প্রশাসনের তিন কর্মকর্তার সচিব পদে পদোন্নতি ও পদায়ন

জাতীয়, প্রচ্ছদ, প্রশাসন
  ঢাকা : বুধবার (২ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপন জারি করে প্রশাসনের তিন কর্মকর্তাকে সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। পদোন্নতির পর জনপ্রশাসনের অতিরিক্ত সচিব এ এন এম বজলুর রশীদকে স্বাস্থ্যসেবা বিভাগে পদায়ন করা হয়েছে। শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ কে এম বেঞ্জামিন রিয়াজীকে সচিব পদে পদোন্নতি দিয়ে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব হিসেবে পদায়ন করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ইয়াসমিন বেগমকে সচিব পদে পদোন্নতি দিয়ে সংষ্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে পদায়ন করে সচিব কানিজ মওলাকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসনে সংযুক্ত করা হয়েছে। হামিম-০২/ডিএসই-৯...
সাহেদ-আবুলের দুর্নীতি মামলা : পরবর্তী সাক্ষ্যগ্রহণ ৪ অক্টোবর

সাহেদ-আবুলের দুর্নীতি মামলা : পরবর্তী সাক্ষ্যগ্রহণ ৪ অক্টোবর

আইন - আদালত, প্রচ্ছদ
ঢাকা : কোনো সাক্ষী আদালতে উপস্থিত না হওয়ায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ করিম, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক মোহাম্মদ আবুল কালাম আজাদসহ আটজনের বিরুদ্ধে দুর্নীতির মামলায় সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ বুধবার পিছিয়ে দেওয়া হয়েছে। সাক্ষীদের অনুপস্থিতির কারণ দেখিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রসিকিউটর সময় আবেদন করলে ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক মো. জাকারিয়া হোসেন তা মঞ্জুর করেন এবং পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য ৪ অক্টোবর দিন ধার্য করেছেন। কারাগারে থাকা সাহেদকে আদালতে হাজির করা হয়। জামিনে থাকা অন্য আসামিরাও আদালতে উপস্থিত ছিলেন। অন্য আসামিরা হলেন—ডিজিএইচএসের সাবেক পরিচালক আমিনুল হাসান, উপপরিচালক (হাসপাতাল-১) ইউনুস আলী, সহকারী পরিচালক (হাসপাতাল-১) শফিউর রহমান এবং গবেষণা কর্মকর্তা দিদারুল ইসলাম। যদিও স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক আবুল কালাম আজাদকে শুরুতে মামলার আস...

শেখ হাসিনার শাসনামলে ভারত ও বাংলাদেশের মধ্যে সরকারকেন্দ্রিক সম্পর্ক ছিল : স্পীকার

জাতীয় সংসদ, প্রচ্ছদ
সংসদ : ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী আজ (০২ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি'র সাথে সাক্ষাৎ করেছেন। বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি বলেছেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক পরিবর্তিত হয়ে সবসময় নানা টানাপোড়েনের মধ্য দিয়ে এগিয়েছে। তিনি বলেন, বিগত ২০০৮, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের সাজানো নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ সরকার জনগণের গণতান্ত্রিক অধিকার ক্ষুন্ন করেছে। ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে পুনরায় গণতন্ত্রের পথযাত্রা সুগম হয়েছে। তিনি বলেন, শেখ হাসিনার শাসনামলে ভারত ও বাংলাদেশের মধ্যে শুধু সরকারকেন্দ্রিক সম্পর্ক ছিল। স্পীকার বলেন, দুই দেশের জনগণের মধ্যকার সম্পর্ক ভারত-বাংলাদেশের সম্পর্কের ভিত্তি হওয়া উচিত। পারস্পরিক শ্রদ্ধা ও স্বাধীন সার্বভৌমত্বের ভিত্তিতে এ সম্পর্ক সামনে এগিয়ে যাবে। ভারতের হাইকমিশ...
মক্কা প্যাক্ট নিয়ে ঢাকার অবস্থানকে স্বাগত জানায় তেহরান

মক্কা প্যাক্ট নিয়ে ঢাকার অবস্থানকে স্বাগত জানায় তেহরান

জাতীয়, প্রচ্ছদ
ঢাকা : বুধবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক শেষে ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ড. জলিল রহিমি জাহানাবাদি সাংবাদিকদের বলেছেন, মক্কা প্রতিরক্ষা চুক্তি (মক্কা প্যাক্ট) নিয়ে ঢাকার অবস্থানকে স্বাগত জানায় তেহরান। আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হলে মক্কা প্যাক্টে যোগ দেওয়ার বিষয়টি ইরানও ইতিবাচকভাবে গ্রহণ করবে বলে জানিয়েছেন তিনি। তিনি বলেন, মক্কা প্যাক্ট প্রমাণ করে, যুক্তরাষ্ট্র মুসলিম দেশগুলোকে নিরাপত্তা দিতে ব্যর্থ। মুসলিম দেশগুলোর নিজেদের নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন। ইরানের রাষ্ট্রদূত বলেন, মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সংঘাতে ইরান শুধু যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে হামলা করেছে। কোনো ইসলামি বা আরব রাষ্ট্রে হামলা করেনি। কানিজ-০২/ডিএসই-৯...
নিউ ইয়র্কে প্রকাশ্যে ছুরি হামলায় ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট নিহত

নিউ ইয়র্কে প্রকাশ্যে ছুরি হামলায় ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট নিহত

আন্তর্জাতিক, প্রচ্ছদ
আন্তর্জাতিক ডেস্ক : সোমবার প্রকাশ্যে দিনের বেলায় নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে আকষ্মিক ছুরি হামলায় ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট এরিন পিয়াচেন্টি নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম ঋণদাতা ব্যাংকটি জানিয়েছে, এরিন পিয়াচেন্টি ব্যাংক অব আমেরিকার (বিওএফএ) বিজনেস সিলেকশন ও কনফ্লিক্টস ইউনিটের ভাইস প্রেসিডেন্ট ছিলেন। রয়টার্স জানায়, হামলার ঘটনার পর মিডটাউন ম্যানহ্যাটন এলাকার রাস্তায় যান চলাচল থমকে যায় আর আকাশচুম্বি ভবনগুলোর মাঝ দিয়ে জরুরি পরিষেবার গাড়িগুলোর ভিড় জমে যায়। মঙ্গলবার রয়টার্সকে পাঠানো এক ইমেইল বিবৃতিতে যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ ব্যাংকটি বলেছে, “আমাদের সহকর্মীকে হারিয়ে আমরা হতবাক ও গভীরভাবে শোকাহত। তিনি দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন সদস্য ছিলেন যার অভাব আমরা ভীষণভাবে অনুভব করবো। তার পরিবার ও স্বজনদের প্রতি আমাদের সমবেদনা রইল।” নিউ ইয়র্ক পুলিশ বিভাগ এক বিবৃতিতে ...
সাংবাদিকদের ব্যক্তিগত নিরাপত্তায় অস্ত্রের লাইসেন্স দেয়া উচিত

সাংবাদিকদের ব্যক্তিগত নিরাপত্তায় অস্ত্রের লাইসেন্স দেয়া উচিত

প্রচ্ছদ, সম্পাদকীয়
রেজাউল করিম : সাংবাদিকদের ব্যক্তিগত নিরাপত্তার কথা বিবেচনা করে, বিশেষ করে অনুসন্ধানী সাংবাদিকদের জন্য অস্ত্রের লাইসেন্স প্রদানের বিধি-বিধান সহজ করার পাশাপাশি বৈধ অস্ত্র ক্রয়ে দীর্ঘমেয়াদি ও কম সুদে ব্যাংক ঋণের সুযোগ দেওয়ার ব্যপারে নীতিগতভাবে সরকারের বিবেচনা করা উচিত। সাংবাদিকরা অনুসন্ধান নিশ্চয়ই ভালো লোকদের ব্যপারে করে না - তারা যাদের বিরুদ্ধে অনুসন্ধান করে তাদের বেশির ভাগই দুর্নীতিবাজ, চাঁদাবাজ, সন্ত্রাসী ও ক্ষমতার অপব্যবহারকারী। এধরনের চিহ্নিত অপরাধীরাও সামান্য কিছু নিয়ম মেনে ঘুষ ও তদ্বিরের জোরে সহজেই অস্ত্রের লাইসেন্স পায়৷ একারনে অনেক ক্ষেত্রেই সাংবাদিকদের দায়িত্ব পালনের ক্ষেত্রে হুমকি, হামলা ও হয়রানির শিকার হতে হয়। কোনো কোনো সাংবাদিককে প্রাণও দিতে হয়। জন-দায়িত্ব পালন করতে গিয়ে সরকারের কেউ এমনিতে মরলেও বিশেষ অনুদান ও পতাকায় ঢেকে তাকে সম্মান দেয়া হয়। খুন হলেতো পুরা রাষ্ট্র আস...
শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থাতেই দেশের অগ্রগতি ও উন্নয়ন নিশ্চিত করা সম্ভব : প্রধানমন্ত্রী

শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থাতেই দেশের অগ্রগতি ও উন্নয়ন নিশ্চিত করা সম্ভব : প্রধানমন্ত্রী

জাতীয়, জাতীয় সংসদ, প্রচ্ছদ
ঢাকা : আজ (১ সেপ্টেম্বর) ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সেক্রেটারি আন্দা ফিলিপ বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি বলেছেন, বর্তমান সরকার প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার রক্ষা ও জনগণের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে কাজ করছে। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন জানান, সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন আন্দা ফিলিপ। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নিয়মিত জাতীয় সংসদ অধিবেশনে অংশগ্রহণ সংসদীয় গণতন্ত্রের প্রতি তাঁর দৃঢ় অঙ্গীকারের শক্তিশালী বার্তা বহন করে। এ সময় প্রধানমন্ত্রী বলেন, আমরা অত্যন্ত আনন্দিত যে দীর্ঘ সংগ্রামের পর দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি। গণতন্ত্রের জন্য আমরা দীর্ঘদিন ধরে সংগ্রাম করেছি। তিনি আরো বলেন, ‘আমাদের দলের অসংখ্য নেতা-কর্মী গুম ও হত্যার শিকার হয়েছেন এবং প্রা...