Monday, November 2

জাতিসংঘের অধিবেশনের ফাঁকে রাশিয়া ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

নিউইয়র্ক : শনিবার (২৬ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বৈঠক করেছেন রাশিয়া ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রী।

ইউক্রেনের ঘনিষ্ঠ মিত্র জার্মানির সঙ্গে মস্কোর সম্পর্ক রুশ আগ্রাসনের পর থেকে কার্যত স্থবির হয়ে আছে। এর মধ্যে গত আগস্টে পূর্ব জার্মানির লাইপজিগ/হালে বিমানবন্দরে ড্রোন-সংক্রান্ত একটি ঘটনার পর দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে।

এ মাসে জার্মান সরকার জানিয়েছে, তারা এ সিদ্ধান্তে পৌঁছেছে যে লাইপজিগে ড্রোন হামলার চেষ্টার জন্য রাশিয়া দায়ী। এর প্রতিক্রিয়ায় বার্লিনে একটি রুশ কনস্যুলেট ও একটি রুশ সাংস্কৃতিক কেন্দ্র বন্ধ করে দিয়েছে জার্মানি।

তবে বার্লিনে অবস্থিত রুশ দূতাবাস অভিযোগগুলোকে মনগড়া উসকানি এবং জার্মানিতে রাশিয়া বিরোধী উন্মাদনার নতুন ঢেউ বলে প্রত্যাখ্যান করেছে।

জার্মান প্রতিনিধিদলের সূত্র জানায়, বৈঠকে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ওয়াডেফুল রাশিয়াকে জার্মানি, ইউরোপ ও ন্যাটোর বিরুদ্ধে বিপজ্জনক উত্তেজনা বৃদ্ধির পথ পরিত্যাগ করার আহ্বান জানান।

প্রতিনিধিদলের সূত্রের বরাত দিয়ে আরও জানানো হয়, ওয়াডেফুল বলেছেন, লাইপজিগে হামলার চেষ্টা কিংবা এ ধরনের আরও কোনো হাইব্রিড হামলার ঘটনা ইউক্রেনকে সমর্থন করার বিষয়ে জার্মানির সংকল্পকে দুর্বল করতে পারবে না।

আন্তর্জাতিক ডেস্ক -২৬/ডিএসই-৯