Friday, July 31

প্রচ্ছদ

প্রধানমন্ত্রী আজ নিউইয়র্ক যাচ্ছেন

প্রধানমন্ত্রী আজ নিউইয়র্ক যাচ্ছেন

জাতীয়, প্রচ্ছদ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ( ছবি সংগৃহিত ) প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে যোগদান শেষে আজ সোমবার (১৯ সেপ্টেম্বর) রাতে লন্ডন ত্যাগ করবেন। জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৭তম অধিবেশনে যোগ দিতে তিনি নিউইয়র্ক যাচ্ছেন। যুক্তরাজ্য সফরের চতুর্থ দিন সোমবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর বাকিংহাম প্যালেসে বিশ্বের বিভিন্ন দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও রাজাদের সম্মানে রাজা তৃতীয় চার্লস আয়োজিত সংবর্ধনায় যোগ দেওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি চার্টার্ড ফ্লাইটে সোমবার (১৯ সেপ্টেম্বর) রাত ৯টায় স্ট্যানস্টেড আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করার কথা রয়েছে। ইউএনজিএ’র ৭৭তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটটির একই দিনে নিউইয়র্ক সময় রাত সাড়ে ১০টায় নিউইয়র্কে জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁ...
সুষ্ঠু নির্বাচন প্রতিষ্ঠার জন্যই আমার সংগ্রাম- প্রধানমন্ত্রী

সুষ্ঠু নির্বাচন প্রতিষ্ঠার জন্যই আমার সংগ্রাম- প্রধানমন্ত্রী

জাতীয়, প্রচ্ছদ
বিবিসির এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যানুষ্ঠানে অংশ নিতে যুক্তরাজ্যে অবস্থান করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে বিবিসির এক সাক্ষাৎকারে সাংবাদিক লরা কুনেসবার্গের আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে তার সরকারের প্রতিশ্রুতি সংক্রান্ত এক প্রশ্নের জবাবে বলেন, অবশ্যই গণতান্ত্রিক ব্যবস্থা এবং অবাধ সুষ্ঠু নির্বাচন প্রতিষ্ঠার জন্যই আমার সংগ্রাম। রোববার (১৮ সেপ্টেম্বর) প্রচারিত সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী বলেন, গুমের বিষয়ে অনেকেই অভিযোগ করতে পারেন, কিন্তু তা কতটা সত্য তা বিচার করতে হবে। প্রধানমন্ত্রী বলেন, ১৯৭৫ সালে আমার বাবাকে (জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান) হত্যা করা হয়। তিনি তখন দেশের রাষ্ট্রপতি ছিলেন এবং আপনি জানেন যে আমার পুরো পরিবার, আমার মা, আমার তিন ভাই, দুই ভাতৃবধূ, পরিবারের অন্যান্য সদস্যসহ মোট ১৮ জন সদস্যকে হত্যা করা হয়েছে।...
স্যানিটারি ন্যাপকিন ব্যবহারে উৎসাহিত করা উচিৎ

স্যানিটারি ন্যাপকিন ব্যবহারে উৎসাহিত করা উচিৎ

জাতীয়, প্রচ্ছদ
ইউএনএফপিএর দুটি স্টাডি রিপোর্টের ওপর আলোচনা অনুষ্ঠান মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. হাসানুজ্জামান কল্লোল বলেছেন, ‘পরিবারের পুরুষ সদস্যদের উচিত তাদের ঘরে থাকা নারীদের স্যানিটারি ন্যাপকিন উপহার সামগ্রী হিসেবে সরবরাহ করে উৎসাহিত করা।’ রোববার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে কোভিড-১৯ মহামারি চলাকালীন বাল্যবিবাহ অবস্থা ও শহরের বস্তিতে মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা নিয়ে ইউএনএফপিএর দুটি স্টাডি রিপোর্টের ওপর আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলাবিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক ফরিদা পারভিন। প্রধান আলোচক ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক।  হাসানুজ্জামান কল্লোল বলেন, ‘বাল্যবিয়ে বন্ধের জন্য সম্মিলিত প্রচেষ্টা জরুরি। এটি বন্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার...
বিনা প্রতিদ্বন্দ্বিতায়  চেয়ারম্যান হতে যাচ্ছেন ২২জন

বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হতে যাচ্ছেন ২২জন

জাতীয়, প্রচ্ছদ
বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হচ্ছেন ২২জন তিন পার্বত্য জেলা বাদে দেশের ৬১টি জেলা পরিষদে আগামী ১৭ অক্টোবর ভোট গ্রহণ করা হবে। রবিবার ছিল মনোনয়নপত্র যাচাই বাছাই। নির্বাচন কমিশন সচিবালয় জানায়, বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হতে যাচ্ছেন ২২জন। জেলা পরিষদগুলোতে মোট প্রার্থী ১৪২ জন। সংরক্ষিত সদস্য পদে মোট প্রার্থী ৬৭৩ জন আর সাধারণ পদে মোট প্রার্থীর সংখ্যা এক হাজার ৭৪১জন। ইসি জানায়, যে জেলা পরিষদগুলোতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হতে যাচ্ছেন সেগুলো হল- কুমিল্লা, কুড়িগ্রাম, গোপালগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, ঝালকাঠি, টাঙ্গাইল, ঠাকুরগাঁও, নওগাঁ, নাটোর, নারায়ণগঞ্জ, ফেনী, বরগুনা, বাগেরহাট, ভোলা, মাদারীপুর, মুন্সীগঞ্জ, মৌলভীবাজার, লক্ষীপুর, লালমনিরহাট, শরিয়তপুর, সিরাজগঞ্জ ও সিলেট। এরমধ্যে ১৯টি জেলাপরিষদে চেয়ারম্যান পদে মনোননয়নপত্র জমা দিয়েছিলেন একজন করে। এর বা...
খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ ছয় মাস

খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ ছয় মাস

জাতীয়, প্রচ্ছদ, রাজনীতি
সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ ছয় মাস বাড়ানোর ব্যাপারে সিদ্ধান্ত দিয়েছেন প্রধানমন্ত্রী। আগের মতোই শর্ত সাপেক্ষে এই মেয়াদ বাড়ানো হলো। আগামীকাল সোমবার (১৯ সেপ্টেম্বর) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হতে পারে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে আজ রবিবার এই তথ্য জানান। স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, বিদেশে চিকিৎসা নিতে যেতে পারবেন না খালেদা জিয়া, এই শর্তে সাজা স্থগিতের মেয়াদ বাড়লো। খালেদা জিয়া ২০২৩ সালের মার্চ পর্যন্ত কারাগারের বাইরে থাকতে পারবেন। গত ১১ সেপ্টেম্বর খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ আবার বাড়ানোর আবেদন করে তার পরিবার। বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার ও  উপদেষ্টা পরিষদের সদস্য বিজন কান্তি দাস এদিন চিঠিটি স্...
কেউ পার পাবে না, কাউকেই ছাড় দেওয়া হ‌বে না – রিজভী

কেউ পার পাবে না, কাউকেই ছাড় দেওয়া হ‌বে না – রিজভী

জাতীয়, প্রচ্ছদ, রাজনীতি
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ রোববার (১৮ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত প্রতিবাদ সমাবেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, কেউ পার পাবে না। ম‌নে রাখ‌বেন, প্রতিটি হামলার জবাব আমরা দেব। সেই প্রস্তুতিই নি‌চ্ছি আমরা। রাজধানীসহ দেশব্যাপী বিএনপির চলমান কর্মসূচিতে নেতাকর্মী‌দের ওপর পুলিশের গুলিবর্ষণ ও আওয়ামী লীগের নৃশংস হামলার প্রতিবাদে বিএনপি এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। রিজভী বলেন, ‘যারা আমা‌দের নেতাকর্মী‌দের ওপর হামলা চালিয়েছে; সেই কাপুরুষদের প্রত্যেকটা ভিডিও এবং ছবি আমাদের কাছে আছে। তা‌দের কাউকেই ছাড় দেওয়া হ‌বে না।’ নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের রাস্তায় রোববার বিকেল ৩টার দিকে এ প্রতিবাদ কর্মসূচি শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্...
আজ বিএনপির বিক্ষোভ সমাবেশ

আজ বিএনপির বিক্ষোভ সমাবেশ

জাতীয়, প্রচ্ছদ
বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি রাজধানী ও কুমিল্লায় দলীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে আজ রোববার (১৮ সেপ্টেম্বর) বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি। শ‌নিবার (১৭ সে‌প্টেম্বর) রা‌তে বিএন‌পির মিডিয়া উইং‌য়ের সদস্য শায়রুল ক‌বির খান বলেন, বেলা ৩টায় রাজধানীর নয়া পল্টনে বিএনপি কেন্দ্রীয় অফিসের সামনে বি‌ক্ষোভ সমা‌বে‌শ ক‌রবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি। এতে প্রধান অতি‌থি থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, রাজধানীর বনানীতে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের হামলায় আহত হ‌য়ে‌ছেন সেলিমা রহমান, মোয়াজ্জেম হোসেন আলাল, শামা ওবায়েদ, তাবিথ আউয়াল, তার সহকারী হাসানসহ বিএনপির অন্তত ১০ জন নেতাকর্মী। তাবিথ আউয়ালকে রাজধানীর ইউনাই‌টেড হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে। হাসপাতা‌লে তাকে দেখ‌তে গেছেন বিএন‌পির মহাসচিব মির্জা ফখরুল এবং আব্দুল আউয়াল মিন্টু, আমানউল্লাহ আমান, আ...
মিয়ানমারের উস্কানিমূলক আচরণ কেন ?

মিয়ানমারের উস্কানিমূলক আচরণ কেন ?

জাতীয়, প্রচ্ছদ
সতর্কাবস্থায় বিজিবি বিশেষজ্ঞরা বলছেন, মিয়ানমারে অবস্থানরত বাকি ছয় লাখ রোহিঙ্গাকে বাংলাদেশে পাঠিয়ে দেয়ার পাঁয়তারা করছে দেশটি। আর এ কারণেই হেলিকপ্টার এবং যুদ্ধবিমান দিয়ে বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘনের পর উসকানিমূলকভাবে মর্টারশেল নিক্ষেপ করছে। আন্তর্জাতিক নিয়মনীতি লঙ্ঘন করে বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় একের পর এক স্থলমাইন স্থাপন করছে মিয়ানমার সেনাবাহিনী। আগে এ ধরনের মাইন বিস্ফোরণে রোহিঙ্গারা হতাহত হলেও এখন বাংলাদেশিরাও এর শিকার হচ্ছেন। যুদ্ধ পরিস্থিতি ছাড়া সীমান্ত এলাকায় সেনাবাহিনীর অবস্থান আন্তর্জাতিক রীতিবিরুদ্ধ হলেও মিয়ানমার তা মানছে না। এ বিষয়ে নিরাপত্তা বিশ্লেষক মেজর (অব.) এমদাদুল ইসলাম বলেন, ‘সীমান্তে তারা মাইন পুঁতেছে। তারা চূড়ান্তভাবে আন্তর্জাতিক নিয়মনীতি লঙ্ঘন করেছে। তারা বারবার আমাদের আকাশসীমা লঙ্ঘন করছে। অতীতে তাদের শাস্তির ব্যবস্থা করা হয়নি বলে তারা আবারও...
৩ অক্টোবরের পর প্রথম ও দ্বিতীয় ডোজ টিকা দেয়া বন্ধ হয়ে যাবে

৩ অক্টোবরের পর প্রথম ও দ্বিতীয় ডোজ টিকা দেয়া বন্ধ হয়ে যাবে

জাতীয়, প্রচ্ছদ, স্বাস্থ্য
হোটেল রেডিসন-ব্লুতে আয়োজিত এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর হোটেল রেডিসন-ব্লুতে আয়োজিত এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, দেশে এখনও করোনা টিকার প্রথম ডোজ নেয়নি প্রায় ৩৩ লাখ মানুষ। এছাড়া, দ্বিতীয় ডোজ নেয়নি প্রায় ৯৪ লাখ মানুষ। আগামী ২৮ সেপ্টেম্বর থেকে দেশব্যাপী করোনা টিকার বিশেষ ক্যাম্প শুরু হবে। ১ম, ২য় ও বুস্টার ডোজ টিকার এ বিশেষ ক্যাম্পেইন কার্যক্রম চলবে ৩ অক্টোবর পর্যন্ত। এরপর থেকে প্রথম ও দ্বিতীয় ডোজ টিকা দেয়া বন্ধ হয়ে যেতে পারে। জাহিদ মালেক বলেন, অনেক ভ্যাকসিন শেষ হয়ে গেছে, অনেক ভ্যাকসিনের মেয়াদ শেষ। ফলে অক্টোবরের পর আমাদের কাছে হয়ত প্রথম ও দ্বিতীয় ডোজের জন্য ভ্যাকসিন থাকবে না। তাই অক্টোবরের পর টিকা নাও পেতে পারেন। তাই প্রথম ও দ্বিতীয় ডোজ না নেয়াদের দ্রুত ভ্যাকসিন নেয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থম...
সোনাক্ষীর প্রেমের গুঞ্জন

সোনাক্ষীর প্রেমের গুঞ্জন

প্রচ্ছদ, বিনোদন
জহির ইকবাল ও সোনাক্ষী সিনহা বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা কথা বলেন না তিনি। তবে অনেকদিন থেকেই বলিপাড়ায় অভিনেতা জহির ইকবালের সঙ্গে এই অভিনেত্রীর প্রেমের গুঞ্জন উড়ছে। এদিকে প্রেমের বিষয়টি এই জুটি অস্বীকার করলেও প্রায়ই তাদের একসঙ্গে দেখা যায়। এর আগেও অভিনেত্রী সোনাক্ষী সিনহার সঙ্গে এই অভিনেতার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। পরে এ প্রসঙ্গে এক সাক্ষাৎকারে জহির ইকবাল বলেন, ‘প্রেমের গুঞ্জনের খবরটি পড়ে আমি ও সোনাক্ষী হেসেছি। আমাকে জড়িয়ে এটি প্রথম গুঞ্জন ছিল তাই কীভাবে এর প্রতিক্রিয়া জানাব ভেবে পাচ্ছিলাম না। সোনাক্ষী ও আমি খুব মজা করছিলাম, হয়তো কেউ তা দেখেছে এবং তারপরই গুঞ্জনটি ছড়িয়েছে।’ এই অভিনেতা আরো বলেন, ‘এই ঘটনা যেদিন ঘটে, আমরা পরস্পরকে মেসেজ পাঠিয়েছিলাম কারণ গুগল অ্যালার্ট থেকে নোটিফিকেশন পেয়েছিলাম। কিন্তু সবচেয়ে ভয়...