
বিআরটিএ
বিআরটিএ ইলেক্ট্রনিক চিপযুক্ত ডিজিটাল স্মার্টকার্ড ড্রাইভিং লাইসেন্স চালু করে ২০১১ সালে। শুরুতে ড্রাইভিং স্মার্ড কার্ড ইস্যু ও নবায়নের কাজ দেওয়া হয় বেসরকারি সংস্থা টাইগার আইটিকে। কিন্তু প্রতিষ্ঠানটি আন্তর্জাতিকভাবে কালো তালিকাভুক্ত হওয়ায় বিআরটিএ এখন কাজ দিয়েছে ভারতীয় এক কোম্পানিকে।
ড্রাইভিং লাইসেন্সের জন্য তোলা হচ্ছে ছবি, নেওয়া হচ্ছে আঙ্গুলের ছাপ। সেই সাথে দিতে হচ্ছে ঠিকানাসহ গ্রাহকের সকল তথ্য। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) স্মার্ট ড্রাইভিং লাইসেন্সের জন্য এসব তথ্য সংরক্ষণ করছে মাদ্রাজ সিকিউরিজ অ্যান্ড প্রিন্টিং নামের ভারতীয় কোম্পানি। এতে ব্যক্তিগত নিরাপত্তায় ঝুঁকি আর বিআরটিএ’র জিম্মি দশার আশঙ্কা করছে বিশ্লেষকরা।
বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার বলেছেন, টাইগার আইটি নিষিদ্ধ হওয়ায় আমরা মাদ্রাজ সিকিউরিটিসকে দায়িত্ব দিয়েছি। তবে গ্রাহকের কোনো তথ্য অনিরাপদ নেই। আমরা এর সকল তথ্য দেখাশোনা করছি।
বিশ্লেষকেরা বলছেন, একটি স্বাধীন ও সার্বভৌম দেশের নাগরিকদের তথ্য বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়া কোনো ভাবেই যৌক্তিক না।
তৌহিদুল-আলম/২৪/ডিএসই
