
গণশৌচাগারের প্রবেশদ্বারে খাবার খাচ্ছে মানুষ
জাতীয় ক্রীড়া পরিষদের বিরুদ্ধে বঙ্গবন্ধু স্টেডিয়ামের টয়লেটের মধ্যেই খাবার হোটেল বসানোর অভিযোগ উঠেছে। জানা গেছে হোটেলটি থেকে দৈনিক ৬ হাজার টাকা আদায় করে কর্মকর্তারা প্রতি মাসে ১ লক্ষ ৮০ হাজার টাকা ভাগ করে নেয়।
বছরের পর বছর হোটেল চললেও ক্রীড়া পরিষদের শীর্ষ কর্মকর্তারা এব্যপারে কোন ব্যবস্থা নেয়নি।
দেখা যায়, বঙ্গবন্ধু স্টেডিয়ামের দুই নম্বর গেটের কাছে গণশৌচাগারের প্রবেশদ্বারের পাশেই লাগোয়া চেয়ার টেবিলে খাবার খাচ্ছে মানুষ। আর এর মাঝেই রান্না হচ্ছে মাছ, ভাত, মাংস ও সবজি।
টয়লেট সংলগ্ন দোকানের মালিকরা জানান, এই চাঁদার টাকা লাইনম্যানের মাধ্যমে পরিষদের বড় কর্তারা আদায় করেন। তাই বিষয়টি বারবার মিডিয়ায় আসার পরও হোটেলটি সরানো হয় না। টয়লেট ব্যবহারকারীরা জানিয়েছেন, টয়লেটের প্রবেশপথে হোটেল থাকা জঘন্য ও অরুচিকর।
তবে বিষয়টি নিয়ে দৃষ্টি আকর্ষন করলে জাতীয় ক্রীড়া পরিষদের শীর্ষ কর্মকর্তাদের অনেকেই হোটেলের বিষয়ে জানা নাই বলেন।
রাশেদুল/১০/ডিএসই
