
মহিলা দলের মানববন্ধনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন
মঙ্গলবার (২০ ডিসেম্বর) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহিলা দলের মানববন্ধনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, নেতাকর্মীদের যত নির্যাতন করা হবে ততই শক্তিশালী হবে বিএনপি। হামলা-মামলা করে তাদের আর দমানো যাবে না।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের সব নেতাকর্মীর মুক্তির দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মোশাররফ বলেন, রাষ্ট্র মেরামতের রূপরেখা দিয়েছে বিএনপি। সরকার ক্ষমতায় টিকে থাকতে অতিরঞ্জিত কথা আর সত্যের সাথে সম্পর্ক নেই এমন মন্তব্য করে জনগণকে বিভ্রান্ত করছে। সংসদ বাতিল করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।
মানববন্ধনে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান বলেন, আলোচনা না করে দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে চাইছে সরকার। তা আর হবে না। গণঅভ্যুত্থানের মাধ্যমে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায় করা হবে।
আমান বলেন, গ্রেফতার করা সব নেতাকর্মীকে মুক্তি দিতে হবে। বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার করে ২০১৪-১৮ এর মতো আবারও একতরফা নির্বাচন করতে পারবে না সরকার।
রাহুল-সরকার/২৩/ডিএসই
