Wednesday, September 16

প্রচ্ছদ

নিষিদ্ধ আওয়ামী লীগের কাউকে যুক্ত করতে হলে কেন্দ্রের অনুমতি লাগবে

নিষিদ্ধ আওয়ামী লীগের কাউকে যুক্ত করতে হলে কেন্দ্রের অনুমতি লাগবে

প্রচ্ছদ, রাজনীতি
বাগেরহাট : শুক্রবার (৭ আগস্ট) সকালে বাগেরহাট সার্কিট হাউজ মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের নেতাকর্মীদের আমাদের দলে যুক্ত করতে হলে কেন্দ্রের অনুমতি লাগবে। বাগেরহাট জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ডা. শফিকুর রহমান বলেন, তাদের রাজনীতি করার সময় এখনো আসেনি। তারা অসংখ্য মায়ের কোল খালি করেছে। বিনিময়ে তারা এখন পর্যন্ত দুঃখ প্রকাশও করেনি। পক্ষান্তরে তারা এখনো হুমকি ধমকি দিয়ে আসছে। রাজনীতি হচ্ছে একটি সুস্থ সাংস্কৃতিক চর্চার জায়গা। এখানে কোনো মাস্তান বা সন্ত্রাসী মানসিকতার মানুষের স্থান নেই। তিনি বলেন, গণমাধ্যম সমাজের গুরুত্বপূর্ণ একটি অংশ। দেশের মানুষের কাছে সঠিক তথ্য তুলে ধরতে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালন কর...
জুলাই তথ্যচিত্রকে ঘিরে বিতর্ক

জুলাই তথ্যচিত্রকে ঘিরে বিতর্ক

জাতীয়, প্রচ্ছদ
ঢাকা : জুলাই গণ-অভ্যুত্থানের দুই বছর পূর্তির বিতর্কিত তথ্যচিত্রের নির্মাণ কমিটির সদস্য ছিলেন মন্ত্রীর একান্ত সচিব (পিএস) ও প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস)। জানা গেছে, তথ্যচিত্রটি নির্মাণ করার পর খসড়া চূড়ান্ত করার আগে দুই দফায় মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রদর্শন করা হয়। প্রথম তথ্যচিত্রে শহীদ আবু সাঈদ ও বৈষম্যবিরোধী আন্দোলনের ভিডিও ছবি ছিল। পরে বিএনপির কর্মসূচি ঢুকিয়ে বিভিন্ন ছবি, ভিডিও ও তথ্য বাদ দিয়ে চূড়ান্ত অনুমোদন দিয়েছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান, প্রতিমন্ত্রী ইশরাক হোসেন ও সচিব মো. আশরাফুল ইসলাম। উল্লেখ্য, জুলাই গণ-অভ্যুত্থানের দুই বছর পূর্তিতে বুধবার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে প্রচারিত তথ্যচিত্রে জুলাই আন্দোলনের ধারাবাহিকতা সঠিকভাবে তুলে না ধরার অভিযোগ তোলেন এনসিপি’র নেতারা। হট্টগোলের একপর্যায়ে কূটনীতিকরাও বেরিয়ে যান। 'আবু সাইদ ছাড়া এইটা ...
এমপি বিথীকা বিনতে হোসেনকে আসিফের আইনি নোটিশ

এমপি বিথীকা বিনতে হোসেনকে আসিফের আইনি নোটিশ

প্রচ্ছদ, রাজনীতি
ঢাকা : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সংরক্ষিত নারী আসনের এমপি বিথীকা বিনতে হোসেনকে আইনি নোটিশ পাঠিয়েছেন। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আইনজীবী মুহাম্মদ রফিকুল ইসলাম জনির মাধ্যমে রেজিস্টার্ড ডাকযোগে নোটিশ পাঠানো হয়। নোটিশে সাত দিনের মধ্যে অভিযোগের পক্ষে প্রমাণ উপস্থাপন অথবা অভিযোগ প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়েছে। নোটিশে বলা হয়, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র এবং অন্তর্বর্তী সরকারের সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা হিসেবে ২০২৪ সালের ৮ আগস্ট থেকে ২০২৫ সালের ১০ ডিসেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করেছেন। তিনি ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী একজন পরিচিত জননেতা এবং সততা, নৈতিকতা ও জনসেবার জন্য পরিচিত। সম্প্রতি একটি প্রকাশ্য সম্প্রচারিত অনুষ্ঠানে বিথীকা বিনতে হোসেন অভিযোগ করেন য...
একাধিক মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ

একাধিক মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ

জাতীয়, প্রচ্ছদ
ঢাকা : বৃহস্পতিবার (৬ আগস্ট) একাধিক মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। এরমধ্যে দুজন অতিরিক্ত সচিবকে পদোন্নতি দিয়ে সচিব করার পর পদায়ন করা হয়েছে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব হয়েছেন মো. ওবায়দুর রহমান। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব নিয়োগ পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জেসমিন নাহার। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াৎ হোসেনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলামকে বদলি করা হয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে। অন্যদিকে জ্বালানি ...
তিন দিনের মধ্যে গ্যাসের পরিস্থিতি স্বাভাবিক হবে

তিন দিনের মধ্যে গ্যাসের পরিস্থিতি স্বাভাবিক হবে

জাতীয়, প্রচ্ছদ
ঢাকা : বৃহস্পতিবার (৬ আগস্ট) সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ সাংবাদিকদের জানান, যান্ত্রিক ত্রুটির সমাধান শেষে ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) আজ বিকাল থেকে গ্যাস সরবরাহ শুরু করবে। ফলে আগামী দুই-তিন দিনের মধ্যে গ্যাসের পরিস্থিতি স্বাভাবিক হবে। গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হতে কত দিন লাগবে? জানতে চাইলে মন্ত্রী বলেন, স্বাভাবিক হতে মিনিমাম দুই-তিন দিন লাগবে। বিদ্যুৎ গ্যাস নিয়ে প্রচুর সমালোচনা হচ্ছে। এ ব্যপারে আপনারা কি ভাবছেন ? উত্তরে ইকবাল হাসান মাহমুদ বলেন, যেটা হয়েছে, সেটা কি মানুষের হাতের মধ্যে আছে? বিদ্যুতের ভূতুড়ে বিল বিষয়ে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী বলেন, বিদ্যুৎ ভূতুড়ে বিল ! যখন বলি বিলগুলো নিয়ে আসেন, তখন তো বিল নিয়ে আসে না কেউ আমাদের কাছে। তিনি বলেন, জুন মাস থেকে বিদ্যুতের দাম বাড়িয়েছি আমরা। মার্চ মাসে যে গরম ছিল, জুন মাসে সে গরম ছ...

হাসিনাকে সংবাদমাধ্যমের সঙ্গে মতবিনিময়ের সুযোগ দেওয়ায় ঢাকার তীব্র ক্ষোভ ও অসন্তোষ

জাতীয়, প্রচ্ছদ
ঢাকা : বুধবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে জনসংযোগ কর্মকর্তা কামরুল ইসলাম ভূইয়া জানায়, ভারতে অবস্থানরত পলাতক দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে সন্ধ্যায় নয়াদিল্লিতে সংবাদমাধ্যমের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ দেওয়ায় তীব্র ক্ষোভ ও গভীর অসন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ধরনের আয়োজন দুই দেশের সম্পর্ক পুনর্গঠনের প্রচেষ্টায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এ বিষয়ে বাংলাদেশ সরকার আগেই ভারত সরকারকে উদ্বেগের কথা জানিয়েছিল। পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালনের দিন ভারতের মাটিতে শেখ হাসিনার এই কার্যক্রম বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি অবমাননা এবং জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মৃতির প্রতি চরম অসম্মান। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪ সালের জুলাই-আগস্টে ফ্যাসিবাদী সরকারের হাতে শিশু-সহ নিরীহ বেসামরিক মানুষ হত্যার ঘ...
জুলাই স্মৃতি জাদুঘরে নতুন প্রজন্ম ফ্যাসিবাদের দুঃশাসনের স্মৃতি জানতে পারবে

জুলাই স্মৃতি জাদুঘরে নতুন প্রজন্ম ফ্যাসিবাদের দুঃশাসনের স্মৃতি জানতে পারবে

জাতীয়, প্রচ্ছদ
ঢাকা : বুধবার (৫ আগস্ট) রাজধানীর শেরে বাংলা নগরে বহুল প্রত্যাশিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জুলাই অভ্যুত্থান ঠেকাতে হেলিকপ্টার দিয়ে গুলি করে মানুষ হত্যা করে ফ্যাসিস্ট সরকার - যা সভ্য জগতে বিরল ঘটনা। এতে শত শত মানুষ শহীদ হন ও আহত হন ৩০ হাজারের বেশি মানুষ। বিগত সরকারের বিচারবহির্ভূত কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করে প্রধানমন্ত্রী আরও বলেন, “তাদের শাসন আমলে রাষ্ট্রীয় গুম ও খুন নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছিল। এই শাসনব্যবস্থা দেশবাসীকে স্বাধীনতা-পরবর্তী তাদের সাড়ে তিন বছরের শাসনামলকে স্মরণ করিয়ে দেয়।” এতে সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য ও বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাসহ বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন। আরও উপস্থিত ছিলেন জুলাই শহিদ পরিবা...
দেশের মানুষ ঐক্যবদ্ধ হলে সবচেয়ে দুর্ভেদ্য কাঠামোকেও পরিবর্তন সম্ভব – প্রফেসর ড. ইউনূস

দেশের মানুষ ঐক্যবদ্ধ হলে সবচেয়ে দুর্ভেদ্য কাঠামোকেও পরিবর্তন সম্ভব – প্রফেসর ড. ইউনূস

জাতীয়, প্রচ্ছদ
ঢাকা : বুধবার (৫ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘জুলাই আমাদের স্মৃতিতে দীর্ঘ, ৩৬ দিনের মাস। জুলাইয়ে আমরা আবারও স্মরণ করি, কী ভীষণ শক্তি নিয়ে এ জাতি অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছিল।’ ড. ইউনূস জুলাই আন্দোলনে শহিদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, ‘আজকের দিনে আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি এই অভ্যুত্থানে যারা জীবন উৎসর্গ করেছেন সেইসব শহিদদের। কৃতজ্ঞতা জানাচ্ছি যারা আহত হয়েছেন, দৃষ্টিশক্তি হারিয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন তাদের প্রতি।’ বিবৃতিতে তিনি বলেন, জুলাই ছিল সর্বস্তরের মানুষের আন্দোলন। স্কুল, কলেজ, মাদ্রাসা, পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক, অভিভাবক, সাংবাদিক, আলোকচিত্রী, রাজনীতিবিদ, নাগরিক সমাজের প্রতিনিধি, লেখক, শিল্পী, সংস্কৃতিকর্মী, শ্রমজীবী ...
জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

জাতীয়, প্রচ্ছদ
ঢাকা : বুধবার (৫ আগস্ট) সকাল ৯টার দিকে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান 'জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর'- ফলক উন্মোচন ও উদ্বোধন করেন। উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী জাদুঘরটি অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং প্রধানমন্ত্রীর কন্যা ব্যারিস্টার জাইমা রহমানকে সাথে নিয়ে ঘুরে দেখেন। এ সময় তিনি বিগত ফ্যাসিস্ট সরকারের আমলের নানা নির্যাতন-নিপীড়ন এবং বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বিভিন্ন স্মৃতি ও প্রামাণ্য দলিল গভীরভাবে পর্যবেক্ষণ করেন। জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার অবিস্মরণীয় আত্মত্যাগ এবং তৎকালীন ফ্যাসিস্ট সরকারের নির্মমতার সঠিক ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতেই এই স্মৃতি জাদুঘরটি প্রতিষ্ঠা করা হয়েছে। জাদুঘরটিতে গণঅভ্যুত্থানের সময়কার নানা স্থিরচিত্র, ভিডিও, শহীদ ও আহতদের ব্যবহৃত জিনিসপত্র এবং দমন-পীড়নের ব...
ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশের নতুন এমডি কাখাবের বেনিদজে

ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশের নতুন এমডি কাখাবের বেনিদজে

অর্থ-বাণিজ্য, প্রচ্ছদ
ঢাকা : ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটি) বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন কাখাবের বেনিদজে। ২০২৬ সালের ১ মে থেকে তার নিয়োগ কার্যকর হয়েছে। তিনি মনিশা আব্রাহামের স্থলাভিষিক্ত হয়েছেন। বিএটি বাংলাদেশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, মনিশা আব্রাহামের নেতৃত্বে বিএটি বাংলাদেশ শক্তিশালী ব্যবসায়িক সাফল্য অর্জন করেছে। তার স্থলাভিষিক্ত হয়ে কাখাবের বেনিদজে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব গ্রহণ করেছেন। বাংলাদেশে যোগ দেওয়ার আগে তিনি বিএটি সুইজারল্যান্ড এবং বিএটি অস্ট্রিয়া ক্লাস্টারের জেনারেল ম্যানেজার ছিলেন। ব্যবসায়িক পুনর্গঠন, টেকসই প্রবৃদ্ধি, পণ্য পোর্টফোলিও উন্নয়ন এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে তার নেতৃত্বের অভিজ্ঞতা রয়েছে। ডেস্ক-রিপোর্ট-০৫/ডিএসই-৮...