Wednesday, September 16

প্রচ্ছদ

এই মুহূর্তে সরকারের চেয়ে প্রধানমন্ত্রী বেশি জনপ্রিয় : দেবপ্রিয় ভট্টাচার্য

এই মুহূর্তে সরকারের চেয়ে প্রধানমন্ত্রী বেশি জনপ্রিয় : দেবপ্রিয় ভট্টাচার্য

জাতীয়, প্রচ্ছদ
বিশেষ প্রতিনিধি : সরকারের প্রথম ছয় মাসে দেশের ব্যবসা-বাণিজ্য, বিদ্যুৎ-জ্বালানি পরিস্থিতি ও অর্থনীতির বিভিন্ন সূচক পর্যালোচনা করে ‘উৎকণ্ঠা ও উদ্বেগের জায়গাটাই’ বেশি দেখছেন অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, প্রধানমন্ত্রী তার যে ব্যক্তিগত জনপ্রিয়তা আছে, সেটা দিয়ে উনি রাজনৈতিক সাহস দেখিয়ে নিজের দলের লোকজনদের ঠিক পথে পরিচালনা করতে পারবেন কি না, আমলাকে ঠিক জায়গাতে রাখতে পারবেন কি না - এটিই আমি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখি। সোমবার রাজধানীতে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) আয়োজিত এক সংলাপে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ছয় মাসের সরকারের সামগ্রিক মূল্যায়নে " দিতে চাই ‘এ’, কিন্তু টানে তো ‘বি’-এর দিকে। " তিনি আরো বলেন, এই পরিস্থিতিতে কোথাও সেই অর্থে উৎসাহিত বা উত্তেজিত হওয়ার কোনো কারণ আমরা এই মুহূর্তে দেখছি না। কোনো উন্নতি হয়নি এটা বলব না, স্থিতিশীলতা কোনোখানে নাই এটাও বলব না, কিন্তু যে ...
অ্যাকুয়াকালচার নলেজ ডে ২০২৬ : টেকসই ভবিষ্যতের জন্য উদ্ভাবন

অ্যাকুয়াকালচার নলেজ ডে ২০২৬ : টেকসই ভবিষ্যতের জন্য উদ্ভাবন

কৃষি ও সম্ভাবনা, প্রচ্ছদ
কানিজ ফৌজিয়া : বাংলাদেশে অবস্থিত নেদারল্যান্ডস এ্যম্বেসির ভেরিফাইড ফেসবুক সূত্রে জানা যায়, রোববার (২৩ আগস্ট) ডেপুটি অ্যাম্বাসেডর মিস জ্যানা ভ্যান ডার লিন্ডেন ঢাকায় ফিশটেক (বিডি) লিমিটেড আয়োজিত এ্যকুয়া কালচার নলেজ ডে ২০২৬ এ অংশগ্রহণ করেছেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশীদ । বাংলাদেশের অ্যাকুয়াকালচার বা জলজ কৃষি খাতের গবেষণা, উদ্ভাবনী প্রযুক্তি এবং বাস্তবভিত্তিক সমাধান নিয়ে মতবিনিময়ের জন্য সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, গবেষক, শিক্ষাবিদ, উদ্যোক্তা, মৎস্যচাষি, উন্নয়ন সহযোগী এবং অন্যান্য অংশীজন অনুষ্ঠানে একত্রিত হন। অনুষ্ঠানে ডেপুটি অ্যাম্বাসেডর বলেন, নেদারল্যান্ডস বিশ্বাস করে - সরকার, জ্ঞানভিত্তিক প্রতিষ্ঠান এবং বেসরকারি খাত একসঙ্গে কাজ করলেই উদ্ভাবনের সর্বোচ্চ প্রভাব নিশ্চিত করা সম্ভব। এই সহযোগিতার চেতনাই অ্যাকুয়াকালচার ...
লাভজনক সরকারি প্রতিষ্ঠানগুলো পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে আগ্রহী না ! 

লাভজনক সরকারি প্রতিষ্ঠানগুলো পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে আগ্রহী না ! 

অর্থ-বাণিজ্য, প্রচ্ছদ
রেজাউল করিম : জবাবদিহিতা এড়ানো, আমলাতান্ত্রিক জটিলতা এবং মূলধনের ঘাটতি না থাকাই লাভজনক সরকারি প্রতিষ্ঠানগুলো পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে আগ্রহী না হওয়ার অন্যতম কারন হিসাবে মনে করছেন বিশেষজ্ঞরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক এবং ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ এর চেয়ারম্যান আবু আহমেদ এ প্রসংগে বলেন, লাভজনক সরকারি প্রতিষ্ঠানগুলোকে অবশ্যই পুঁজিবাজারে তালিকাভুক্ত করা উচিত। জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত হওয়ার আতংক মূলত তাদের তালিকাভুক্তিতে নিরুৎসাহের প্রধান কারণ মনে করেন অধ্যাপক আবু আহমেদ। তিনি বলেন, ‘অতীতেও লাভজনক রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোকে শেয়ারবাজারে আনার পরিকল্পনা করা হলেও তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। পরবর্তীকালে অন্তর্বর্তীকালীন সরকারও বিষয়টি নিয়ে উদ্যোগ নেয়। বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমানও লাভজনক সরকারি কোম্পানিগুলোকে শেয়ারবাজারে আনার বিষয়ে ...
পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

জাতীয় সংসদ, প্রচ্ছদ
সংসদ : রোববার ( ২৩ আগষ্ট ) ত্রয়োদশ জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক কমিটির সভাপতি জহরত আদিব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বৈঠকের শুরুতে কমিটির সভাপতি, সদস্যবৃন্দ ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দের সাথে পরিচিতির পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংগঠনিক কাঠামো, কার্যপরিধি ও চলমান কার্যক্রম সম্পর্কে কমিটিকে অবহিত করা হয়। গত ছয় মাসের কার্যক্রম ও অর্জন পর্যালোচনার পাশাপাশি আগামী ১৮০ দিনের কর্মপরিকল্পনা উপস্থাপন করা হয়। এসময় কমিটির সদস্যবৃন্দ মন্ত্রণালয়ের কার্যক্রমকে আরও কার্যকর, সমন্বিত ও ফলপ্রসূ করার লক্ষ্যে বিভিন্ন মতামত ও পরামর্শ প্রদান করেন। কমিটি প্রধানমন্ত্রীর সাম্প্রতিক মালয়েশিয়া ও চীন সফরসহ পররাষ্ট্র সংক্রান্ত বিভিন্ন কার্যক্রমে বাংলাদেশের অর্জন ও সক্রিয় অংশগ্রহণকে সরকারের প্রতি আন্তর্জাতিক আস্থার বহিঃপ্রকাশ হিসেবে অভিহিত করে। তাছাড়া সংযুক্ত আরব...
বার্সেলোনা ৫-০ ব্যবধানে এলচেকে তাদেরই মাঠে উড়িয়ে দিল

বার্সেলোনা ৫-০ ব্যবধানে এলচেকে তাদেরই মাঠে উড়িয়ে দিল

খেলাধুলা, প্রচ্ছদ
  টানা তৃতীয়বারের মতো লিগ শিরোপার লক্ষ্যে লা লিগার শিরোপা ধরে রাখার অভিযানে গোলের বন্যা বইয়ে দিল বার্সেলোনা। এলচেকে তাদেরই মাঠে উড়িয়ে দিল ৫-০ ব্যবধানে। স্পোর্টস ডেস্ক : জোড়া গোল করেছেন নতুন অধিনায়ক রাফিনিয়া ও অ্যাটাকিং মিডফিল্ডার ফেরমিন লোপেজ। অন্য গোলটি অভিষিক্ত ফরোয়ার্ড করিম আদেয়েমির। ম্যাচের ১৪ মিনিটেই এগিয়ে যায় বার্সেলোনা। এলচের ডিফেন্ডার ভিক্তর চুস্ত বক্সের মধ্যে রাফিনিয়াকে ফাউল করলে পেনাল্টি পায় বার্সা। স্পট কিক থেকে ডান পোস্ট ঘেঁষে বল জালে জড়ান ব্রাজিলিয়ান এই তারকা। প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করেন আদেয়েমি। মাঝমাঠ থেকে বল পুনরুদ্ধারের পর লামিনে ইয়ামালের পাস পেয়ে রাফিনিয়া বল বাড়িয়ে দেন আদেয়েমিকে। অফসাইডের ফাঁদ এড়িয়ে গোল করেন সদ্য বরুসিয়া ডর্টমুন্ড থেকে বার্সায় নাম লেখানো এই জার্মান ফরোয়ার্ড। দ্বিতীয়ার্ধে বার্সেলোনার আক্রমণের ধার আরো বাড়ে। ৬৭ মিনি...
জনগণের ভোগান্তি বেড়েছে এবং সরকারের প্রতি জনআস্থা তলানিতে ঠেকেছে : নাহিদ ইসলাম

জনগণের ভোগান্তি বেড়েছে এবং সরকারের প্রতি জনআস্থা তলানিতে ঠেকেছে : নাহিদ ইসলাম

প্রচ্ছদ, রাজনীতি
ঢাকা : রোববার (২৩ আগস্ট) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে জোটের শীর্ষ নেতাদের বৈঠকে সরকারের ১৮০ দিনে অপরিকল্পিত সিদ্ধান্ত ও অব্যবস্থাপনার কারণে জনগণের ভোগান্তি ব্যাপকভাবে বেড়েছে এবং সরকারের প্রতি জনআস্থা তলানিতে গিয়ে ঠেকেছে বলে অভিযোগ করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে জোটের এ মূল্যায়নের কথা জানান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বৈঠকে জোটের শীর্ষ নেতারা সরকারের ১৮০ দিনের কর্মকাণ্ড পর্যালোচনা করেছেন বলে জানান নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত বাজে, নিরাপত্তা নেই। আমরা বিগত সময়ে শুনেছি, বিশেষত নির্বাচনের আগে, যে নির্বাচিত সরকার আসলেই...অন্যভাবে বলতে গেলে বিএনপির সরকার আসলেই, দেশে আইন-শৃঙ্খলার পরিবেশ ঠিক হবে। কিন্তু তারা এখন পর্যন্ত এই ছয় মাসে আইন-শৃঙ্খ...
পাঁচ পুলিশ কর্মকর্তার অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি

পাঁচ পুলিশ কর্মকর্তার অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি

জাতীয়, প্রচ্ছদ
ঢাকা : রবিবার (২৩ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, বাংলাদেশ পুলিশের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার পাঁচ ঊর্ধ্বতন কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে জাতীয় বেতন স্কেল ২০১৫-এর গ্রেড-২ এ অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) করা হয়েছে। পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন - কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক সায়েদুর রহমান, ট্যুরিস্ট পুলিশের চলতি দায়িত্বে অতিরিক্ত আইজিপি মাইনুল হাসান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ইসরাইল হাওলাদার, পুলিশের বিশেষ শাখার ডিআইজি ইকবাল হোসেন এবং পুলিশ সদর দফতরের ডিআইজি কামরুল আহসান। প্রজ্ঞাপনে বলা হয়, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সিনিয়র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর যোগদানপত্র দাখিল করবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ যোগদানের তারিখ থেকে কার্যকর হব...
বাংলাদেশে ব্রিটিশ সহায়তা বাজেটে ব্যাপক কাটছাঁট : বন্ধ হতে যাচ্ছে জলবায়ু প্রকল্প

বাংলাদেশে ব্রিটিশ সহায়তা বাজেটে ব্যাপক কাটছাঁট : বন্ধ হতে যাচ্ছে জলবায়ু প্রকল্প

জলবায়ু পরিবর্তন, প্রচ্ছদ
রেজাউল করিম : বৃটিশ সংবাদ মাধ্যম দ্য ইন্ডিপেনডেন্টে প্রকাশিত নিক ফেরিসের এক প্রতিবেদন থেকে জানা যায়, বিদেশি সহায়তা কমানোর কারণে বাংলাদেশে ব্রিটিশ অর্থায়নে পরিচালিত একটি জলবায়ু প্রকল্প নির্ধারিত সময়ের দুই বছর আগেই বন্ধ করে দিতে হচ্ছে। এতে হাজার হাজার ঝুঁকিপূর্ণ মানুষ সহায়তা থেকে বঞ্চিত হবে এবং ইতোমধ্যে সম্পন্ন হওয়া কার্যক্রমও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। ব্রিটিশ ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (FCDO) বর্তমানে বিদেশি সহায়তা বাজেটে ব্যাপক কাটছাঁট করছে। এর ফলে যুক্তরাজ্যের বৈদেশিক সহায়তা বাজেট জাতীয় আয়ের (GNI) ০.৫ শতাংশ থেকে কমে ০.৩ শতাংশে নেমে আসবে। এতে বেশ কয়েকটি উন্নয়নশীল দেশের সঙ্গে যুক্তরাজ্যের সহায়তা সম্পর্ক প্রায় পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। এই কাটছাঁটকে অনেকে "নৈতিক বিপর্যয়" হিসেবে অভিহিত করেছেন। বিশেষ করে জলবায়ু প্রকল্পে ব্রিটিশ সহায়তা কমানোর সিদ্ধান্ত ...
মন্ত্রণালয়ে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না

মন্ত্রণালয়ে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না

প্রচ্ছদ, শিক্ষাঙ্গন, স্বাস্থ্য
ঢাকা : শনিবার (২২ আগস্ট) রাতে ঢাকার মহাখালীর রাওয়া ক্লাব কনভেনশন সেন্টারের হেলমেট হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ‘বার্ষিক সম্মেলন-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, মন্ত্রণালয়ে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না এবং কাউকে অনিয়ম করতে দেওয়া হবে না। এসময় তিনি মন্ত্রণালয়ে সুনামের সঙ্গে কাজ করে যাওয়ার অভিব্যক্তিও প্রকাশ করেন। অনুষ্ঠানে তিনি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা, সহপাঠী এবং মুক্তিযুদ্ধের দিনগুলোর স্মৃতিচারণ করেন। সেইসঙ্গে তিনি বিভাগের প্রয়াত শিক্ষক ও সহপাঠীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মার মাগফিরাত কামনা করেন। মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘৬৯-৭০ ব্যাচের শিক্ষার্থী হিসেবে মুক্তিযুদ্ধের কারণে আমাদের শিক্ষাজীবনে ব্যাঘাত ঘটেছিল। যুদ্ধ শেষে ফিরে এসে যখন পরীক্ষার ম...
রংপুরে একই পরিবারে ৪ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, দুইজন গ্রেপ্তার

রংপুরে একই পরিবারে ৪ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, দুইজন গ্রেপ্তার

আইনশৃঙ্খলা, প্রচ্ছদ
রংপুর : রোববার (২৩ আগস্ট) দুপুরে সংবাদ সম্মেলনে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল মাবুদ জানান,নগরীর মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চার সদস্য হত্যার ঘটনায় দুই মামাতো ভাইকে গ্রেপ্তার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ। গ্রেপ্তার দুইজন হলেন একই এলাকার বাসিন্দা মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাস। চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের বর্ণনায় পুলিশ কমিশনার জানায়, মুগ্ধ ও সিদ্ধার্থ গণপতি চক্রবর্তীর বাড়ির ছাদে ইয়াবা সেবন করছিলেন। এসময় গণপতি তাদের দেখে ফেললে নিজেদের পরিচয় প্রকাশ হয়ে যাওয়ার আশঙ্কায় প্রথমে তার গলায় গামছা পেঁচিয়ে হত্যা করা হয়। এরপর সিঁড়িতে তার স্ত্রী প্রতিলতা চক্রবর্তীকেও একইভাবে হত্যা করে তারা। পরে মাস্টার্স পড়ুয়া মেয়ে আগামী চক্রবর্তী প্রাপ্তির গলায় কাপড় ও রশি পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়। সবশেষে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আয়ুশ চক্রবর্তী প্রিয়মকেও শ্বাসরোধে হত্যা...