Wednesday, September 16

জাতীয়

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই  আজ সন্ধ্যায় ঢাকায় পৌঁছাবেন

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই আজ সন্ধ্যায় ঢাকায় পৌঁছাবেন

জাতীয়, প্রচ্ছদ
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই আজ দুই দিনের সফরে ঢাকা আসছেন। তার ঢাকা সফরকালে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা সইয়ের প্রস্তুতি নেওয়া হয়েছে। শনিবার (৬ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টায় ওয়াং ই ঢাকায় পৌঁছাবেন। বিশেষ ফ্লাইটে ঢাকায় পৌঁছালে তাকে স্বাগত জানাবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। পরে চীনা পররাষ্ট্রমন্ত্রী নৈশভোজে অংশ নেবেন। চীনের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরকালে দুই দেশের মধ্যে ৮টি চুক্তি ও সমঝোতা সইয়ের প্রস্তুতি নেওয়া হয়েছে। এসব চুক্তি ও সমঝোতার মধ্যে রয়েছে সংস্কৃতি বিষয়ক সহযোগিতা, দুর্যোগ প্রতিরোধ বিষয়ক সহযোগিতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চীনের একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম সহযোগিতা, দুই দেশের মধ্যে টেলিভিশন প্রোগ্রাম বিনিময় বিষয়ক সহযোগিতা ইত্যাদি। ঢাকা সফরকালে আগামী রোববার (৭ আগস্ট) সকাল সাড়ে ৯টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে...
দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসন  না হলে আঞ্চলিক  স্থিতিশীলতা বিপন্ন হতে পারে- পররাষ্ট্র মন্ত্রী

দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসন না হলে আঞ্চলিক স্থিতিশীলতা বিপন্ন হতে পারে- পররাষ্ট্র মন্ত্রী

জাতীয়, প্রচ্ছদ
ইউরোপিয়ান কমিশনের ভাইস প্রেসিডেন্ট জোসেপ বোরেল ফন্টেলেসের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতার জন্য ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। শুক্রবার (৫ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন গতকাল বৃহস্পতিবার (৪ আগস্ট) কম্বোডিয়ার রাজধানী নমপেনে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র ও নিরাপত্তা নীতিবিষয়ক শীর্ষ প্রতিনিধি এবং ইউরোপিয়ান কমিশনের ভাইস প্রেসিডেন্ট জোসেপ বোরেল ফন্টেলেসের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে ড. মোমেন দারিদ্র্যের হার কমিয়ে আনার ক্ষেত্রে বাংলাদেশের অসাধারণ সাফল্য তুলে ধরেন। তিনি ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে বাংলাদেশের সংকটের কথাও জোসেপ বোরেল ফন্টেলেসকে অবহিত করেন। তিনি বলেন, ‘অনেক প্রচেষ্টা...
পুলিশ প্রধান সম্মেলনে অংশ নিতে আইজিপি নিউইয়র্ক যাচ্ছেন

পুলিশ প্রধান সম্মেলনে অংশ নিতে আইজিপি নিউইয়র্ক যাচ্ছেন

জাতীয়, প্রচ্ছদ
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নেতৃত্বে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদসহ ৬ কর্মকর্তা যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের পুলিশ প্রধান সম্মেলনে অংশ নেবেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-৩ শাখা বৃহস্পতিবার (৪ আগস্ট) এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছে। আদেশ বলা হয়েছে, নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে আগামী ৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পুলিশ প্রধানদের তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে যোগ দেওয়ার জন্য বাংলাদেশ প্রতিনিধি দলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আইজিপি বেনজীর আহমেদ ছাড়াও আছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব আবু হেনা মোস্তফা জামান, স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মু. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ উপমহাপরিদর্শক নাসিয়ান ওয়াজেদ ও সহকারী পুলিশ মহাপরিদর্শ...
দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান

দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান

জাতীয়, প্রচ্ছদ
সেনাবাহিনী প্রধান স্পেনে এয়ারবাস ডিফেন্স অ্যান্ড স্পেস কারখানা পরিদর্শন করেন স্পেন ও যুক্তরাজ্য সফর শেষে গত মঙ্গলবার (২ আগস্ট) দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।  আন্ত:বাহিনীর জনসংযোগ পরিদফতর আইএসপিআর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার (৪ আগস্ট) এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ জুলাই থেকে ২৬ জুলাই পর্যন্ত স্পেন সফরকালে সেনাবাহিনী প্রধান বাংলাদেশ সেনাবাহিনীর জন্য সদ্য কেনা দ্বিতীয় এয়ারবাস সিএএসএ সি২৯ডব্লিউ (Airbus CASA C295W) বিমান হস্তান্তরের চূড়ান্ত প্রস্তুতিমূলক কার্যক্রম এবং উক্ত বিমানের ওপর প্রশিক্ষণরত বাংলাদেশ সেনাবাহিনীর অফিসার, জেসিও এবং অন্যান্য পদবির সদস্যদের প্রশিক্ষণ পর্যবেক্ষণের উদ্দেশে এয়ারবাস ডিফেন্স অ্যান্ড স্পেস কারখানা পরিদর্শন করেন। এছাড়াও তিনি বাংলাদেশ সেনাবাহিনীর পদাতিক বাহিনীর জন্য ট্যাঙ্ক ব...
বিএনপির চাওয়া না চাওয়ায় কিছু যায় আসে না – ওবায়দুল কাদের

বিএনপির চাওয়া না চাওয়ায় কিছু যায় আসে না – ওবায়দুল কাদের

জাতীয়, প্রচ্ছদ
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আগামী নির্বাচনে বিএন‌পির ‘ইমাম’ কে, তা দল‌টির নেতা‌দের কা‌ছে জান‌তে চে‌য়ে‌ছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বৃহস্পতিবার (৪ আগস্ট) সচিবালয়ে তার দপ্তরে ব্রিফিংকালে ২০১৮ সালে গণফোরাম প্রধান ড. কামালকে ‘ইমাম’ মেনে ভুল করেছেন, বিএনপি নেতাদের এমন বক্তব্যের প্রস‌ঙ্গে একথা জানান তিনি ওবায়দুল কাদের বলেন, আগে বিএনপি নির্বাচনে আসুক, জনগণ চাইলে জয়লাভ করুক। বিএনপি তো নির্বাচন প্রক্রিয়াই বিশ্বাস করে না, তারা চায় চক্রান্ত করে যে কোন উপায়ে ক্ষমতায় যেতে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি এখন সরকার গঠনের দিবাস্বপ্নে জনসম্পৃক্ততাহীন কিছু নেতাদের নিয়ে ঐক্য করছে। কথিত এ ঐক্য ভোটের মাঠে কোনও প্রভাব ফেলবে বলে জনগণ মনে করে না।  বর্তমান সরকারকে ক্ষমতায় থাকতে দেওয়া হবে না- বিএনপি নেতাদের এমন কাল্পনিক বক্তব্যের জবাবে ওব...
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২০২২-২৩ অর্থ বছরের বাজেট ঘোষণা

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২০২২-২৩ অর্থ বছরের বাজেট ঘোষণা

জাতীয়, প্রচ্ছদ
বাজেট ঘোষণা করেন ডিএসসিসির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ২০২২-২০২৩ অর্থবছরের জন্য ৬ হাজার ৭৪১ কোটি ২৮ লাখ টাকার বাজেট ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। বৃহস্পতিবার (৪ আগস্ট) নগরভবনের মেয়র হানিফ অডিটোরিয়ামে এ বাজেট ঘোষণা করেন ডিএসসিসির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। গত ২৬ জুলাই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের দ্বিতীয় পরিষদের পঞ্চদশ করপোরেশন সভায় সর্বসম্মতভাবে এ বাজেট অনুমোদন দেওয়া হয়। পাশাপাশি একই সভায় ২০২১-২২ অর্থবছরের সংশোধিত বাজেটও অনুমোদন দেওয়া হয়। ২০২২-২৩ অর্থবছরের বাজেটে আয় অংশের প্রারম্ভিক স্থিতি ধরা হয়েছে ৫৯৩.৬৯ কোটি টাকা। রাজস্ব আয় ১২০৮.৭০ কোটি, অন্যান্য আয় ৫৭.৮০ কোটি। আর সরকারি থোক ও বিশেষ বরাদ্দ ৬৫ কোটি এবং মোট সরকারি ও বৈদেশিক উৎস থেকে আয় ধরা হয়েছে আনুমানিক ৪৮১৬.০৯ কোটি টাকা। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, গত...
ব্যয় হ্রাসের সরকারি নির্দেশনা বাস্তবায়নে জনতা ব্যাংকে সভা

ব্যয় হ্রাসের সরকারি নির্দেশনা বাস্তবায়নে জনতা ব্যাংকে সভা

অর্থ-বাণিজ্য, জাতীয়, প্রচ্ছদ
জনতা ব্যাংকের প্রধান কার্যালয়ে সরকারের ব্যয় সংকোচন নীতি বাস্তবায়নে সভা বিদ্যুৎ, জ্বালানি ও পানি থেকে শুরু করে সব খাতে মিতব্যয়ী হতে ব্যাংকের সকলকে নির্দেশনা দিয়েছেন জনতা ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুছ ছালাম আজাদ। বুধবার ব্যাংকের প্রধান কার্যালয়ে সরকারের ব্যয় সংকোচন নীতি বাস্তবায়নের অংশ হিসেবে এক সভায় তিনি এই নির্দেশনা দেন। সভায় ব্যাংকের ডিএমডি মো. আব্দুল জব্বার, শেখ মো. জামিনুর রহমান, মো. কামরুল আহছান এবং মো. নুরুল আলমসহ সংশ্লিষ্ট জি এম ও ডিজিএমরা উপস্থিত ছিলেন। এছাড়া অনলাইন প্লাটফর্মে ব্যাংকের বিভিন্ন বিভাগীয় প্রধান ও নির্বাহীরা সংযুক্ত হন। সভায় বিদ্যুৎ ও জ্বালানির খরচ কমিয়ে আনা, যানবাহন ক্রয় না করা এবং সকল সভা ও প্রশিক্ষণ কর্মশালা ভার্চুয়ালি করাসহ বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়। অত্যাবশ্যক না হলে কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে ও...
ভোলায় আহত জেলা ছাত্রদলের সভাপতির মৃত্যু

ভোলায় আহত জেলা ছাত্রদলের সভাপতির মৃত্যু

জাতীয়, প্রচ্ছদ
ভোলা জেলা ছাত্রদল সভাপতি নুরে আলম ভোলা জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর জানিয়েছেন, পুলিশের সঙ্গে বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সংঘর্ষে আহত জেলা ছাত্রদল সভাপতি নুরে আলম মারা গেছেন। বুধবার (৩ আগষ্ট) বিকেল ৩টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ সংঘর্ষের ঘটনায় দু’জনের মৃত্যু হলো। সারাদেশে লোডশেডিং ও জ্বালানি অব্যবস্থাপনার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রোববার (৩১ জুলাই) ভোলায় আয়োজিত বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশে বাধা দেওয়ায় পুলিশের সাথে এ সংঘর্ষ হয়। এতে ওই দিনই স্বেচ্ছাসেবক দলের সদস্য আবদুর রহিম নিহত হন। রাজ্জাকুর-রহমান/১০/ডিএসই ...
মুজিব সারা জীবন যে জাতির জন্য উৎসর্গ করেছিলেন, সেই বাঙালি  কীভাবে পিতার বুকে গুলি চালিয়েছিল !

মুজিব সারা জীবন যে জাতির জন্য উৎসর্গ করেছিলেন, সেই বাঙালি কীভাবে পিতার বুকে গুলি চালিয়েছিল !

জাতীয়, প্রচ্ছদ
বুধবার গণভবনে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির নবনির্বাচিত বোর্ড সদস্যগনের সাক্ষাতকালে প্রদত্ত ভাষণে প্রধানমন্ত্রী জাতীয় নির্বাচন ঘনিয়ে আসছে আর শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্র জোরদার হচ্ছে। কথাগুলো বলছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আরো বলেন, ‘২০১৪’র নির্বাচনের আগে চক্রান্ত করেছে, ২০১৮’র নির্বাচনের আগে করেছে, আবার এখন নির্বাচন ঘনিয়ে আসায় আমাকে ক্ষমতা থেকে সরানোর চক্রান্ত করছে।’ বুধবার গণভবনে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির নবনির্বাচিত বোর্ড সদস্যগণ সৌজন্য সাক্ষাতকালে প্রদত্ত ভাষণে প্রধানমন্ত্রী বলেন, "দুর্যোগ চতুর্দিক দিয়ে আসবে এবং আসছে। একদিকে প্রাকৃতিক দুর্যোগ, অপর দিকে মনুষ্য সৃষ্ট দুর্যোগ। তাই এক ইঞ্চি জমিও অনাবাদি ফেলে রাখা যাবে না। উৎপাদন বাড়ানোর মাধ্যমে নিজের ব্যবস্থা নিজেকেই করে রাখতে হবে"। যে পরিবারে ১০ বছরের রাসেলকে পর্যন্ত খুন হলো আর সেই পরিবার ...
বিএনপি লাশের রাজনীতি করতে চায়, আর আগস্ট মাস এলেই প্রবণতাটা বেড়ে যায় – ড. হাছান মাহমুদ

বিএনপি লাশের রাজনীতি করতে চায়, আর আগস্ট মাস এলেই প্রবণতাটা বেড়ে যায় – ড. হাছান মাহমুদ

জাতীয়, প্রচ্ছদ, রাজনীতি
সন্ধ্যায় বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্র পরিদর্শন শেষে তথ্য ও সম্প্রচার মন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, 'বিএনপির রাজনীতি লাশের উপরে প্রতিষ্ঠিত, সেই কারণে তারা লাশের রাজনীতি করতে চায়, আর আগস্ট মাস এলেই তাদের এই প্রবণতাটা বেড়ে যায়। তিনি বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের গত কয়েক দিনের উস্কানিমূলক বক্তব্য এবং ভোলায় পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে লাশের রাজনীতি দেখে বুঝা যায় সারা দেশে তারা এ ধরনের আরো ঘটনা ঘটিয়ে লাশ ফেলার অপচেষ্টা চালাবে। কিন্তু জনগন তাদের সেই সুযোগ দিবে না। বুধবার (৩ আগস্ট) সন্ধ্যায় বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্র পরিদর্শনের সাংবাদিকদের ভোলায় ছাত্রদল নেতা নিহত, বিএনপির হরতাল এবং মির্জা ফখরুলের ঐক্যবদ্ধ আন্দোলন বিষয়ে প্রশ্নের জবাবে হাছান মাহমুদ এসব কথা বলেন। ...