Wednesday, September 16

জাতীয়

বাড়ি-গাড়ির মালিক চিহ্নিত করতে এনবিআরের নতুন উদ্যোগ

বাড়ি-গাড়ির মালিক চিহ্নিত করতে এনবিআরের নতুন উদ্যোগ

জাতীয়, প্রচ্ছদ
এনবিআর চেয়ারম্যান আবু হেনা মু. রহমাতুল মুনিম ঢাকার বাড়ি ও গাড়ির মালিকদের কর জালের আওতায় আনার উদ্যোগের অংশ হিসেবে দুই বিদ্যুৎ বিতরণ কোম্পানি ডিপিডিসি ও ডেসকো এবং বিআরটিএ এর সঙ্গে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস (এপিআই) চুক্তি করা হয়েছে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মু. রহমাতুল মুনিম। এর কারণ তুলে ধরে তিনি বলেন, “বাড়ির মালিককে খুঁজতে গেলে যদি বুঝতে পারে যে এনবিআর থেকে এসেছে, তখন তারা বাড়ির মালিক পরিচয় গোপন করে অথবা নিজেকে বাড়ির কেয়ারটেকার বলে পরিচয় দেয়। তখন কোনও প্রমাণ না থাকায় আমরা কিছু করতে পারি না। “তাই আমরা বাড়ির মালিক এবং বিদ্যুতের মিটারের মালিক চিহ্নিত করার জন্য ডিপিডিসি ও ডেসকোর সঙ্গে এপিআই চুক্তি করেছি।“ চেয়ারম্যান জানান, নির্ধারিত কর আদায়ের সুবিধার্থে গাড়ির মালিক চিহ্নিত করতে তথ্য বিনিময়ের জন্য বিআরটিএ এর সঙ্গেও এপিআই চুক্তি করা হয়েছ...
বিশ্বব্যাংকের সাথে ২৭৬০ কোটি টাকার ঋণ চুক্তি

বিশ্বব্যাংকের সাথে ২৭৬০ কোটি টাকার ঋণ চুক্তি

অর্থ-বাণিজ্য, জাতীয়, প্রচ্ছদ
বিশ্বব্যাংকের সাথে ঋণ চুক্তি বাংলাদেশকে কোভিড-১৯ এবং ভবিষ্যৎ সংকটের জন্য শহরাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৩০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। রোববার (৭ আগস্ট) বিশ্বব্যাংকের সাথে ঋণ চুক্তি করে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)। সংস্থাটির পক্ষে কান্ট্রি ডিরেক্টর মার্সি টেম্বন এবং ইআরডির সচিব শরিফা খান নিজ নিজ পক্ষে ঋণ চুক্তিতে সই করেন। বিশ্বব্যাংক জানায়, বাংলাদেশ সরকার এবং বিশ্বব্যাংকের মধ্যে আজকে ৩০ কোটি মার্কিন ডলারের ঋণ চুক্তি স্বাক্ষর হয়েছে। বাংলাদেশি মুদ্রায় এ অর্থের পরিমাণ প্রায় ২ হাজার ৭৬০ কোটি টাকা (প্রতি ডলার ৯২ টাকা ধরে)।  সংস্থাটি আরও জানায়, স্থানীয় সরকার কোভিড-১৯ রেসপন্স এবং রিকোভারি প্রকল্পে এ অর্থ ব্যয় হবে। এই প্রকল্পটির মাধ্যমে শহরাঞ্চলসহ আটটি বিভাগের মোট ৩৯.৯ মিলিয়ন জনগোষ্ঠী উপকৃত হবেন। এটি মহামারি থেকে পুনরুদ্ধার করা এবং জলবায়ু পরিবর্তন, দুর্য...
বঙ্গমাতার জীবন থেকে শুধু আমাদের দেশেরই নয়, পৃথিবীর অন্যান্য দেশের নারীরাও শিক্ষা নিতে পারবে

বঙ্গমাতার জীবন থেকে শুধু আমাদের দেশেরই নয়, পৃথিবীর অন্যান্য দেশের নারীরাও শিক্ষা নিতে পারবে

জাতীয়, প্রচ্ছদ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মহীয়সী নারী বঙ্গমাতার জীবন থেকে শুধু আমাদের দেশেরই নয়, পৃথিবীর অন্যান্য দেশের নারীরাও এই শিক্ষা নিতে পারবে যে কীভাবে একটি দেশ ও দেশের মানুষের জন্য তিনি জীবনের সবকিছু ত্যাগ করেছিলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘আমি মনে করি, আমাদের দেশের মেয়েরা শুধু নয়, পৃথিবীর অনেক মেয়েরাই তার জীবনের দৃষ্টান্ত অনুসরণ করতে পারবে।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবিবার (৭ আগস্ট) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘বঙ্গমাতা: এ প্যারাগন অব ওমেন্স লিডারশিপ অ্যান্ড ন্যাশন বিল্ডিং ইন বাংলাদেশ’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী বলেন, আমার বাবার পাশে থেকে আমার মা এই সাহস দেখিয়েছেন যে একজন মানুষ কীভাবে তার জীবনের সবকিছু ত্যাগ কর...
ডিজেল চালিত বাস ও মিনিবাসের ভাড়া পুনঃনির্ধারণ

ডিজেল চালিত বাস ও মিনিবাসের ভাড়া পুনঃনির্ধারণ

জাতীয়, প্রচ্ছদ
ভাড়া পুনঃনির্ধারণ করে প্রজ্ঞাপন জারি জ্বালানি তেলের দাম বাড়ার পর ডিজেল চালিত বাস ও মিনিবাসের সর্বোচ্চ ভাড়া পুনঃনির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। রোববার (৭ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপসচিব মো. মনিরুল আলম ওই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন। সড়ক পরিবহন আইন-২০১৮ এর ৩৪ (২) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ প্রজ্ঞাপন জারি করে সরকার। যা আজ ৭ আগস্ট থেকে কার্যকর হবে। প্রজ্ঞাপনে বলা হয়, আন্তঃজেলা ও দূরপাল্লার রুটে চলাচলকারী বাস ও মিনিবাসের ক্ষেত্রে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতি কিলোমিটারে যাত্রীপ্রতি সর্বোচ্চ ভাড়া ১ টাকা ৮০ পয়সার জায়গায় ২ টাকা ২০ পয়সা, ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে চলাচলকারী বাসের ক্ষেত্রে প্রতি কিলোমিটার যাত্রী প্রতি ভাড়া ২ টাকা ১৫ পয়সার স্থলে ২ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয...
জ্বালানী তেলের পর এবার  ভোজ্যতেলের দাম ২০ টাকা বাড়ানোর প্রস্তাব

জ্বালানী তেলের পর এবার ভোজ্যতেলের দাম ২০ টাকা বাড়ানোর প্রস্তাব

অর্থ-বাণিজ্য, জাতীয়, প্রচ্ছদ
সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর প্রস্তাব মিল মালিকদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনে সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছে। ট্যারিফ কমিশনের উপ-প্রধান মো. মাহমুদুল হাসান জানান, অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বুধবার (৩ আগস্ট) এই প্রস্তাবনা জমা দেওয়া হয়। এতে প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম ১৮০ টাকা, এক লিটারের বোতল ২০৫ টাকা এবং পাঁচ লিটারের বোতল ৯৬০ টাকা করার কথা বলা হয়েছে। বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন বলছে, টাকার বিপরীতে মার্কিন ডলারের দাম ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় ভোজ্যতেলের আমদানিমূল্য বেড়েছে। এ কারণে দাম সমন্বয়ের প্রস্তাব দেওয়া হয়েছে। নিয়ম অনুযায়ী, ভোজ্যতেলের দাম বাড়ানোর ক্...
একই দিনে ঢাকায় চীনের পররাষ্ট্র মন্ত্রী এবং যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী

একই দিনে ঢাকায় চীনের পররাষ্ট্র মন্ত্রী এবং যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী

জাতীয়, প্রচ্ছদ
মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী মিশেল জে সিসন চার দিনের সফরে শনিবার (৬ আগস্ট) সন্ধ্যা ৬টার পর ঢাকায় পৌঁছেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সংস্থাবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী মিশেল জে সিসন। উল্লেখ্য আজই বিকাল ৫.৩০ এ এসেছেন চীনের পররাষ্ট্র মন্ত্রী। মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী মিশেল জে সিসন বাংলাদেশ, ভারত ও কুয়েত সফর করার উদ্দেশ্যে প্রথমেই বাংলাদেশে এসেছেন। কুটনৈতিক দৃষ্টিকোণ থেকে এই সফর গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, এই সফর যুক্তরাষ্ট্রের বহুপাক্ষিক অগ্রাধিকারের বিষয়ে আলোচনার জন্য। আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়নের পরবর্তী মহাসচিব পদের জন্য ডোরেন বোগদান-মার্টিন এর প্রার্থিতার পক্ষে সমর্থন আদায়ের পাশাপাশি বৈঠকের অগ্রাধিকার তালিকায় আছে খাদ্য নিরাপত্তাহীনতার বিরুদ্ধে লড়াই, বিশ্বস্বাস্থ্য, মানবাধিকার ও মানবিক চাহিদ...
চীনের পররাষ্ট্রমন্ত্রীর  বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা

চীনের পররাষ্ট্রমন্ত্রীর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা

জাতীয়, প্রচ্ছদ
ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই শনিবার (৬ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকায় পৌঁছে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন। ঢাকা পৌঁছানোর পর সন্ধ্যা ৬টার দিকে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাদুঘর পরিদর্শন করেন তিনি। তিনি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। এসময় প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম চীনা পররাষ্ট্রমন্ত্রীকে জাদুঘর ঘুরিয়ে দেখান। সেখানে রাখা শোক বইতে স্বাক্ষর করেন ওয়াং ই। বিশেষ ফ্লাইটে ঢাকায় পৌঁছালে তাকে স্বাগত জানান কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। রাতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের দেওয়া নৈশভোজে অংশ নেবেন চীনা পররাষ্ট্রমন্ত্রী। আগামীকাল রোববার (৭ আগস্ট) স...
ইসরায়েলি বিমান হামলায় ৯ জন নিহত

ইসরায়েলি বিমান হামলায় ৯ জন নিহত

জাতীয়, প্রচ্ছদ
গাঁজায় বেসামরিক এলাকায় ইসরায়েলি বিমান হামলা অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছে। আহত হয়েছে প্রায় ৫৫ জন। নিহতদের মধ্যে ইসলামিক জিহাদ গ্রুপের এক সদস্য এবং এক কন্যা শিশু রয়েছে। ইসলামিক জিহাদের সামরিক শাখা আল-কুদস ব্রিগ্রেড জানিয়েছে, গাজা শহরের ফিলিস্তিন টাওয়ারে বিমান হামলা চালালে সেখানকার একটি অ্যাপার্টমেন্টে থাকা দলের কমান্ডার তাইসির আল-জাবারি নিহত হয়েছে। ফিলিস্তিন টাওয়ারের এক বাসিন্দা আল-জাজিরাকে বলেন, ‘আমরা কেবল শুক্রবার দুপুরের খাবার খেয়েছি এবং আমার বাচ্চারা খেলছিল। আমরা যে টাওয়ারে বাস করি সেখানে হঠাৎ বিশাল বিস্ফোরণ ঘটে। আমরা পালিয়ে গেলাম। আওয়াজ ছিল অনেক বড়। আমরা খুব হতবাক হয়েছিলাম কারণ জায়গাটি বেসামরিক লোকে পূর্ণ। আমি অনেক হতাহতদের দেখেছি যাদের সরিয়ে নেওয়া হয়েছে।’ আল-জাজিরা/১৮/ডিএসই ...
বৈশ্বিক প্রেক্ষাপটে তেলের দাম বাধ্য হয়েই বাড়িয়েছে সরকার

বৈশ্বিক প্রেক্ষাপটে তেলের দাম বাধ্য হয়েই বাড়িয়েছে সরকার

জাতীয়, প্রচ্ছদ
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ আজ শনিবার (৬ আগস্ট) সকালে গণমাধ্যমকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনকে (বিপিসি) ব্যপক লোকসানের হাত থেকে বাঁচাতেই জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। প্রতিমন্ত্রী বলেন, বৈশ্বিক প্রেক্ষাপটে তেলের দাম বাধ্য হয়েই বাড়িয়েছে সরকার। শুক্রবার (৫ আগস্ট) রাত থেকে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। মূল্যবৃদ্ধির হারের দিক থেকে যা রেকর্ড। ডিজেল ও কেরোসিনের ক্ষেত্রে লিটারপ্রতি দাম বেড়েছে ৩৪ টাকা। পেট্রোল ৪৪ টাকা ও অকটেনে বেড়েছে ৪৬ টাকা। গতকাল রাত ১২টার পর থেকেই নতুন দাম কার্যকর হয়েছে। জ্বালানি মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এখন থেকে ডিজেল ও কেরোসিনের দাম হবে প্রতি লিটার ১১৪ টাকা, যা আগে ছিলো ৮০ টাকা। প্রতি লিটার অকটেন ১৩৫ টাকা এবং পেট্রোল ১৩০ টাকা নির্ধারণ কর...
কবর থেকে মুক্তিযোদ্ধাসহ সাতজনের কঙ্কাল চুরি

কবর থেকে মুক্তিযোদ্ধাসহ সাতজনের কঙ্কাল চুরি

জাতীয়, প্রচ্ছদ
মুক্তিযোদ্ধাসহ সাতজনের কঙ্কাল চুরি বরিশালের গৌরনদী উপজেলার একটি কবরস্থান থেকে মুক্তিযোদ্ধাসহ সাতজনের কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. হেলালউদ্দিন বলেন, মাঝি বাড়ির পারিবারিক গোরস্থান থেকে পাঁচজন পুরুষ ও দুই জন নারীর কংকাল চুরি হয়েছে। অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করেন তারা। বিষয়টি তদন্ত করা হচ্ছে। বার্থী ইউপির ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মনু মোল্লা জানান, দুর্বৃত্তরা মাঝিবাড়ি কবরস্থান থেকে সাতজনের কঙ্কাল চুরি করেছে। এর মধ্যে রয়েছে- ৪ বছর আগে মারা যাওয়া বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান মাঝি, ৮ বছর আগে মারা যাওয়া মুন্নী বেগম, ৭ বছর আগে মারা যাওয়া মতু মাঝি, ৬ বছর আগে মারা যাওয়া মিরাজ মাঝি, ৩ বছর আগে মারা যাওয়া লকু মাঝি ও ৪ মাস আগে মারা যাওয়া রাশিদা বেগমের কঙ্কাল। শাহিন/১৪/ডিএসই ...