ব্যক্তি না, রাষ্ট্রই এখন প্রতিবন্ধী – ডা. জাফরুল্লাহ
প্রতিবন্ধিতা নিয়ে জনসচেতনতা সৃষ্টির অনুষ্ঠানে ডা. জাফরুল্লাহ চৌধুরী - রিপন দাস
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাষ্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী ভোলায় ছাত্রদল নেতা নিহতের ঘটনার সমালোচনা করে বলেছেন, ‘আজকে দেশের সমস্যা কোনো ব্যক্তি না, মূল প্রতিবন্ধী রাষ্ট্র। আমাদের রাষ্ট্র প্রতিবন্ধী হয়ে গেছে। আজকে সরকার প্রধান বলছেন, আপনারা আন্দোলন করেন, আন্দোলন শেষে আপনারা আসেন; আমি আপনাদের চা খাওয়াবো। সেখানে আন্দোলনে নামতেই পুলিশ গুলি করে দিলো ! এধরনের সিদ্ধান্ত কখনো কোনো সুস্থ লোকের হতে পারে ?
বুধবার রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতালে এক পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে ডা. জাফরুল্লাহ এ কথা বলেন।
অনুষ্ঠানে প্রতিবন্ধিতা নিয়ে জনসচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে এইচ. আর. এ ফাউন্ডেশন, গণস্বাস্থ্য কেন্দ্রের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। একই সঙ্গে ৩৯ স্বেচ্ছাসেবী ও সংগঠনকে...





