Thursday, September 17

জাতীয়

যুক্তরাজ্যের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আমন্ত্রন প্রধানমন্ত্রীর

যুক্তরাজ্যের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আমন্ত্রন প্রধানমন্ত্রীর

অর্থ-বাণিজ্য, জাতীয়, প্রচ্ছদ
কনফেডারেশন অব ব্রিটিশ ইন্ডাস্ট্রির (সিবিআই) প্রেসিডেন্ট চেলসির লর্ড করন বিলিমোরিয়া সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়েছে, যুক্তরাজ্যের ব্যবসায়ীদের বাংলাদেশে বিরাজমান বিনিয়োগের সুযোগ কাজে লাগানোর আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) যুক্তরাজ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি সফরের দ্বিতীয় দিনে কনফেডারেশন অব ব্রিটিশ ইন্ডাস্ট্রির (সিবিআই) প্রেসিডেন্ট চেলসির লর্ড করন বিলিমোরিয়া সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ আমন্ত্রণ জানান। প্রসঙ্গত, লর্ড বিলিমোরিয়া প্রথম দক্ষিণ এশিয়ান পার্সি বংশোদ্ভূত ব্যক্তি; যিনি যুক্তরাজ্যের হাউজ অব লর্ডসে স্থান পেয়েছেন।  এসময় প্রধানমন্ত্রী ভ্যাকসিন উন্নয়ন গবেষণায় তার সরকারের প্রচেষ্টা এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠান বা ব্যবসায়িক প্রতিষ্ঠানের সাথে অংশীদারিত্বের জন্য বাংলাদেশের প্রস্তুতির...
আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় ঐক্যবদ্ধ ভাবে কাজ করার ঘোষণা

আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় ঐক্যবদ্ধ ভাবে কাজ করার ঘোষণা

জাতীয়, প্রচ্ছদ
শেষ হলো ৪৬তম ইন্দো-প্যাসিফিক আর্মিজ ম্যানেজমেন্ট সেমিনার শুক্রবার (১৬ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষার জন্য ঐক্যবদ্ধভাবে ২৪টি দেশের সেনারা কাজ করবেন, এ ঘোষণার মধ্য দিয়ে শেষ হলো চার দিনব্যাপী ৪৬তম ইন্দো-প্যাসিফিক আর্মিজ ম্যানেজমেন্ট সেমিনার (আইপিএএমএস)। বৈশ্বিক শান্তি এবং স্থিতিশীলতা বজায় রাখতে ঐক্যবদ্ধ থাকার বার্তা দিয়ে গত বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) ঢাকার একটি হোটেলে বাংলাদেশ সেনাবাহিনী এবং ইউএস আর্মি প্যাসিফিকের যৌথ আয়োজনে ৪৬তম ইন্দো-প্যাসিফিক আর্মিজ ম্যানেজমেন্ট সেমিনারের সমাপনী অনুষ্ঠান হয়। বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ এবং যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর প্যাসিফিক অঞ্চলের প্রধান জেনারেল চার্লস এ ফ্লিনসহ ২৪টি দেশের সামরিক কর্মকর্তা এবং বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্ব...
বান্দারবানে মিয়ানমার সেনাবাহিনী আবার   চারটি মর্টার শেল ছুঁড়েছে !

বান্দারবানে মিয়ানমার সেনাবাহিনী আবার চারটি মর্টার শেল ছুঁড়েছে !

জাতীয়, প্রচ্ছদ
মিয়ানমার সেনাবাহিনীর ছোড়া চারটি মর্টার শেলে নিহত ১ আহত শিশু সহ ৬ মায়ানমারের রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে এনে ‘নোট ভার্বালের’ মাধ্যমে প্রতিবাদ জানানোর পর আবার শুক্রবার রাত ৮টার দিকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তমব্রু কোনারপাড়া সীমান্তে মিয়ানমার সেনাবাহিনীর ছোড়া আরও চারটি মর্টার শেল এসে পড়েছে। এর মধ্যে তিনটি শূন্যরেখায় থাকা রোহিঙ্গা ক্যাম্পে ও আরেকটি বাংলাদেশের সীমানার ভেতর পড়েছে। এতে এক রোহিঙ্গা শিশুসহ ছয় জন গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে নেওয়া হয়। আহতদের মধ্যে মোহাম্মদ ইকবাল নামে এক রোহিঙ্গা যুবক মারা যান। তমব্রু রোহিঙ্গা ক্যাম্প কমিটির চেয়ারম্যান দিল মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করে বলেন, আহতরা হলেন ১০ বছরের সাদিয়া জান্নাত, তার মা সাবেকুন নাহার, নবী হোসেন, ভুলু ও আনাছ। এর মধ্যে আনাছ বাংলাদেশি। গত প্রায় এক মাস ধরে সীমান...
চুয়াডাঙ্গায় স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা 

চুয়াডাঙ্গায় স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা 

জাতীয়, প্রচ্ছদ, রাজনীতি
পৌর স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকালে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা শহরের মাঠপাড়া এলাকায় সকাল ১১ টার দিকে পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেনকে (২৭) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।  স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকার একটি পক্ষের সঙ্গে ইমরানের পূর্ববিরোধ ছিল। বিরোধের জেরে আজ সকালে তাকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে ওই পক্ষের লোকজন। দ্রুত উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়। চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব বিরোধের জেরে ইমরানকে হত্যা করা হয়েছে। অভিযুক্তদের আটকে কাজ শুরু করেছে পুলিশ। ...
সন্ত্রাস তারাই করে যারা জনবিচ্ছিন্ন এবং নির্বাচনে ব্যর্থ

সন্ত্রাস তারাই করে যারা জনবিচ্ছিন্ন এবং নির্বাচনে ব্যর্থ

জাতীয়, প্রচ্ছদ, রাজনীতি
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) তার বাসভবনে ব্রিফিংকালে বলেন, বিএনপি হেরে যাওয়ার ভয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দ্বিধাগ্রস্ত। আওয়ামী লীগ কখনও খালি মাঠে গোল দিতে চায় না, আওয়ামী লীগ চায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন। আইনের দৃষ্টিতে খালেদা জিয়া ও তারেক রহমান দুজনেই নির্বাচনের অযোগ্য উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত, আর যার নেতৃত্বে বিএনপি সুসংগঠিত বলে মির্জা ফখরুল দাবি করেন, সেই তারেক রহমান তো দুর্নীতির বরপুত্র, দণ্ডিত পলাতক আসামি। তিনি প্রশ্ন রেখে আরও বলেন, রাজনীতি না করার শর্তে যিনি মুচলেকা দিয়ে দেশ থেকে পালিয়েছেন, বিপদ দেখে এমন পলায়নপ্রিয় আর পলাতক আসামি কীভাবে বিএনপির নেতা হয়? আওয়ামী লীগ নাকি সন্ত্রাসী দল, বিএনপি...
দুই সপ্তাহের সফরে প্রধানমন্ত্রীর ঢাকা ত্যাগ

দুই সপ্তাহের সফরে প্রধানমন্ত্রীর ঢাকা ত্যাগ

জাতীয়, প্রচ্ছদ
বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী বৃহস্পতিবার সকাল ১০টা ৪০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইটে ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য এবং জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে যোগ দিতে দুই সপ্তাহের সফরে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৯ সেপ্টেম্বর লন্ডনে রানির শেষকৃত্যের আনুষ্ঠানিকতায় অংশ নিয়ে পরদিন পৌঁছাবেন নিউ ইয়র্কে।জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে তিনি বক্তৃতা করবেন ২৩ সেপ্টেম্বর। ইউক্রেইন-রাশিয়া যুদ্ধের প্রেক্ষাপটে ‘একতরফা নিষেধাজ্ঞায়’ উন্নয়নশীল দেশগুলোর ক্ষতির কথা জাতিসংঘে তুলে ধরে প্রধানমন্ত্রী এবার সংকট সমাধানে আলোচনার ওপর জোর দেবেন বলে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ইতোমধ্যে জানিয়েছেন। স্থানীয় সময় বিকালে লন্ডনে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানাবেন যুক্তরাজ্যে বাংলাদেশের হাই কমিশনার সাইদা মুনা তাসন...
২২ দিন ইলিশ আহরণ নিষিদ্ধ

২২ দিন ইলিশ আহরণ নিষিদ্ধ

জাতীয়, প্রচ্ছদ
ইলিশ আহরন নিষিদ্ধ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ইফতেখার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আজ বৃহস্পতিবার জানানো হয়, ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে ৭ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারা দেশে ইলিশ আহরন নিষিদ্ধ থাকবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে আগামী ৭ থেকে ২৮ অক্টোবর ২০২২ পর্যন্ত ২২ দিন সারা দেশে ইলিশ আহরণ, পরিবহন, ক্রয়-বিক্রয়, মজুত ও বিনিময় নিষিদ্ধ থাকবে। সাব্বির/১২/ডিএসই ...
শাহ মোয়াজ্জেম হোসেন মারা গেছেন

শাহ মোয়াজ্জেম হোসেন মারা গেছেন

জাতীয়, প্রচ্ছদ, রাজনীতি
বর্ষীয়ান রাজনীতিবিদ শাহ মোয়াজ্জেম হোসেন সাবেক উপ-প্রধানমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান বর্ষীয়ান রাজনীতিবিদ শাহ মোয়াজ্জেম হোসেন মারা গেছেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বুধবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টায় রাজধানীর গুলশানে নিজ বাসায় ৮৩ বছর বয়সে ইন্তেকাল করেন তিনি।  বিএনপির সূত্র জানিয়েছে, প্রখ্যাত ছাত্রনেতা শাহ মোয়াজ্জেম হোসেন ভাষা আন্দোলন, ৬ দফা আন্দোলন ও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণসহ তৎকালীন সব রাজনৈতিক কর্মকাণ্ডে সরব ও সামনের সারিতে ছিলেন। তিনি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিতে সক্রিয় ছিলেন। শাহ মোয়াজ্জেম হোসেন শেষ দিকে এসে বিএনপির নেতৃত্ব ও দলটির রাজনৈতিক কৌশল নিয়ে মুখর ছিলেন। তিনি দলটির স্থায়ী কমিটিতে স্থান না পাওয়ায় একাধিকবার সমালোচনাও করেছেন দলের। মুক্তিযুদ্ধের পর তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্ব...
নতুন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন

নতুন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন

জাতীয়, প্রচ্ছদ
চৌধুরী আবদুল্লাহ আল-মামুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বেশ কয়েকটি সূত্র নিশ্চিত করে জানিয়েছে, বর্তমান আইজিপি ড. বেনজীর আহমেদের স্থলাভিষিক্ত হবেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। তার স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন। এম খুরশীদ হোসেন ১২তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। বর্তমানে তিনি পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) হিসেবে দায়িত্ব পালন করছেন। খুরশীদ হোসেন গোপালগঞ্জের কাশিয়ানীতে জন্মগ্রহণ করেন। ড. বেনজীর আহমেদের মেয়াদ আগামী ৩০ সেপ্টেম্বর শেষ হচ্ছে। সৎ পুলিশ কর্মকর্তা হিসেবে বাহিনী ও সরকারের কাছেচৌধুরী আবদুল্লাহ আল-মামুনের সুনাম রয়েছে। বাংলাদেশ পুলিশে অসামান্য অবদান ও অনন্য সেবাদানের স্বীকৃতিস্বরূপ তিনি বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম) ও প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম) পদকে ভূষিত হয়ে...
সংসদীয় কমিটি শান্তিরক্ষা মিশনগুলো ঘুরে দেখতে চায়

সংসদীয় কমিটি শান্তিরক্ষা মিশনগুলো ঘুরে দেখতে চায়

জাতীয়, প্রচ্ছদ
প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ২০ তম বৈঠকে কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া বলেন, বিদেশের শান্তিরক্ষা মিশনগুলো ঘুরে দেখতে চান প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। সুবিদ আলী ভূঁইয়া বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনসহ বিদেশে বিভিন্ন মিশনে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যগণ দায়িত্ব পালন করছেন। সংসদীয় কমিটি বিদেশে বিভিন্ন মিশনে নিয়োজিত বাংলাদেশ শান্তিরক্ষা বাহিনীর সদস্যদের কার্যক্রম পরিদর্শন করলে তাদের সুযোগ, সুবিধা এবং সমস্যাগুলো নির্ধারণ করা সহজতর হবে। পরিদর্শনের ক্ষেত্রে শুধুমাত্র জাতিসংঘ শান্তিরক্ষা মিশন হতে হবে এমন কোনও বাধ্যবাধকতা নেই।  তিনি বলেন, কুয়েত পুনর্গঠন (ওকেপি) এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যদের দেখতে যাওয়...