Wednesday, July 29

উর্দুভাষীদেরও ভোটার করেছে শেখ হাসিনার সরকার – নানক

নীলফামারীর সৈয়দপুরে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় নীলফামারীর সৈয়দপুর শহরের শহীদ স্মরণী চত্বরে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ‘উর্দুভাষীদেরও ভোটার করেছে শেখ হাসিনার সরকার। আপনারা একসময় ভোটার ছিলেন না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের সে অধিকার দিয়েছে, এখন আপনাদের সন্তানেরা লেখাপড়া শিখে উচ্চশিক্ষায় শিক্ষিত হচ্ছে, সরকারি চাকরিও করছে।’

নানক বলেন, ‘গৃহ ও ভূমিহীন ৩০ লাখ পরিবারকে বর্তমান সরকার আশ্রয়ের ব্যবস্থা করেছে। তাই রেলের ভূমিতে বসবাসকারী উর্দুভাষীদের পুনর্বাসন না করে কোনো উচ্ছেদ করা হবে না। মনে রাখবেন, দেশে একজন শেখ হাসিনা রয়েছেন, তিনি থাকতে কেউ গৃহহীন হবে না।’

সভায় আরও বক্তব্য রাখেন সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোখছেদুল মোমিন, উর্দুভাষী ক্যাম্প উন্নয়ন কমিটির সভাপতি মাজিদ ইকবাল।

ইকবাল-সরদার/১২/ডিএসই