নির্বাচনে গণতান্ত্রিকভাবে সবার অংশগ্রহণ গুরুত্বপূর্ণ
ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন
বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন বলেছেন, বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে গণতান্ত্রিকভাবে সবার অংশগ্রহণ গুরুত্বপূর্ণ।
সোমবার (২২ আগস্ট) সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) এবং ফ্রেডরিক-এবার্ট-স্টিফটুং (এফইএস) আয়োজিত ‘মিট দ্য অ্যাম্বাসেডর’ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘প্রতিটি ভোট গুরুত্বপূর্ণ। তাই, যুক্তরাজ্যের প্রত্যাশা—সংবিধান মেনে সুষ্ঠুভাবেই বাংলাদেশের আগামী নির্বাচন হবে। বাংলাদেশের সংবিধানেও সেটি উল্লেখ করা আছে। ব্রিটিশ হাইকমিশনের পক্ষ থেকে সম্প্রতি একটি দল নির্বাচন কমিশনে সংশ্লিষ্টদের সঙ্গে সাক্ষাৎ করেছে। আশা করি, একটি সুন্দর নির্বাচন হবে। সুন্দর একটি নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করবে বলেও আমি প্রত্যাশা করি।’
রবার্ট চ্যাটার...









