Wednesday, July 29

ভোটারের ১০ আঙুলের ছাপ লাগবে এনআইডিতে

আগামী জাতীয় সংসদে নির্বাচনে ভোট দিতে ভোটারের ফিঙ্গারপ্রিন্ট আপডেট করবে ইসি

২০২৩ সালের জানুয়ারি থেকে মাঠ পর্যায়ে ভোটারদের ১০ আঙুলের ছাপ নেওয়ার কাজ শুরু করবে নির্বাচন কমিশন (ইসি)। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে ইসি এই কার্যক্রম শুরু করবে। কমিশন জানিয়েছে, দ্বাদশ সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগে ভোটারের ১০ আঙুলের ছাপ লাগবে।

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) উইংয়ের ডিজি এ কে এম হুমায়ূন কবীর শনিবার (২৪ সেপ্টেম্বর) সাংবাদিকদের এ তথ্য জানান।

হুমায়ূন কবীর বলেন, আগামী জাতীয় সংসদে নির্বাচনে ভোট দিতে ভোটারের ফিঙ্গারপ্রিন্ট আপডেট করবে ইসি। জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) যাদের চার আঙুলের ছাপ দেওয়া আছে, তাদের পুনরায় ছাপ দিতে হবে। তবে যারা স্মার্টকার্ড সংগ্রহ করার সময় দশ আঙুলের ছাপ দিয়েছেন, তাদের আর দিতে হবে না।

তিনি বলেন, আগামী জাতীয় সংসদে নির্বাচনে ভোট দিতে ভোটারের ফিঙ্গারপ্রিন্ট আপডেট করবে ইসি। যারা দশ আঙুলের ছাপ দেননি তাদের আগামী জানুয়ারি থেকে আঙুলের ছাপ নেওয়া হবে।

নির্বাচন কমিশন দ্বাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী পরিকল্পনা প্রণয়ন করেছে। এবার সর্বোচ্চ ১৫০ আসনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন-ইভিএমে ভোটগ্রহণের পরিকল্পনা করছে ইসি।

ইমাম-হোসেন/১২/ডিএসই