Thursday, September 17

জাতীয়

‘যারা নিজের দেশের স্বার্থের কথাটা ভুলে যায়, তারা সমালোচনা করে কোন মুখে’

‘যারা নিজের দেশের স্বার্থের কথাটা ভুলে যায়, তারা সমালোচনা করে কোন মুখে’

জাতীয়, প্রচ্ছদ, রাজনীতি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ( ছবি সংগৃহিত ) সদ্য সমাপ্ত ভারত সফর নিয়ে বুধবার (১৪ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এক সংবাদ সম্মেলনে কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় ভারত সফরে দু’দেশের মধ্যে হওয়া চুক্তি ও সমঝোতা স্মারকসহ বিস্তারিত জানান প্রধানমন্ত্রী। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের কিছু প্রশ্নের জবাবও দেন তিনি। বিএনপির শাসনামলে ভারত সফরে দেশের স্বার্থ বিসর্জন দিয়ে নানা সিদ্ধান্ত এবং গঙ্গার পানি নিয়ে কথা বলতে ভুলে যাওয়ার বিষয়টি তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তারা ভুললেও আওয়ামী লীগ ভুলে না।   শেখ হাসিনা বলেন, ‘কুশিয়ারার নদীর পানি নিয়ে যারা সমালোচনা করেছে, যে কতটুকু পানি আনলো! আমরা যে সমঝোতা স্মারকটা সই করলাম। এর ফলে পুরো সিলেট বিভাগ বিশেষ করে সিলেটের গোলাপগঞ্জ, ফেঞ্চুগঞ্জ বিয়ানীবাজার, কানাইঘাট, সিলেট সদর, জকিগঞ্জ উপজেলা ৫৩ হাজার ৪২০ হেক্ট...
ডা. নওশিন শারমিন পূরবীর পক্ষে ইউনিলিভারকে আইনি নোটিশ

ডা. নওশিন শারমিন পূরবীর পক্ষে ইউনিলিভারকে আইনি নোটিশ

জাতীয়, প্রচ্ছদ
বিজ্ঞাপনটিকে চিকিৎসক সমাজের জন্য মানহানিকর বলা হয়েছে আজ আইনজীবী এস কে ইউসুফ রহমান বলেন, গতকাল (১৩ সেপ্টেম্বর) প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. নওশিন শারমিন পূরবীর পক্ষে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে বলা হয়েছে, সম্প্রতি বহুজাতিক কোম্পানি ইউনিলিভারের পণ্য লাইফবয় সাবানের একটি বিজ্ঞাপন বাংলাদেশের সব টেলিভিশন চ্যানেলে প্রচার করা হচ্ছে। সেখানে বলা হয়েছে, লাইফবয় সাবান ব্যবহার করলে ৩০০ টাকা মূল্যের চিকিৎসকের পরামর্শ তারা ফ্রি দেবেন, যা চিকিৎসক সমাজের জন্য অত্যন্ত মানহানিকর। এই বিজ্ঞাপনের মাধ্যমে চিকিৎসকদের অসম্মান করা হয়েছে ও খ্যাতি নষ্ট করা হয়েছে। কারণ, চিকিৎসকরা কোনও পণ্য নয় যে আপনি তাদের মূল্য নির্ধারণ করতে পারবেন। যেখানে চিকিৎসকদের সেবা বিবেচনা করা হয় মহৎ হিসেবে এবং তার...
বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা

বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা

খেলাধুলা, জাতীয়, প্রচ্ছদ
মাহমুদউল্লাহকে ছাড়া বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা প্রধান নির্বাচক মিনাহজুল আবেদীন নান্নু বুধবার দুপুরে মাহমুদউল্লাহকে ছাড়াই বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের এই দল ঘোষণা করেন। মাহমুদউল্লাহর বাদ পড়া প্রসঙ্গে মিনহাজুল আবেদীন বলেছেন, ‘মাহমুদউল্লাহর প্রতি শ্রদ্ধা রেখে বলছি, সে আমাদের অনেক ভালো ভালো খেলা উপহার দিয়েছে। তবে আমাদের বর্তমান যে টেকনিক্যাল কনসালট্যান্ট, তিনি এক বছরের যে পরিকল্পনা আমাদের দিয়েছেন, সেটা মাথায় রেখে আমরা এগোচ্ছি। সেই অনুযায়ী টিম ম্যানেজমেন্টের সবার সঙ্গে আলোচনা করে সকলের সম্মতিতে মাহমুদউল্লাহকে বাইরে রাখা হয়েছে।’  দল থেকে বাদ পড়েছেন এনামুল হক বিজয়, নাঈম শেখ, পারভেজ হোসেন ইমন, শেখ মেহেদী ও মাহমুদউল্লাহ রিয়াদ। মুশফিকুর রহিম এশিয়া কাপের পরপরই এই ফরম‌্যাট থেকে সরে দাঁড়িয়েছেন। ইনজুরির কারণে এশিয়া কাপ খেলতে না পারা লিটন দাস, কাজী নুরুল হাসান সোহান ও...
নভেম্বরে সংসদ নির্বাচন তফসিল ঘোষণা

নভেম্বরে সংসদ নির্বাচন তফসিল ঘোষণা

জাতীয়, প্রচ্ছদ
নির্বাচন ভবনের অডিটরিয়ামে রোডম্যাপের মোড়ক উন্মোচন ২০২৩ সালের নভেম্বরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বুধবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় দিকে নির্বাচন ভবনের অডিটরিয়ামে রোডম্যাপের মোড়ক উন্মোচনের পর সাংবাদিকদের জানান নির্বাচন কমিশনার মো. আলমগীর। তিনি বলেন, ২০২৩ সালের নভেম্বর মাসে দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হবে। আর ২০২৩ সালের ডিসেম্বর অথবা ২০২৪ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এখনও নির্বাচন হতে এক বছর চার মাস বাকি। যে কর্মপরিকল্পনা করেছি। সেটা বাস্তবায়ন ও কাজের মূল্যায়নের প্রেক্ষিতে আশা করছি সব রাজনৈতিক দলের কমিশনের প্রতি আস্থা ফিরে আসবে। রাজিবুল-আলম/১২/ডিএসই ...
আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে তীব্র যুদ্ধ, নিহত ৫০

আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে তীব্র যুদ্ধ, নিহত ৫০

জাতীয়, প্রচ্ছদ
আর্মেনিয়া ও আজারবাইজানের তীব্র সংঘাত নাগোর্নো-কারাবাখের অঞ্চলে আর্মেনিয়া ও আজারবাইজানের তীব্র সংঘাত হয়েছে। দুইপক্ষই প্রচুর গোলাগুলি চালিয়েছে। উভয়পক্ষের প্রায় ১০০ সেনা নিহত হয়েছেন। আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান বলেছেন, সোমবার রাতভর ওই যুদ্ধে তাদের ৪৯ জন সৈন্য নিহত হয়েছেন। নিকোল পাশিনিয়ান মঙ্গলবার সকালে পার্লামেন্টে দেওয়া ভাষণে বলেছেন, তিনি ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনকে ‘আজারবাইজানের আগ্রাসী কর্মকাণ্ডের’ বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বলছে, নতুন করে সংঘাতের ঘটনা দুইপক্ষই একে অপরের ঘাড়ে দায় চাপাচ্ছে। দুইপক্ষের দাবি, অন্যজন প্রথমে হামলা চালিয়েছে, পরে তারা জবাব দিয়েছে। এদিকে, আর্মেনিয়া-আজারবাইজানের সীমান্ত সংঘর্ষ থাম...
আজ বিকেলে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন

আজ বিকেলে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন

জাতীয়, প্রচ্ছদ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় ভারত সফর নিয়ে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের পাশাপাশি সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেবেন বলে জানা গেছে। উল্লেখ্য, গত ৫ সেপ্টেম্বর চার দিনের রাষ্ট্রীয় সফরে ভারতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারত সফরের সময় বাংলাদেশ ও ভারতের মধ্যে পানি ব্যবস্থাপনা, রেলপথ, বিজ্ঞান ও প্রযুক্তি, তথ্য ও সম্প্রচার বিষয়ে সাতটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। রায়-সরকার/২১/ডিএসই ...
প্রশাসনের ১২ জন অতিরিক্ত সচিবকে বদলি

প্রশাসনের ১২ জন অতিরিক্ত সচিবকে বদলি

জাতীয়, প্রচ্ছদ
জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করে প্রশাসনের ১২ জন অতিরিক্ত সচিবকে বদলি করা হয়েছে। স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব মো. শাহাদত হোসেনকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. আনওয়ার হোসেনকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. তৌফিকুল আরিফকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. অলিউল্লাহকে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মহ. শের আলীকে স্থানীয় সরকার বিভাগে বদলি করা হয়েছে। এছাড়া জননিরাপত্তা বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মহা. বশিরুল আলমকে কৃষি মন্ত্রণালয়ে, দুর্নীতি দমন ...
গুলিস্তানে সড়ক অবরোধ করে হকারদের বিক্ষোভ

গুলিস্তানে সড়ক অবরোধ করে হকারদের বিক্ষোভ

জাতীয়, প্রচ্ছদ
গুলিস্তানে সড়ক অবরোধ করে হকারদের অভিযান বিরোধী স্লোগান দিতে দেখা গেছে রাজধানীর গুলিস্তানে হকার মুক্ত করতে অভিযান চালাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। এর প্রতিবাদ গুলিস্তানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ওই এলাকার হকাররা। এ সময় তাদের অভিযান বিরোধী স্লোগান দিতে দেখা গেছে। মঙ্গলবার ১৩ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে গুলিস্তান, জিপিও ও বায়তুল মোকাররম মসজিদের সামনে উচ্ছেদ অভিযান শুরু করে সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বাধীন। এ সময় বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা ছিলেন। পল্টন থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাউদ্দিন মিয়া বলেন, সড়কে যানবাহন ও জনসাধারণের চলাচলের জন্য আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আমরা মূলত সিটি করপোরেশনকে সহযোগিতা করার কাজ করছি। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বায়তুল মোকাররম, জিরো পয়েন্ট ছাড়াও সুন্দরবন মার্কেটের সামনে, মুক্তিযোদ্...
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট নির্বাচন চলছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট নির্বাচন চলছে

জাতীয়, প্রচ্ছদ, শিক্ষাঙ্গন
সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ভোটগ্রহণ শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ভোটগ্রহণ শুরু হয়েছে। দুপুরের পর ফলাফল ঘোষণা করা হবে। নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগপন্থি শিক্ষকদের সংগঠন নীল দল সব পদে প্রার্থী চূড়ান্ত করেছে। তবে বিএনপি-জামায়াতপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দল ডিন এবং প্রভাষক পদে প্রার্থী দিতে পারেনি। ডিন পদে নীল দলের আহ্বায়ক অধ্যাপক আব্দুস ছামাদ, প্রভোস্ট ক্যাটাগরিতে হাজী মুহম্মদ মুহসীন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মাসুদুর রহমান, অধ্যাপক ক্যাটাগরিতে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নিজামুল হক ভূঁইয়া, সহযোগী অধ্যাপক পদে লোক প্রশাসন বিভাগের আবু হোসেন মুহম্মদ আহসান, সহকারী...
৮ হাজার কোটি টাকার ইভিএম প্রকল্প

৮ হাজার কোটি টাকার ইভিএম প্রকল্প

জাতীয়, প্রচ্ছদ
ইভিএম ক্রয় ও রক্ষণাবেক্ষণের জন্য ৮ হাজার কোটি টাকার প্রকল্প নির্বাচন কমিশন সচিবালয় ইতোমধ্যে প্রায় দুই লাখ ইভিএম কেনা এবং আগেরগুলোর রক্ষণাবেক্ষণের জন্য ৮ হাজার কোটি টাকার প্রকল্প তৈরি করেছে। আজ মঙ্গলবার তা কমিশন সভায় উপস্থাপন করা হবে। ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ সোমবার বলেন, “আগামীকাল কমিশনের সামনে নতুন করে আরও ইভিএম কেনার জন্যে প্রকল্প প্রস্তাব উপস্থাপন করার কথা রয়েছে। এ প্রস্তাব ইসির অনুমোদন পেলে পরিকল্পনা কমিশনে ডিপিপির (ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল) জন্য পাঠানো হবে।” চলতি মাসে ডিপিপি আকারে পাঠানো সম্ভব হলে সব প্রক্রিয়া শেষ করে ডিসেম্বরের ইভিএমের দ্বিতীয় প্রকল্পটি সরকারের অনুমোদন পাওয়ার প্রত্যাশা করা হচ্ছে। অশোক দেবনাথ জানান, প্রস্তাবিত প্রকল্পটির অধীনে প্রায় ২ লাখ ইভিএম কেনা হতে পারে। সেই সঙ্গে যন্ত্রের যথাযথ সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ ও জনবল তৈরি করা হবে। স...