
সমাবেশে সংঘর্ষ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় সভা-সমাবেশ বন্ধ করার নির্দেশ
রবিবার (২৫ সেপ্টেম্বর) রাতে ধানমন্ডি থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানান, রাজধানীর ধানমন্ডিতে বাংলাদেশ মেডিক্যালের সামনে ডাকা বিএনপি ও যুবলীগের সমাবেশে সংঘর্ষ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় সভা-সমাবেশ বন্ধ করার নির্দেশ দিয়েছে পুলিশ।
সাইফুল ইসলাম আরও বলেন, আগামী সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ২টা ৩০ মিনিট ধানমন্ডির শংকর বাসস্ট্যান্ড-সংলগ্ন সড়কে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি ধানমন্ডি জোনে কর্মসূচি ডাকে। একই সময় আওয়ামী যুবলীগও তাদের কর্মসূচির ডাক দিয়েছে। এ কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জামিল-খাঁন/২১/ডিএসই
