‘এক পায়ে পাড়া দিমু, আরেক পা টাইনা ছিঁড়ে ফেলমু’
ইডেন কলেজ ছাত্রলীগ সভাপতি তামান্না জেসমিন রিভা
ইডেন কলেজের ২ শিক্ষার্থীকে সাড়ে ৬ ঘণ্টা রুমে আটকে রেখে ২ শিক্ষার্থীকে বিবস্ত্র করে ভিডিও ভাইরাল করার হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভার বিরুদ্ধে।
গত ৪ দিন আগে ইডেন কলেজ ছাত্রলীগ সভাপতি তামান্না জেসমিন রিভা একটি হলের শিক্ষার্থীদের অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও হুমকি দেওয়ার সময়ের একটি অডিও ফাঁস হয়ে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়।
ভুক্তভোগী শিক্ষার্থীদের অভিযোগ, আটকে রাখা অবস্থায় তাদের কাছ থেকে স্বীকারোক্তি আদায়ের জন্য হুমকি দিয়েছেন রিভা। আগের ঘটনার অডিও ভাইরাল করার স্বীকারোক্তি চান তিনি। তা না হলে বিবস্ত্র করে ভিডিও ভাইরাল করার হুমকি দেয় সে।
ভিডিওতে ছাত্রলীগ সভাপতি ভুক্তভোগী এক শিক্ষার্থীকে আটকে রেখে 'এক পায়ে পাড়া দিমু, আরেক পা টাইনা ছিঁড়ে ফেলমু' বলতে শোনা যায়।
নির্যাতিত শিক্ষার্থীরা জানান ...









