Thursday, September 17

জাতীয়

মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন  জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব

মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব

জাতীয়, প্রচ্ছদ
সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী সোমবার (৩১ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারী করা এক প্রজ্ঞাপনে স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব করেছে সরকার। এর আগে, গত ২৭ অক্টোবর স্থানীয় সরকার বিভাগের সচিব থেকে পদোন্নতি দিয়ে সিনিয়র সচিব করা হয় তাকে। মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী চলতি বছরের ২২ মে সচিব হিসেবে স্থানীয় সরকার বিভাগে যোগদান করেন। নবম ব্যাচের এই কর্মকর্তা ১৯৯১ সালে বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারে যোগদান করেন। বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসাবে তিনি কর্মজীবন শুরু করেন। শিহাব/১৯/ডিএসই ...
এএসপি ফাতেমা-তুজ-জোহরা পুলিশের প্রথম নারী বৈমানিক

এএসপি ফাতেমা-তুজ-জোহরা পুলিশের প্রথম নারী বৈমানিক

জাতীয়, প্রচ্ছদ
এএসপি ফাতেমা-তুজ-জোহরা পুলিশের প্রথম নারী বৈমানিক বাংলাদেশ পুলিশের চার তরুণ অফিসার ‘এভিয়েশন বেসিক কোর্স-১২’ সাফল্যের সঙ্গে সম্পন্ন করেছেন। এরমধ্যে সহকারী পুলিশ সুপার ফাতেমা-তুজ-জোহরা পুলিশের প্রথম নারী বৈমানিক হওয়ার গৌরব অর্জন করেন। অন্যরা হলেন– সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. সারোয়ার হোসাইন, মো. মুশফিকুল হক, ও সহকারী পুলিশ সুপার মো. আবুল হোসাইন। সোমবার (৩১ অক্টোবর) দুপুরে আর্মি এভিয়েশন স্কুলে নবীন বৈমানিকদের সার্টিফিকেট দেওয়া হয় ও তাদের ফ্লাইং ব্রেভেট পরিয়ে দেওয়া হয়।  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। এ ছাড়াও পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন এবং উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আর্মি এভিয়েশন গ্রুপের অধীনস্থ এভিয়েশন স্কুলের সার্বিক তত্ত্বাবধানে সেনাবাহিনী, নৌ বাহিনী...
অত্যাবশ্যকীয় সেবা খাতে ধর্মঘট ডাকা বা সমর্থন দেয়া যাবে না

অত্যাবশ্যকীয় সেবা খাতে ধর্মঘট ডাকা বা সমর্থন দেয়া যাবে না

জাতীয়, প্রচ্ছদ
সংগৃহিত বেআইনিভাবে অত্যাবশ্যকীয় সেবা খাতে ধর্মঘটে ডাকলে বা সমর্থন দিলে সর্বোচ্চ এক বছরের কারাদণ্ডের বিধান রেখে আনা অত্যাবশ্যকীয় পরিসেবা আইন ২০২২-এর চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এর ফলে জনজীবন ব্যাহত হয় এমন কোনো ক্ষেত্রে ইচ্ছা করলেই আর ধর্মঘট বা হরতাল ডাকা যাবে না। সোমবার (৩১ অক্টোবর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে আইনটির খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে দুপুরে সচিবালয়ে আয়োজিত ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান। মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘আইনটিতে ১৪টি ধারা আছে। ৪ নম্বর ধারায় বলা হয়েছে সরকার কোন বিষয়গুলোকে অত্যাবশ্যকীয় পরিসেবা হিসেবে ঘোষণা করবে। ৫ ধারায় বলা হয়েছে কিছু চাকরিতে কর্মরতদের নির্দিষ্ট এলাকা ত্যাগ না করার ক্ষমতা, আরেক ধারায় ...
পুলিশের আরও দুই কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

পুলিশের আরও দুই কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

জাতীয়, প্রচ্ছদ
অতিরিক্ত উপ-মহাপরিদর্শক মো. আলমগীর ও অতিরিক্ত উপ-মহাপরিদর্শক মো. মাহবুব হাকিম সোমবার (৩১ অক্টোবর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ শাখা-১ এর সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম খান স্বাক্ষরিত পৃথক দুই প্রজ্ঞাপনে বাংলাদেশ পুলিশের আরও দুই কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। তারা হলেন- সিআইডির অতিরিক্ত উপ-মহাপরিদর্শক মো. আলমগীর ও ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক মো. মাহবুব হাকিম। তারা দু’জনই বিসিএস পুলিশ ক্যাডারের ১২তম ব্যাচের কর্মকর্তা। উভয় প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন-২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হলো। এর আগে, চলতি বছরের ১৮ অক্টোবর পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার তিন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠায় সরকার। ওই তিন পুলিশ কর্মকর্তা হলেন- পুলিশের অপ...
আর্থিক খা‌তে ৮ হাজার ৫৭১টি সন্দেহজনক লেনদেন – বিএফআইইউ

আর্থিক খা‌তে ৮ হাজার ৫৭১টি সন্দেহজনক লেনদেন – বিএফআইইউ

অর্থ-বাণিজ্য, জাতীয়, প্রচ্ছদ
বিএফআইইউ'র সংবাদ সম্মেলন সোমবার (৩০ অক্টোবর) বার্ষিক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে বাংলাদেশ ব্যাংকে বিএফআইইউ সংবাদ সম্মেলনের আয়োজন করে। ২০২১-২২ অর্থ বছ‌রের বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, দেশে গত এক বছরে সন্দেহজনক লেনদেন বেড়েছে ৬২ শতাংশ। সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএফআইইউর প্রধান মাসুদ বিশ্বাস।  প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১-২২ অর্থ বছ‌রে আর্থিক খা‌তে সন্দেহজনক লেনদেন (এসটিআর) হয়েছে ৮ হাজার ৫৭১টি। ২০২০-২১ অর্থবছরে এই সংখ্যা ছিল ৫ হাজার ২৮০টি। এক বছ‌রে সন্দেহজনক লেনদেন বে‌ড়ে‌ছে ৬২ দশ‌মিক ৩২ শতাংশ বা ৩ হাজার ২৯১টি। ২০১৯-২০ অর্থবছরে এমন লেনদেন ও কার্যক্রম হয়েছিল ৩ হাজার ৬৭৫টি। আর ২০১৮-১৯ অর্থবছরে এমন লেনদেন ও কার্যক্রম হয়েছিল ৩ হাজার ৫৭৩টি।  সংবাদ সম্মেলনে বিএফআইইউর প্রধান মাসুদ বিশ্বাস বলেন, সব সন্দেহজনক লেনদেন (এসটিআর) অপরাধ নয়। লেন‌দেন সন্দেহজনক হ‌লে তদন্ত ক‌র...
রেভিনিউ স্ট্যাম্প, কোট ফি ও নন জুডিশিয়াল জাল স্ট্যাম্পসহ কারখানা

রেভিনিউ স্ট্যাম্প, কোট ফি ও নন জুডিশিয়াল জাল স্ট্যাম্পসহ কারখানা

জাতীয়, প্রচ্ছদ
ছাপা কারখানা সোমবার (৩১ অক্টোবর) সকালে র‍্যাব-১০এর স্টাফ অফিসার (মিডিয়া) সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবির সোয়েব জানান, ঢাকার রূপনগর ইস্টার্ন হাউজিং ও মিরপুর-০২ এলাকার দুটি ছাপা কারখানা থেকে ৫০ কোটি টাকা সমমূল্যের জাল রেভিনিউ স্ট্যাম্প, জাল কোট ফি ও নন জুডিশিয়াল জাল স্ট্যাম্পসহ কারখানার মালিক ও দুই শ্রমিককে গ্রেফতার করেছে র‍্যাব-১০।  গ্রেফতাররা হলেন- মোতাহার মিয়া (২৬), মিকাইল মিয়া (২০) ও আম্বিয়া পারভেজ লুপা (২০)। এসময় তাদের কাছ থেকে ১০ টাকা, ৫০ টাকা, ১০০ টাকা, ২০০ টাকা ও ৫০০ টাকা মূল্যমানের জাল রেভিনিউ স্ট্যাম্প ও ২০ টাকা মূল্যমানের জাল বাংলাদেশ কোট ফি এবং ১০০ টাকা মূল্যমানের ৫০ কোটি টাকার নন জুডিশিয়াল জাল স্ট্যাম্পসহ প্রায় ২০ লাখ টাকার জাল স্ট্যাম্প ও জাল কোট ফি তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়।    সোয়েব বলেন, গ্রেফতারকৃতরা জাল রেভিনিউ স্ট্যাম্প, জাল বাংলাদেশ ক...
দেশের খেলাপি ঋণ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে আইএমএফ

দেশের খেলাপি ঋণ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে আইএমএফ

অর্থ-বাণিজ্য, জাতীয়, প্রচ্ছদ
বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বৈঠকে আইএমএফ প্রতিনিধি দল রবিবার (৩০ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে আইএমএফ প্রতিনিধি দলের পক্ষ থেকে খেলাপি ঋণ কমাতে বাংলাদেশ ব্যাংকের নেওয়া পদক্ষেপ এবং ঋণখেলাপিদের বিরুদ্ধে কোন ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে, সে বিষয়েও জানতে চেয়েছে। সরকার আইএমএফের কাছে বাজেট সহায়তা হিসেবে ৪৫০ কোটি ডলার ঋণ চাওয়ার পরিপ্রেক্ষিতে সংস্থাটির একটি প্রতিনিধি দল আলোচনার জন্য বাংলাদেশ সফর করছে। এরই অংশ হিসেবে আইএমএফের মিশন প্রধান রাহুল আনান্দের নেতৃত্বাধীন প্রতিনিধি দলটি বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ডেপুটি গভর্নর ও প্রধান অর্থনীতিবিদসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দ্বিতীয় দিনের মতো বৈঠক করে। বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, খেলাপি ঋণ ছাড়াও মুদ্রানীতি, বৈদেশিক বাণিজ্য ঘাটতি, ঋণের সুদ ও মুদ্রার বিনিময় হার, সঞ্চয়পত্রের সুদ হার, বন্ড ব্যবস্থাপনাসহ বেশ কি...
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত, ২০২০) অনুযায়ী মাদক অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত, ২০২০) অনুযায়ী মাদক অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড

জাতীয়, প্রচ্ছদ
সংসদে প্রশ্নোত্তর পর্ব রোববার (৩০ অক্টোবর) জাতীয় সংসদে জাতীয় পার্টির সংসদ সদস্য মুজিবুল হক চুন্নুর লিখিত প্রশ্নের জবাবে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, মাদকের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিরো টলারেন্স ঘোষণা করেছেন। ২০২১ সালে ৯৩ হাজার ১৯০টি মামলা দায়ের পূর্বক ১ লাখ ২২ হাজার ১৫২ জন মাদক কারবারিকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হয়েছে। মন্ত্রী বলেন, ২০২২ সালের আগস্ট পর্যন্ত ৬৬ হাজার ৫৫৪টি মামলা দায়ের পূর্বক ৮৩ হাজার ১২৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হয়েছে। মাদক কারবারিদের দমনে ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত, ২০২০)’ প্রণয়ন করা হয়েছে। উক্ত আইনে মাদক অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত, ২০২০)-এর ধারা ৬৩ অনুযায়ীও ৪টি কমিটি গঠন করা হয়েছে। কমিটির মধ্যে রয়েছে- জাতীয় মাদ...
৩ রানের শ্বাসরুদ্ধকর জয় বাংলাদেশের

৩ রানের শ্বাসরুদ্ধকর জয় বাংলাদেশের

খেলাধুলা, জাতীয়, প্রচ্ছদ
তিন ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে গেলো বাংলাদেশ গ্যাবায় টস জিতে রোববার বাংলাদেশ আগে ব্যাটিং করে ৭ উইকেটে ১৫০ রান করে। রান তাড়ায় নেমে জিম্বাবুয়ে ৮ উইকেটে ১৪৭ রান করে। সুপার টুয়েলেভে নেদারল্যান্ডসের পর জিম্বাবুয়ের বিপক্ষে জয় পেলো বাংলাদেশ। তিন ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে গেলো তারা। শেষ দুই ম্যাচে ভারত ও পাকিস্তানের মুখোমুখি হবে সেমিফাইনালের আশায়। জিম্বাবুয়ের উইকেটের মিছিলে শুরুর দিকে জয় সহজ মনে হলেও উইলিয়ামস-বার্ল ম্যাচটাকে নিয়ে আসেন শেষের দিকে। বাড়তে থাকে নাটক। শেষ দুই ওভারে স্পিন হওয়াতে বাড়তে থাকে আরও শঙ্কা। দুর্দান্ত বোলিং করতে থাকা মোস্তাফিজুর রহমান-তাসকিন আহমেদদের আগেই বোলিং করিয়ে ফেলেন অধিনায়ক সাকিব আল হাসান। ১৮তম ওভারের শেষ দুই বলে হাসান মাহমুদকে দুই চারে শন উইলিয়ামস ব্যবধান কমিয়ে আনেন। ১৯তম ওভারে বোলিংয়ে আসেন সাকিব। দুর্দান্ত থ...
ঢাকা জেলা আওয়ামী লীগের সম্মেলনে পুরো মাঠ কানায় কানায় পূর্ণ

ঢাকা জেলা আওয়ামী লীগের সম্মেলনে পুরো মাঠ কানায় কানায় পূর্ণ

জাতীয়, প্রচ্ছদ, রাজনীতি
আওয়ামী লীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের শনিবার (২৯ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে পুরাতন বাণিজ্য মেলার মাঠে ঢাকা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের আয়োজন করা হয়। বেলা ২টায় সম্মেলন শুরু হওয়ার কথা থাকলেও নির্দিষ্ট সময়ে আগেই পুরো মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে জনসমাবেশের মাধ্যমে জনসমর্থন প্রমাণে বিএনপিকে বার্তা দিলো ক্ষমতাসীন আওয়ামী লীগ। বিএনপির বিভাগীয় সমাবেশেগুলোতে জনসমাগমের বিপরীতে আওয়ামী লীগ একটি জেলা সম্মেলনকে কেন্দ্র করে করে যে জনস্রোত দেখিয়েছে, সেটাকে ট্রেলার বলছেন নেতাকর্মীরা। আগামী ২৪ ডিসেম্বর চট্টগ্রামের পলো গ্রাউন্ডে আওয়ামী লীগের মহাসমাবেশে ১০ লাখ লোকের বেশি জনসমাগমের চ্যালেঞ্জও দিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নেতাকর্মীরা ব্যান্ড পার্টি, ব্যানার-ফেস্টুন-প্ল্যাকার্ড নিয়ে উৎসবের আমেজে সম্মেলনে যো...