Wednesday, July 29

ডিএমপির যুগ্ম কমিশনার হলেন বিপ্লব কুমার সরকার

অতিরিক্ত ডিআইজি বিপ্লব কুমার সরকার (সংগৃহিত)

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার হলেন অতিরিক্ত ডিআইজি বিপ্লব কুমার সরকার। তিনি টুটুল চক্রবর্তীর স্থলাভিষিক্ত হলেন।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব সিরাজাম মুনিরা স্বাক্ষরিত জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে অবিলম্বে এ আদেশ কার্যকর হবে।

এ বছরের ১৩ জুন অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতি পান বিপ্লব কুমার সরকার। ২১তম বিসিএস (পুলিশ) ক্যাডারের এ কর্মকর্তার বাড়ি কিশোরগঞ্জ জেলায়। ২০১৯ সালের জুনে ডিএমপি থেকে তাকে রংপুর জেলার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়। সেখানে যোগদানের আগে ২০১৩ সালের ৭ এপ্রিল থেকে ২০১৯ সাল পর্যন্ত ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-কমিশনার ছিলেন তিনি।

রাফিউল/২১ ডিএসই