Wednesday, July 29

পুলিশ কর্মকর্তা মিশু বিশ্বাস মালয়েশিয়ায় আয়রনম্যান

আয়রনম্যান মেডেল জয়ী পুলিশ কর্মকর্তা মিশু বিশ্বাস

বাংলাদেশ সিভিল সার্ভিসের প্রথম কর্মকর্তা হিসেবে মালেশিয়ায় অনুষ্ঠিত আয়রনম্যান প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আয়রনম্যান মেডেল অর্জন করলেন পুলিশ কর্মকর্তা মিশু বিশ্বাস। পুলিশের এ কর্মকর্তা ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা রমনা বিভাগে অতিরিক্ত উপ-পু‌লিশ ক‌মিশনার হিসেবে কর্মরত আছেন।

আয়রনম্যান প্রতিযোগিতা এক দিনের স্পোর্টিং ইভেন্টগুলোর মধ্যে কঠিনতম প্রতিযোগিতা হিসেবে ধরা হয়। এ প্রতিযোগিতায় বিরতীহীনভাবে ৩.৮ কিমি সাঁতার, ১৮০ কিমি সাইক্লিং ও ৪২.২ কিমি ম্যারাথন সর্বোমোট ২২৬.৩ কিমি দূরত্ব ১৭ ঘন্টার মধ্যে শেষ করতে হয়।

মিশু বিশ্বাস কৃতিত্বের সাথে ২২৬.৩ কিমি দূরত্ব মাত্র ১৩ ঘন্টা ১৯ মিনিটে সম্পন্ন করেন। তিনি ৩.৮ কিমি সাঁতার শেষ করতে সময় নিয়েছেন ১ ঘন্টা ৪১ মিনিট, ১৮০.২ কিমি সাইকেল শেষ করেছেন ৭ ঘন্টা ১১ মিনিট এবং ৪২.২ কিমি ম্যারাথন শেষ করেছেন ৪ ঘন্টা ৭ মিনিটে। তিনি বয়সভিত্তিক ক্যাটাগরিতে ১১ তম স্হান অর্জন করেছেন। সিভিল সার্ভিসে তিনিই প্রথম আয়রনম্যান যিনি সফলতার সাথে এই কঠিনতম চ্যালেঞ্জ সম্পন্ন করেছেন।

নাভানা গ্রুপ ও পপুলার লাইফ ইন্সুইরেন্স এই প্রতিযোগিতা তার সহযোগী পার্টনার ছিল।

ইতোপূর্বে তিনি ২০২১ সালে তুরস্ক আয়রম্যান ৭০.৩ সফলভাবে সম্পন্ন করেন এবং ২০২০ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসের প্রথম কর্মকর্তা হিসেবে বাংলা চ্যানেল পাড়ি দেন।

এছাড়াও তিনি বঙ্গবন্ধু ম্যারাথন, ম্যারিন ড্রাইভ ৫০ কিমি আল্ট্রা ম্যারাথন এবং সিংগাপুর হাফ ম্যারাথন ও থাইল্যান্ড ম্যারাথন সহ প্রায় ২০ টি হাফ ম্যারাথন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

ডিএমপি/০১/ডিএসই