ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে কী করা যাবে না- এর নির্দেশনা
সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে করণীয়-বর্জনীয় নির্ধারণ
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষকদের ফেসবুকসহ সব সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে কী করা যাবে না- এর নির্দেশনা দেয়া হয়েছে।
সোমবার (২৬ সেপ্টেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক মহিউদ্দীন আহমেদ তালুকদারের সই করা অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।
এতে বলা হয়েছে, সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নির্দেশিকা ২০১৯ এর পরিমার্জিত সংস্করণ জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়। নির্দেশিকায় সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সরকারি প্রতিষ্ঠান ও কর্মচারীদের করণীয়-বর্জনীয় নির্ধারণ করা ও এক্ষেত্রে প্রয়োজনীয় নিরাপত্তা ও গোপনীয়তা নিশ্চিত করার বিষয় উল্লেখ করা হয়েছে।
আরও বলা হয়েছে, নির্দেশিকায় সামাজিক যোগাযোগ মাধ্যমে দাপ্তরিক ও ব্যক্তিগত অ্যাকাউন্ট তৈরি করা এবং এতে পরি...









