Wednesday, July 29

জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ সালের জানুয়ারি

নির্বাচন কমিশন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ সালের জানুয়ারির শুরুতে হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। রোববার (১৩ নভেম্বর) নির্বাচন কমিশনার আনিছুর রহমান সাংবাদিকদের এই তথ্য জানান।

নির্বাচন কমিশনার জানান, ডিসেম্বরের শেষ সপ্তাহে নয়, জানুয়ারির শুরুতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছেন তারা। তবে ঠিক কত তারিখে নির্বাচন হবে সেটা এখনও চূড়ান্ত করা হয়নি।

আরপিও সংশোধনের বিষয়ে তিনি বলেন, সরকারের সহায়তা নিয়েই আমরা আরপিও সংশোধন বা আইনের সংস্কার শেষ করতে পারব। তবে সরকারের সহায়তা না পেলে আমাদের সর্বশেষ ভরসাস্থল রাষ্ট্রপতি। তখন আমরা রাষ্ট্রপতির কাছে গিয়ে বলতে পারব, এই জায়গাটায় আটকে আছি আপনি কিছু করেন। তবে রাষ্ট্রপতির বিষয়টি আমরা এখনও চিন্তা করছি না।

তিনি বলেন, ব্যস্ততার জন্য বা বিভিন্ন কারণে হয়ত আরপিও সংশোধনীতে একটু দীর্ঘ সময় লেগে যাচ্ছে। আমার ধারণা, অচিরেই সরকারের তরফ থেকে একটা ফলাফল পাব। আইন সংশোধন হলে আমরা যেটা চেয়েছি হয়ত আমাদের কাজটা আর একটু সহজ হতো। আইনের বিধানেই গাইবান্ধার নির্বাচনটা বন্ধ হয়েছে। আমার মনে হয় না সরকার আইন প্রয়োগে বাধা হয়ে দাঁড়াবে। সরকারের সহায়তা নিয়েই আমরা আইনের সংস্কার শেষ করতে পারব। না হলে আমাদের সর্বশেষ ভরসা মহামান্য রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির কাছে আমরা বলতে পারব এই জায়গায় আটকে আছি আপনি কিছু করেন। সেটা আমরা এখনও চিন্তা করছি না।

তানভির/২১/ডিএসই