Monday, November 2

জাতীয়

পদ্মা ব্যাংকে বিটিআরসির আমানত ৫১ কোটি ৪ লাখ টাকা কী গচ্চা যাচ্ছে ?

পদ্মা ব্যাংকে বিটিআরসির আমানত ৫১ কোটি ৪ লাখ টাকা কী গচ্চা যাচ্ছে ?

জাতীয়, প্রচ্ছদ
ঢাকা : লিকুইডেশন বা অবসায়নের ঝুঁকিতে থাকা পদ্মা ব্যাংকে বিটিআরসির আমানত ৫১ কোটি ৪ লাখ টাকা কী গচ্চা যাচ্ছে ? এমন প্রশ্নের জবাবে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জানিয়েছেন, ‘পদ্মা ব্যাংকের বর্তমান পরিস্থিতি এতোটাই নাজুক যে ব্যাংকটির মন্দ ঋণ, পুঞ্জীভূত লোকসান এবং মূলধন ঘাটতি কাটিয়ে ওঠা সাধারণ প্রক্রিয়ায় অসম্ভব। ব্যাংকটিকে টিকিয়ে রাখা বা কোনো ব্যাংকের সঙ্গে একীভূত করাও অত্যন্ত কঠিন। সবকিছু মিলিয়ে গুটিয়ে ফেলা (অবসান বা লিকুইডেশন) ছাড়া কোনো বিকল্প নেই।’ অবসায়ন হলে কোনো ব্যাংকের একজন ক্ষতিগ্রস্ত গ্রাহক বীমা আইন অনুযায়ী সর্বোচ্চ ২ লাখ টাকা ফেরত পাওয়ার আইন রয়েছে। ব্যাংক রেজল্যুশন আইন অনুযায়ী, অবসায়নের পর ব্যাংকের সম্পদ নির্ধারিত অগ্রাধিকারক্রমে বণ্টন হবে। বিটিআরসির আমানত যদি অরক্ষিত আমানত বা সাধারণ পাওনা হিসেবে শ্রেণিভুক্ত হয়, তাহলে অগ্রাধিকারপ্রাপ্ত ...
বৃটিশ হাইকমিশনারের সাথে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

বৃটিশ হাইকমিশনারের সাথে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

জাতীয়, প্রচ্ছদ
ঢাকা : বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক আজ (৪ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর দফতরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্কের সার্বিক বিষয়াদি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। সাক্ষাতে দুই দেশের মধ্যকার ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় ও বহুমাত্রিক করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি বাণিজ্য ও বিনিয়োগ, অর্থনৈতিক সহযোগিতা, শিক্ষা, দক্ষতা উন্নয়ন, অভিবাসন ও মানবসম্পদ উন্নয়নসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও অগ্রযাত্রায় যুক্তরাজ্যের সহযোগিতা অব্যাহত রাখা এবং ভবিষ্যতে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের পরিধি আরও সম্প্রসারণের সম্ভা...
শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে নির্দিষ্ট কোনও সময়সীমা বলা সম্ভব নয়

শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে নির্দিষ্ট কোনও সময়সীমা বলা সম্ভব নয়

জাতীয়, প্রচ্ছদ
ঢাকা : শনিবার (৩ অক্টোবর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে পঞ্চম বে অব বেঙ্গল কনভারসেশনের ‘পাওয়ার অ্যান্ড প্রুডেন্স’ শীর্ষক এক সেশনে কথা বলছিলেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সেখানে শিক্ষার্থীদের এক প্রশ্নের জবাবে ভারতে আশ্রিত পলাতক শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা প্রসঙ্গে তিনি বলেছেন, ‘ভারত সরকার বারবার পররাষ্ট্র মন্ত্রনালয়ের মুখপাত্রের মাধ্যমে এর উত্তর দিয়েছে। তারা বলেছেন, এটির একটি প্রক্রিয়া রয়েছে এবং প্রক্রিয়াটি আইনি ও সুগঠিত। সুতরাং যতদুর জানা গেছে এতে আদালত জড়িত। ফলে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে নির্দিষ্ট কোনও সময়সীমা বলা সম্ভব নয়।’ দীনেশ ত্রিবেদী বলেন, ‘শেখ হাসিনার ভারতে যাওয়ার প্রেক্ষাপটটা আগে বুঝতে হবে। ভারতীয় বিমান বাহিনী বা ভারতীয় সেনাবাহিনী কিন্তু শেখ হাসিনাকে ভারতে নিয়ে আসেনি। সেই সময়ে বাংলাদেশের দুঃখজনক পরিস্থিতির কারণে এটি ঘটেছিল ...
বিশেষায়িত সাইবার পুলিশ ইউনিট গঠন করা হচ্ছে

বিশেষায়িত সাইবার পুলিশ ইউনিট গঠন করা হচ্ছে

আইনশৃঙ্খলা, জাতীয়, প্রচ্ছদ
ঢাকা : সাইবার পুলিশ ইউনিটের ঘোষণা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বৃহস্পতিবার সন্ধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানিয়েছেন, সাইবার অপরাধ মোকাবিলায় ৪ হাজার ৫৯২ জনবলের একটি বিশেষায়িত সাইবার পুলিশ ইউনিট গঠন করা হচ্ছে। তিনি বলেন একজন অতিরিক্ত আইজিপি'র নেতৃত্বে এই ইউনিটে সিস্টেম অ্যানালিস্ট, ফিন্যান্সিয়াল ডেটা অ্যানালিস্ট, সাইবার সিকিউরিটি এক্সপার্ট, ইমার্জেন্সি রেসপন্স কনসালট্যান্ট, নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর, ডিজাস্টার রিকভারি এক্সপার্ট, কনটেন্ট ডেভেলপার, ক্রিপ্টো অ্যানালিস্ট, ম্যালওয়্যার অ্যানালিস্ট, ডার্ক ওয়েব অ্যানালিস্ট, কমিউনিকেশন এক্সপার্ট ও সোশ্যাল মিডিয়া অ্যানালিস্টসহ বিভিন্ন পদ রাখা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিভাগীয় ও সদর দপ্তর পর্যায়ে একাধিক ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি থাকবেন। জেলায় পুলিশ সুপার পর্যায়ে কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। থানায় ইউনিটটির জন্য আলাদা সাব-ইন্সপেক...
সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী

সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী

জাতীয়, প্রচ্ছদ
ঢাকা : বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে প্রধানমন্ত্রীর প্রেস উইং তথ্য নিশ্চিত করেছে, বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সম্প্রতি রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় মিষ্টির বিরুদ্ধে অভিযোগ ওঠে। হামিম-০১/ডিএসই-১০...
চলতিবছর ডেঙ্গু মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি আছে

চলতিবছর ডেঙ্গু মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি আছে

জাতীয়, প্রচ্ছদ, স্বাস্থ্য
ঢাকা : বৃহস্পতিবার রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে যুক্তরাষ্ট্র সরকারের দেওয়া ৫ লাখ ডেঙ্গু শনাক্তকরণ কিট হস্তান্তর অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, ডেঙ্গুর ভ্যাকসিনের বিষয় নিয়ে বর্তমান সরকার এখনো ভাবছে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ, গাভিসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর অনুমোদন দিলে এ বিষয়ে চিন্তা করবে সরকার। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘চলতিবছর ডেঙ্গু মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি আছে। সব জেলা সদর ও উপজেলা হাসপাতালে পর্যাপ্ত কিট, তরল স্যালাইনসহ সব ধরনের ওষুধ দেওয়া হয়েছে। বর্তমানে কোনো ধরনের সংকট নেই। এসময় বাংলাদেশে যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্স তৃষিতা মাওলা বলেন, ‘যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশের ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের সহযোগিতা করতে বদ্ধপরিকর। কানিজ-০১/ডিএসই-১০...
রাজধানীতে গত তিন দিনে চারটি পৃথক স্থানে হামলা, ভাঙচুর, লুটপাট ও দখলচেষ্টার অভিযোগ

রাজধানীতে গত তিন দিনে চারটি পৃথক স্থানে হামলা, ভাঙচুর, লুটপাট ও দখলচেষ্টার অভিযোগ

জাতীয়, প্রচ্ছদ
বিশেষ প্রতিনিধি : সর্বশেষ শনিবার রাতে কনটেন্ট নির্মাতা সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনার পাশাপাশি রাজধানীতে গত তিন দিনে চারটি পৃথক স্থানে হামলা, ভাঙচুর, লুটপাট ও দখলচেষ্টার অভিযোগ উঠেছে। এসব ঘটনায় কোথাও অস্ত্রধারীদের হামলা, কোথাও জমি দখলের চেষ্টা, আবার কোথাও বুলডোজার দিয়ে স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার মোহাম্মদপুরের চাঁদ উদ্যান হাউজিংয়ে ৩৫ কাঠা জমি দখলের চেষ্টা, হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ওঠে। একই দিন সকালে আদাবরের শ্যামলী হাউজিংয়ের একটি আটতলা বাড়িতে অস্ত্রধারীদের হামলা ও দখলের চেষ্টার অভিযোগ পাওয়া যায়। এরও আগে বৃহস্পতিবার রাতে শাহ আলীর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের পর বুলডোজার দিয়ে স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। সংশ্লিষ্ট বাড়ির বাসিন্দা, জমির মালিকপক্ষ ও প্রতিষ্ঠানসংশ্লিষ্ট ব্যক্তিদের অভিযোগ, পৃথক এসব ঘটনায় অস্ত্রের প্রদর্শন,...
প্রধানমন্ত্রীর বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সাথে বৈঠক

প্রধানমন্ত্রীর বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সাথে বৈঠক

জাতীয়, প্রচ্ছদ
নিউইয়র্ক : পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, প্রধানমন্ত্রী সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেয়ার পাশপাশি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সাথে বৈঠক করেছেন। এসব বৈঠকে দ্বি-পাক্ষিক সম্পর্ক আরো জোরদার, ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ এবং আন্তর্জাতিক নানা ইস্যু নিয়ে মতবিনিময় হয়েছে। তাছাড়াও রোহিঙ্গা সংকট, সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি, জলবায়ুর পরিবর্তন এবং মাতৃ ও নবজাতকের মৃত্যু সংক্রান্ত উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগদানের পাশাপাশি চার কর্ম দিবসে তুরস্ক, ইরান, পাকিস্তানসহ আটটি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ নেতারা হলেন—তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্...
আন্তোনিও গুতেরেসের আহ্বানে Trusteeship Council Chamber-এ প্রধানমন্ত্রী তারেক রহমান

আন্তোনিও গুতেরেসের আহ্বানে Trusteeship Council Chamber-এ প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতীয়, প্রচ্ছদ
বিশেষ প্রতিনিধি : বুধবার (২৩ সেপ্টেম্বর ) মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের Trusteeship Council Chamber-এ জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের আহ্বানে আয়োজিত প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের (UNGA) ৮১তম অধিবেশনের সাইডলাইনে ‘Climate Action and the Just Transition’ শীর্ষক উচ্চপর্যায়ের অনুষ্ঠানে বক্তব্য রাখেন। এই অনুষ্ঠানে জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলা, জলবায়ু ন্যায়বিচার এবং টেকসই ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিশ্চিত করতে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। জলবায়ু পরিবর্তনের অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান ও অভিজ্ঞতার আলোকে প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর বক্তব্যে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় উন্নত দেশগুলোর আরও কার্যকর আন্তর্জাতিক সহযোগিতা, পর্যাপ্ত জলবায়ু অর্থায়ন, অভিযোজন সক্ষমতা বৃদ্ধি, প্রযুক্তি হস্...
নিরাপত্তা পরিষদের সংস্কার এবং বৈশ্বিক আস্থা পুনর্গঠন জরুরি : ড. খলিলুর রহমান

নিরাপত্তা পরিষদের সংস্কার এবং বৈশ্বিক আস্থা পুনর্গঠন জরুরি : ড. খলিলুর রহমান

আন্তর্জাতিক, জাতীয়, প্রচ্ছদ
নিউইয়র্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উদ্বোধনী ভাষণে সাধারণ পরিষদের সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘের কার্যকারিতা ফিরিয়ে আনা, নিরাপত্তা পরিষদের জরুরি সংস্কার এবং বৈশ্বিক আস্থা পুনর্গঠনের ওপর জোর দিয়েছেন। চলতি অধিবেশনের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘আস্থা পুনরুদ্ধার, রূপান্তর ব্যবস্থাপনা: সবার জন্য কার্যকর জাতিসংঘ’। নিরাপত্তা পরিষদের কাঠামোগত বৈষম্যের বিষয়টি তুলে ধরে খলিলুর রহমান বলেন, জাতিসংঘের সবচেয়ে বড় আঞ্চলিক সদস্যগোষ্ঠী এবং শান্তিরক্ষা কার্যক্রমের অন্যতম প্রধান অংশীদার হওয়া সত্ত্বেও নিরাপত্তা পরিষদে আফ্রিকার কোনো স্থায়ী আসন নেই। আফ্রিকাকে জাতিসংঘের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় যথাযথভাবে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, আফ্রিকার প্রতিনিধিত্বের দাবি কোনো করুণা নয় বরং এটি ন্যায়বিচার ও জাতিসংঘের গ্রহণযোগ্যতার প্রশ্ন। নির...