Monday, November 2

জাতীয়

সেনাবাহিনীর সাতটি ইউনিটকে জাতীয় পতাকা তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী

সেনাবাহিনীর সাতটি ইউনিটকে জাতীয় পতাকা তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী

জাতীয়, প্রচ্ছদ
সাভার : আজ রবিবার সাভার সেনানিবাসে ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে সাভার সেনানিবাসে সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের সাতটি ইউনিটের কাছে জাতীয় পতাকা তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে প্রধানমন্ত্রী সাভার সেনানিবাসে পৌঁছালে তাকে স্বাগত জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান। সেনানিবাসে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে সেনাবাহিনীর একটি চৌকস দল। পরে তিনি উপস্থিত সেনাদের সঙ্গে সালাম বিনিময় করেন। পেশাগত সাফল্যের জন্য ন্যাশনাল স্ট্যান্ডার্ড পেয়েছে ৭ এবং ৩২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, ২৫ এয়ার ডিফেন্স রেজিমেন্ট, ৯ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন, ৫৬ ও ৫৭ ইস্ট বেঙ্গল এবং প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট। প্রধানমন্ত্রী বলেন, জাতীয় পতাকা স্বাধীনতা সার্বভৌমত্ব ও আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে দেয়। পতাকার মান রক্ষা করা সকল সৈনিকের দায়িত্ব। তিনি বলেন, বৈশ্...
আজিমপুর সরকারি কর্মকর্তা-কর্মচারী কোয়ার্টারে আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

আজিমপুর সরকারি কর্মকর্তা-কর্মচারী কোয়ার্টারে আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

জাতীয়, প্রচ্ছদ
ঢাকা: শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর আজিমপুর সরকারি কর্মকর্তা-কর্মচারী কোয়ার্টার আকস্মিক পরিদর্শনকালে অপরিচ্ছন্ন পরিবেশ নিয়ে সংশ্লিষ্টদের বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী সাত দিনের মধ্যে সার্বিক পরিচ্ছন্নতা পরিস্থিতি উন্নয়নের ব্যবস্থা নিতে হবে। আমি আবার চেক করবো। পরিদর্শনকালে সরকারি কোয়ার্টারে সাবলেট দেওয়ার তথ্য শুনে প্রধানমন্ত্রী বলেন, সাবলেট দেওয়া কি বৈধ? যদি তা বৈধ না হয়ে থাকে, তাহলে কীভাবে এসব চলছে? আমি দেখি কি করতে পারি। তবে কোয়ার্টারের সার্বিক পরিবেশের উন্নয়নে বাসিন্দাদেরও আন্তরিক হওয়ার আহ্বান জানান তিনি। পরিদর্শনকালে প্রধানমন্ত্রী কোয়ার্টারের এলাকা, চলাচলের পথ ও সার্বিক পরিবেশ ঘুরে দেখেন। এ সময় পরিচ্ছন্নতার ঘাটতি দেখে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এর কারণ জানতে চান। এ সময় কোয়ার্টারের বাসিন্দারা প্রধানমন্ত্রীর কাছে এলাকার অপরিচ্ছন্ন পরিবেশ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ...
রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে

রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে

জাতীয়, প্রচ্ছদ
কক্সবাজার : শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টার দিকে কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল আহাদ সরদারের পরিবারের ছয়জন রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত নয়জন। এ ছাড়া কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে রয়েছেন- মালিহা, মিলা, সাবরিন ও শিশু ফাইজান আহমেদ। জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাফিজ তেহামী (জাইফ), জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাবিলা, মালিহা এবং আলভী পরস্পরের কাজিন। বাকিদের মধ্যে ফারিহা কবির নাফিজের বড় বোন এবং ফাইজান ভাগ্নে। উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানান, রিসোর্টটিতে আব্দুল আহাদ সরদারের পরিবারের নয়জন সদস্য ছিলেন। তাদের মধ্যে ছয়জনের লাশ উদ্ধার করা হয়েছে। বাকি তিনজন হাসপাতালে ভর্তি রয়েছেন। উখিয়া থা...
৯৭০ কোটি টাকার রেলওয়ের ইঞ্জিন ঠিক করতে ৬৮০ কোটি টাকার চুক্তি প্রস্তাব

৯৭০ কোটি টাকার রেলওয়ের ইঞ্জিন ঠিক করতে ৬৮০ কোটি টাকার চুক্তি প্রস্তাব

জাতীয়, প্রচ্ছদ
রেজাউল করিম : এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে হুন্দাই রোটেম থেকে ২০১৮ সালে ২৯৭ কোটি ৬৩ লাখ টাকায় ১০টি এবং ২০১৯ সালের চুক্তিতে ৬৭৪ কোটি ৯ লাখ টাকায় আরও ২০টি ইঞ্জিন ক্রয় করে বাংলাদেশ রেলওয়ে। এগুলোর প্রত্যাশিত আয়ুষ্কাল ছিল ২০ বছর। ২০২২ সাল থেকে চালু হওয়া ইঞ্জিন ২০২৩ সালে একটি অচল হয়ে পড়ে। পরের বছর মানে ২০২৪ সালে অচল হয় আরও চারটি। ২০২৫ সালে অচল ইঞ্জিনের সংখ্যা দাঁড়ায় ১০টিতে। চলতি বছর ২০২৬ এর জুনে তা ১৮টিতে পৌঁছায়। অচল ইঞ্জিনগুলোর ছয়টি বর্তমানে চট্টগ্রামের পাহাড়তলী ডিজেল ওয়ার্কশপে পড়ে আছে। একারনে দুই বছরে ক্রয় করা প্রায় ৯৭০ কোটি টাকার ৩০ ইঞ্জিন ঠিক করতে যুক্তরাষ্ট্রের আলাবামা ভিত্তিক প্রগ্রেস রেলের সাথে প্রতিষ্ঠানটির বাংলাদেশ প্রতিনিধি দেশ ইন্টারন্যাশনালের মাধ্যমে যন্ত্রাংশ ও রক্ষণাবেক্ষণ সেবার জন্য ৬৮০ কোটি টাকার চুক্তি প্রস্তাব ইতিমধ্যেই অনুমোদন দিয়েছে রেল মন্ত্রনালয়। তিন বছর মেয়া...
ভ্যাট রিটার্ন জমার সময় ১০ দিন বাড়িয়েছে এনবিআর

ভ্যাট রিটার্ন জমার সময় ১০ দিন বাড়িয়েছে এনবিআর

জাতীয়, প্রচ্ছদ
ঢাকা : বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে জুলাই-সেপ্টেম্বর মেয়াদের ভ্যাট রিটার্ন জমার সময় ১০ দিন বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আগামী ২৫ অক্টোবর পর্যন্ত সুদ ও জরিমানা ছাড়াই রিটার্ন দাখিল করতে পারবেন করদাতারা। প্রজ্ঞাপনে বলা হয়, জাতীয় বাজেট ২০২৬-২৭ এ প্রতি তিন কর মেয়াদ সমাপ্তিতে ভ্যাট রিটার্ন দাখিল সংক্রান্ত বিধান সংশোধন করা হয়েছে। সে মোতাবেক প্রত্যেক কর মেয়াদ সমাপ্তি পরবর্তীতে ভ্যাট রিটার্ন দাখিলের বিধান সংযুক্ত করায় ই-ভ্যাট সিস্টেমে কিছু প্রশাসনিক সংস্কার প্রয়োজন। এ অবস্থায় কর মেয়াদসমূহের অনলাইন রিটার্ন সুদ ও জরিমানা ব্যতীত দাখিলের সময়সীমা আগামী ২৫ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করা হলো। কানিজ-১৫/ডিএসই-১০...
বিমানবন্দরগুলোর নিরাপত্তাব্যবস্থা উন্নয়নে নতুন কমিটি, আহ্বায়ক স্বরাষ্ট্রমন্ত্রী

বিমানবন্দরগুলোর নিরাপত্তাব্যবস্থা উন্নয়নে নতুন কমিটি, আহ্বায়ক স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয়, প্রচ্ছদ
ঢাকা : গত ১৩ অক্টোবর মন্ত্রিপরিষদ বিভাগ প্রজ্ঞাপন জারি করে দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তাব্যবস্থা উন্নয়নে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নের জন্য আট সদস্যের একটি কমিটি গঠন করেছে সরকার। এ কমিটির আহ্বায়ক করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে। কমিটিকে আগামী দুই মাসের মধ্যে সরকারের কাছে সুপারিশ জমা দিতে বলা হয়েছে। নবগঠিত কমিটির সদস্যরা হলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী, বিমানবাহিনী প্রধান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব এবং পুলিশ মহাপরিদর্শক। কমিটির সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন মন্ত্রিপরিষদ সচিব। কানিজ-১৫/ডিএসই-১০...
৩ নারী হাই কমিশনার ও রাষ্ট্রদূতকে সচিব পদে পদোন্নতি

৩ নারী হাই কমিশনার ও রাষ্ট্রদূতকে সচিব পদে পদোন্নতি

জাতীয়, প্রচ্ছদ
ঢাকা : বিদেশে বাংলাদেশ মিশনে দায়িত্বরত ২ নারী হাই কমিশনার ও ১ রাষ্ট্রদূতকে সচিব পদমর্যাদায় পদোন্নতি দিয়ে সোমবার প্রজ্ঞাপন জারি করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পদোন্নতিপ্রাপ্তরা হলেন- ব্রুনাই দারুস সালামে বাংলাদেশের হাই কমিশনার নওরীন আহসান, নিউজিল্যান্ডে বাংলাদেশের হাই কমিশনার সামিনা নাজ এবং গ্রিসে বাংলাদেশ রাষ্ট্রদূত নাহিদা রহমান সুমনা। তাদের মধ্যে সামিনা ও নওরীন বিসিএস পররাষ্ট্র ক্যাডারের পঞ্চদশ ব্যাচ এবং সুমনা সপ্তদশ ব্যাচের কর্মকর্তা। নিউ জিল্যান্ডের ওয়েলিংটন মিশনে দায়িত্বের আগে সামিনা ভিয়েতনাম এবং মিশরে বাংলাদেশ রাষ্ট্রদূতের দায়িত্বে ছিলেন। ওয়েলিংটনে তিনি প্রথম বাংলাদেশি আবাসিক হাই কমিশনার। হেগ, দিল্লি ও নিউ ইয়র্কে জাতিসংঘের স্থায়ী মিশনে বিভিন্ন দায়িত্বেও ছিলেন সামিনা। অন্যদিকে গ্রিসের এথেন্সের যাওয়ার আগে চার বছর ব্রুনাই দারুস সালামে বাংলাদেশ হাই কমিশনারের দায়িত্ব সামলেছেন ...
শেরেবাংলা নগরে সচিবালয় স্থানান্তরের উদ্যোগ জোরদার হয়েছে

শেরেবাংলা নগরে সচিবালয় স্থানান্তরের উদ্যোগ জোরদার হয়েছে

জাতীয়, প্রচ্ছদ, প্রশাসন
বিশেষ প্রতিনিধি : গৃহায়ন ও গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী বলেন, সচিবালয় স্থানান্তরের বিষয়ে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। তা অনুসরণ করে দ্রুত প্রকল্প বাস্তবায়ন কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। ইতোমধ্যের প্রকল্পের নঁকশাও প্রধানমন্ত্রী দেখেছেন। তার ওপর বিভিন্ন পরামর্শ দিয়েছেন। সেসব আমলে নিয়ে প্রকল্পের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। ৩ হাজার ৪০৯ কোটি ৪৪ লাখ ২৯ হাজার টাকা প্রস্তাবিত ব্যয়ে সচিবালয় স্থানান্তর প্রকল্পের বাস্তবায়নকাল ধরা হয়েছে চলতি বছরের নভেম্বর থেকে ২০২৯ সালের ডিসেম্বর পর্যন্ত। গণপূর্ত অধিদপ্তর ভবনগুলোর অবস্থান নির্ধারণ করে একটি লে-আউট প্রস্তুত করেছে। প্রকল্পটি ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) অননুমোদিত নতুন প্রকল্পের তালিকায় অন্তর্ভুক্ত করতে উদ্যোগ গ্রহণ করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। প্রকল্প প্রস্তাবে সাবেক আন্তর্জাতিক বাণিজ্যমেলার মা...
হ্যালো ডিএমপি : নাগরিকের পাঠানো ছবি বা ভিডিও থেকে মামলা

হ্যালো ডিএমপি : নাগরিকের পাঠানো ছবি বা ভিডিও থেকে মামলা

জাতীয়, প্রচ্ছদ
ঢাকা : এবার ট্রাফিক শৃঙ্খলা রক্ষার কাজে সরাসরি যুক্ত হওয়ার সুযোগ পাচ্ছেন রাজধানীবাসী। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ‘হ্যালো ডিএমপি’ মোবাইল অ্যাপে বিশেষ একটি ফিচার যুক্ত করা হচ্ছে। সড়কে ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা দেখতে পেলে সেই ছবি বা ভিডিও ধারণ করে অ্যাপটির মাধ্যমে পুলিশের কাছে পাঠালেই শুরু হবে অ্যাকশন। তথ্যদাতার নাম-পরিচয় গোপন রাখা হবে। সিগন্যাল অমান্য, উল্টো পথে গাড়ি চালানো, ফুটপাত দখল করে পার্কিং, নির্ধারিত লেনে না চলাসহ যেসব অনিয়ম বিশৃঙ্খলা দেখেও কিছু করার ভেবে এতদিন চুপ থেকেছেন নাগরিকরা। তাদের সেই অসহায়ত্ব কাটাতেই নতুন এই পদক্ষেপ নিয়েছে ডিএমপির ট্রাফিক বিভাগ। ডিএমপি সূত্রে জানা যায়, নাগরিকের পাঠানো ছবি বা ভিডিও পেলে প্রথমে সংশ্লিষ্ট তথ্য যাচাই-বাছাই করা হবে। সত্যতা নিশ্চিত হওয়ার পর ডিজিটাল মামলা করা হবে। ঢাকার মতো ঘনবসতিপূর্ণ মহানগরে বিপুলসংখ্যক সড়ক ও যানবাহনের ওপর পুলিশের একক নজর...
সুন্দরবনের অনুমোদনহীন পর্যটনকেন্দ্রিক স্থাপনার বিরুদ্ধে কঠোর অবস্থান

সুন্দরবনের অনুমোদনহীন পর্যটনকেন্দ্রিক স্থাপনার বিরুদ্ধে কঠোর অবস্থান

জাতীয়, প্রচ্ছদ
  খুলনা : মঙ্গলবার (০৬ অক্টোবর) সকালে খুলনা বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক সরদার শরীফুল ইসলাম সংবাদমাধ্যমকে জানিয়েছেন, খুলনার পরিবেশ অধিদফতরের ছাড়পত্র নেই- এমন ১৮টি রিসোর্ট ও ইকো কটেজের কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। গত রোববার পরিবেশ অধিদফতরের খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. হারুন-অর-রশীদ সংশ্লিষ্ট রিসোর্ট মালিকদের এ বিষয়ে লিখিত নির্দেশনা দেন। নির্দেশনা অমান্য করলে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) ও সংশ্লিষ্ট বিধিমালা অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা এবং নিয়মিত মামলা করার মতো আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। পরিবেশ অধিদফতরের তালিকায় থাকা রিসোর্টগুলো হলো, অরণ্যছায়া, অরণ্যবাড়ী, কেওড়াবন, মায়াবন, গহন, দ্য ফরেস্ট রিট্রিট, নিকুঞ্জ ভ্যালি, লা সিলভা কটেজ, বনবিবি, সুন্দরী, ইরাবতী, বনমালী, গোলক...