Tuesday, September 15

জাতীয়

নবম জাতীয় বেতন কাঠামো অনুমোদন করেছে সরকার

নবম জাতীয় বেতন কাঠামো অনুমোদন করেছে সরকার

জাতীয়, প্রচ্ছদ
  ঢাকা : প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে সর্বনিম্ন গ্রেডে ১৪২ শতাংশ এবং সর্বোচ্চ গ্রেডে ১০০ শতাংশ বেতন বাড়িয়ে সরকারি চাকুরেদের জন্য নবম জাতীয় বেতন কাঠামো অনুমোদন করেছে সরকার। অর্থ সংকুলানে নানা সীমাবদ্ধতার মধ্যে নতুন বেতন কাঠামো ঠিক করতে দীর্ঘ ১২ বছর পর অন্তর্বর্তী সরকারের সময় গঠিত নবম জাতীয় বেতন কমিশন যে প্রস্তাব করেছিল সেটিই সামান্য কাটছাঁট করে বিএনপি সরকারের অনুমোদন পেয়েছে। অর্থ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে এবং আগামী ২০২৭-২৮ অর্থবছরে তিন ধাপে এ কাঠামো বাস্তবায়ন করা হবে। এক্ষেত্রে স্বল্প আয় বিবেচনায় ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। নতুন বেতন কাঠামোয় ২০তম গ্রেডে মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বেড়ে ২০ হাজার টাকা হয়েছে। নবম গ্রেডের মূল বেতন ২২ হাজার টাকা থ...
ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি করপোরেশনগুলো সর্বাত্মকভাবে কাজ করছে

ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি করপোরেশনগুলো সর্বাত্মকভাবে কাজ করছে

জাতীয়, প্রচ্ছদ
ঢাকা : রোববার (৩০ আগস্ট) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে গঠিত জাতীয় টাস্কফোর্স কমিটির জরুরি সভায় প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী আবদুল মঈন খান বলেন, মশার লার্ভার উৎস ধ্বংসের পাশাপাশি মশা নিধনে ব্যবহৃত ওষুধের কার্যকারিতা বাড়াতে গবেষণা ও কারিগরি সক্ষমতা জোরদার করা হচ্ছে। সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এবং গাজীপুরের মতো বড় ও ঘনবসতিপূর্ণ এলাকায় মশা নিয়ন্ত্রণে নানা চ্যালেঞ্জ রয়েছে। সীমিত সম্পদের মধ্যেও সিটি করপোরেশনগুলো সর্বাত্মকভাবে কাজ করছে। মন্ত্রী আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিশেষজ্ঞদেরও এ কাজে সম্পৃক্ত করা হয়েছে। ডেঙ্গুর বিস্তার ঠেকাতে জনসচেতনতার পাশাপাশি কারিগরি সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেয়...
দুদকের নতুন মহাপরিচালক নাজমুল আলম।

দুদকের নতুন মহাপরিচালক নাজমুল আলম।

জাতীয়, প্রচ্ছদ
ঢাকা : জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে রবিবার (৩০ আগস্ট) জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, দুদকের নতুন মহাপরিচালক নাজমুল আলম দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন ফাইনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের বিভাগীয় প্রধান (যুগ্মসচিব) মো. নাজমুল আলম। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপপরিচালক মোহাম্মদ নূর-এ-আলম। প্রজ্ঞাপনে বলা হয়, যুগ্মসচিব পদমর্যাদার কর্মকর্তা মো. নাজমুল আলমকে বদলিপূর্বক প্রেষণে দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক পদে পদায়ন করা হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। কানিজ-৩১/ডিএসই-৮...
চারটি সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়েছে

চারটি সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়েছে

জাতীয়, জাতীয় সংসদ, প্রচ্ছদ
সংসদ : ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে আজ (৩০ আগস্ট) জাতীয় সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রীর পক্ষে চিফ হুইপ মো. নুরুল ইসলাম মনি চারটি সংসদীয় কমিটি পুনর্গঠনের প্রস্তাব করলে সংসদ তা গ্রহণ করে। পুনর্গঠিত কমিটিগুলো হচ্ছে- আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি; শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি; বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি এবং পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। পুনর্গঠিত আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হিসেবে ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. আবুল কালাম, বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. খালেদ হোসেন মাহবুব এবং পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে জহরত আদিব চৌধুরীকে সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। রেজা-৩...
আইপিইউ সেক্রেটারি জেনারেল ঢাকায়

আইপিইউ সেক্রেটারি জেনারেল ঢাকায়

জাতীয়, জাতীয় সংসদ, প্রচ্ছদ
ঢাকা : রোববার (৩০ আগস্ট) রাত ৮টা ২০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সেক্রেটারি জেনারেল অ্যান্ডা ফিলিপ। তিনি বিমানবন্দরে পৌঁছালে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়া ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা তাকে অভ্যর্থনা জানান। সফরকালে তিনি বাংলাদেশ জাতীয় সংসদের সাথে আইপিইউ’র সহযোগিতা জোরদার এবং সংসদীয় কূটনীতির বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন। আগামী ২ সেপ্টেম্বর তার ঢাকা ত্যাগ করার কথা রয়েছে। হামিম-৩১/ডিএসই-৮...
সরকার শহীদ ও ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে – প্রধানমন্ত্রী

সরকার শহীদ ও ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে – প্রধানমন্ত্রী

জাতীয়, প্রচ্ছদ
ঢাকা : আজ শনিবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত বিগত স্বৈরাচার আমলে গুম-খুনের শিকার ও জুলাই শহীদদের পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, শত সীমাবদ্ধতার মধ্যেও শহীদদের পরিবারের পাশে ছিলো আছে এবং থাকবে সরকার। এসময় দেশ ও জাতিকে ঘিরে জুলাই শহীদদের যে স্বপ্ন ছিল তা বাস্তবায়নে সরকার সর্বোচ্চ চেষ্টা করবে বলেও জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, তাদের ক্ষতি কোনোভাবেই পূরণ করা সম্ভব নয়। তবে সরকার শহীদ এবং ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। এছাড়া যতোদিন পর্যন্ত বিএনপিকে জনগণ ক্ষমতায় দেখতে চায় ততোদিন শহীদ পরিবারের সদস্যদের সমর্থন চান তিনি। তাদের প্রত্যাশা পূরণে সরকারের উদ্যোগ আরও এগিয়ে নিতে সবাইকে সহযোগিতার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। হামিম-২৮/ডিএসই-৮...
লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে ২ লাখ টাকা পুরস্কার

লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে ২ লাখ টাকা পুরস্কার

আইনশৃঙ্খলা, জাতীয়, প্রচ্ছদ
ঢাকা : আজ (২৯ আগস্ট) সকালে রাজধানীর রাজারবাগের বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে পুলিশ হেডকোয়ার্টার্স আয়োজিত ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য প্রদানের পর প্রেস ব্রিফিংয়ে লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান আরও জোরদার করতে তথ্য প্রদানকারীদের জন্য বড় অঙ্কের আর্থিক পুরস্কার ঘোষণা করেছেন স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একইসঙ্গে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নিয়ন্ত্রণে নির্ধারিত সময়সীমার মধ্যে অগ্রগতি দেখাতে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। মন্ত্রী বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নয়ন এবং পুলিশ বাহিনীকে জনবান্ধব ও জনপ্রত্যাশিত সংস্থায় পরিণত করে এর ভাবমূর্তি উজ্জ্বল করতে নিয়মিত কৌশলগত পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে ইতোমধ্যেই বিভিন্ন গোয়েন্দা সংস্থার সমন্বয়ে বিশে...
সংকটের সময়ে আমাদের ধৈর্য ধারণ করতে হবে – চিফ হুইপ

সংকটের সময়ে আমাদের ধৈর্য ধারণ করতে হবে – চিফ হুইপ

জাতীয়, প্রচ্ছদ
ঢাকা : শুক্রবার (২৮ আগস্ট) রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ ম্যাজিক ফেস্টিভ্যাল-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি বলেন, বিগত সরকার দেশ থেকে ৩০ লাখ কোটি টাকা পাচার করেছে। ভঙ্গুর অর্থনীতি ঘুরে দাঁড় করাতে প্রধানমন্ত্রী অক্লান্ত পরিশ্রম করছেন। সংকটের সময়ে আমাদের ধৈর্য ধারণ করতে হবে। মো. নূরুল ইসলাম বলেন, বিগত সরকারের একজন মন্ত্রী বিদেশে ৩৫৬টি বাড়ি করেছেন। আরেকজন একাই দুই লাখ কোটি টাকা লুট করেছেন। বিদ্যুৎ খাতে লক্ষাধিক কোটি টাকা লুট করে তাদের আবার ইনডেমনিটি দেওয়া হয়েছে। তিনি বলেন, এমন একটি ভঙ্গুর অর্থনীতির দেশকে ঘুরে দাঁড় করানোর জন্য তারেক রহমান অনাড়ম্বর জীবনযাপন করে সবার জন্য দৃষ্টান্ত স্থাপন করছেন। বাংলাদেশের স্থিতিশীলতা নিশ্চিত করতে আমাদের অনর্থক সমালোচনা বন্ধ করে সরকারকে সহযোগিতা করা উচিত। সম্মিলিত জাদুশিল্পী স...
ভ্লাদিমির পুতিন সহ অনেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন

ভ্লাদিমির পুতিন সহ অনেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন

জাতীয়, প্রচ্ছদ
ঢাকা : শুক্রবার (২৮ আগস্ট) বঙ্গভবন থেকে রাষ্ট্রপতির প্রেস উইং জানায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ ইউরোপ ও সেন্ট্রাল এশিয়ার বেশ কয়েকটি দেশের প্রেসিডেন্ট ও সরকারপ্রধান বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়ে এসব দেশের রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধানরা শুভেচ্ছা জানিয়েছেন। অভিনন্দন জানানো নেতাদের মধ্যে রয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আরও রয়েছেন বেলারুশ, চেক রিপাবলিক, স্লোভাক রিপাবলিক, তুর্কেমেনিস্তান, কাজাখস্তান ও মন্টিনিগ্রোর প্রেসিডেন্ট ও সরকারপ্রধানও। কানিজ-২৮/ডিএসই-৮...
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ : কে কোন জেলার দায়িত্বে ?

মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ : কে কোন জেলার দায়িত্বে ?

জাতীয়, প্রচ্ছদ
ঢাকা : বৃহস্পতিবার (২৭ আগস্ট) মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণসহ সরকারি কার্যক্রম তদারকি ও সমন্বয়ের জন্য ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপকে ৬৪ জেলার দায়িত্ব দিয়েছে সরকার। কে কোন জেলার দায়িত্বে :  ইকবাল হাসান মাহমুদ : রাজশাহী ও নাটোর ড. আবু জাফর মো. জাহিদ হোসেন: লালমনিরহাট, নীলফামারী ও পঞ্চগড় আব্দুল আউয়াল মিন্টু: লক্ষ্মীপুর নিতাই রায় চৌধুরী: চুয়াডাঙ্গা খন্দকার আবদুল মুক্তাদির: হবিগঞ্জ আরিফুল হক চৌধুরী: মৌলভীবাজার মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি: চট্টগ্রাম এম রশিদুজ্জামান মিল্লাত: শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনা আসাদুল হাবিব দুলু: ঠাকুরগাঁও ও দিনাজপুর মো. আসাদুজ্জামান: খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জাকারিয়া তাহের : ফেনী ও নোয়াখালী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল: মা...