Thursday, July 30

জাতীয়

আওয়ামী লীগের অভ্যন্তরীন কোন্দলে ২ জন নিহত

আওয়ামী লীগের অভ্যন্তরীন কোন্দলে ২ জন নিহত

জাতীয়, প্রচ্ছদ, রাজনীতি
নিহতের পাশে পরিবারের সদস্যগন নাটোরের সিংড়ায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। নিহতরা হলেন- সুকাশ ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক ইউপি সদস্য আফতাব হোসেন (৫০) ও রুহুল আমিন (৪০)। পূর্ব বিরোধের জেরে ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও বর্তমান ইউপি সদস্য ফরিদুল ইসলামের অনুসারীদের মধ্যে রোববার (৯ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে রাতেই আফতাব হোসেন ও সোমবার (১০ অক্টোবর) সকালে চিকিৎসাধীন অবস্থায় রুহুল আমিনের মৃত্যু হয়। এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সাবেক ইউপি সদস্য আফতাব ও বর্তমান ইউপি সদস্য ফরিদুলের মধ্যে বামিহাল এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন বিরোধ চলছিলো। এরই জেরে রোববার রাত সাড়ে ৭টায় সাবেক ইউপি সদস্য আফতাবের নেতৃত্বে তার অনুসারীরা বর্তমান ইউপি সদস্য ফরিদুল ইসলামের অনুসারী রুহুল আমিন ও আবু মুসার দোসাপাড়ার বা...
মধুমতি ও তৃতীয় শীতলক্ষ্যা সেতু উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী

মধুমতি ও তৃতীয় শীতলক্ষ্যা সেতু উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী

জাতীয়, প্রচ্ছদ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) অর্থায়নে ৯৬০ কোটি টাকা ব্যয়ে মধুমতি নদীর উপর ৬৯০ মিটার দীর্ঘ মধুমতি সেতু নির্মিত হয়েছে যা স্থানীয়ভাবে কালনা সেতু নামে পরিচিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সোমবার দুপুর ১২ টায় নড়াইলে দেশের প্রথম ছয় লেনের মধুমতি সেতু এবং নারায়ণগঞ্জে তৃতীয় শীতলক্ষ্যা সেতুর উদ্বোধন করেছেন। দেশের প্রথম ৬ লেনের এই মধুমতি সেতু নড়াইল, গোপালগঞ্জ, খুলনা, মাগুরা, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, যশোর এবং ঝিনাইদহ জেলাকে সংযুক্ত করেছে। ২৭.১ মিটার চওড়া সেতুটিতে চারটি উচ্চ গতির লেন ৪.৩০ কিলোমিটার অ্যাপ্রোচ রোড এবং দুটি সার্ভিস লেনসহ ছয়টি লেন রয়েছে। প্রকল্প কর্মকর্তাদের মতে, সেতুটি চালু হওয়ার মাধ্যমে দক্ষিণ-পশ্চিম অঞ্চলের মানুষ দ্রুত সড়ক  যোগাযোগ সুবিধা পাবে। কারণ, সেতুটি কালনাঘাট থেকে রাজধানী ঢাকা পর্যন্ত ১০০ কিলোমিটারে...
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে উত্তরার বারে ডিবির অভিযান অবৈধ

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে উত্তরার বারে ডিবির অভিযান অবৈধ

জাতীয়, প্রচ্ছদ
ডিবি আইন ভঙ্গ করে অভিযান পরিচালনা করার অভিযোগ বৃহস্পতিবার (৭ অক্টোবর) রাত ৯টা থেকে ভোর রাত পর্যন্ত রাজধানীর উত্তরার ১৩ নম্বর সেক্টরের গরিবে নেওয়াজ অ্যাভিনিউয়ের ‘লেক ভিউ রেস্টুরেন্ট ও বার’-এ অভিযান চালায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। অবশ্য অভিযানের সময় পুলিশ ওই বারের নাম বলেছে ‘কিংফিশার।’ অভিযানের সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক মাহবুবুর রহমান একটি কক্ষে আটকে রাখা নিয়ে ডিবির বিরুদ্ধে অপেশাদার আচরণের অভিযোগ যাচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ২০ থেকে ২৩ ধারা পর্যন্ত বারে অভিযানের বিষয়ে বলা রয়েছে। ২০ ধারায় বারে প্রবেশ ও ইত্যাদি ক্ষমতা প্রদান করা হয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের (ডিএনসি) মহাপরিচালককে। এই ধারায় বলা হয়েছে, অনুমোদিত বারে মহাপরিচালক বা তার নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা প্রবেশ, জব্দ ও তল্লাশি করতে পারবে। ত...
স্পা সেন্টারের আড়ালে  অনৈতিক কার্যকলাপ – গ্রেফতার ২৫

স্পা সেন্টারের আড়ালে অনৈতিক কার্যকলাপ – গ্রেফতার ২৫

জাতীয়, প্রচ্ছদ
ফটো সংগৃহিত রোববার (৯ অক্টোবর) রাতে গুলশান-১ ও ২ নম্বর এলাকায় তিনটি স্পা সেন্টারে অভিযান চালিয়েছে গুলশান থানা পুলিশ। এসময় ২৫ জনকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে ১৬ জনই নারী। বাকি ছয়জন পুরুষ। পুলিশ বলছে, স্পা সেন্টারের আড়ালে সেখানে অনৈতিক কার্যকলাপ চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে স্পা সেন্টারগুলোতে অভিযান চালানো হয়। এ অভিযানে নেতৃত্ব দেওয়া গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) মিরাজ আকন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, গুলশানের তিনটি স্পা সেন্টারের আড়ালে অবৈধ কার্যকলাপ হচ্ছে। এমন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে গুলশান-২-এর ৪৭ নম্বর রোডের ‘অল দা বেস্ট স্পা’ থেকে ৯ নারী ও দুজন পুরুষকে গ্রেফতার করা হয়। গুলশান-২-এর ৪৫ নম্বর রোডের ‘থাই স্পা’ থেকে ছয়জন নারী ও তিনজন পুরুষকে গ্রেফতার করা হয়। এছাড়া গুলশান-১-এর গোলচত্বরের ‘লোটাস থাই স্পা’ থেকে চারজন নারী ও একজন পুর...
তিস্তা মহাপরিকল্পনা প্রকল্প বাস্তবায়ন শুরু হবে

তিস্তা মহাপরিকল্পনা প্রকল্প বাস্তবায়ন শুরু হবে

জাতীয়, প্রচ্ছদ
সর্ববৃহৎ তিস্তা সেচ প্রকল্প এলাকা পরিদর্শনে বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং রোববার (৯ অক্টোবর) সকালে দেশের সর্ববৃহৎ তিস্তা সেচ প্রকল্প এলাকা এবং তিস্তা ব্যারাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং বলেছেন, অল্প সময়ের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন শুরু হবে। এখন চলছে সম্ভাব্যতা যাচাই কাজ। চীনা রাষ্ট্রদূত আরও বলেন, তিস্তা মহাপরিকল্পনা প্রকল্প বাস্তবায়ন হলে সব দিক দিয়ে পরিবর্তন ঘটবে। উত্তরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন, অর্থনীতি, প্রকৃতি ও পরিবেশ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হবে। এ সময় লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন, পানি উন্নয়ন বোর্ড রংপুর অঞ্চলের প্রধান প্রকৌশলী আমিরুল হক ভুঞা, তত্বাবধায়ক প্রকৌশলী খুশী মোহন সরকার, পাউবো নীলফামারী ডালিয়া বিভাগের নির্বাহী প্রকৌশলী আসফাউদদৌলা প্রিন্স, ডিমলা উপজেলা ...
আবার বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

আবার বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

জাতীয়, প্রচ্ছদ
দামুড়হুদা সীমান্ত শনিবার (৮ অক্টোবর) রাত ১টার দিকে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ছোট বলদিয়া সীমান্তের ৮২ নম্বর মেইন পিলারের কাছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর গুলিতে মুনতাজ হোসেন (৩২) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।  রোববার (৯ অক্টোবর) সকাল ১০ টার দিকে বিএসএফ সদস্যরা তার মরদেহ ভারতের অভ্যন্তরে নিয়ে গেছে । নিহতের মেজো ভাই ইন্তাজুল আলী ও পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম জাকারিয়া আলম জানান, রাতে সীমান্তে মহিষ আনতে যান মুনতাজসহ কয়েকজন বাংলাদেশী। রাত ১ টার দিকে ভারতের ৫৪ বিএসএফ বিজয়পুর ক্যাম্প সদস্যরা সীমান্তের ৮২ নম্বর মেইন পিলারের অপরপাশ থেকে ৭-৮ রাউন্ড গুলিবর্ষণ করে। এতে গুলিবিদ্ধ হয়ে মারা যান মুনতাজ। পরে সকালে তার লাশ নিয়ে যায় বিএসএফ সদস্যরা। উল্ল্যেখ্য ২০২০ সালের ১৮ অক্টোবর, রবিবার ভোর ৪.১৫ মিনিটে দামুরহুদা উপজেলার ঠাকুরপুর সীমান্তে ৮৯ ...
রওশন এরশাদকে জাতীয় পাটি থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত

রওশন এরশাদকে জাতীয় পাটি থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত

জাতীয়, প্রচ্ছদ, রাজনীতি
জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদ‌স্যদের সভা অনুষ্ঠিত শ‌নিবার (৮ অক্টোবর) জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদ‌স্যদের যৌথ সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হ‌য়ে‌ছে। এদিন জাপার বনানী কার্যালয়ে বেলা ১১টায় শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে এই বৈঠক অনুষ্ঠিত হয়। নাম প্রকা‌শে অনিচ্ছুক দল‌টির এক প্রেসি‌ডিয়াম সদস্য জানান, বৈঠ‌কে পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও বিরোধীদলের নেতাকে জাতীয় পাটি থেকে বহিষ্কার করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হ‌য়ে‌ছে। একই স‌ঙ্গে এখন থে‌কে বেগম রওশন এরশাদ‌কে আর বি‌রোধী দলীয় নেতা না মানার সিদ্ধান্ত হ‌য়ে‌ছে। দল পরিচালনায় জিএম কা‌দের‌কেই একক ক্ষমতা দেওয়া হ‌য়ে‌ছে। বৈঠ‌কে উপ‌স্থিত আরেক প্রেসিডিয়াম সদস্য জানান, শেষবারের মত রওশন এরশাদকে ২৬ নভেম্বর পার্টি কাউন্সিল প্রত্যাহা‌রের জন্য অনুরোধ করা হবে। তিনি (রওশন এরশাদ) যদি কাউন্সিলে অনড় থাকেন তাহলে...
বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা দেখে পশ্চিমাদের মাথা ব্যথা শুরু হয়ে গেছে

বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা দেখে পশ্চিমাদের মাথা ব্যথা শুরু হয়ে গেছে

জাতীয়, প্রচ্ছদ
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন শনিবার (৮ অক্টোবর) দুপুরে সিলেট সদর উপজেলার সাহেব বাজার উচ্চ বিদ্যালয় ও কলেজের নবনির্মিত ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান শেষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা দেখে পশ্চিমাদের মাথা ব্যথা শুরু হয়ে গেছে। তিনি বলেন, নির্বাচন, গণতন্ত্র ও মানবাধিকার নিয়ে কারও পরামর্শ বাংলাদেশের প্রয়োজন নেই। পশ্চিমা দেশগুলোতে স্কুলে, শপিংমলে হামলা হয়। প্রতি বছরই হাজারের মতো বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হলেও তা নিয়ে কোনও কথা নেই। বাংলাদেশে একটি ঘটনা ঘটলেই হুলস্থূল পড়ে যায়, যা দুঃখজনক। আমরা অত পরামর্শ চাই না, আমাদের হৃদয়টা স্বচ্ছ।’ মোমেন বলেন, ‘কোনও একটা ঘটনা ঘটলে আমাদের মিডিয়া এটা নিয়ে হইচই শুরু করে। বিদেশে বিচারবহির্ভূত হত্যার ঘটনা অসংখ্য ঘটে। আমাদের মিডিয়া এটা নিয়ে সরব হয় না। বিদেশিদের কাছে যায় আমাদের ন...
বিএনপি তো হেরে যাওয়ার ভয়ে নির্বাচনে অংশগ্রহণ করে না

বিএনপি তো হেরে যাওয়ার ভয়ে নির্বাচনে অংশগ্রহণ করে না

জাতীয়, প্রচ্ছদ, রাজনীতি
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ভোটের রায় পক্ষে না গেলে নির্বাচনী ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার মানসিকতা পরিহার করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি তো হেরে যাওয়ার ভয়ে নির্বাচনে অংশগ্রহণ করে না। আর কখনো কখনো করলেও তারা নির্বাচনী ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার দুরভিসন্ধিমূলক অভিপ্রায়ে অংশগ্রহণ করে।’ ‘আমরা চাই, দেশের সকল রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করুক এবং তাদের জনপ্রিয়তা যাচাই করুক। নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হোক, এটাই আমাদের প্রত্যাশা। পাশাপাশি জনগণের রায় গ্রহণ করার মানসিকতা গড়ে উঠুক।’ শনিবার (৮ অক্টোবর) এক বিবৃতিতে ওবায়দুল কাদের বলেছেন, ‘প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ সব সময় একটি অন্তর্ভুক্তিমূলক সুষ্ঠু নির্বাচনের পক্ষে এবং আমরা প্রতিদ্বন্দ্বিতাপূর্...
গণমাধ্যম ও মতপ্রকাশের স্বাধীনতা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে

গণমাধ্যম ও মতপ্রকাশের স্বাধীনতা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে

জাতীয়, প্রচ্ছদ, রাজনীতি
ডিআরইউ মিলনায়তনে এক আলোচনা সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার (৮ অক্টোবর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নসরুল হামিদ মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকার গোটা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন করে তুলেছে। তিনি বলেন, তাদের অবিলম্বে পদত্যাগ করতে হবে। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে ও নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন দিতে হবে। সেই নির্বাচনে জনগণ যাদের চান তারাই পরবর্তীতে রাষ্ট্র ক্ষমতায় আসবে।  মির্জা ফখরুল বলেন, দেশে মানুষের কোনা নিরাপত্তা নেই। একজন নারী ফেসবুকে পোস্ট করায় রাতের বেলা তাকে ধরে নিয়ে যায়। আলেম ওলামাদের গ্রেপ্তারের সমালোচনা করে তিনি বলেন, বড়ই দুঃখের বিষয়, শুধু ইসলামের পক্ষে থাকার কারণে অনেক আলেম ওলামাদের গ্রেপ্তার করা হয়েছে। এসব কথা আমরা ভুলে যাইনি। আমরা ক্ষমতায় থাকাকালীন ...