এতদিন দখল করে খেয়েছে, এখন ছেড়ে দিতে হবে – মেয়র তাপস
গণমাধ্যমের সঙ্গে আলাপকালে মেয়র শেখ ফজলে নূর তাপস
বুধবার (১২ অক্টোবর) দুপুরে কালু নগর স্লুইস গেইট সংলগ্ন এলাকায় গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সব দখলদারকেই খালের জায়গা ছেড়ে দিতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস।
তাপস বলেন, আমরা দখলদারের নাম আমাদের কাছে বিষয় না। আপনারা লক্ষ্য করেছেন, এখানে ১০ তলা ভবন হয়ে গেছে। আজ থেকে ভাঙার কাজ শুরু হবে। আগামী বুধবার আবার পরিদর্শনে আসবো। আমরা আশা করি, (অবৈধ ভবনের) যে অংশটা খালের মধ্যে বা নদীর মধ্যে পড়েছে সে অংশটা থাকবে না। সুতরাং সবাইকে ছেড়ে দিতে হবে। এতদিন যে দখল করে খেয়েছে সেটা এখন থেকে ছেড়ে দিতে হবে।
আদি বুড়িগঙ্গা চ্যানেল সংশ্লিষ্ট সব সরকারি সংস্থাকে সঙ্গে নিয়ে এ সীমানা নির্ধারণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে জানিয়ে ডিএসসিসি মেয়র বলেন, আদি বুড়িগঙ্গা পুনরুদ্ধারে আমরা এরই মধ্যে খনন কা...









