Thursday, July 30

জাতীয়

কেরুর চাহিদা বাড়ছে দ্বিগুনেরও বেশি

কেরুর চাহিদা বাড়ছে দ্বিগুনেরও বেশি

জাতীয়, প্রচ্ছদ
কেরু এন্ড কোং এর তৈরি মদ দর্শনা কেরু এন্ড কোং লিমিটেডে নয়টি ব্র্যান্ডের ‘ফরেন লিকার’ বা বিদেশি মদ তৈরি হয়। চিনিকলে আখ থেকে চিনি বের করে নেওয়ার পর যে উপজাত (চিটাগুড়, ব্যাগাস ও প্রেসমাড) পাওয়া যায়, তা থেকে তৈরি হয় মদ। নিয়মিত মদ্যপান করেন, এমন কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেল, মহামারী শুরুর পর থেকেই বিদেশি মদ পাওয়া কঠিন হয়ে গেছে; কড়াকড়ির কারণে ওয়্যারহাউজগুলো থেকেও বিদেশি মদ পাওয়া যায় না। ফলে বারগুলোতে দেশি কেরুর চাহিদা বেড়ে গেছে। ঢাকার কলাবাগানের এফএল (অফ) শপ গ্রীন স্টোর লিমিটেডের কেরুর মদের এজেন্ট। এর বিক্রয়কর্মী রানা ইসলাম বললেন, তারা মাসে প্রতি পারমিটের জন্য ৭ বোতল মদ বিক্রি করেন। সেই অনুযায়ী মাসে ৬০০ পারমিটের জন্য ৪ হাজার ২০০ বোতল মদ দরকার। “কিন্তু আমাদের দেওয়া হচ্ছে এক হাজার থেকে ১২০০ বোতল। এতে গ্রাহকরা যেমন ক্ষুব্ধ হচ্ছে; তেমনি আমরাও সমস্যায় আছি।” ...
বিএনপি সাম্প্রদায়িক অপশক্তি এবং স্বাধীনতা বিরোধীদের অভিন্ন প্লাটফর্ম

বিএনপি সাম্প্রদায়িক অপশক্তি এবং স্বাধীনতা বিরোধীদের অভিন্ন প্লাটফর্ম

জাতীয়, প্রচ্ছদ, রাজনীতি
ওবায়দুল কাদের ( ফাইল ফটো ) শুক্রবার (৭ অক্টোবর) তার বাসভবনে ব্রিফিংকালে বিএনপিকে সাম্প্রদায়িক অপশক্তি এবং স্বাধীনতা বিরোধীদের অভিন্ন প্লাটফর্ম বলে আখ্যায়িত করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি এদেশের জন্য রক্ত দেয়নি বরং তারা মানুষের রক্ত নিয়েছে, শোষণ করেছে। তাদের হাতে এদেশ নিরাপদ নয়, দেশের মানুষকে মুক্ত করার নামে তারা শৃঙ্খল পরানোর ষড়যন্ত্রে লিপ্ত। হাজার হাজার আওয়ামী লীগ নেতাকর্মীর রক্তে রঞ্জিত বিএনপির হাত—এমন মন্তব্য করে তিনি আরও বলেন,  বিএনপি এখন গণতন্ত্রের কথা বলে,  গণতন্ত্র আর স্বাধীনতার শত্রুদের নিয়ে নাকি তারা দেশ উদ্ধার করবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আসলে বিএনপি দেশ ধ্বংসের এজেন্ডা নিয়ে এসেছে,  তারা সকল পরাজিত অপশক্তি নিয়ে মাঠে নেমেছে। কিন্তু দেশপ্রেমিক জনগণ আজ বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ...
সারাদেশে বিরোধীদলের নেতা এবং সহযোগীদের নাম-ঠিকানা সংগ্রহ করছে  পুলিশ

সারাদেশে বিরোধীদলের নেতা এবং সহযোগীদের নাম-ঠিকানা সংগ্রহ করছে পুলিশ

জাতীয়, প্রচ্ছদ, রাজনীতি
মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিরোধী দল নিবার্চনে না এলে কিছু করার নেই, সংলাপও হবে না’ প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের জবাবে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, 'তারা চায় বিরোধী পক্ষ না থাকুক- ফাঁকা মাঠে গোল দিতে চায়। বিএনপিও আওয়ামী লীগের সঙ্গে কখনো সংলাপে যাবে না, প্রশ্নই ওঠে না। আর এই ধরনের নিবার্চন জনগণ মানবে না'। শুক্রবার (৭ অক্টোবর) দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, সারাদেশে বিরোধীদলের নেতা এবং সহযোগীদের নাম-ঠিকানা সংগ্রহের জন্য পুলিশের হেড কোয়ার্টার বেতার বার্তায় নির্দেশ দিয়েছে স্থানীয় পুলিশকে, যা নিয়ে বিএনপি উদ্বিগ্ন। এটা সংবিধানপরিপন্থি। রাজনৈতিক হীনউদ্দেশ্যে এটা করা হয়েছে। গণতান্ত্রিক আন্দোলন দমানোর জন্য এটা করা হয়েছে। ফখরুল ইসলাম বলেন, যেসব অতি উৎসাহী পুলিশ কর্মকর্তা এ ধরনের অবৈধ হীনকাজে ...
গোপালগন্জে পুলিশ সদস্যসহ চারজনের মৃত্যু

গোপালগন্জে পুলিশ সদস্যসহ চারজনের মৃত্যু

জাতীয়, প্রচ্ছদ
বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে গোপালগঞ্জে সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া এলাকার ঢাকা-খুলনা মহাসড়কে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে এক পুলিশ সদস্যসহ চারজনের প্রাণ গেছে। আহত হয়েছে আরও অন্তত দশজন। গোপালগঞ্জ সদর থানার ওসি শেখ নাসির উদ্দীন জানান, দুর্ঘটনায় হতাহতরা সবাই বাসের যাত্রী। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন- বরিশাল মেট্রোপলিটন পুলিশের রিজার্ভ অফিসের কনস্টেবল আব্দুল আলীম (২৫)। ওসি বলেন, চট্টগ্রাম থেকে বাগেরহাটের মোংলাগামী দিদার পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। “এ সময় বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।” এ ঘটনায় আহত দশজনের মধ্যে সাতজনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক...
ফ্ল্যাট কেনায় জামানত ছাড়া ৩০ লাখ টাকা পর্যন্ত ঋণ

ফ্ল্যাট কেনায় জামানত ছাড়া ৩০ লাখ টাকা পর্যন্ত ঋণ

অর্থ-বাণিজ্য, জাতীয়, প্রচ্ছদ
৫ শতাংশ সুদে ৩০ লাখ টাকা জামানতবিহীন ঋণ কেন্দ্রীয় ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে জারি করা সার্কুলারে পরিবেশবান্ধব খাতে বিদ্যমান ৪০০ কোটি টাকা পুনঃঅর্থায়ন আওতায় ফ্ল্যাট কেনায় ঋণের বিষয়টি নতুন করে অন্তর্ভুক্ত করা হয়েছে। পরিবেশবান্ধব বহুতল ভবনে ফ্ল্যাট কেনায় জামানত ছাড়াই ৩০ লাখ টাকা পর্যন্ত নিম্ন ও মধ্যবিত্তদের ঋণ দেবে ব্যাংক। এই ঋণের সুদহার ৫ শতাংশ। সর্বোচ্চ ৭৫০ বর্গফুট আয়তনের ফ্ল্যাটের জন্য ঋণ পরিশোধে ১৮ মাস গ্রেস পিরিয়ডসহ ১০ বছর সময় পাওয়া যাবে। অর্থাৎ ঋণের কিস্তি দেড় বছর পর থেকে দেওয়া শুরু করবেন গ্রাহকরা। সার্কুলারে বলা হয়েছে, এখন থেকে ফ্ল্যাট কেনাসহ কয়েকটি প্রকল্পসহ মোট ৬৮ পণ্যে এই ঋণ দেওয়া হবে। আগের পুনঃঅর্থায়ন স্কিমে পরিবেশবান্ধব ৫৫ পণ্য বা প্রকল্প অথবা উদ্যোগে ঋণ দেওয়া হতো। বিদ্যমান পুনঃঅর্থায়ন তহবিলের সুদ হার সব পর্যায়ে ১ শতাংশ ...
আমি বিদায় নিতে প্রস্তুত আছি – শেখ হাসিনা

আমি বিদায় নিতে প্রস্তুত আছি – শেখ হাসিনা

জাতীয়, প্রচ্ছদ
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে বৃহস্পতিবার বিকেলে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে একজন সাংবাদিকের প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগের আগামী সম্মেলনে একজন কাউন্সিরও যদি আমাকে দলের নেতৃত্বে দেখতে না চান, তাহলে আমি বিদায় নিতে প্রস্তুত আছি।  ১৯৭৫ সালের ১৫ অগাস্ট সেনাবাহিনীর একদল সদস্য যখন সপরিবারে বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করে, তখন স্বামীর কর্মসূত্রে ইউরোপে ছিলেন শেখ হাসিনা। তার সঙ্গে থাকা ছোট বোন শেখ রেহানাও প্রাণে বেঁচে যান। এরপর ছয় বছর নির্বাসনে কাটাতে হয় শেখ হাসিনাকে। ১৯৮১ সালের ফেব্রুয়ারিতে তার অনুপস্থিতিতেই আওয়ামী লীগের সম্মেলনে তাকে দলীয় সভাপতি নির্বাচিত করা হয়। সভাপতি হয়ে দেশে ফিরে জটিল রাজনৈতিক পরিস্থিতিতে আওয়ামী লীগের নেতৃত্ব দেন শেখ হাসিনা। ১৯৯৬ সালে তিনি দলকে ক্ষমতায় ফেরান। এরপর ২০০৮ সালে আবারও নির্বাচিত হয়ে টানা ...
৬ টাকা বাড়িয়ে চিনি প্রতি কেজি এখন ৯০ টাকা

৬ টাকা বাড়িয়ে চিনি প্রতি কেজি এখন ৯০ টাকা

অর্থ-বাণিজ্য, জাতীয়, প্রচ্ছদ
বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ বৃহস্পতিবার (৬ অক্টোবর) দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের এক সভা শেষে বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ সাংবাদিকদের জানান, চিনির দাম কেজিতে ৬ টাকা বাড়ানো হয়েছে। দাম বাড়িয়ে খোলা চিনি প্রতি কেজি ৯০ টাকা, আর প্যাকেট জাত চিনি ৯৫ টাকা করা হয়েছে। একই সঙ্গে পামওয়েল সুপার প্রতি লিটারে ৮ টাকা কমিয়ে ১২৫ টাকা করা হয়েছে।  বাণিজ্য সচিব বলেন, আজকের সভায় সিদ্ধান্ত হয়েছে বেশি দামের যে তেল বাজারে আছে সেটা আগের দামে বিক্রি করতে হবে। এখন যে তেল বাজারে যাবে সেটা লিটারে ১৪ টাকা কমে বিক্রি হবে। আর চিনি ও পামওয়েল এ দু’টির দাম পুনঃনির্ধারণ করা হয়েছে। বিকেলের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করবে অ্যাসোসিয়েশন। তিনি বলেন, নতুন দাম অনুযায়ী পামওয়েল সুপার প্রতি লিটারে ৮ টাকা কমিয়ে ১২৫ টাকা করা হয়েছে। যা আগে ১৩৩ টাকা লিটার বিক্রি হতো। একই সঙ্গে চিনির দাম ৬ টাকা বাড়িয়ে খো...
বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত

বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত

জাতীয়, প্রচ্ছদ
দূর্ঘটনায় দুমড়ানো-মোচড়ানো মাইক্রোবাস টাঙ্গাইলে বৃহস্পতিবার (৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকেব বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশনের কাছে একতা পরিবহনের একটি বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে ছয় জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। বঙ্গবন্ধু সেতুর পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা একতা পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিলো। অপর দিকে টাঙ্গাইল দিক থেকে আসা একটি মাইক্রোবাস ঘটনাস্থলে পৌঁছালে বাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও মাইক্রোবাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়। আহত হন অনেকে। তাদের উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে নিলে সেখানে তিন জনের মৃত্যু হয়।  রনি/১৯/ডিএসই ...
‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’ নতুন জঙ্গি সংগঠন

‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’ নতুন জঙ্গি সংগঠন

জাতীয়, প্রচ্ছদ
জংঙ্গি সম্পৃক্ততায় আটক ব্যক্তিগন ( ছবি--র‍্যাব) বুধবার (৫ অক্টোবর) রাতে জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে কুমিল্লা ও দেশের অন্যান্য অঞ্চল থেকে বাড়ি ছেড়ে যাওয়া ৪ জনসহ ৭ জনকে গ্রেপ্তার করে র‍্যাব। তারা সশস্ত্র জঙ্গি হামলার প্রশিক্ষণও গ্রহণ করেবলে র‍্যাব কর্মকর্তারা সংবাদ সম্মেলনে জানিয়েছেন।বুধবার (৫ অক্টোবর) রাতে জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে কুমিল্লা ও দেশের অন্যান্য অঞ্চল থেকে বাড়ি ছেড়ে যাওয়া ৪ জনসহ ৭ জনকে গ্রেপ্তার করে র‍্যাব। তারা সশস্ত্র জঙ্গি হামলার প্রশিক্ষণও গ্রহণ করে র‍্যাব বলছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’ নামের একটি নতুন জঙ্গি সংগঠনের সদস্য। আটককৃত হোসাইন আহম্মদ নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন জঙ্গি সংগঠন থেকে কতিপয় সদস্যদের একীভূত করে ২০১৭ সালে নব্য জঙ্গি সংগঠনের কার্যক্রম শুরু করে। পরবর্তীতে ২০১৯ সালে সংগঠনটি ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বী...
সবাইকে সজাগ থাকার আহ্বান

সবাইকে সজাগ থাকার আহ্বান

জাতীয়, প্রচ্ছদ
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ কোনো ব্যক্তি বা গোষ্ঠী তাদের হীন স্বার্থে ধর্মকে ব্যবহার করে জনগণকে বিভ্রান্ত করতে যাতে না পারে এ জন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বাঙালির চিরকালীন ঐতিহ্য। এখানে মেজরিটি বা মাইনরিটির কোনো স্থান নেই। দেশের সামগ্রিক অগ্রযাত্রায় সম্মিলিতভাবে এ ঐতিহ্যকে এগিয়ে নিতে সবাইকে একযোগে কাজ করারও তাগিদ দেন রাষ্ট্রপতি। বুধবার (৫ অক্টোবর) সন্ধ্যায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বঙ্গভবনে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও সৌজন্য সাক্ষাতে তিনি এসব কথা বলেন। বাংলাদেশসহ বিশ্বের সব সনাতন ধর্মাবলম্বীকে বিজয়ার শুভেচ্ছা জানিয়ে আবদুল হামিদ বলেন, দুর্গাপূজায় আমরা অবশ্যই আনন্দ উৎসব করবো। কিন্তু মনে রাখতে হবে যে আমাদের প্রতিবেশী, বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজন তারাও যেন এই আনন্দ থেকে বঞ্চিত না ...