Tuesday, November 3

অর্থ-বাণিজ্য

যুক্তরাজ্যের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আমন্ত্রন প্রধানমন্ত্রীর

যুক্তরাজ্যের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আমন্ত্রন প্রধানমন্ত্রীর

অর্থ-বাণিজ্য, জাতীয়, প্রচ্ছদ
কনফেডারেশন অব ব্রিটিশ ইন্ডাস্ট্রির (সিবিআই) প্রেসিডেন্ট চেলসির লর্ড করন বিলিমোরিয়া সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়েছে, যুক্তরাজ্যের ব্যবসায়ীদের বাংলাদেশে বিরাজমান বিনিয়োগের সুযোগ কাজে লাগানোর আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) যুক্তরাজ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি সফরের দ্বিতীয় দিনে কনফেডারেশন অব ব্রিটিশ ইন্ডাস্ট্রির (সিবিআই) প্রেসিডেন্ট চেলসির লর্ড করন বিলিমোরিয়া সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ আমন্ত্রণ জানান। প্রসঙ্গত, লর্ড বিলিমোরিয়া প্রথম দক্ষিণ এশিয়ান পার্সি বংশোদ্ভূত ব্যক্তি; যিনি যুক্তরাজ্যের হাউজ অব লর্ডসে স্থান পেয়েছেন।  এসময় প্রধানমন্ত্রী ভ্যাকসিন উন্নয়ন গবেষণায় তার সরকারের প্রচেষ্টা এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠান বা ব্যবসায়িক প্রতিষ্ঠানের সাথে অংশীদারিত্বের জন্য বাংলাদেশের প্রস্তুতির...
১০ হাজার ডলারের বেশি  বৈদেশিক মুদ্রার নোট একমাসের বেশি নিজের কাছে রাখা যাবেনা

১০ হাজার ডলারের বেশি বৈদেশিক মুদ্রার নোট একমাসের বেশি নিজের কাছে রাখা যাবেনা

অর্থ-বাণিজ্য, জাতীয়, প্রচ্ছদ
প্রাধিকার বহির্ভূত বৈদেশিক মুদ্রা ধারণ করা ‘ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট, ১৯৪৭’ এর আওতায় দণ্ডনীয় অপরাধ বাংলাদেশ ব্যাংক বুধবার একটি সার্কুলার জারি করে বলেছে, ১০ হাজার মার্কিন ডলারের অতিরিক্ত পরিমাণ বৈদেশিক মুদ্রার নোট একমাসের বেশি সময় কেউ নিজের কাছে রাখতে পারবেন না। সার্কুলারে আরও বলা হয়, ১০ হাজার মার্কিন ডলারের অতিরিক্ত পরিমাণ আনা বৈদেশিক মুদ্রা দেশে আসার একমাসের মধ্যে অনুমোদিত ডিলার ব্যাংকে/লাইসেন্সধারী মানিচেঞ্জারের কাছে বিক্রি বা রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট হিসাবে জমা রাখা নিবাসী বাংলাদেশি নাগরিকদের জন্য বাধ্যতামূলক। উপরিউক্ত প্রাধিকার বহির্ভূত বৈদেশিক মুদ্রা ধারণ করা ‘ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট, ১৯৪৭’ এর আওতায় দণ্ডনীয় অপরাধ। প্রাধিকারভুক্ত নয় এমন বৈদেশিক মুদ্রা নিবাসী বাংলাদেশির কাছে থাকলে তা আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে অনুমোদিত ডিলার ব্যাংকে/লাইসেন্সধা...
পদ্মা ব্যাকের ঋণ জালিয়াতি – এমডি সহ ১১ জনের বিরুদ্ধে দুদকের মামলা

পদ্মা ব্যাকের ঋণ জালিয়াতি – এমডি সহ ১১ জনের বিরুদ্ধে দুদকের মামলা

অর্থ-বাণিজ্য, জাতীয়, প্রচ্ছদ
১১ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক ১০ কোটি টাকার ঋণ জালিয়াতির অভিযোগে পদ্মা ব্যাংকের বর্তমান ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল আহসান চৌধুরী সহ ১১ জনের বিরুদ্ধে আজ সোমবার (২৯ আগষ্ট) মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সকালে দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলাটি দায়ের করেন ওই কার্যালয়ের সহকারী পরিচালক মো. এনামুল হক। মামলার এজাহার থেকে জানা যায়, আসামিরা পারস্পরিক যোগসাজশের ক্ষমতার অপব্যবহার করে ঋণ গ্রহীতার বন্ধকী করা সম্পত্তির ফোর্সড সেল ভেল্যু কম জানা সত্ত্বেও ও পূর্বে প্রদত্ত ১৪ কোটি টাকা ঋণের অতিরিক্ত আরও ১০ কোটি টাকা ৩ মাস মেয়াদী টাইম ঋণ প্রদান করেন। ওই টাকা স্থানান্তর, রূপান্তরের মাধ্যমে ও নগদে উত্তোলণ করে উক্ত দশ কোটি টাকা আত্মসাৎ ও সহযোগিতার অভিযোগে দণ্ডবিধির ৪০৯, ৪২০, ১০৯ ধারা এবং ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারাসহ মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ ...
দাম না কমলে গ্যাস নিয়ে ‘বড়’ সঙ্কট দেখা দিবে – সালমান রহমান

দাম না কমলে গ্যাস নিয়ে ‘বড়’ সঙ্কট দেখা দিবে – সালমান রহমান

অর্থ-বাণিজ্য, জাতীয়, প্রচ্ছদ
'মিট দ্য ওকাব' অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান শনিবার ঢাকার আগারগাঁওয়ে বিদেশি সংবাদ মাধ্যমে কর্মরত সাংবাদিকদের সংগঠন ওভারসিজ করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ আয়োজিত ‘মিট দ্য ওকাব’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, আগামী ছয় মাসের মধ্যে বিশ্ববাজারে দাম না কমলে গ্যাস নিয়ে ‘বড়’ সঙ্কট দেখা দিবে৷ তিনি বলেছেন, “সবাই জ্বালানি তেলের কথা বললেও আসলে সবচেয়ে বড় সমস্যা গ্যাস।…এইচএফও (বিদ্যুৎ উৎপাদনের জ্বালানি) এবং ডিজেলের দাম অনেক বাড়ছে, কিন্তু তবুও ওইটার সোর্স আছে। এদিক-ওদিক দিয়ে আমরা পাচ্ছি, ইম্পোর্ট হচ্ছে। কিন্তু গ্যাস ইজ আওয়ার বিগেস্ট প্রব্লেম।” সালমান রহমান বলেন, “আমাদের প্রায় ৭০-৮০ শতাংশ বিদ্যুৎ উৎপাদন হয় গ্যাসভিত্তিক বিদ্যুৎ কারখানা থেকে। এলএনজির স্পট প্রাইস এত বেশি বেড়ে গেছ...
৪ শতাংশ সুদে গম ও ভুট্টা উৎপাদনে ১ হাজার কোটি টাকার স্কিম

৪ শতাংশ সুদে গম ও ভুট্টা উৎপাদনে ১ হাজার কোটি টাকার স্কিম

অর্থ-বাণিজ্য, জাতীয়, প্রচ্ছদ
কেন্দ্রীয় ব্যাংক থেকে সার্কুলার জারি করে সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে বাংলাদেশ ব্যাংক নিজস্ব তহবিল থেকে গম ও ভুট্টার উৎপাদন বাড়াতে ১ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম গঠনের সিদ্ধান্ত নিয়েছে। এই স্কিম থেকে কৃষকদের ৪ শতাংশ সুদে ঋণ দেওয়া হবে। বৃহস্পতিবার (২৫ আগস্ট) কেন্দ্রীয় ব্যাংক থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। পুনঃঅর্থায়ন স্কিম গঠনের সঙ্গে পরিচালনা নীতিমালার বিষয়েও সার্কুলারে বলা হয়েছে। সার্কুলারে বলা হয়েছে, দেশে গম ও ভুট্টার পর্যাপ্ত চাহিদা থাকা সত্বেও এসব শস্য উৎপাদনের পরিমাণ যথেষ্ট নয়। এ কারণে খাদ্যদ্রব্যাদির সরবরাহ স্বাভাবিক রাখার জন্য প্রতি বছর গম ও ভুট্টা আমদানি করতে উল্লেখযোগ্য পরিমাণ বৈদেশিক মুদ্রা ব্যয় করতে হয়। এর প...
ডলারের দামে কারসাজির অভিযোগে ৬ ব্যাংকের এমডিকে কেন্দ্রীয় ব্যাংকের চিঠি

ডলারের দামে কারসাজির অভিযোগে ৬ ব্যাংকের এমডিকে কেন্দ্রীয় ব্যাংকের চিঠি

অর্থ-বাণিজ্য, জাতীয়, প্রচ্ছদ
অভিযুক্ত ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের কাছে ব্যাখ্যা চেয়েছে কেন্দ্রীয় ব্যাংক ডলারের দরে সংকটের মধ্যে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানন, এর পেছনে 'কিছু কারসাজি' চিহ্নিত করেছে সরকার।ডলারের দরে সংকটের মধ্যে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জান এরপরই ১৩৫টি মানি চেঞ্জারে অভিযান চালিয়ে ৪২টিতে অনিয়ম পাওয়ায় কারণ দর্শানোর (শো কজ) নোটিস দেওয়া হয়। এছাড়া পাঁচটি মানি চেঞ্জারের লাইসেন্স স্থগিতের কথা জানায় বাংলাদেশ ব্যাংক। প্রয়োজনের চেয়ে বেশি ডলার সংরক্ষণ করে দর বৃদ্ধির প্রমাণ পাওয়ায় ছয় ব্যাংকের ট্রেজারি প্রধানকে অপসারণের নির্দেশ দেওয়ার পর এবার ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের কাছে ব্যাখ্যা চেয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম বৃহস্পতিবার বলেছেন, ওই ছয় ব্যাংকে বুধবার তারা নোটিস পাঠিয়েছেন। সংশ্লিষ্ট সূত্র...
আমদানী করলে যদি ডিমের দাম কমে তাহলে আমরা আমদানি করবো

আমদানী করলে যদি ডিমের দাম কমে তাহলে আমরা আমদানি করবো

অর্থ-বাণিজ্য, জাতীয়, প্রচ্ছদ
ডিম আমদানির সিদ্ধান্ত নেওয়া হবে বুধবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি সাংবাদিকদের বলেন, দাম কমানোর স্বার্থে প্রয়োজন হলে বিদেশ থেকে ডিম আমদানির সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি বলেন, "আমরা একটু দেখি। যদি এমনটাই সত্যি হয় যে, ডিম আমদানি করলে পরে এটার দাম কমবে, তাহলে আমরা আমদানির সিদ্ধান্ত নিয়ে ফেলব।" সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, “আমরা কৃষি মন্ত্রণালয়, মৎস্য মন্ত্রণালয়সহ কয়েকটা মন্ত্রণালয় ডিমের ব্যাপারটা নিয়ে আলোচনা করে কীভাবে কমানো যায়…। তবে সবকিছু কিন্তু রাতারাতি করা সম্ভব না।” নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি কবে স্বাভাবিক হতে পারে, এমন প্রশ্নে তিনি বলেন, “আমরা অনেকেই আশাবাদী, অক্টোবরের মধ্যে হয়ত পরিস্থিতি... কতগুলো ফ্যাক্টর তো কাজ করে। যেমন “এখন আমি জানি না পুতিন সাহেব কবে যুদ্ধ বন্ধ করবেন। এটা তো আমার হিসাবের মধ্যে নেই।” সংবাদ সম্মেলনে শিগগিরই ভোজ্যতেলের দ...
চা শ্রমিকদের আন্দোলনে  ৩ হাজার ৫০০ কোটি টাকা ক্ষতির আশঙ্কা

চা শ্রমিকদের আন্দোলনে ৩ হাজার ৫০০ কোটি টাকা ক্ষতির আশঙ্কা

অর্থ-বাণিজ্য, জাতীয়, প্রচ্ছদ
আন্দোলনে সিলেট ও চট্টগ্রামে থেকে দৈনিক ২০ কোটি টাকারও বেশি মূল্যর চা পাতা নষ্ট হচ্ছে মঙ্গলবার (১৬ আগস্ট) বাংলাদেশ টি অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে আশঙ্কা প্রকাশ করে বলা হয়েছে, মজুরি বৃদ্ধির দাবিতে চট্টগ্রাম, সিলেটসহ সারা দেশের ২৩১টি চা বাগানে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ধর্মঘটের কারনে ৩ হাজার ৫০০ কোটি টাকার চা শিল্পের বাজার ঝুঁকিতে পড়বে। বাংলাদেশে বর্তমানে ১৬৮টি বাণিজ্যিক চা বাগান আছে। এসব বাগানে দেড় লাখেরও বেশি লোকের কর্মসংস্থান হয়েছে। বাংলাদেশ বিশ্বের ৩ শতাংশ চা উৎপাদন করে।জিডিপিতে চা শিল্পের অবদান প্রায় ১ শতাংশ। বাংলাদেশ টি অ্যাসোসিয়েশন দাবি করছে, চা শ্রমিকরা দৈনিক ৩০০ টাকা মজুরি দাবি করলেও বর্তমানে একজন শ্রমিক দৈনিক প্রায় ৪০০ টাকা সমপরিমাণ সুবিধা পেয়ে থাকেন। প্রত্যক্ষ সুবিধার মধ্যে দৈনিক নগদ মজুরি ছাড়াও ওভারটাইম, বার্ষিক ছুটি ভাতা, উৎসব ছুটি ভাতা, অসুস্থজনিত ছুটি ভাতা...
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে সাপোর্ট

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে সাপোর্ট

অর্থ-বাণিজ্য, প্রচ্ছদ
৮ কোটি মার্কিন ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক ডলার মার্কেট স্বাভাবিক রাখতে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে মঙ্গলবার (১৬ আগস্ট) আন্তঃব্যাংকে (বিভিন্ন ব্যাংকের কাছে) প্রতি ডলার ৯৫ টাকা দরে মোট ৮০ মিলিয়ন বা ৮ কোটি মার্কিন ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক। দেশের ব্যাংকগুলো যে দামে ডলার কিনবে, তার চেয়ে সর্বোচ্চ ১ টাকা বেশি দামে এই ডলার বিক্রি করতে পারবে। একই সঙ্গে রপ্তানি আয় দ্রুত দেশে এনে তা নগদায়ন করতে হবে। বাজার স্থিতিশীল করতে ব্যাংকগুলোর জন্য ডলারের ক্রয়-বিক্রয় হারের মধ্যে ১ টাকার ব্যবধান নির্ধারন করে দেয় বাংলাদেশ ব্যাংক। রিপন-পাটোয়ারি/১১/ডিএসই ...
৪০ দিনে অনলাইনে ৪০ কোটি টাকার বেশি ভূমি উন্নয়ন কর আদায়

৪০ দিনে অনলাইনে ৪০ কোটি টাকার বেশি ভূমি উন্নয়ন কর আদায়

অর্থ-বাণিজ্য, জাতীয়, প্রচ্ছদ
অনলাইন ব্যবস্থায় খাজনা আদায় বাড়ছে শনিবার (১৩ আগস্ট) ভূমি মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চলতি অর্থবছরের প্রথম ৪০ দিনেই অনলাইন ব্যবস্থায় সারাদেশে প্রায় ৪০ কোটি টাকার বেশি ভূমি উন্নয়ন কর (খাজনা) আদায় করা হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, ভূমি অফিসে না গিয়েই অনলাইনে ভূমি উন্নয়ন কর দেওয়ার সুবিধার কারণে নাগরিক হয়রানি অনেক কমছে। ফলে দেশের নাগরিকদের মধ্যে নিয়মিত ভূমি উন্নয়ন কর দেওয়ার হার উল্লেখযোগ্য হারে বেড়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগরীর ভূমি অফিসগুলোকে ক্যাশলেস (নগদ টাকার লেনদেনহীন) ঘোষণা করা হয়েছে। এসব অফিসে সব ধরনের ফি ইলেকট্রনিক মাধ্যমে নেওয়া হয়। দেশের অন্যান্য জেলার চেয়ে ঢাকায় অনলাইনে ভূমি উন্নয়ন কর দেওয়ার হার সবচেয়ে বেশি। চলতি ২০২২-২৩ অর্থবছরে ঢাকাসহ দেশের শতভাগ ভূমি মালিক অনলাইনে ভূমি উন্নয়ন কর ব্যবস্থার আওতায় চলে ...