Wednesday, July 29

অর্থ-বাণিজ্য

চা শ্রমিকদের আন্দোলনে  ৩ হাজার ৫০০ কোটি টাকা ক্ষতির আশঙ্কা

চা শ্রমিকদের আন্দোলনে ৩ হাজার ৫০০ কোটি টাকা ক্ষতির আশঙ্কা

অর্থ-বাণিজ্য, জাতীয়, প্রচ্ছদ
আন্দোলনে সিলেট ও চট্টগ্রামে থেকে দৈনিক ২০ কোটি টাকারও বেশি মূল্যর চা পাতা নষ্ট হচ্ছে মঙ্গলবার (১৬ আগস্ট) বাংলাদেশ টি অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে আশঙ্কা প্রকাশ করে বলা হয়েছে, মজুরি বৃদ্ধির দাবিতে চট্টগ্রাম, সিলেটসহ সারা দেশের ২৩১টি চা বাগানে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ধর্মঘটের কারনে ৩ হাজার ৫০০ কোটি টাকার চা শিল্পের বাজার ঝুঁকিতে পড়বে। বাংলাদেশে বর্তমানে ১৬৮টি বাণিজ্যিক চা বাগান আছে। এসব বাগানে দেড় লাখেরও বেশি লোকের কর্মসংস্থান হয়েছে। বাংলাদেশ বিশ্বের ৩ শতাংশ চা উৎপাদন করে।জিডিপিতে চা শিল্পের অবদান প্রায় ১ শতাংশ। বাংলাদেশ টি অ্যাসোসিয়েশন দাবি করছে, চা শ্রমিকরা দৈনিক ৩০০ টাকা মজুরি দাবি করলেও বর্তমানে একজন শ্রমিক দৈনিক প্রায় ৪০০ টাকা সমপরিমাণ সুবিধা পেয়ে থাকেন। প্রত্যক্ষ সুবিধার মধ্যে দৈনিক নগদ মজুরি ছাড়াও ওভারটাইম, বার্ষিক ছুটি ভাতা, উৎসব ছুটি ভাতা, অসুস্থজনিত ছুটি ভাতা...
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে সাপোর্ট

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে সাপোর্ট

অর্থ-বাণিজ্য, প্রচ্ছদ
৮ কোটি মার্কিন ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক ডলার মার্কেট স্বাভাবিক রাখতে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে মঙ্গলবার (১৬ আগস্ট) আন্তঃব্যাংকে (বিভিন্ন ব্যাংকের কাছে) প্রতি ডলার ৯৫ টাকা দরে মোট ৮০ মিলিয়ন বা ৮ কোটি মার্কিন ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক। দেশের ব্যাংকগুলো যে দামে ডলার কিনবে, তার চেয়ে সর্বোচ্চ ১ টাকা বেশি দামে এই ডলার বিক্রি করতে পারবে। একই সঙ্গে রপ্তানি আয় দ্রুত দেশে এনে তা নগদায়ন করতে হবে। বাজার স্থিতিশীল করতে ব্যাংকগুলোর জন্য ডলারের ক্রয়-বিক্রয় হারের মধ্যে ১ টাকার ব্যবধান নির্ধারন করে দেয় বাংলাদেশ ব্যাংক। রিপন-পাটোয়ারি/১১/ডিএসই ...
৪০ দিনে অনলাইনে ৪০ কোটি টাকার বেশি ভূমি উন্নয়ন কর আদায়

৪০ দিনে অনলাইনে ৪০ কোটি টাকার বেশি ভূমি উন্নয়ন কর আদায়

অর্থ-বাণিজ্য, জাতীয়, প্রচ্ছদ
অনলাইন ব্যবস্থায় খাজনা আদায় বাড়ছে শনিবার (১৩ আগস্ট) ভূমি মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চলতি অর্থবছরের প্রথম ৪০ দিনেই অনলাইন ব্যবস্থায় সারাদেশে প্রায় ৪০ কোটি টাকার বেশি ভূমি উন্নয়ন কর (খাজনা) আদায় করা হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, ভূমি অফিসে না গিয়েই অনলাইনে ভূমি উন্নয়ন কর দেওয়ার সুবিধার কারণে নাগরিক হয়রানি অনেক কমছে। ফলে দেশের নাগরিকদের মধ্যে নিয়মিত ভূমি উন্নয়ন কর দেওয়ার হার উল্লেখযোগ্য হারে বেড়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগরীর ভূমি অফিসগুলোকে ক্যাশলেস (নগদ টাকার লেনদেনহীন) ঘোষণা করা হয়েছে। এসব অফিসে সব ধরনের ফি ইলেকট্রনিক মাধ্যমে নেওয়া হয়। দেশের অন্যান্য জেলার চেয়ে ঢাকায় অনলাইনে ভূমি উন্নয়ন কর দেওয়ার হার সবচেয়ে বেশি। চলতি ২০২২-২৩ অর্থবছরে ঢাকাসহ দেশের শতভাগ ভূমি মালিক অনলাইনে ভূমি উন্নয়ন কর ব্যবস্থার আওতায় চলে ...
প্রতিদিন দেশে প্রায় ২শ কোটি টাকার সোনার অলঙ্কার ও বার চোরাচালান হয়

প্রতিদিন দেশে প্রায় ২শ কোটি টাকার সোনার অলঙ্কার ও বার চোরাচালান হয়

অর্থ-বাণিজ্য, জাতীয়, প্রচ্ছদ
পোদ্দারদের সঙ্গে রয়েছে চোরাকারবারিদের সিন্ডিকেটের গভীর সম্পর্ক শনিবার (১৩ আগস্ট) সকালে রাজধানীর বসুন্ধরা সিটিতে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) কার্যালয়ে সংবাদ সম্মেলনে সংগঠনটির স্ট্যান্ডিং কমিটি অন এন্টি স্মাগলিং এন্ড ল এনফোর্সমেন্ট চেয়ারম্যান এনামুল হক খান দোলন লিখিত বক্তব্যে জানান, প্রতিদিন সারাদেশে কমপক্ষে প্রায় ২শ কোটি টাকার অবৈধ সোনার অলঙ্কার ও বার চোরাচালানের মাধ্যমে দেশে আসছে। দোলন জানান, জল, স্থল ও আকাশ পথে এসব সোনা আসছে। যার পরিমাণ বছরে শেষে দাঁড়ায় প্রায় ৭৩ হাজার কোটি টাকা। তিনি বলেন, ইউক্রেন ও রাশিয়ার চলমান যুদ্ধ পরিস্থিতি পুরো বিশ্ব অর্থনীতিতে বড় ধরণের বিপর্যয়ের মুখে সোনার বাজারে অস্থিরতা ছড়িয়ে দিয়েছে চোরাকারবারিদের দেশি-বিদেশি সিন্ডিকেট। কৃত্রিম সঙ্কট তৈরি করে প্রতিনিয়ত স্থানীয় পোদ্দার বা বুলিয়ন বাজারে সোনার দাম বাড়ানো হচ্ছে। পোদ্দারদের সিন...
বিপিসি ও অর্থ মন্ত্রণালয়ের মুনাফার হিসাবে ৩ হাজার ৮’শ কোটি টাকার পার্থক্য

বিপিসি ও অর্থ মন্ত্রণালয়ের মুনাফার হিসাবে ৩ হাজার ৮’শ কোটি টাকার পার্থক্য

অর্থ-বাণিজ্য, জাতীয়, প্রচ্ছদ
সাত বছরে ৪২ হাজার ৯৯২ কোটি টাকা মুনাফা করেছে বিপিসি বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন(বিপিসি) ছয় বছরে যে মুনাফার অঙ্ক দেখিয়েছে, তার সঙ্গে বড় ধরনের ফারাক দেখা যাচ্ছে অর্থ মন্ত্রণালয়ের হিসাবে। অর্থ বিভাগের বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২২ অনুযায়ী, ২০১৪-১৫ অর্থবছর থেকে ২০২০-২১ অর্থবছর পর্যন্ত বিপিসি প্রকৃত মুনাফা করেছে ৪৬ হাজার ৮৫৮ কোটি টাকা। কিন্তু বুধবার বিপিসির চেয়ারম্যান এ বি এম আজাদ এক সংবাদ সম্মেলনে এই সাত বছরে ৪২ হাজার ৯৯২ কোটি টাকা মুনাফার তথ্য দেন। ফলে সরকারের অর্থ বিভাগ যে হিসাব দিচ্ছে, তার সঙ্গে বিপিসির হিসাবে ফারাক থাকছে ৩ হাজার ৮৫৮ কোটি টাকা। অর্থ বিভাগের হিসাবের সঙ্গে রাষ্ট্রীয় কোনো সংস্থা বা কোম্পানির প্রকৃত মুনাফার হিসাবে এত গরমিল সচরাচর দেখা যায় না। পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ও ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যান আহসান মনসুর বলেন, “সরকারের...
বিশ্বব্যাংকের সাথে ২৭৬০ কোটি টাকার ঋণ চুক্তি

বিশ্বব্যাংকের সাথে ২৭৬০ কোটি টাকার ঋণ চুক্তি

অর্থ-বাণিজ্য, জাতীয়, প্রচ্ছদ
বিশ্বব্যাংকের সাথে ঋণ চুক্তি বাংলাদেশকে কোভিড-১৯ এবং ভবিষ্যৎ সংকটের জন্য শহরাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৩০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। রোববার (৭ আগস্ট) বিশ্বব্যাংকের সাথে ঋণ চুক্তি করে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)। সংস্থাটির পক্ষে কান্ট্রি ডিরেক্টর মার্সি টেম্বন এবং ইআরডির সচিব শরিফা খান নিজ নিজ পক্ষে ঋণ চুক্তিতে সই করেন। বিশ্বব্যাংক জানায়, বাংলাদেশ সরকার এবং বিশ্বব্যাংকের মধ্যে আজকে ৩০ কোটি মার্কিন ডলারের ঋণ চুক্তি স্বাক্ষর হয়েছে। বাংলাদেশি মুদ্রায় এ অর্থের পরিমাণ প্রায় ২ হাজার ৭৬০ কোটি টাকা (প্রতি ডলার ৯২ টাকা ধরে)।  সংস্থাটি আরও জানায়, স্থানীয় সরকার কোভিড-১৯ রেসপন্স এবং রিকোভারি প্রকল্পে এ অর্থ ব্যয় হবে। এই প্রকল্পটির মাধ্যমে শহরাঞ্চলসহ আটটি বিভাগের মোট ৩৯.৯ মিলিয়ন জনগোষ্ঠী উপকৃত হবেন। এটি মহামারি থেকে পুনরুদ্ধার করা এবং জলবায়ু পরিবর্তন, দুর্য...
জ্বালানী তেলের পর এবার  ভোজ্যতেলের দাম ২০ টাকা বাড়ানোর প্রস্তাব

জ্বালানী তেলের পর এবার ভোজ্যতেলের দাম ২০ টাকা বাড়ানোর প্রস্তাব

অর্থ-বাণিজ্য, জাতীয়, প্রচ্ছদ
সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর প্রস্তাব মিল মালিকদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনে সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছে। ট্যারিফ কমিশনের উপ-প্রধান মো. মাহমুদুল হাসান জানান, অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বুধবার (৩ আগস্ট) এই প্রস্তাবনা জমা দেওয়া হয়। এতে প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম ১৮০ টাকা, এক লিটারের বোতল ২০৫ টাকা এবং পাঁচ লিটারের বোতল ৯৬০ টাকা করার কথা বলা হয়েছে। বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন বলছে, টাকার বিপরীতে মার্কিন ডলারের দাম ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় ভোজ্যতেলের আমদানিমূল্য বেড়েছে। এ কারণে দাম সমন্বয়ের প্রস্তাব দেওয়া হয়েছে। নিয়ম অনুযায়ী, ভোজ্যতেলের দাম বাড়ানোর ক্...
ব্যয় হ্রাসের সরকারি নির্দেশনা বাস্তবায়নে জনতা ব্যাংকে সভা

ব্যয় হ্রাসের সরকারি নির্দেশনা বাস্তবায়নে জনতা ব্যাংকে সভা

অর্থ-বাণিজ্য, জাতীয়, প্রচ্ছদ
জনতা ব্যাংকের প্রধান কার্যালয়ে সরকারের ব্যয় সংকোচন নীতি বাস্তবায়নে সভা বিদ্যুৎ, জ্বালানি ও পানি থেকে শুরু করে সব খাতে মিতব্যয়ী হতে ব্যাংকের সকলকে নির্দেশনা দিয়েছেন জনতা ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুছ ছালাম আজাদ। বুধবার ব্যাংকের প্রধান কার্যালয়ে সরকারের ব্যয় সংকোচন নীতি বাস্তবায়নের অংশ হিসেবে এক সভায় তিনি এই নির্দেশনা দেন। সভায় ব্যাংকের ডিএমডি মো. আব্দুল জব্বার, শেখ মো. জামিনুর রহমান, মো. কামরুল আহছান এবং মো. নুরুল আলমসহ সংশ্লিষ্ট জি এম ও ডিজিএমরা উপস্থিত ছিলেন। এছাড়া অনলাইন প্লাটফর্মে ব্যাংকের বিভিন্ন বিভাগীয় প্রধান ও নির্বাহীরা সংযুক্ত হন। সভায় বিদ্যুৎ ও জ্বালানির খরচ কমিয়ে আনা, যানবাহন ক্রয় না করা এবং সকল সভা ও প্রশিক্ষণ কর্মশালা ভার্চুয়ালি করাসহ বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়। অত্যাবশ্যক না হলে কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে ও...
১০০ টাকা এখন কলকাতায় ৮৪  রুপি থেকে নেমে ৭১ রুপি হয়েছে

১০০ টাকা এখন কলকাতায় ৮৪ রুপি থেকে নেমে ৭১ রুপি হয়েছে

অর্থ-বাণিজ্য, আন্তর্জাতিক, প্রচ্ছদ
খোলাবাজারে ১০০ টাকায় ৮৪ থেকে ৮৫ রুপি পাওয়া যেত, এখন পাওয়া যাচ্ছে ৭১ রুপি কলকাতার নিউমার্কেট এলাকায় কমবেশি শতাধিক মুদ্রা বিনিময় কেন্দ্র রয়েছে। একজন মুদ্রা ব্যবসায়ী বলেন, বাংলাদেশি পর্যটকরা বৈধভাবে ডলার নিয়ে আসতে পারেন। এখানে এক ডলার বিক্রি হচ্ছে ৮০ রুপি ৫০ পয়সায়। যারা বাংলাদেশ থেকে বেড়াতে আসেন তাদের অনেকে অবৈধভাবে বাংলাদেশি টাকা নিয়ে আসেন। আমরা ১০০০ টাকার নোট হলে ৭১০ টাকা দেই। ব্যাংক দেয় ৮৩ টাকা। একমাস আগেও যেখানে খোলাবাজারে ১০০ টাকায় ভারতে পাওয়া যেত ৮৪ থেকে ৮৫ রুপি, এখন পাওয়া যাচ্ছে ৭১ রুপি। কলকাতার বেশ কয়েকটি ব্যাংকে খোঁজ নিয়ে জানা যায়, সরকারিভাবে বাংলাদেশি ১০০ টাকায় ৮৩ রুপি পাওয়া যাচ্ছে। তবে অধিকাংশ বাংলাদেশি পর্যটকই স্থানীয় বিভিন্ন মুদ্রা বিনিময় কেন্দ্র থেকে টাকার বিনিময় করেন। ‌  বাংলাদেশি পর্যটকরা বলছেন, বাংলাদেশেও ডলারের দাম অনেক বেড়েছে। চিকিৎসার জ...

এসএমই ফাউন্ডেশনের জামানত জামানত ছাড়া ঋণ

অর্থ-বাণিজ্য, জাতীয়, প্রচ্ছদ
এসএমই ফাউন্ডেশনের সঙ্গে ব্র্যাক ব্যাংকের যৌথভাবে ঋণ বিতরনের চুক্তি করোনা মহামারীর প্রভাব কাটিয়ে উঠতে দেশের বিভিন্ন ক্ষুদ্র ও মাঝারী উদ্যোক্তা (এসএমই) গোষ্ঠীর সহজ অর্থায়ন সুবিধা প্রদানে এসএমই ফাউন্ডেশনের সঙ্গে যৌথভাবে কাজ করছে ব্র্যাক ব্যাংক।  এ বিষয়ে গত বুধবার রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে ব্র্যাক ব্যাংক ও এসএমই ফাউন্ডেশন চুক্তি স্বাক্ষর করেছে। এসএমই ফাউন্ডেশন সরকারের কাছ থেকে পাওয়া প্রণোদনা প্যাকেজ তহবিল থেকে ৩০০ কোটি টাকার একটি রিভলভিং ফান্ড গঠন করেছে। এই ফান্ড থেকে এসএমই ফাউন্ডেশন ব্র্যাক ব্যাংককে ৮০ কোটি টাকা বরাদ্দ করেছে। এই অর্থ দেশের বিভিন্ন ক্ষুদ্র ও মাঝারী উদ্যোক্তা গোষ্ঠী ও অন্যদের মাত্র ৪ শতাংশ সুদহারে ঋণ বিতরণ করবে ব্যাংকটি। একজন উদ্যোক্তা ৩০ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন, যা তিন বছরের মধ্যে পরিশোধযোগ্য। এ ঋণ সুবিধা নিতে উদ্যোক্তাদের কোন জামানত লাগবে ন...