Tuesday, September 15

অর্থ-বাণিজ্য

রিজার্ভ কমে ৩৪ বিলিয়ন ডলারের ঘরে

রিজার্ভ কমে ৩৪ বিলিয়ন ডলারের ঘরে

অর্থ-বাণিজ্য, জাতীয়, প্রচ্ছদ
রিজার্ভ থেকে জোগান দেওয়া অর্থ বাদ দিলে ব্যবহারযোগ্য বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়াবে ২৬ দশমিক শূন্য ৭ বিলিয়ন ডলার আজ সোমবার (৭ নভেম্বর) দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫ দশমিক ৭৭ বিলিয়ন ডলারে অবস্থান করছে। আগামী কাল মঙ্গলবার রিজার্ভ কমে ৩৪ বিলিয়ন ডলারের ঘরে নামবে। কারন আজ রিজার্ভ থেকে ১৩১ মিলিয়ন বা ১৩ কোটি ডলার বিক্রি করা হয়েছে। মঙ্গলবার এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নে (আকু) ১ দশমিক ৩৫ বিলিয়ন ডলার পরিশোধের পর রিজার্ভ কমে ৩৪ দশমিক ৪৭ বিলিয়ন ডলারে দাঁড়াবে, যা গত বৃহস্পতিবার ছিল ৩৫ দশমিক ৭২ বিলিয়ন ডলার। আর রপ্তানি উন্নয়ন তহবিলসহ (ইডিএফ) বিভিন্ন তহবিলে রিজার্ভ থেকে জোগান দেওয়া অর্থ বাদ দিলে ব্যবহারযোগ্য বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়াবে ২৬ দশমিক শূন্য ৭ বিলিয়ন ডলারে। আকু হলো আন্তঃদেশীয় এক লেনদেন নিষ্পত্তি ব্যবস্থা। আকুর মাধ্যমে বাংলাদেশ, ভুটান, ভারত, ইরান, মালদ্বীপ, মিয়ান...
স্পেনে ৩২ টন গাঁজা জব্দ

স্পেনে ৩২ টন গাঁজা জব্দ

অর্থ-বাণিজ্য, প্রচ্ছদ
স্পেনের সিভিল গার্ডের আটককৃত গাঁজা শনিবার (৫ নভেম্বর) স্পেনের পুলিশ জানায়, তারা অভিযান চালিয়ে ৩২ টন গাঁজা জব্দ করেছে। জানা গেছে, এসব গাঁজার বাজার মূল্য প্রায় সাড়ে ছয় কোটি ডলার। বার্তা সংস্থা রয়টার্স জানায়, স্পেনে আগে এত পরিমাণ গাঁজা কখনো উদ্ধার করা হয়নি। পুলিশ ‘গার্ডেন’ নামে এক অভিযানে স্পেনজুড়ে একাধিক খামার ও উৎপাদনকেন্দ্রে অভিযান চালায়। এসময় নয়জন পুরুষ ও ১১ জন নারী গ্রেফতার করা হয়েছে। তাদের বয়স ২০ থেকে ৫৯ বছরের মধ্যে। স্পেনের সিভিল গার্ড এক বিবৃতিতে জানিয়েছে, চক্রটি গাঁজার গাছ শুকিয়ে প্যাকেজ করে স্পেন, সুইজারল্যান্ড, হল্যান্ড, জার্মানি ও বেলজিয়ামের কিছু অংশে পাঠাতো। স্পেনের শুল্ক সংস্থা জানায়, প্রতি কিলোগ্রাম গাঁজার মূল্য হলো দুই হাজার ২৯০ থেকে দুই হাজার ৪৯০ ডলার। রয়টার্স/২৯/ডিএসই ...
ফ্লাইট পরিচালনার অনুমোদন পেয়েছে এয়ার এ্যাস্ট্রা

ফ্লাইট পরিচালনার অনুমোদন পেয়েছে এয়ার এ্যাস্ট্রা

অর্থ-বাণিজ্য, জাতীয়, প্রচ্ছদ
দেশীয় এয়ারলাইনস সংস্থা এয়ার এ্যাস্ট্রা এওসি পেয়েছে বৃহস্পতিবার (৩ নভেম্বর) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) কাছ থেকে এয়ার অপারেটর সার্টিফিকেট (এওসি) পেয়েছে দেশীয় এয়ারলাইনস সংস্থা এয়ার এ্যাস্ট্রা বাণিজ্যিকভাবে ফ্লাইট কার্যক্রম পরিচালনার অনুমোদন পেয়েছে। এওসি (নং ২৭) হলো বেবিচকের চূড়ান্ত অনুমোদন, যার মাধ্যমে এয়ার এ্যাস্ট্রা বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা শুরু করার অনুমতি পেলো। অনুষ্ঠানে এয়ার এ্যাস্ট্রার প্রধান নির্বাহী কর্মকর্তা ও অ্যাকাউন্টেবল ম্যানেজার ইমরান আসিফের কাছে এওসি হস্তান্তর করেন বেবিচকের ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশন বিভাগের সদস্য এয়ার কমোডর শাহ কাওসার আহমেদ চৌধুরী। এয়ার এ্যাস্ট্রা এরই মধ্যে ঢাকায় দুটি এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফট ডেলিভারি নিয়েছে এবং আরও দুটি এয়ারক্রাফট চলতি বছরের মধ্যেই ডেলিভারি নেবে। ফ্রান্সে নির্মিত এটিআর ৭২-৬০০ বর্তম...
আর্থিক খা‌তে ৮ হাজার ৫৭১টি সন্দেহজনক লেনদেন – বিএফআইইউ

আর্থিক খা‌তে ৮ হাজার ৫৭১টি সন্দেহজনক লেনদেন – বিএফআইইউ

অর্থ-বাণিজ্য, জাতীয়, প্রচ্ছদ
বিএফআইইউ'র সংবাদ সম্মেলন সোমবার (৩০ অক্টোবর) বার্ষিক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে বাংলাদেশ ব্যাংকে বিএফআইইউ সংবাদ সম্মেলনের আয়োজন করে। ২০২১-২২ অর্থ বছ‌রের বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, দেশে গত এক বছরে সন্দেহজনক লেনদেন বেড়েছে ৬২ শতাংশ। সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএফআইইউর প্রধান মাসুদ বিশ্বাস।  প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১-২২ অর্থ বছ‌রে আর্থিক খা‌তে সন্দেহজনক লেনদেন (এসটিআর) হয়েছে ৮ হাজার ৫৭১টি। ২০২০-২১ অর্থবছরে এই সংখ্যা ছিল ৫ হাজার ২৮০টি। এক বছ‌রে সন্দেহজনক লেনদেন বে‌ড়ে‌ছে ৬২ দশ‌মিক ৩২ শতাংশ বা ৩ হাজার ২৯১টি। ২০১৯-২০ অর্থবছরে এমন লেনদেন ও কার্যক্রম হয়েছিল ৩ হাজার ৬৭৫টি। আর ২০১৮-১৯ অর্থবছরে এমন লেনদেন ও কার্যক্রম হয়েছিল ৩ হাজার ৫৭৩টি।  সংবাদ সম্মেলনে বিএফআইইউর প্রধান মাসুদ বিশ্বাস বলেন, সব সন্দেহজনক লেনদেন (এসটিআর) অপরাধ নয়। লেন‌দেন সন্দেহজনক হ‌লে তদন্ত ক‌র...
দেশের খেলাপি ঋণ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে আইএমএফ

দেশের খেলাপি ঋণ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে আইএমএফ

অর্থ-বাণিজ্য, জাতীয়, প্রচ্ছদ
বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বৈঠকে আইএমএফ প্রতিনিধি দল রবিবার (৩০ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে আইএমএফ প্রতিনিধি দলের পক্ষ থেকে খেলাপি ঋণ কমাতে বাংলাদেশ ব্যাংকের নেওয়া পদক্ষেপ এবং ঋণখেলাপিদের বিরুদ্ধে কোন ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে, সে বিষয়েও জানতে চেয়েছে। সরকার আইএমএফের কাছে বাজেট সহায়তা হিসেবে ৪৫০ কোটি ডলার ঋণ চাওয়ার পরিপ্রেক্ষিতে সংস্থাটির একটি প্রতিনিধি দল আলোচনার জন্য বাংলাদেশ সফর করছে। এরই অংশ হিসেবে আইএমএফের মিশন প্রধান রাহুল আনান্দের নেতৃত্বাধীন প্রতিনিধি দলটি বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ডেপুটি গভর্নর ও প্রধান অর্থনীতিবিদসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দ্বিতীয় দিনের মতো বৈঠক করে। বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, খেলাপি ঋণ ছাড়াও মুদ্রানীতি, বৈদেশিক বাণিজ্য ঘাটতি, ঋণের সুদ ও মুদ্রার বিনিময় হার, সঞ্চয়পত্রের সুদ হার, বন্ড ব্যবস্থাপনাসহ বেশ কি...
রিজার্ভ আরও কমে ৩৫ বিলিয়নে

রিজার্ভ আরও কমে ৩৫ বিলিয়নে

অর্থ-বাণিজ্য, জাতীয়, প্রচ্ছদ
বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ব্যাংকগুলোর কাছে ৬০ মিলিয়ন ডলার বিক্রি টান পড়ছে রিজার্ভে। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও কমে ৩৫ বিলিয়নে নেমে এসেছে। বৃহস্পতিবার (২০ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ব্যাংকগুলোর কাছে ৬০ মিলিয়ন ডলার বিক্রি করা হয়েছে। আর এতেই রিজার্ভ কমে দাঁড়িয়েছে ৩৫ দশমিক ৯৮ বিলিয়ন ডলারে। এ নিয়ে চলতি অর্থবছর মোট সাড়ে ৪ বিলিয়ন ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, ২০২২-২৩ অর্থবছরের প্রথম তিন মাসে রেমিট্যান্স এসেছে ৫৬৭ কোটি ২৭ লাখ ডলার। ২০২১-২২ অর্থবছরের একই সময়ে (প্রথম তিন মাস) যেখানে এসেছিল ৫৪০ কোটি ৮৩ লাখ ডলার। তারও আগে ২০২০-২১ অর্থবছরের প্রথম তিন মাসে রেমিট্যান্সে এসেছে ৬৭১ কোটি ৩২ লাখ ডলার। করোনার মধ্যেও ২০২০-২১ অর্থবছরে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবা...
ফ্ল্যাট কেনায় জামানত ছাড়া ৩০ লাখ টাকা পর্যন্ত ঋণ

ফ্ল্যাট কেনায় জামানত ছাড়া ৩০ লাখ টাকা পর্যন্ত ঋণ

অর্থ-বাণিজ্য, জাতীয়, প্রচ্ছদ
৫ শতাংশ সুদে ৩০ লাখ টাকা জামানতবিহীন ঋণ কেন্দ্রীয় ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে জারি করা সার্কুলারে পরিবেশবান্ধব খাতে বিদ্যমান ৪০০ কোটি টাকা পুনঃঅর্থায়ন আওতায় ফ্ল্যাট কেনায় ঋণের বিষয়টি নতুন করে অন্তর্ভুক্ত করা হয়েছে। পরিবেশবান্ধব বহুতল ভবনে ফ্ল্যাট কেনায় জামানত ছাড়াই ৩০ লাখ টাকা পর্যন্ত নিম্ন ও মধ্যবিত্তদের ঋণ দেবে ব্যাংক। এই ঋণের সুদহার ৫ শতাংশ। সর্বোচ্চ ৭৫০ বর্গফুট আয়তনের ফ্ল্যাটের জন্য ঋণ পরিশোধে ১৮ মাস গ্রেস পিরিয়ডসহ ১০ বছর সময় পাওয়া যাবে। অর্থাৎ ঋণের কিস্তি দেড় বছর পর থেকে দেওয়া শুরু করবেন গ্রাহকরা। সার্কুলারে বলা হয়েছে, এখন থেকে ফ্ল্যাট কেনাসহ কয়েকটি প্রকল্পসহ মোট ৬৮ পণ্যে এই ঋণ দেওয়া হবে। আগের পুনঃঅর্থায়ন স্কিমে পরিবেশবান্ধব ৫৫ পণ্য বা প্রকল্প অথবা উদ্যোগে ঋণ দেওয়া হতো। বিদ্যমান পুনঃঅর্থায়ন তহবিলের সুদ হার সব পর্যায়ে ১ শতাংশ ...
৬ টাকা বাড়িয়ে চিনি প্রতি কেজি এখন ৯০ টাকা

৬ টাকা বাড়িয়ে চিনি প্রতি কেজি এখন ৯০ টাকা

অর্থ-বাণিজ্য, জাতীয়, প্রচ্ছদ
বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ বৃহস্পতিবার (৬ অক্টোবর) দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের এক সভা শেষে বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ সাংবাদিকদের জানান, চিনির দাম কেজিতে ৬ টাকা বাড়ানো হয়েছে। দাম বাড়িয়ে খোলা চিনি প্রতি কেজি ৯০ টাকা, আর প্যাকেট জাত চিনি ৯৫ টাকা করা হয়েছে। একই সঙ্গে পামওয়েল সুপার প্রতি লিটারে ৮ টাকা কমিয়ে ১২৫ টাকা করা হয়েছে।  বাণিজ্য সচিব বলেন, আজকের সভায় সিদ্ধান্ত হয়েছে বেশি দামের যে তেল বাজারে আছে সেটা আগের দামে বিক্রি করতে হবে। এখন যে তেল বাজারে যাবে সেটা লিটারে ১৪ টাকা কমে বিক্রি হবে। আর চিনি ও পামওয়েল এ দু’টির দাম পুনঃনির্ধারণ করা হয়েছে। বিকেলের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করবে অ্যাসোসিয়েশন। তিনি বলেন, নতুন দাম অনুযায়ী পামওয়েল সুপার প্রতি লিটারে ৮ টাকা কমিয়ে ১২৫ টাকা করা হয়েছে। যা আগে ১৩৩ টাকা লিটার বিক্রি হতো। একই সঙ্গে চিনির দাম ৬ টাকা বাড়িয়ে খো...
নির্ধারিত সময়ে ডলারে অর্থ পরিশোধে ব্যর্থ হওয়ায় রাষ্ট্রায়ত্ব ব্যাংকের এলসি বাতিল

নির্ধারিত সময়ে ডলারে অর্থ পরিশোধে ব্যর্থ হওয়ায় রাষ্ট্রায়ত্ব ব্যাংকের এলসি বাতিল

অর্থ-বাণিজ্য, জাতীয়, প্রচ্ছদ
সোনালী ব্যাংকের এলসি বাতিল করেছে সৌদি আরবের দুটি ব্যাংক রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের মাধ্যমে সার আমদানির ৪টি লেটার অফ ক্রেডিট (এলসি) বাতিল করেছে সৌদি আরবের দুটি ব্যাংক। ব্যাংক দুটি হল আল-বিলাদ ও ব্যাংক আল জাজিরা। সার আমদানির এলসিগুলো সৌদি আরবের দুটি ব্যাংক বাতিল করায় উদ্বেগ জানিয়ে প্রতিষ্ঠানটি বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে চিঠি দিয়েছে। বিসিআইসির চেয়ারম্যান শাহ্‌ মো. ইমদাদুল  চিঠিতে উল্লেখ করেছেন, সৌদির দুটি ব্যাংক থেকে পরপর চারটি এলসি বাতিলের ঘটনায় আমাদানিতে শিডিউল বিপর্যয় সৃষ্টি হয়েছে। পরিস্থিতি সামলাতে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কোঅপারেশন (বিসিআইসি) পরে জনতা ও অগ্রণী ব্যাংকের মাধ্যমে চারটির পরিবর্তে দুটি এলসি খুলেছে। এই ঘটনায় চলমান ও আগামী বোরো মৌসুমের চাহিদা অনুযায়ী ইউরিয়া সার সরবরাহ সংকটের আশঙ্কা করছে বিসিআইসি। জানা গেছে, রাষ্ট্রায়ত্ত ব্যাংকটি নির্ধার...
রিজার্ভ চুরির মামলায় তদন্ত প্রতিবেদন ৫২ বারের মতো পেছালো

রিজার্ভ চুরির মামলায় তদন্ত প্রতিবেদন ৫২ বারের মতো পেছালো

অর্থ-বাণিজ্য, জাতীয়, প্রচ্ছদ
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ৮ কোটি ১০ লাখ ডলার চুরি করে নেয় হ্যাকাররা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৫২ বার পিছিয়ে আগামী ১৬ নভেম্বর ধার্য করেছেন আদালত। রোববার (২ অক্টোবর) মামলাটি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ধার্য ছিল। কিন্তু এদিন মামলার তদন্ত সংস্থা সিআইডি প্রতিবেদন দাখিল করতে পারেনি। এজন্য ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিব প্রতিবেদন দাখিলের নতুন এ তারিখ ঠিক করেন। ২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার চুরি করে নেয় হ্যাকাররা।  দেশের অভ্যন্তরে কোনো একটি চক্রের সহায়তায় হ্যাকার গ্রুপ রিজার্ভের অর্থপাচার করে বলে সংশ্লিষ্টদের ধারণা। এ ঘটনায় ২০১৬ সালের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্টের উপপরিচালক জোবায়ের বিন হুদা বাদী হয়ে এ...