Wednesday, July 29

স্পেনে ৩২ টন গাঁজা জব্দ

স্পেনের সিভিল গার্ডের আটককৃত গাঁজা

শনিবার (৫ নভেম্বর) স্পেনের পুলিশ জানায়, তারা অভিযান চালিয়ে ৩২ টন গাঁজা জব্দ করেছে। জানা গেছে, এসব গাঁজার বাজার মূল্য প্রায় সাড়ে ছয় কোটি ডলার। বার্তা সংস্থা রয়টার্স জানায়, স্পেনে আগে এত পরিমাণ গাঁজা কখনো উদ্ধার করা হয়নি।

পুলিশ ‘গার্ডেন’ নামে এক অভিযানে স্পেনজুড়ে একাধিক খামার ও উৎপাদনকেন্দ্রে অভিযান চালায়। এসময় নয়জন পুরুষ ও ১১ জন নারী গ্রেফতার করা হয়েছে। তাদের বয়স ২০ থেকে ৫৯ বছরের মধ্যে।

স্পেনের সিভিল গার্ড এক বিবৃতিতে জানিয়েছে, চক্রটি গাঁজার গাছ শুকিয়ে প্যাকেজ করে স্পেন, সুইজারল্যান্ড, হল্যান্ড, জার্মানি ও বেলজিয়ামের কিছু অংশে পাঠাতো।

স্পেনের শুল্ক সংস্থা জানায়, প্রতি কিলোগ্রাম গাঁজার মূল্য হলো দুই হাজার ২৯০ থেকে দুই হাজার ৪৯০ ডলার।

রয়টার্স/২৯/ডিএসই