Tuesday, September 15

অর্থ-বাণিজ্য

পদ্মা ব্যাংকের লেনদেন সাময়িকভাবে বন্ধ

পদ্মা ব্যাংকের লেনদেন সাময়িকভাবে বন্ধ

অর্থ-বাণিজ্য, জাতীয়, প্রচ্ছদ
পদ্মা ব্যাংক লিমিটেড মঙ্গলবার (২০ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন থেকে একটি সার্কুলার জারি করে জানানো হয়েছে, নতুন কোর ব্যাংকিং সফটওয়্যারে মাইগ্রেশন করার জন্য পদ্মা ব্যাংক লিমিটেডের ব্যাংকিং লেনদেন সাময়িকভাবে বন্ধ থাকবে। আগামীকাল ২১ ডিসেম্বর রাত ১২টা থেকে ২৫ ডিসেম্বর রাত ১১.৫৫ টা পর্যন্ত ব্যাংকিং কার্যক্রম সাময়িকভাবে বিরত রাখার বিষয়ে পদ্মা ব্যাংক লিমিটেডের আবেদনে সম্মতি জ্ঞাপন করা হয়েছে। ব্যাংক কোম্পানি আইন,১৯৯১ এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে এ সম্মতি জানানো হয়েছে। ডেস্ক-রিপোর্ট/৪৯/ডিএসই ...
ঋণ খেলাপিদের মুক্তির জন্য কেন্দ্রিয় ব্যাংকের  নতুন নির্দেশনা

ঋণ খেলাপিদের মুক্তির জন্য কেন্দ্রিয় ব্যাংকের নতুন নির্দেশনা

অর্থ-বাণিজ্য, জাতীয়, প্রচ্ছদ
কেন্দ্রিয় ব্যাংকের নতুন আদেশ জারি ‌রোববার (১৮ ডি‌সেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ ‘ঋণ শ্রেণীকরণ’ সংক্রান্ত নির্দেশনা দিয়ে একটি সার্কুলার জারি করেছে। সার্কুলারটির সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। সার্কুলারে বলা হয়েছে, অশ্রেণিকৃত মেয়াদি ঋণের বিপরীতে ২০২২ সালের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত প্রদেয় কিস্তির ন্যূনতম ৭৫ শতাংশ ত্রৈমাসিকের শেষ কর্মদিবসের মধ্যে পরিশোধ করা হলে ওই ঋণ বিরূপমাণে শ্রেণিকরণ করা যাবে না বলে নির্দেশনা দেওয়া হয়েছিল। বহির্বিশ্বে যুদ্ধাবস্থা প্রলম্বিত হওয়ায় এর দীর্ঘ মেয়াদি নেতিবাচক প্রভাবে শিল্পের উৎপাদনব্যয় বৃদ্ধি পেয়েছে। ফলে ঋণগ্রহীতাদের প্রকৃত আয় হ্রাস পেয়েছে। এ কারণে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড গতিশীল রাখা এবং ঋণগ্রহীতাদের ঋণের কিস্তি পরিশোধ সহজ করতে মেয়াদি ঋণের বিপরীতে ...
দুদকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করার হুশিয়ারী

দুদকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করার হুশিয়ারী

অর্থ-বাণিজ্য, জাতীয়, প্রচ্ছদ
বেসিক ব্যাংকের ঋণ কেলেঙ্কারির ঘটনায় আদালত বেসিক ব্যাংকের ঋণ কেলেঙ্কারির ঘটনার তিন মামলায় ব্যাংকটির কর্মকর্তা মোহাম্মদ আলীর জামিন প্রশ্নে জারি করা রুল খারিজ করে মঙ্গলবার (২৯ নভেম্বর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আগামী ৩ মাসের মধ্যে বেসিক ব্যাংকের ঋণ কেলেঙ্কারির ঘটনায় করা মামলাগুলোর তদন্ত শেষ করে প্রতিবেদন দাখিল করতে দুদককে নির্দেশ দিয়েছেন। অন্যথায় দুদকের বিরুদ্ধেই আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও সতর্ক করেছেন আদালত। মোহাম্মদ আলী বেসিক ব্যাংকের শান্তিনগর শাখায় ম্যানেজারের দায়িত্ব পালনকালে এই ব্যাংক থেকে বিভিন্নভাবে ৩৬২ কোটি ৭০ লাখ ৮১ হাজার টাকা আত্মসাতের ঘটনা ঘটে। পরে ওই ঘটনায় তিনটি মামলা করে দুদক। কিন্তু সে মামলার তদন্ত শেষ না হওয়ায় মোহাম্মদ আলী জামিন চেয়ে হাইকোর্টে আবেদন জানান। আবেদনের শুনানি শেষে জামিন প্...
রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ১৫ জন ডিএমডিকে বদলী

রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ১৫ জন ডিএমডিকে বদলী

অর্থ-বাণিজ্য, জাতীয়, প্রচ্ছদ
অর্থ মন্ত্রনালয় সোমবার (২১ নভেম্বর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে নির্দেশনা জারি করে রাষ্ট্রায়ত্ত সাত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ১৩ জন মহাব্যবস্থাপককে (জিএম) ডিএমডি পদে পদোন্নতি ও ১৫ জনকে বদলী করেছে। তাদের মধ্যে সোনালী ব্যাংকের সুভাষ চন্দ্র দাস, জনতা ব্যাংকের মোহাম্মদ সাইফুল আলম, দেলওয়ারা বেগম, শ্যামল কৃষ্ণ সাহা, আইসিবির (ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ) আবু তাহের মোহাম্মদ আহমেদুর রহমান, প্রবাসী কল্যাণ ব্যাংকের জাহাঙ্গীর হোসেন, বেসিক ব্যাংকের খান ইকবাল হাসান, আবুল কালাম আজাদ, রূপালী ব্যাংকের কাজী ওয়াহিদুল ইসলাম, তাহমিনা আখতার, পারসুমা আলম, গোলাম মুরতুজা এবং কর্মসংস্থান ব্যাংকের মেহের সুলতানা। এ ১৩ ডিএমডির পাশাপাশি আরও দুজনকে অন্য প্রতিষ্ঠানে বদলি অথবা পদায়ন করা হয়েছে। বাংলাদেশ কৃষি ব্যাংকের ডিএমডি মীর মোফাজ্জল...
দুই হাজার কোটি টাকা পাচারের মামলায় এক আসামির আদালতে আত্মসমর্পণ

দুই হাজার কোটি টাকা পাচারের মামলায় এক আসামির আদালতে আত্মসমর্পণ

অর্থ-বাণিজ্য, জাতীয়, প্রচ্ছদ
অর্থ পাচার আদালত সূত্রে জানা গেছে দুই হাজার কোটি টাকা পাচারের মামলায় তারিকুল ইসলাম ওরফে নাসিম নামে এক আসামি আদালতে আত্মসমর্পণ করেছেন। রোববার (২০ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-১০-এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলামের আদালতে তিনি আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করেন। একই সঙ্গে তিনি জামিন আবেদনও করেন। তবে রাষ্ট্রপক্ষ থেকে তার জামিনের বিরোধীতা করা হয়। পরে উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তারিকুল ইসলাম ওরফে নাসিমকে কারাগারে পাঠানোর আদেশ দেন। প্রসঙ্গত, দুই হাজার কোটি টাকা পাচারের অভিযোগে ২০২০ সালের ২৬ জুন বরকত ও রুবেলের বিরুদ্ধে রাজধানীর কাফরুল থানায় মামলা দায়ের করেন সিআইডির পরিদর্শক এস এম মিরাজ আল মাহমুদ। গত বছর ৩ মার্চ মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সহকারী পুলিশ কমিশনার (এএসপি) উত্তম কুমার সাহা ১০ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন। গত ১ সেপ্টেম্বর মামলাটির চার্জগঠন ...
ঋণ খেলাপীর শীর্ষে জনতা ব্যাংক

ঋণ খেলাপীর শীর্ষে জনতা ব্যাংক

অর্থ-বাণিজ্য, জাতীয়, প্রচ্ছদ
জনতা ব্যাংক লিমিটেড খেলাপি ঋণে শীর্ষ দশে থাকা জনতা ব্যাংক থেকে অ্যাননটেক্স, ক্রিসেন্ট, নূরজাহানসহ অন্যান্য গ্রুপ মিলে হাতিয়ে নিয়েছে ১১ হাজার কোটি টাকার বেশি। বর্তমানে ব্যাংকটির মোট ঋণের মধ্যে খেলাপি হয়েছে ২৭ দশমিক ৮৩ শতাংশ। অর্থাৎ গত এক বছরে জনতা ব্যাংকের খেলাপি ঋণ বেড়েছে ৬ হাজার ৫০২ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে ব্যাংকটিতে চলতি বছরের সেপ্টেম্বর শেষে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ২০ হাজার ৩৩৩ কোটি টাকা। অন্যদিকে রাষ্ট্রিয় অগ্রণী ব্যাংকের খেলাপি ঋণ বেড়েছে ৪ হাজার ৩১৫ কোটি টাকা। আর রূপালী ব্যাংকের খেলাপি ঋণ বেড়েছে ২ হাজার ৮৯২ কোটি টাকা। কেন্দ্রিয় ব্যাংকের তথ্য মতে, পদ্মা ব্যাংকের (সাবেক ফারমার্স ব্যাংক) খেলাপি ঋণের হার প্রায় ৬৭ শতাংশ। ব্যাংকটির বিতরণ করা ৫ হাজার ৮৪৩ কোটি টাকার মধ্যে ৩ হাজার ৮৪০ কোটি টাকাই খেলাপি। উল্লেখ্য যে পদ্মা ব্যাংকের পরিচালনা পর...
বৈধ মানি চেঞ্জার তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক

বৈধ মানি চেঞ্জার তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক

অর্থ-বাণিজ্য, জাতীয়, প্রচ্ছদ
মানি চেঞ্জার ( সংগৃহিত ) বেশকিছু অবৈধ মানি চেঞ্জার বন্ধ করার পর এবার বৈধ প্রতিষ্ঠানগুলোর হালনাগাদ তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। এতে ডলার কেনাবেচায় আর্থিক ও আইনগত ঝুঁকি এড়াতে পারবেন গ্রাহকরা। কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, সারা দেশে বৈধ ২৩৫টি মানি চেঞ্জার আছে। তাদের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে গ্রাহকরা ডলার কেনাবেচা করতে এই তালিকা দেখে বৈধ মানি চেঞ্জারে যেতে পারবেন। শুধু তালিকাই প্রকাশ করেনি বাংলাদেশ ব্যাংক, সঙ্গে সঙ্গে জনসচেতনতা সৃষ্টি করতে বৈধ মানি এক্সচেঞ্জ সম্পর্কে জনসাধারণকে সতর্ক করার জন্য বিজ্ঞপ্তিও দিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠান অবৈধ মানি চেঞ্জার ব্যবসার সঙ্গে জড়িত আছে, এমন বিভিন্ন সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। বাংলাদেশ ব্যাংক বৈধ মানি এক্সচেঞ্জের অনুমতি দেয়। সচেতনতার লক্ষ্যে অনুমোদিত...
রাজনৈতিক পরিবর্তন সমস্যা নয় – আইএমএফ

রাজনৈতিক পরিবর্তন সমস্যা নয় – আইএমএফ

অর্থ-বাণিজ্য, জাতীয়, প্রচ্ছদ
আইএমএফ প্রতিনিধি দলের প্রধান রাহুল আনন্দ আইএমএফের প্রতিনিধি দল আজ বুধবার (৯ নভেম্বর) অর্থমন্ত্রী আ. হ. ম. মুস্তফা কামালের সঙ্গে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে জানায়, এ বছর বাংলাদেশের মূল্যস্ফীতি দাঁড়াবে ৯ শতাংশে। আর সামষ্টিক অর্থনীতির দিক থেকে চ্যালেঞ্জের মুখে আছে বাংলাদেশ।   আইএমএফ প্রতিনিধিরা আরো জানায়, বাংলাদেশে ঋণ দেওয়া নিয়ে আইএমএফের কোনও উদ্বেগ নেই। বাংলাদেশের সঙ্গে তাদের উন্নয়ন অংশীদারিত্ব দীর্ঘদিনের। বাংলাদেশে রাজনৈতিক পরিবর্তন ঘটলেও এই সম্পর্কে কোনও সমস্যা হবে না। গত ২৬ অক্টোবর থেকে আজ ৯ নভেম্বর পর্যন্ত বাংলাদেশ সফর করে ১০ সদস্যের দলটি। এই দলের প্রধান ছিলেন রাহুল আনন্দ। সফর শেষে অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন আইএমএফ প্রতিনিধিরা। বাংলাদেশকে ঋণ দেওয়ার বিষয়ে আজই চূড়ান্ত সিদ্ধান্ত জানান তারা। আইএমএফ জানায়, বাংলাদেশেকে ৪ দশমিক ৫ বিলিয়ন (৪৫০ কোটি) ডলার ঋণ ...
৭ কিস্তিতে আইএমএফের সাড়ে চার বিলিয়ন ডলার ঋণ পাওয়ার সম্ভাবনা

৭ কিস্তিতে আইএমএফের সাড়ে চার বিলিয়ন ডলার ঋণ পাওয়ার সম্ভাবনা

অর্থ-বাণিজ্য, জাতীয়, প্রচ্ছদ
অর্থ মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বুধবার (৯ নভেম্বর) আইএমএফ প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে অর্থ মন্ত্রণালয়ে আয়োজিত ব্রিফিংয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, আমরা যেভাবে চেয়েছিলাম সেভাবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ পেতে যাচ্ছি। আগামী ফেব্রুয়ারি মাসে ঋণের প্রথম কিস্তি পাওয়া যাবে। ২০২৬ সালের মধ্যে সব ঋণ পাওয়া যাবে। অর্থমন্ত্রী বলেন, আইএমএফ তিন মাসের মধ্যে ঋণ প্রস্তাবের সব আনুষ্ঠানিকতা এবং চূড়ান্ত বোর্ড অনুমোদন সম্পন্ন করবে। ঋণটি ২০২৬ সাল পর্যন্ত চার বছরমেয়াদি। এ ঋণ মোট সাত কিস্তিতে পাওয়া যাবে। মোট ঋণের পরিমাণ ৩ দশমিক ৪৬৮ বিলিয়ন এসডিআর, যা বর্তমান বিনিময় হার অনুযায়ী প্রায় সাড়ে চার বিলিয়ন মার্কিন ডলার। তিনি বলেন, আগামী ফেব্রুয়ারি মাসে আইএমএফ প্রথম কিস্তি ৩৫২ দশমিক ৩৫ মিলিয়ন এসডিআর অর্থ ছাড় করবে। বাকি ঋণ প্রতি ছয় মাস ৫...
ঢাকায় রিকশাকে কেন্দ্র করে প্রতিদিন কোটি কোটি টাকার অবৈধ লেনদেন

ঢাকায় রিকশাকে কেন্দ্র করে প্রতিদিন কোটি কোটি টাকার অবৈধ লেনদেন

অর্থ-বাণিজ্য, জাতীয়, প্রচ্ছদ, মুক্তমত
ঢাকায় ১২ লাখ রিকশা চলাচল করে রাজধানীতে বর্তমানে রিকশার সংখ্যা নিয়ে সুনির্দিষ্ট কোনও তথ্য না থাকলেও সংশ্লিষ্টরা মনে করেন, এর সংখ্যা ১ লাখের কম হবে না। অথচ ১৯৮৬ সালের পর রিকশার লাইসেন্স প্রদান বন্ধ করে দেওয়া হয়েছে। ওই সময় পর্যন্ত ৮৭ হাজার ৮১১টি লাইসেন্স দেওয়া হয়েছিল। সিটি করপোরেশন বিভক্ত হওয়ার পর ২৮ হাজার ৮৩০টি রিকশা ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতায় যায়। বাকিগুলো দক্ষিণ সিটি করপোরেশনের অধীনে রয়েছে। সেক্ষেত্রে ঢাকা মহানগরে এতো অবৈধ রিকশা কিভাবে চলে? নগরীতে চলাচলের জন্য রিকশার লাইসেন্স বা নম্বরপ্লেট প্রদানের এখতিয়ার একমাত্র ঢাকার দুই সিটি কর্পোরেশনের। অথচ সেই নিয়ম অমান্য করে রাজনৈতিক ছত্রছায়ায় এবং পুলিশের সহযোগীতায় বিভিন্ন সংগঠনের নামে রিকশার নম্বরপ্লেট বিতরণ চলছে দীর্ঘদিন ধরে। ছোটবড় অনেকগুলো সংগঠন অবৈধ রিকশা চালানোর অনুমোদন দেয়! তারা রিকশার নাম্বার প্লেট ...