
দেশীয় এয়ারলাইনস সংস্থা এয়ার এ্যাস্ট্রা এওসি পেয়েছে
বৃহস্পতিবার (৩ নভেম্বর) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) কাছ থেকে এয়ার অপারেটর সার্টিফিকেট (এওসি) পেয়েছে দেশীয় এয়ারলাইনস সংস্থা এয়ার এ্যাস্ট্রা বাণিজ্যিকভাবে ফ্লাইট কার্যক্রম পরিচালনার অনুমোদন পেয়েছে।
এওসি (নং ২৭) হলো বেবিচকের চূড়ান্ত অনুমোদন, যার মাধ্যমে এয়ার এ্যাস্ট্রা বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা শুরু করার অনুমতি পেলো।
অনুষ্ঠানে এয়ার এ্যাস্ট্রার প্রধান নির্বাহী কর্মকর্তা ও অ্যাকাউন্টেবল ম্যানেজার ইমরান আসিফের কাছে এওসি হস্তান্তর করেন বেবিচকের ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশন বিভাগের সদস্য এয়ার কমোডর শাহ কাওসার আহমেদ চৌধুরী।
এয়ার এ্যাস্ট্রা এরই মধ্যে ঢাকায় দুটি এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফট ডেলিভারি নিয়েছে এবং আরও দুটি এয়ারক্রাফট চলতি বছরের মধ্যেই ডেলিভারি নেবে। ফ্রান্সে নির্মিত এটিআর ৭২-৬০০ বর্তমান বিশ্বের সবচেয়ে আধুনিক টার্বোপ্রপ প্রযুক্তির নির্ভরযোগ্য এয়ারক্রাফট। এয়ারক্রাফটির আরামদায়ক কেবিন ৭০ জন যাত্রী বহন করার জন্য প্রস্তুত করা হয়েছে।
এওসি অর্জনের পর এয়ার এ্যাস্ট্রা শিগগিরই বাণিজ্যিক কার্যক্রমের জন্য অফিসিয়াল ফ্লাইট সময়সূচি ঘোষণা করবে বলে জানিয়েছে।
তানভির/৩৪/ডিএসই
