Wednesday, July 29

শব্দের চেয়ে দশগুণ বেশি গতির হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে রাশিয়া

হাইপারসনিক ক্ষেপণাস্ত্র বহনকারী তিনটি মিগ-৩১ যুদ্ধবিমান

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ‘কৌশলগত প্রতিরোধে বাড়তি পদক্ষেপ’ হিসেবে কিনজাল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র বহনকারী তিনটি মিগ-৩১ যুদ্ধবিমান কালিনিনগ্রাদে চকালভস্ক বিমান ঘাঁটিতে পৌঁছেছে। এসব ক্ষেপণাস্ত্র এবং যুদ্ধবিমান সার্বক্ষণিক যুদ্ধকালীন কর্তব্য পালনে প্রস্তুত থাকবে।

কৌশলগত অঞ্চল হিসেবে কালিনিনগ্রাদের গুরুত্ব অনেক বেশি। এই অঞ্চলে রাশিয়ার বাল্টিক বহরের সদর দফতর। তবে রাশিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে এর কোনও সীমানা নেই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৪৫ সালে জার্মানির কাছ থেকে কালিনিনগ্রাদ দখল করে নেয় রাশিয়া। এই অঞ্চলটির সঙ্গে ইইউ এবং ন্যাটো সদস্য দেশ লিথুয়ানিয়া এবং পোল্যান্ডের সীমান্ত রয়েছে।

ইউক্রেনে পশ্চিমাদের অস্ত্র সরবরাহের বিপরীতে কালিনিনগ্রাদে সামরিক শক্তি বাড়াচ্ছে রাশিয়া। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছাড়াও সেখানে মোতায়েন করা হয়েছে নির্ভুল-নির্দেশিত ইস্কান্দার ক্ষেপণাস্ত্র এবং বেশ কিছু আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।

রুশ সেনাবাহিনী জানিয়েছে, কিনজাল ক্ষেপণাস্ত্র দুই হাজার কিলোমিটার দূরে আঘাত হানতে সক্ষম। এছাড়া এর গতি শব্দের চেয়ে দশগুণ বেশি।

রয়টার্স/২৯/ডিএসই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *