Wednesday, July 29

Author: Rezaul Karim

ডিএমপির উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার ৬ জন কর্মকর্তাকে বদলি

ডিএমপির উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার ৬ জন কর্মকর্তাকে বদলি

জাতীয়, প্রচ্ছদ
সোমবার (৬ জুলাই) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক অফিস আদেশে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) পদমর্যাদার ৬ জন কর্মকর্তাকে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। ডিএমপির সদর দপ্তর ও প্রশাসনের মো. আমীর খসরুকে ট্রাফিক-মতিঝিল বিভাগে, দেওয়ান জালাল উদ্দিন চৌধুরীকে ট্রাফিক-মতিঝিল বিভাগ থেকে ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগে, মো. শাহজাহান হোসেনকে ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ থেকে ট্রাফিক-উত্তরা বিভাগে, মো. আনোয়ার সাঈদকে ট্রাফিক-উত্তরা বিভাগ থেকে ট্রাফিক-গুলশান বিভাগে। মো. শাহরিয়ার আলীকে গোয়েন্দা-গুলশান বিভাগ থেকে ডিএমপির সদর দপ্তর প্রশাসনে এবং মো. রবিউল হাসানকে ডিএমপির লজিস্টিকস্ বিভাগে বদলি করা হয়েছে। কানিজ-ফৌজিয়া/২৬/ডিএসই ...
আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে বলব, আগে কক্সবাজারে মাদক কারবার বন্ধ করুন : বিরোধীদলীয় চিফ হুইপ

আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে বলব, আগে কক্সবাজারে মাদক কারবার বন্ধ করুন : বিরোধীদলীয় চিফ হুইপ

প্রচ্ছদ, রাজনীতি
সোমবার (৬ জুলাই) বিকেলে গাজীপুরের কালীগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত সমাবেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সমালোচনা করে বলেন, কয়েক দিন আগে জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর দলেরই একজন সংসদ সদস্য কক্সবাজারকে মাদক কারবারের সূতিকাগার হিসেবে উল্লেখ করেছেন। এমন পরিস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রী যদি নিজের জেলাতেই মাদক নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে সারাদেশে মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা কীভাবে নিশ্চিত করবেন, সেই প্রশ্ন উঠেছে। তিনি বলেন, আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে বলব, আগে কক্সবাজারে মাদক কারবার বন্ধ করুন। এরপর সারা বাংলাদেশে মাদক নিয়ন্ত্রণ করুন এবং দেশের আইনশৃঙ্খলা নিশ্চিত করুন। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে এনসিপির মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সোমবার কালীগঞ্জ থেকে ‘জুলাই...
দিনশেষে মানুষের ভালোবাসাই টিকে থাকে : সিআর-সেভেন

দিনশেষে মানুষের ভালোবাসাই টিকে থাকে : সিআর-সেভেন

খেলাধুলা, প্রচ্ছদ
ডালাসে হাইভোল্টেজ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসে রোনালদো প্রথমে ভক্তদের ভালোবাসার স্মৃতিচারণ করে বলেন, দিনশেষে মানুষের ভালোবাসাই টিকে থাকে। সংবাদ সম্মেলনে টেক্সাসের ফ্লাইটে একটি ঘটনার কথা উল্লেখ করে কিংবদন্তি রোনালদো বলেন, ‘আর্জেন্টিনার কথা যখন উঠলই, বলি; গতকাল ফ্লাইটে একজন ফ্লাইট অ্যাটেনডেন্ট ছিলেন আর্জেন্টাইন। তিনি যেভাবে আমার দিকে তাকাচ্ছিলেন, তা দেখেই আমি বুঝেছি তিনি আর্জেন্টিনার। হাসতে হাসতে পর্তুগিজ তারকা যোগ করেন, ‘আমি তাকে বললাম, ‘আমি নিশ্চিত আপনি আর্জেন্টিনার। কারণ আপনি যেভাবে আমার দিকে তাকিয়েই দ্রুত চোখ ফিরিয়ে নিলেন, তার মানে আপনি ক্রিস্টিয়ানোকে পছন্দ করেন না, হা হা!’ এরপর মেসির দেশের প্রতি নিজের অনুরাগের কথা জানিয়ে রোনালদো বলেন, ‘আমার স্ত্রী (জর্জিনা রদ্রিগেজ) আর্জেন্টাইন। স্বাভাবিকভাবেই আর্জেন্টাইনদের প্রতি আমার একটা আলাদা টান বা ভালোবাসা থাকবেই। তাই আমাদের মধ্যে সবক...
দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে : প্রধানমন্ত্রী

দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে : প্রধানমন্ত্রী

জাতীয়, প্রচ্ছদ
সোমবার (০৬ জুলাই ২০২৬) বিকেল সাড়ে ৩টায় বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ভোক্তা অধিকার অধিদপ্তর, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বিএসটিআই এবং সিটি কর্পোরেশনসহ মাঠপর্যায়ে ভেজালবিরোধী অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী কর্মকর্তাদের নিয়ে আয়োজিত এক সভায় প্রতিষ্ঠানগুলোর সমস্যা চিহ্নিত করে সেগুলোর দ্রুত সমাধান এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম আরও গতিশীল করতে তিন সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। এবিষয়ে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) জানান, প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী এবং মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনিকে সদস্য করে তিন সদস্যের কমিটিকে আগামী এক মাসের মধ্যে প্রয়োজনীয়তা অনুযায়ী দ্রুত সমাধানযোগ্য ও দীর্ঘমেয়াদি সমস্যাগুলো...
প্রতিটি নাগরিকের নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করাই বর্তমান সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার : চিফ হুইপ

প্রতিটি নাগরিকের নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করাই বর্তমান সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার : চিফ হুইপ

জাতীয়, প্রচ্ছদ
সোমবার (৬ জুলাই) জাতীয় সংসদ ভবনে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সহযোগিতায় ‘দ্য এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স প্রিভেনশন অ্যান্ড রিড্রেস অ্যাক্ট, ২০২৬; (গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬) এবং দ্য ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন অ্যাক্ট, ২০২৬’ (জাতীয় মানবাধিকার কমিশন আইন, ২০২৬)-এর খসড়া বিষয়ে কূটনৈতিক মিশন ও আন্তর্জাতিক উন্নয়ন অংশীদারদের সঙ্গে আয়োজিত এক পরামর্শ সভায় জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি বলেন, প্রতিশোধপরায়ণ বা প্রতিহিংসার রাজনীতি নয়, দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করাই বর্তমান সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে সভায় চিফ হুইপ বলেন, “প্রধানমন্ত্রী নিজেও দীর্ঘদিন অন্যায়-অবিচারের শিকার হয়েছেন। কিন্তু তিনি প্রতিশোধপরায়ণ বা প্রতিহিংসার রাজনীতিতে...
ভারতের ১৪০ কোটি মানুষের কাছ থেকে ‘অভাবনীয়’ সমর্থন পাচ্ছে ইসরায়েল

ভারতের ১৪০ কোটি মানুষের কাছ থেকে ‘অভাবনীয়’ সমর্থন পাচ্ছে ইসরায়েল

আন্তর্জাতিক, প্রচ্ছদ
কয়েক সপ্তাহ আগে হোয়াইট হাউজে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জেডি ভ্যান্স ইসরাইলকে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ইসরাইলের উচিত বিশ্বের বুকে তাদের অবশিষ্ট থাকা একমাত্র শক্তিশালী মিত্রের (যুক্তরাষ্ট্র) সাথে বৈরিতা না করা। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জেডি ভ্যান্সের এমন বক্তব্যের তীব্র বিরোধিতা করে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ভারতের প্রবল সমর্থনের কথা উল্লেখ করে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বিশ্বে ইসরাইলের আরও অনেক বন্ধু রয়েছে এবং ভারতের ১৪০ কোটি মানুষের কাছ থেকে তারা ‘অভাবনীয়’ সমর্থন পাচ্ছেন। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভারতীয়দের কাছ থেকে ইসরাইলের পক্ষে বিপুল সমর্থনের বন্যা বয়ে যাচ্ছে। ইসরাইলি প্রধানমন্ত্রী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হোয়াইট হাউজের ইতিহাসে ইসরাইলের ‘সবচেয়ে বড় বন্ধু’ হিসেবে আখ্যা দেন এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ...
সরকার বাংলাদেশকে যত তাড়াতাড়ি সম্ভব ডিজিটালাইজড করার সিদ্ধান্ত নিয়েছে : অর্থমন্ত্রী

সরকার বাংলাদেশকে যত তাড়াতাড়ি সম্ভব ডিজিটালাইজড করার সিদ্ধান্ত নিয়েছে : অর্থমন্ত্রী

অর্থ-বাণিজ্য, প্রচ্ছদ
সোমবার সচিবালয়ে সচিব নাজমা মোবারেকের সভাপতিত্বে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ আয়োজিত ‘ইনোভেশন শোকেসিং ২০২৫-২৫’ অনুষ্ঠানে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এখন যদি দেশের এগিয়ে যেতে হয়, টেকনোলজি, ডিজিটালাইজেশনের বাইরে গিয়ে এগোনোর কোনো সুযোগ নাই। সার্ভিস ডেলিভারি বলেন, ট্রান্সপারেন্সি বলেন, কস্ট কাটিং বলেন, দৈনন্দিন জীবনের মানুষের জীবনের সময়ের সদ্ব্যবহার বলেন, সবকিছু এর মধ্যে অন্তনির্হিত। অর্থমন্ত্রী বলেন, “আমরা চাই বাংলাদেশের সাধারণ জনগণ, ব্যবসায়ী, পেশাজীবী, কৃষক, শ্রমিক সবাই এর আওতায় আসতে হবে। বাংলাদেশের সব নাগরিকের কাছে এসব পৌঁছাতে হবে। আপনারা বাজেটে খেয়াল করেছেন, আমাদের বরাদ্দে কিন্তু সবাইকে অন্তর্ভুক্ত করা হয়েছে। কেউ বাদ নাই। এই অন্তর্ভুক্তি শুধু অর্থনীতিতে আনলে হবে না। মানুষের দুয়ারে সেবা পৌঁছানোর ব্যবস্থা করতে হবে। না হলে কিন্তু এগোনোর কোনো সুযোগ নাই।” প্রযুক্তি খাতে বৈশ্ব...
শিশুরাই জাতির ভবিষ্যৎ, আগামীর বাংলাদেশ গড়ার সৈনিক : ডা. জুবাইদা রহমান

শিশুরাই জাতির ভবিষ্যৎ, আগামীর বাংলাদেশ গড়ার সৈনিক : ডা. জুবাইদা রহমান

প্রচ্ছদ, শিক্ষাঙ্গন
সোমবার (৬ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে সমাজসেবা অধিদপ্তরের শিশু পরিচর্যা ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন করে জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহ সভাপতি ডা. জুবাইদা রহমান বলেছেন, শিশুরাই জাতির ভবিষ্যৎ। তারাই আগামীর বাংলাদেশ, দেশগড়ার সৈনিক। তিনি বলেন, এখানে শিশুদের উপস্থাপনা ও পরিবেশনা তাকে মুগ্ধ করেছে। তারা নিজ নিজ ক্ষেত্রে লেখাপড়া করে একসময় বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে বলে জুবাইদা রহমান আশা প্রকাশ করেন।  তিনি আরো বলেন, এই প্রতিষ্ঠানে শিশুদের জীবনের ভিত্তি গড়ে তোলা হচ্ছে। এখানে সততা, শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতার মতো মানবিক মূল্যবোধের শিক্ষা দেওয়া হচ্ছে, যা তাদের ভবিষ্যৎ জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাহমিদুর/২১/ডিএসই ...
মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি : তদন্তে দুদক

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি : তদন্তে দুদক

জাতীয়, প্রচ্ছদ
২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আমলে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর নামে সরকার নির্ধারিত ফি’র কয়েকগুণ অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে করা মামলার আসামি ও রিক্রুটিং এজেন্সিগুলোর বিরুদ্ধে কঠোর অবস্থানে দুদক। দুদকের বিশেষ অনুসন্ধান ও তদন্ত-২ শাখার একটি পত্র থেকে জানা যায়, শ্রমবাজারে দুর্নীতির অভিযোগে এখন পর্যন্ত ১০০টি রিক্রুটিং এজেন্সির ২৩২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুদক। এসব মামলার অভিযুক্তদের মধ্যে এ পর্যন্ত ২১৩ জনকে সম্পদ বিবরণী দাখিলের নোটিশও জারি করেছে কমিশন। মামলাগুলোতে ১০০টি রিক্রুটিং এজেন্সির আত্মসাৎ করা অর্থের পরিমাণ ৭ হাজার ৯৮৪ কোটি ১৫ লাখ ৭ হাজার ৫০০ টাকা বলে উল্লেখ করা হয়। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, এ পর্যন্ত নোটিশপ্রাপ্ত ১৬৭ জন কমিশনে তাদের সম্পদ বিবরণী জমা দিয়েছেন তাদের মধ্যে ২৫ জনের বিরুদ্ধে পূর্ণাঙ্গ তদন্তের সুপারিশ করা হয়েছে। বাকীগুলোর বিবর...
ফ্যাসিস্ট সরকার যত কাজ করেছে এর অর্ধেক খেয়ে ফেলেছে – স্থানীয় সরকার মন্ত্রী

ফ্যাসিস্ট সরকার যত কাজ করেছে এর অর্ধেক খেয়ে ফেলেছে – স্থানীয় সরকার মন্ত্রী

প্রচ্ছদ, রাজনীতি
সোমবার (৬ জুলাই) পল্লী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আয়োজনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ব্যাপক লুটপাট হয়েছে।তারা যত কাজ করেছে এর অর্ধেক খেয়ে ফেলেছে, গ্রাম ধ্বংস করেছে; সংগঠন ধ্বংস করেছে। সেখান থেকে উত্তরণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সারা দেশের ১ লাখ ৮১ হাজার সংগঠক সমবায়ের ভিত্তিতে উৎপাদিত পণ্য বাজারজাত করেন। উৎপাদিত পণ্যের বেশ কয়েকটি স্টল ঘুরে দেখেন মন্ত্রী ও প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আলোচনা অংশ নিয়ে প্রতিমন্ত্রী বলেন, সরকার পল্লী উন্নয়নের লক্ষ্যেই নারীদের ফ্যামিলি কার্ড ও কৃষকদের কৃষক কার্ড দিচ্ছে। উন্নত বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। মুরাদ/০৯/ডিএসই ...