Monday, November 2

সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন ৩৫ জন

সংবাদ সম্মেলনে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম

ঢাকা : রবিবার (২০ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম জানিয়েছেন, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী হচ্ছেন ৩৫ জন।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয়।

এ সময় এক প্রশ্নের উত্তরে পররাষ্ট্রসচিব বলেন, ৩৫ জনের মধ্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী থাকছেন। আর জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও নিউ ইয়র্কের স্থায়ী প্রতিনিধি সেখান থেকেই প্রধানমন্ত্রীর সঙ্গে যোগ দেবেন।

জাতিসংঘে প্রতিনিধিদলের নিরাপত্তার বিষয়ে জানতে চাইলে সচিব বলেন, ‘নিরাপত্তার ক্ষেত্রে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আপনারা জানেন যে সফররত প্রতিনিধিদের নিরাপত্তার বিষয়টি মার্কিন যুক্তরাষ্ট্রের দায়িত্বের ওপরও বর্তায়।

সুতরাং আমরা যুক্তরাষ্ট্রের যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত আলোচনার মধ্যে রয়েছি, যাতে সবার সুরক্ষা নিশ্চিত করা সম্ভব হয়।’

অন্য এক প্রশ্নের উত্তরে পররাষ্ট্রসচিব জানান, জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত ও আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। এ ছাড়া বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি সাইফুল হক ও জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মুফতি গোলাম মহিউদ্দিন ইকরাম সফরসঙ্গী হিসেবে যাচ্ছেন।

এ ছাড়া পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান নিউইয়র্ক থেকেই যোগ দেবেন।

আগামী সোমবার (২১ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী নিউইয়র্কের উদ্দেশে যাত্রা করবেন। নিউইয়র্কের কর্মসূচি শেষে আগামী ২৫ সেপ্টেম্বর রাতে তিনি দেশের উদ্দেশে রওনা হবেন।

নওরিন-২০/ডিএসই-৯