Wednesday, September 16

Author: Rezaul Karim

চা শ্রমিকদের আন্দোলনে  ৩ হাজার ৫০০ কোটি টাকা ক্ষতির আশঙ্কা

চা শ্রমিকদের আন্দোলনে ৩ হাজার ৫০০ কোটি টাকা ক্ষতির আশঙ্কা

অর্থ-বাণিজ্য, জাতীয়, প্রচ্ছদ
আন্দোলনে সিলেট ও চট্টগ্রামে থেকে দৈনিক ২০ কোটি টাকারও বেশি মূল্যর চা পাতা নষ্ট হচ্ছে মঙ্গলবার (১৬ আগস্ট) বাংলাদেশ টি অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে আশঙ্কা প্রকাশ করে বলা হয়েছে, মজুরি বৃদ্ধির দাবিতে চট্টগ্রাম, সিলেটসহ সারা দেশের ২৩১টি চা বাগানে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ধর্মঘটের কারনে ৩ হাজার ৫০০ কোটি টাকার চা শিল্পের বাজার ঝুঁকিতে পড়বে। বাংলাদেশে বর্তমানে ১৬৮টি বাণিজ্যিক চা বাগান আছে। এসব বাগানে দেড় লাখেরও বেশি লোকের কর্মসংস্থান হয়েছে। বাংলাদেশ বিশ্বের ৩ শতাংশ চা উৎপাদন করে।জিডিপিতে চা শিল্পের অবদান প্রায় ১ শতাংশ। বাংলাদেশ টি অ্যাসোসিয়েশন দাবি করছে, চা শ্রমিকরা দৈনিক ৩০০ টাকা মজুরি দাবি করলেও বর্তমানে একজন শ্রমিক দৈনিক প্রায় ৪০০ টাকা সমপরিমাণ সুবিধা পেয়ে থাকেন। প্রত্যক্ষ সুবিধার মধ্যে দৈনিক নগদ মজুরি ছাড়াও ওভারটাইম, বার্ষিক ছুটি ভাতা, উৎসব ছুটি ভাতা, অসুস্থজনিত ছুটি ভাতা...
১৫ আগস্টের হত্যার পর  মানবাধিকার কোথায় ছিল ? আমরা কি মানুষ না? – প্রধানমন্ত্রী

১৫ আগস্টের হত্যার পর মানবাধিকার কোথায় ছিল ? আমরা কি মানুষ না? – প্রধানমন্ত্রী

জাতীয়, প্রচ্ছদ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর শেরে বাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় শোক দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধানমন্ত্রী বলেন, ‘আজকে অনেক জায়গায় মানবাধিকারের কথা বলা হয়, সরকারের মানবাধিকার নিয়ে প্রশ্ন করা হয়। ১৫ আগস্ট আমরা যারা আপনজন হারিয়েছি, সেসময়ে মানবাধিকার কোথায় ছিল? আমি মা-বাবা হারিয়েছি, আমি বিচার চাইতে পারবো না, মামলা করতে পারবো না। আমরা মানুষ না?’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জড়িত না থাকলে খুনিদের বিভিন্ন দেশের রাজনৈতিক আশ্রয় দিতে সহযোগিতা এবং বিভিন্ন দূতাবাসে পুনর্বাসন কেন করেছিল-? তিনি বলেন, আমি দেশে ফিরে এসেও বিচার চাইতে পারিনি। ‘৯৬-তে ক্ষমতায় যাওয়ার আগে আদালতে গিয়েছি, বক্তব্যে চেয়েছি..আমাদের তো মামলা করারও অধিকার ছিল না। কারণ সেখানে তো ইনডেমনিটি দিয়ে ত...
ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে মতপ্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ণ করা হচ্ছে

ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে মতপ্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ণ করা হচ্ছে

জাতীয়, প্রচ্ছদ
আড়াই বছরে ১৭৭ জন সাংবাদিকের বিরুদ্ধে ৮৯টি মামলা হয়েছে মঙ্গলবার (১৬ আগস্ট) এক বিবৃতিতে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা 'আর্টিকেল নাইনটিন' জানিয়েছে, ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা ক্ষুণ্ণ করা হচ্ছে। আর্টিকেল নাইনটিনের হিসাব অনুযায়ী ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২২ সালের জুন পর্যন্ত আড়াই বছরে ১৭৭ জন সাংবাদিকের বিরুদ্ধে ৮৯টি মামলা হয়েছে। এই সাংবাদিকদের মধ্যে ৫৩ জনকে বিনাবিচারে দীর্ঘদিন কারাবন্দি থাকতে হয়েছে। বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতার ধারাবাহিক অবদমন ও নাগরিক অধিকারের ক্রমাগত সংকোচন বিষয়ে আর্টিকেল নাইনটিন উদ্বেগ প্রকাশ করে আসছে। বিবৃতিতে বলা হয়, ২০১৮ সালের ২০ সেপ্টেম্বর জেনেভায় জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের ৩৯তম অধিবেশনে বাংলাদেশ সরকার ইউনিভার্সাল পিরিওডিক রিভিউয়ের (ইউপিআর) আওতায় বিভিন্ন রাষ্ট্রের ১৭৮ সুপারিশ গ্রহণ করে, যার মধ্যে অন্তত...
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে সাপোর্ট

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে সাপোর্ট

অর্থ-বাণিজ্য, প্রচ্ছদ
৮ কোটি মার্কিন ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক ডলার মার্কেট স্বাভাবিক রাখতে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে মঙ্গলবার (১৬ আগস্ট) আন্তঃব্যাংকে (বিভিন্ন ব্যাংকের কাছে) প্রতি ডলার ৯৫ টাকা দরে মোট ৮০ মিলিয়ন বা ৮ কোটি মার্কিন ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক। দেশের ব্যাংকগুলো যে দামে ডলার কিনবে, তার চেয়ে সর্বোচ্চ ১ টাকা বেশি দামে এই ডলার বিক্রি করতে পারবে। একই সঙ্গে রপ্তানি আয় দ্রুত দেশে এনে তা নগদায়ন করতে হবে। বাজার স্থিতিশীল করতে ব্যাংকগুলোর জন্য ডলারের ক্রয়-বিক্রয় হারের মধ্যে ১ টাকার ব্যবধান নির্ধারন করে দেয় বাংলাদেশ ব্যাংক। রিপন-পাটোয়ারি/১১/ডিএসই ...
ছাত্রলীগের নেতা-কর্মীদের ওপর লাঠিচার্জ পুলিশের বাড়াবাড়ি – স্বরাষ্ট্র মন্ত্রী

ছাত্রলীগের নেতা-কর্মীদের ওপর লাঠিচার্জ পুলিশের বাড়াবাড়ি – স্বরাষ্ট্র মন্ত্রী

জাতীয়, প্রচ্ছদ
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বরগুনায় ছাত্রলীগের নেতা-কর্মীদের ওপর লাঠিচার্জের ঘটনাকে পুলিশের বাড়াবাড়ি বলে মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, এ ঘটনা পুলিশ মহাপরিদর্শককে (আইজিপি) খতিয়ে দেখতে বলা হয়েছে। আজ মঙ্গলবার বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সাথে সাক্ষাতের পর সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি বলেন, বরগুনায় বাড়াবাড়ি হয়েছে। সেখানে এ ঘটনা কেন ঘটেছে- সেই বিষয়ে খতিয়ে দেখতে বলা হয়েছে। উল্লেখ্য, সোমবার (১৫ আগস্ট) বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের গ্রুপের সাথে ছাত্রলীগের পদবঞ্চিত গ্রুপের সদস্যদের মধ্যে সংঘর্ষ হয়। তখন পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে।   রউফ/১৮/ডিএসই ...
কাতার বিশ্বকাপে অন্চল হিসাবে ইসরায়েলকে তালিকাভুক্ত করা হয়নি

কাতার বিশ্বকাপে অন্চল হিসাবে ইসরায়েলকে তালিকাভুক্ত করা হয়নি

আন্তর্জাতিক, খেলাধুলা, প্রচ্ছদ
দেশ হিসেবে স্বীকৃতি দিয়ে ফিলিস্তিন নামেই ওই অঞ্চলকে তালিকাভুক্ত করা হয়েছে কাতার বিশ্বকাপ দেখতে টিকিট বুকিংয়ের ক্ষেত্রে অন্চল নির্ধারনের ক্ষেত্রে ইসরায়েলের অধিবাসীদের ফিলিস্তিনকে নিজ দেশ হিসেবে নির্বাচন করতে হবে। দেশ হিসেবে স্বীকৃতি দিয়ে ফিলিস্তিন নামেই ওই অঞ্চলকে তালিকাভুক্ত করা হয়েছে। ইসরায়েলি মিডিয়া জানিয়েছে, ইসরায়েলকে ইউরোপীয় অঞ্চলেও তালিকাভুক্ত করা হয়নি। এই খবরে রীতিমত তোলপাড় চলছে বিশ্ব মিডিয়ায়। কাতার বিশ্বকাপের জন্য এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের টিকিট বিক্রির অনুমতি পেয়েছে উইন্টারহিল হসপিটালিটি নামের একটি বিক্রয় কোম্পানি। একজন লেবানিজ আরব নিউজকে বলেছেন, ‘আসলে ইসরায়েল নামে কোনও কিছুর যে অস্তিত্ব আছে, কাতার সেটাকে স্বীকৃতি দেয় না। এমনকি আরব অঞ্চলের কোনও ইভেন্টেও তাদের অংশগ্রহণ দেখতে নারাজ।’ আন্তর্জাতিক-ডেস্ক/৩৭/ডিএসই ...
১৮ আগস্ট থেকে চীনে বাংলাদেশ বিমানের যাত্রী পরিবহন শুরু

১৮ আগস্ট থেকে চীনে বাংলাদেশ বিমানের যাত্রী পরিবহন শুরু

জাতীয়, প্রচ্ছদ
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ বিমান জানিয়েছে, আগামী ১৮ আগস্ট থেকে চীনের গুয়াংজু রুটে যাত্রী পরিবহন শুরু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এছাড়া ঢাকা-কুনমিং রুটেও ফ্লাইট পরিচালনার বিষয়ে প্রস্তুতি নিচ্ছে বিমান। বিমান জানিয়েছে, ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিংয়ের সঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. যাহিদ হোসেন সাক্ষাৎ করেন। ঢাকাস্থ চীনা দূতাবাসে অনুষ্ঠিত এ সাক্ষাতে ঢাকা-গুয়াংজু রুটে বিমানের যাত্রীবাহী ফ্লাইট পরিচালনার বিষয়ে উভয়ের মধ্যে আলোচনা হয়। এ ছাড়াও বিমানের এমডি ও সিইও চীনের রাষ্ট্রদূতের সঙ্গে ঢাকা-কুনমিং রুটে ফ্লাইট পরিচালনার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। বিমান জানিয়েছে, ১৮ আগস্ট স্থানীয় সময় সকাল ১১টায় হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে বিজি৩৬৬ ফ...
দায়ীদের শাস্তির আওতায় আনার নির্দেশ প্রধানমন্ত্রীর

দায়ীদের শাস্তির আওতায় আনার নির্দেশ প্রধানমন্ত্রীর

জাতীয়, প্রচ্ছদ
প্রধানমন্ত্রী ক্ষুদ্ধ হয়েছেন এবং দায়ীদের দ্রুত শাস্তির আওতায় আনার নির্দেশ দিয়েছেন মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ঢাকার উত্তরায় বাস ট্রানজিট (বিআরটি) প্রকল্পের কংক্রিটের গার্ডার আছড়ে পড়ে হতাহতের ঘটনায় দায়ীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ঢাকার উত্তরায় বাস ট্রানজিট (বিআরটি) প্রকল্পের কংক্রিটের গার্ বৈঠকের পর ব্রিফিংয়ে এসে পরিকল্পনামন্ত্রী বলেন, “বিআরটি প্রকল্পের দুর্ঘটনায় প্রধানমন্ত্রী ক্ষুদ্ধ হয়েছেন। এবং দায়ীদের দ্রুত চিহ্নিত করে শাস্তির আওতায় আনার নির্দেশ দিয়েছেন।” মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেছেন, নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত এ প্রকল্পের কাজ বন্ধ ...
হট্টগোলের মুখে শিক্ষক সমিতির আলোচনা সভা পণ্ড

হট্টগোলের মুখে শিক্ষক সমিতির আলোচনা সভা পণ্ড

জাতীয়, প্রচ্ছদ
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক রহমত উল্লাহ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার ৪৭তম বার্ষিকীতে সোমবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব মিলনায়তনে এক আলোচনার সভার আয়োজন করে শিক্ষক সমিতি। সভার শুরুতে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নিজামুল হক ভূঁইয়া অধ্যাপক মো. রহমত উল্লাহকে অনুষ্ঠানের সভাপতিত্ব করার আমন্ত্রণ জানালে অধিকাংশ শিক্ষকের আপত্তি জানিয়ে তা ‘প্রত্যাখ্যান’ করেন। এসময় অধ্যাপক রহমত উল্লাহর সমর্থক কয়েকজন শিক্ষক বিরোধিতা করলে হট্টগোলের মুখে আলোচনা সভা পণ্ড হয়ে যায়। উল্লেখ্য যে, ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে গত ১৭ এপ্রিল টিএসসি মিলনায়তনে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আলোচনা সভায় অধ্যাপক রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি হিসেবে বক্তব্য দিতে গিয়ে মুজিবনগর সরকারের সদস্যদের প্রতি শ্রদ্ধা জানানোর এক পর্যায়ে খন্দকার মোশতা...
নতুন এমডি পেয়েছে রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংক

নতুন এমডি পেয়েছে রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংক

জাতীয়, প্রচ্ছদ
অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে নতুন নিয়োগ পাওয়া ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকগণ সরকার রাষ্ট্রায়ত্ত সোনালী, অগ্রণী ও রূপালী ব্যাংকে নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দিয়েছে।  রোববার (১৪ আগস্ট) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে ব্যাংকগুলোর এমডি নিয়োগ দেওয়া হয়। সোনালী ব্যাংক এমডি পদে নিয়োগ পেয়েছেন মো. আফজাল করিম। তিনি বর্তমানে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের এমডি পদে দায়িত্ব পালন করছেন। রূপালী ব্যাংকের ডিএমডি মোহাম্মদ জাহাঙ্গীরকে পদোন্নতি দিয়ে এমডি পদে নিয়োগ দেওয়া হয়েছে।  অগ্রণী ব্যাংকের এমডি পদে নিয়োগ পেয়েছেন মো. মুরশেদুল কবীর। তিনি বর্তমানে সোনালী ব্যাংকের ডিএমডি পদে কর্মরত আছেন। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের জারি করা আলাদা প্রজ্ঞাপনে বলা হয়েছে, সোনালী, অগ্রণী ও রূপালী ব্যাংকের নতুন এমডিদের ৩ ব...