Wednesday, September 16

Author: Rezaul Karim

নিজেদের সংখ্যালঘু মনে করবেন না, আপনারা এই দেশেরই নাগরিক – প্রধানমন্ত্রী

নিজেদের সংখ্যালঘু মনে করবেন না, আপনারা এই দেশেরই নাগরিক – প্রধানমন্ত্রী

জাতীয়, প্রচ্ছদ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘শুভ জন্মাষ্টমী’ উপলক্ষে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির ও চট্টগ্রামের জে.এম. সেন হলের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমরা চাই এখানে আমাদের সব ধর্মের মানুষ নিজেদের সমান অধিকার নিয়ে বসবাস করবে। এ দেশের মাটিতে সবার সমান অধিকার। আমারও যতটুকু অধিকার আপনাদের তো ততটুকু অধিকার রয়েছে।’ প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের সনাতন হিন্দু সম্প্রদায়কে বলবো—আপনারা এ দেশের মানুষ। নিজেদের সংখ্যালঘু মনে না করে মনে করবেন আপনারা এই দেশেরই নাগরিক। তাই সমানভাবে নাগরিক অধিকার আপনারা ভোগ করবেন এবং আমরাও সেভাবে আপনাদের দেখতে চাই।’ শেখ হাসিনা আরও বলেন, আত্মবিশ্বাস নিয়ে যদি চলতে পারেন, তাহলে আর দুষ্টু লোকেরা কোনও ক্ষতি করতে পারবে না। আর দুষ্টু লোক সব ধর্মেই রয়েছে। কাজেই এই ঐক্য ও বিশ্বাস সবার মাঝে থাকতে হবে এবং সেটা নিয়ে...
সারের মজুত ২০ লাখ মেট্রিক টন

সারের মজুত ২০ লাখ মেট্রিক টন

জাতীয়, প্রচ্ছদ
সব রকমের সারের পর্যাপ্ত মজুত রয়েছে কৃষি মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার জানানো হয়েছে, দেশে চাহিদার বিপরীতে সব রকমের সারের পর্যাপ্ত মজুত রয়েছে। বর্তমানে (১৮ আগস্ট পর্যন্ত) ইউরিয়া, টিএসপি, ডিএপি এবং এমওপি সারের মোট মজুতের পরিমাণ ২০ লাখ ৪৮ হাজার মেট্রিক টন। এরমধ্যে ইউরিয়া সারের মজুত ৬ লাখ ৪৫ হাজার মেট্রিক টন, টিএসপি ৩ লাখ ৯৪ হাজার টন, ডিএপি ৭ লাখ ৩৬ হাজার টন, এমওপি ২ লাখ ৭৩ হাজার টন। বিগত বছরের একই সময়ের তুলনায়ও সারের বর্তমান মজুত বেশি। বিগত বছরে এই সময়ে ইউরিয়া সারের মজুত ছিল ৬ লাখ ১৭ হাজার মেট্রিক টন, টিএসপি ছিল ২ লাখ ২৭ হাজার টন, ডিএপি ছিল ৫ লাখ ১৭ হাজার টন। কৃষি মন্ত্রণালয় আরও জানিয়েছে, সারের বর্তমান মজুতের বিপরীতে চলতি আগস্ট মাসে সারের চাহিদা—ইউরিয়া ২ লাখ ৫১ হাজার টন, টিএসপি ৪৭ হাজার টন, ডিএপি ৮১ হাজার টন, এমওপি ৫২ হাজার টন। কৃত্রিম...
সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি

সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি

জাতীয়, প্রচ্ছদ
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেশের চারটি সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (১৮ আগস্ট) আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি ঘনীভূত হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চারণশীল মেঘমালার সৃষ্টি হচ্ছে। সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ডেস্ক-রিপোর্ট/৩১/ডিএসই ...
ডলারের দামে কারসাজির অভিযোগে ৬ ব্যাংকের এমডিকে কেন্দ্রীয় ব্যাংকের চিঠি

ডলারের দামে কারসাজির অভিযোগে ৬ ব্যাংকের এমডিকে কেন্দ্রীয় ব্যাংকের চিঠি

অর্থ-বাণিজ্য, জাতীয়, প্রচ্ছদ
অভিযুক্ত ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের কাছে ব্যাখ্যা চেয়েছে কেন্দ্রীয় ব্যাংক ডলারের দরে সংকটের মধ্যে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানন, এর পেছনে 'কিছু কারসাজি' চিহ্নিত করেছে সরকার।ডলারের দরে সংকটের মধ্যে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জান এরপরই ১৩৫টি মানি চেঞ্জারে অভিযান চালিয়ে ৪২টিতে অনিয়ম পাওয়ায় কারণ দর্শানোর (শো কজ) নোটিস দেওয়া হয়। এছাড়া পাঁচটি মানি চেঞ্জারের লাইসেন্স স্থগিতের কথা জানায় বাংলাদেশ ব্যাংক। প্রয়োজনের চেয়ে বেশি ডলার সংরক্ষণ করে দর বৃদ্ধির প্রমাণ পাওয়ায় ছয় ব্যাংকের ট্রেজারি প্রধানকে অপসারণের নির্দেশ দেওয়ার পর এবার ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের কাছে ব্যাখ্যা চেয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম বৃহস্পতিবার বলেছেন, ওই ছয় ব্যাংকে বুধবার তারা নোটিস পাঠিয়েছেন। সংশ্লিষ্ট সূত্র...
দীর্ঘ সামরিক শাসনামলে মানবাধিকারের চরম লঙ্ঘন প্রত্যক্ষ করেছে বাংলাদেশ – শেখ হাসিনা

দীর্ঘ সামরিক শাসনামলে মানবাধিকারের চরম লঙ্ঘন প্রত্যক্ষ করেছে বাংলাদেশ – শেখ হাসিনা

জাতীয়, প্রচ্ছদ
গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন মিশেল ব্যাচেলেট জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচেলেটের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ১৯৭৫ সালের ১৫ আগস্টের হত্যাকাণ্ডের পর দীর্ঘ সামরিক শাসনামলে মানবাধিকারের চরম লঙ্ঘন প্রত্যক্ষ করেছে বাংলাদেশ। এমনকি আমাদের বিচার চাইতেও বাধা দেওয়া হয়েছে। বুধবার (১৭ আগস্ট) গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মিশেল ব্যাচেলেট। প্রধানমন্ত্রী বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট তৎকালীন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের অধিকাংশ সদস্যকে নির্মমভাবে হত্যা করা হয়। মিশেল ব্যাচেলেটকে প্রধানমন্ত্রী জানান, তিনি এবং তার ছোট বোন শেখ রেহানা বিদেশে থাকায় সেই হত্যাযজ্ঞ থেকে বেঁচে গিয়েছিলেন। শেখ হাসিনা বলেন, ওই হত্যাকাণ্ডের বিচার বন্ধ করতে তৎকালীন সেনা সমর্থিত সরকার ইনডেমনিটি (দায়মুক্তি) অধ্যাদেশ জারি করে...
আন্তর্জাতিক আইন মেনে  মানবাধিকার রক্ষায় বাংলাদেশকে কাজ করতে হবে – মিশেল বাশেলেট

আন্তর্জাতিক আইন মেনে মানবাধিকার রক্ষায় বাংলাদেশকে কাজ করতে হবে – মিশেল বাশেলেট

জাতীয়, প্রচ্ছদ
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান মিশেল বাশেলেট বাংলাদেশ সফরের শেষ দিন আজ বুধবার (১৭ আগস্ট) বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশের মানবাধিকার বিষয়ক নানা ইস্যুতে কথা বলেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান মিশেল বাশেলেট।  তিনি বলেন, বাংলাদেশে গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও পুলিশ হেফাজতে নির্যাতনের ঘটনায় জাতিসংঘ নিরপেক্ষ তদন্ত চায়। তাছাড়াও রাজনৈতিক সভা-সমাবেশ, সংলাপের সুযোগ ও সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার দাবি জানান তিনি। মিশেল বলেন, বাংলাদেশ নির্বাচনের দিকে অগ্রসর হচ্ছে। উত্তেজনাকর ও নতুন মেরুকরণের দিকে যাচ্ছে দেশ। এই অবস্থায় সুশীল সমাজের কর্মকাণ্ড খুবই গুরুত্বপূর্ণ হলেও সুশীল সমাজ ও বিভিন্ন অধিকার কর্মীদের কাজের ক্ষেত্র সংকুচিত বলে মনে করেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান। তিনি বলেন, টেকসই উন্নয়নের জন্য আগামী নির্বাচন ...
বামজোটের ভাইদের আমি  সম্মান করি – ড. হাসান মাহমুদ

বামজোটের ভাইদের আমি সম্মান করি – ড. হাসান মাহমুদ

জাতীয়, প্রচ্ছদ
তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ আজ সচিবালয়ে নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে বামজোটের ডাকা হরতাল প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, মূল্যস্ফীতি শুধু বাংলাদেশে নয়, বিশ্বব্যাপী। তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়নের সার্বিক মূল্যস্ফীতি ৯.৬%, আমেরিকায় ৮.৫%, যুক্তরাজ্যে ৯.৪%, পাকিস্তানে ২৫%, অস্ট্রেলিয়ায় ৯% এর ওপরে। কিন্তু আমাদের দেশে ৭.৫% এর ওপরে যা মে মাসের আগ পর্যন্ত ৭% এর নিচে ছিল এবং তা এখনও অনেক দেশের চেয়ে কম। মন্ত্রী বলেন, বামজোটের ভাইয়েরা মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি, তাই আমি তাদের সম্মান করি। কিন্তু আমি বিনীতভাবে অনুরোধ জানাবো, তাদের কর্মকাণ্ড যেন বিএনপিসহ স্বাধীনতাবিরোধী, দেশবিরোধী অপশক্তি, জঙ্গিগোষ্ঠী লাভবান না হয়। যারা স্বাধীনতাবিরোধী অপশক্তি, জঙ্গিদের লালন-পালন-তোষণ করে, তার...
ডিসেম্বরের মধ্যে শ্যামপুরে  ৫০০ কারখানা, গুদাম স্থানান্তর করা হবে – মেয়র তাপস

ডিসেম্বরের মধ্যে শ্যামপুরে ৫০০ কারখানা, গুদাম স্থানান্তর করা হবে – মেয়র তাপস

জাতীয়, প্রচ্ছদ
চকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র বুধবার (১৭ আগস্ট) পুরান ঢাকার চকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শনের সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, ঘনবসতিপূর্ণ এই এলাকায় এসব রাসায়নিক কারখানা, গুদাম, বিভিন্ন ধরনের ফ্যাক্টরির কারণে যানজট যেমন বেশি থাকে, তেমনি অত্যন্ত ঝুঁকির মধ্যে থাকে সবাই। এমন অবস্থা থেকেই বারবার অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্ঘটনা ঘটে চলেছে। মেয়র বলেন, সবশেষ সিদ্ধান্ত অনুযায়ী শ্যামপুরে এসব রাসায়নিক গুদাম, কারখানগুলো স্থানান্তর করার সিদ্ধান্ত হয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে সেখানে অন্তত ৫০০ কারখানা, গুদাম স্থানান্তর করা হবে। তিনি বলেন, ডিএসসিসি মেয়র হিসেবে আমি মনে করি নদীর তীরে এত সুন্দর জায়গায় এসব স্থাপনা থাকা উচিত নয়, এটা হতে হবে পর্যটন এলাকা। এখানে এসব গুদাম, কারখানা থাকা...
আমদানী করলে যদি ডিমের দাম কমে তাহলে আমরা আমদানি করবো

আমদানী করলে যদি ডিমের দাম কমে তাহলে আমরা আমদানি করবো

অর্থ-বাণিজ্য, জাতীয়, প্রচ্ছদ
ডিম আমদানির সিদ্ধান্ত নেওয়া হবে বুধবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি সাংবাদিকদের বলেন, দাম কমানোর স্বার্থে প্রয়োজন হলে বিদেশ থেকে ডিম আমদানির সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি বলেন, "আমরা একটু দেখি। যদি এমনটাই সত্যি হয় যে, ডিম আমদানি করলে পরে এটার দাম কমবে, তাহলে আমরা আমদানির সিদ্ধান্ত নিয়ে ফেলব।" সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, “আমরা কৃষি মন্ত্রণালয়, মৎস্য মন্ত্রণালয়সহ কয়েকটা মন্ত্রণালয় ডিমের ব্যাপারটা নিয়ে আলোচনা করে কীভাবে কমানো যায়…। তবে সবকিছু কিন্তু রাতারাতি করা সম্ভব না।” নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি কবে স্বাভাবিক হতে পারে, এমন প্রশ্নে তিনি বলেন, “আমরা অনেকেই আশাবাদী, অক্টোবরের মধ্যে হয়ত পরিস্থিতি... কতগুলো ফ্যাক্টর তো কাজ করে। যেমন “এখন আমি জানি না পুতিন সাহেব কবে যুদ্ধ বন্ধ করবেন। এটা তো আমার হিসাবের মধ্যে নেই।” সংবাদ সম্মেলনে শিগগিরই ভোজ্যতেলের দ...

ছাত্রলীগকে লাঠিপেটার ঘটনায় অতিঃ পুলিশ সুপার সহ ৬ জনকে সরানো হয়েছে

প্রচ্ছদ
বরগুনায় ছাত্রলীগের নেতাকর্মীদের পুলিশের লাঠিপেটা ছাত্রলীগের নেতাকর্মীদের লাঠিপেটার ঘটনায় বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলীকে প্রথমে বরিশাল রেন্জে এবং পরে চট্টগ্রাম রেন্জে সংযুক্ত করার পর মঙ্গলবার রাতে আরও পাঁচ সদস্যকে সরানোর কথা সাংবাদিকদের জানান জেলা পুলিশ সুপার মুহম্মদ জাহাঙ্গীর মল্লিক। তিনি আরও জানান, বরগুনা সদর থানার এএসআই সাগর, পুলিশ লাইনসের কনস্টেবল রাফিউল ও ডিবি পুলিশের কনস্টেবল কে এম সানিকে ভোলা জেলা পুলিশে সংযুক্ত করা হয়েছে। এ ছাড়া ডিবি পুলিশের এএসআই ইসমাইল ও কনস্টেবল রুহুল আমিনকে পিরোজপুর জেলা পুলিশে সংযুক্ত করা হয়েছে। সোমবার জাতীয় শোক দিবস উপলক্ষে বরগুনা জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত আলোচনা সভায় ছাত্রলীগের পদবঞ্চিত ও নতুন কমিটির নেতাদের সমর্থকদের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় তাদের ছোঁড়া ইটের আঘাতে পুলিশের গাড়ির গ্লাস ভেঙে যায়। তখন...